সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১২


নিরবতার ভাষা 

নিরবতার নাকি নিজের ভাষা থাকে, মুখ ন 
খুলে যেন চোখ যায় সব কিছু বলে, দূর 
থেকে ভেসে আসে মেঘের গায়ে, 
শ্রাবণের অতৃপ্ত প্রত্যাশা, 
বর্ষণের ব্যাকুলতা
নিয়ে যেন 
সে খুঁজে চলেছে তৃষ্ণার্ত ঊষর ভূমির -
শুন্যতা, জীবনের এই সন্ধিক্ষণে 
জেগে রয় অনেক দিনের 
অনুক্ত মনের দ্বন্দ্ব, 
মখমলে ঢাকা 
হীরক
অঙ্গুরী সম অপরিণত লাজুক অভিলাষা,
খুলে যেতে যায় নিজেই যেন 
উপহারের সেই  সাজানো 
বাক্স, উড়ে যেতে 
চায় দামী 
আতরের গন্ধ, প্রলুব্ধ করে চলে তখন 
নিশুতি রাতের মাতাল সমীরণ,
সরে যায় বাষ্প কণিকা,
ক্রমশঃ আরশির 
গায়ে স্পষ্ট 
ভেসে উঠে, প্রণয়ের আর্দ্র  প্রতিবিম্বে পরিচিত 
চেহারা - - 

-- শান্তনু সান্যাল
diamond_ring_by_cassandra

রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১২


নিঃশ্বাসের সমীকরণ 

অদ্ভুত ভাবে তার আয়নার  বাহিরে পূর্ণাঙ্গ রূপে
প্রকাশিত হওয়া, বিমোহিত করে গেছে 
পৌরুষ গ্রন্থী, উদ্ভাসিত তখন 
মনের অন্ধকার, ছুঁতে 
চেয়েছিলাম  তার 
প্রতিভাসিত  
আবর্ত, বহুবিধ চক্রে গাঁথা মায়াবী মধুকোষ 
যেন চলকে পড়তে চায় অধর সুধা, 
নয়ন তীরের সেই সঘন ছায়ার  
তলে অজবীথির রুপালি 
আলো, ছড়িয়ে 
চলেছে 
মোহাবিষ্টের জাদু ভরা স্বেদ কণিকা, আমি 
বিস্মিত চোখে খুঁজে চলেছি বশীকরণ 
মন্ত্রের নিরাপদ উপায়, অমূল্য 
প্রতিষেদক ! নিশীথ 
রাতের সান্দ্র 
আঁধারে 
সেই প্রতিবিম্বটি ফিরে যায় নি আরশির 
জগতে, মাংসপেশির ফ্রেমে সে 
এখন পরিপূর্ণ ভাবে এক 
প্রাণোচ্ছল মানুষ 
জড়িয়ে, 
ধরে রয়েছে জীবনের প্রতি মুহূর্ত, প্রাণের -
চিত্রলেখ, নিঃশ্বাসের সমীকরণ !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/





শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১২


অগোচর প্রেম 

পাহাড়ী নদীর সরু স্রোতে ভেসে চলেছে
জীর্ণ পাতার সাথে মনের অবসাদ,
ডাক দিয়েছে   কে যেন আবার
মধুমাসের আড়ালে , নুয়ে 
চলেছে পলাশের 
ডাল, ভরে 
গেছে অরণ্য পথে মহুয়ার আভাস,
কোন দহনে উঠে ধোঁয়ার 
বাদল উপত্যকার 
বুকে, কে 
ধরিয়ে গেছে হিয়ার মাঝে মধুরিম 
আবেগ, জাগিয়ে গেছে যেন 
শান্ত ঝিলে অস্থিরতা 
অকস্মাৎ, 
হারিয়ে চলেছে জীবন গুরু গম্ভীরতা 
হঠাৎ, প্রতি মুহুর্তে কাঁপিয়ে 
যায় কড়া নাড়ার শব্দ, 
উড়ে আসে কোথা
হতে জানি 
না -
গোলাপী খাপে শিমুল তুলোর সাথে 
সুরভিত  চিঠি দিয়ে যায় কে 
যেন রিক্ত হাতে, চেয়ে 
রয় জীবন মন্ত্রমুগ্ধ
বসন্তের ওই 
অগোচর ভালবাসা, এই স্বপ্নের জাল 
বয়নে  হারিয়ে যায় তখন 
তিক্ত উদাসীনতা, 
পাওয়া না 
পাওয়ার যন্ত্রণা হতে প্রাণ চায় স্বাধীনতা !

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

  


শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১২


উড়ন্ত হাসি 

পর্যটক পাখিদের মতন উড়ে আসে তার হাসির 
মাঝে জলাভূমির টলমলানি, জীবনের ওই 
অযথা ব্যথা বেদন যায় নিমেষে উড়ে, 
অবাক তখন চেয়ে রয় নাগ -
ফণীর ঝোপ, আকাশ 
চায় দেখতে
নিজের 
প্রতিবিম্ব, সরিয়ে দিতে চায় হয় ত শ্বেত -
মেঘের হালকা স্তর, নীলাভ বুকে 
সাজিয়ে চলে বিগত রাতের 
স্বপ্নময় আবদার, তার 
চোখের পরশে 
এখনো 
জেগে আছে কিছু জোনাকির আলো, মন 
তখন ডানপিটে শিশু দৌড়িয়ে যায়,
কাঁটাভরা পথে খালি পায়ে 
ধরতে ভালবাসার 
রঙিন গোয়াল -
পোকা, 
নীহার ভিজা বন্য প্রসুন ঝরে তখন যেন 
আপনমনে, তার হাসি এখন গজিয়ে 
পারদর্শী ঝলমলে ডানা সহসা 
উধাত্ত, সকালের কচি 
রোদে উড়ে চলেছে 
প্রবাসী কাচিক 
প্রজাপতির ঝাঁক, কোন সুদুর বর্ষা বনে - - 

- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
 Butterfly - painting by  Rosemary Millette

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১২


ফিরে যাওয়া সকাল 

বোধ হয় সে জানে না কিংবা জেনে উদাসীন, কিছুই
হতে পারে মনের গভীরে নামা দুঃসাধ্য প্রক্রিয়া, 
তাই রেখে আসে রোজ সকাল কিছু সদ্য 
কুসুমিত মৌসুমী ফুলের অনুভূতি, 
তার বন্ধ দ্বারের মুখে, ঠিক 
সিঁড়ির কাছে বসে রয়
হৃদয়, ভাঙা স্বপ্ন 
নিয়ে কৌতুহল
প্রাণে চেয়ে থাকে একদৃষ্ট দরজার দিকে, হালকা -
শব্দে যেন জীবন খুঁজে পায় বাযুরন্ধ্রের 
রহস্যময় আলো, ফিরে আসে 
জীবন জন অরণ্যের 
মাঝে, হেঁটে যায় 
নিজের মনে,
সম্ভব 
নয় ভালবাসা নিয়ে, চির দিন ওই ভাবে ক্ষতিগ্রস্ত 
সোপানে বসে থাকা, কখন যে শুনবে সে 
মৌন শব্দের কড়া নাড়া বলা মুশকিল,
হয় ত সে এখন পড়ে চলেছে 
খবরের কাগজ, কিংবা 
লিখছে কবিতার 
উপসংহার !
হতে পারে সে দেখছে এখন অলিন্দ থেকে ভিড়ে !
আহত স্বপ্নের মিছিল এগিয়ে চলেছে বহু 
দুরে, জীবন নিয়ে বগলে খঁজের 
যষ্টি করে সন্ধান যেখানে 
দুই বেলার বেঁচে 
থাকার যুদ্ধ, 
সকাল ও ফিরে গেছে অপরাহ্ন ডিঙিয়ে সুদুর  সাঁঝের
কোলে - - - 

- - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY WENDY- PUERTO 



বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১২


আয়ত্ত ঘূর্ণি ঝড়

তার আকুলতার গভীরে ছিল প্রলয়ের নিঃশব্দ আগমন,
মেঘ বাদল বিহীন কাল বৈশাখী,পাখিরা ও বুঝতে 
পারি নি নীল স্রোতের বিস্ফোরণ, উড়তে না 
উড়তেই গেছে হারিয়ে আকাশপথ, ফিরে 
এসেছে বারংবার সাগর তীরে, বিবশ 
লুটিয়ে পড়েছে উচ্চ তরঙ্গে, সেই 
রাতে যখন বুকের মাঝে 
তার ঘনিকৃত বাঁধ 
গেছে ভেঙে,
জীবন তখন হয় উঠেছে পরশ পাথর, পুনর্লিখনের 
সেই বেলায়  নিয়তি যেন শব্দহীন, খুঁজে 
চলেছে অহংকারের কালি, ভাঙা
ডগার কলম, লিখতে পারি 
নি কোনো ভাবে ভাগ্য 
লিখন, তাদের ওই 
মিলন বিন্দু 
তে দেখি ছড়িয়ে রয়েছে জোছনার সান্দ্র আলোর 
স্তর, ঘনীভূত নিঃশ্বাসের কুয়াশা  ভেসে 
চলেছে ক্রমশঃ নদীর মোহনা হতে 
মহাসাগরের মধ্য জলপ্রবাহে, 
ভেসে  উঠছে তখন
সিক্ত বিহান 
অধরের  দুই  আর্দ্র, নিথর পরিতৃপ্ত বালুকা বেলায় !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Waves painting by Dara Thaitanunde 



মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১২


সুরভির বৃত্ত 

পেয়ে হারিয়ে যাওয়ার ব্যথা কিংবা জড়িয়ে 
রাখার আবেশ, কিছু নিশ্চই ছিল 
দুজনের মাঝে, রিক্ততার সে 
অনুভূতি বুঝিয়ে গেল 
ফিরে যাওয়ার 
পরে, তার 
চোখের কোণে হয় ত ঘিরে আসা মেঘের 
ছায়া ভিজিয়ে গেছে শেষ প্রহরে, 
মনের মরু প্রান্তরে  কিছু 
স্বপ্নের অঙ্কুর  ফুটে 
রইলো ভোরের 
কোলে,
ভাবনার নব পল্লবে অস্থির শিশির বিন্দু !
শুধিয়ে ছিল তার বুকের ধরাতলে 
ভাসন্ত নিশি পদ্মের কাহিনী, 
জীবনের সেই একান্ত 
মূহুর্তে, প্রণয়ের 
অন্তহীন
কবিতা স্বতঃস্ফূর্ত রচে গেছে জীবনের 
সার্থকতার সিদ্ধান্ত, মর্মের 
গভীরতা, অনন্ত পথে 
পাড়ি দেওয়া, 
নিমগ্ন 
ভালবাসার অমরত্ব প্রাপ্তির দিকে এগিয়ে 
যাওয়া, তার ফিরে আসার 
অসমাপ্ত প্রতীক্ষা - - 

- শান্তনু সান্যাল 
painting by  Carlene Shuler Brown