বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৩

নিঃশর্ত - -


মেঘের দ্রবণ যখন হল, পুড়ে ছাই ছিল
মনের তৃণভূমি, অনেক দেরির 
পরে এলে হে অনুরাগী,
কি ভাবে উঠবে 
আবার 
জেগে, অর্ধ অঙ্কুরিত ব্যথিত ভাবনা, -
জীবনের বাস্তবতা যতই হোক 
অরূপ তার মোহের 
শৃঙ্খল ভাঙা 
খুবই 
জটিল, এখানেই নব স্বপ্নের পুনরাবৃত্তি,
নিঃশ্বাসের সেই চরম বিন্দুতে 
ঝুলে রয় প্রায়শ, তার 
প্রসারিত হাতের 
মায়া !
বারংবার জীবন করে আত্মসমর্পণ - - 
তার প্রণয়ের বেদিকায় 
নিঃশর্ত - - 
* * 
- শান্তনু সান্যাল 
painting by carmen guedez

http://sanyalsplanet.blogspot.com/

বুধবার, ২ জানুয়ারি, ২০১৩

মানুষ হবার পথে - -

অভিলাষের শেষ কোথায়, ভোরের শিশির 
বিন্দু হতে চেয়েছিলাম বুকে জড়িয়ে 
এলাম চির দহন জ্বালা, ওই 
ফুলের পরাগে ছিল 
অস্ফুট, 
প্রজাপ্রতির রঙ্গীন স্বপ্নের এক সুপ্ত কাহিনী, 
কস্তুরী হতে চেয়ে ছিলাম জীবনে 
জড়িয়ে এলাম চিরন্তন 
অদৃশ্য পিপাসা, 
আকাঙ্ক্ষার 
সমাপ্তি 
কোথায়, নদী হওয়ার পথে দেহে গেছে -
মিশে সাগরের তিক্ত লবণতা,
সাধের কোনো অন্ত 
নেই, শ্রাবণী 
মেঘের 
বাসনায়, হৃদয়ে জড়িয়ে এলাম শুধুই মরু 
দগ্ধ পথের মৃগতৃষ্ণা, অনেক কিছু 
হওয়ার ইচ্ছে ছিল, কিছুই 
পরিশেষে হলাম না,
নিয়ে বক্ষে 
অতৃপ্ত 
ভাবনার অভিশাপ, ঘুরে বেড়াই মানুষ - 
হবার পথে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by Janis Burgin

মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৩

মানবীর নিভে যাওয়া - -

নামহীন ফুলের গন্ধকোষে আজ ও কি তুমি 
আছো, নিয়ে বুকে সৃষ্টির আকুলতা, 
শষ্পহীন, মরুভূমির সবুজ 
স্বপ্নে, কি তুমি ভেসে 
যাও আজ ও 
নিয়ে হৃদয়ের মেঘলা সংবেদন, তুমি কি -
আজ ও রেখে চলেছ, ভিজা করুণা 
স্পর্শ, খোলা জীবনের মর্ম - 
ঘাতে, সব কিছু 
অপরিগ্রহের 
পরে, কি 
তুমি আজ ও চাও দুঃখ গ্রহণ, এ কেমন -
ভালবাসা শুধুই উজাড় করে 
দিয়ে যাওয়া, অনবরত,
এ কেমন নিভে 
যাওয়া 
করে যায় উদ্ভাসিত পৃথিবীর অন্ধকার,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Painting by Madhumita Bhattacharya
Kolkata - India  

রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১২

একাকী জন অরণ্যে - -


রেখে গেছে জানি না কি ভেবে, ব্যথিত 
হৃদয়ে কোমল অনুভূতি, মখমলে 
মোড়ানো যেন স্বপ্নের বহু 
সুক্ষ্ম কণিকা, কোন 
আভাসে ভেসে 
যায় মম 
বেদনার নৌকা, সুদুর আবছায়া উজানে,
সরে যায় তটভূমি দু দিকের, আলো 
হতে শুন্য আঁধারে, জাগ্রত 
কি ঘুমন্ত অন্তর্মনে, 
শান্ত ঝিলে 
ফেলে 
কঙ্কর জ্ঞাতসারে, সে অদৃশ্য মায়া গেছে 
হারিয়ে নিমেষে, জীবন এখন 
একাকী পরিত্যক্ত দ্বীপ,
অজানা ভিড়ের 
অভান্তরে,
* * 
- শান্তনু সান্যাল 


artist Martin Johnson Heade 2
http://sanyalsplanet.blogspot.com/

শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

আগামী কাল - -

আমি চেয়ে ছিলাম শুধুই এক মুঠো রোদ্দুর, 
গোলাপী শীতের সকালে, জানালার 
ফাঁক হতে তার হাসির 
খিল খিল শব্দ,
শিশির 
ভেজা গন্ধে টাটকা দিনের প্রারম্ভ, বর্ণহীন 
অলিন্দের বুকে হটাত ধপাস করে,
খবরের কাগজের পড়া, 
ভাঙিয়ে যায় 
কাচিক 
স্বপ্নের ধরাতল, সব কিছু সহজ নয় জীবনে,
মেঘ বিহীন নীলাকাশ, আর চোখে 
পড়ে না, ধুসর রঙের যেন 
পরিপূর্ণ আধিপত্য, 
পৃথিবী ও 
অম্বর দুটিই পারস্পরিক সমীকরণ, সব  
কিছু মিলিয়ে শুকিয়ে চলেছে 
একাকী মনের মানি 
প্লান্ট, এর 
মধ্যেও 
জীবন খুঁজে বেড়ায় সন্ধ্যার আলতো -
আঁধারে তার লাজুক হাতের 
রেখায় নিজের এক 
মিষ্টি আগামী 
কাল - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
water color by Arup Lodh, based in Kolkata 


সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

হৃদয়ের চিত্রলেখ - -

কি যে তুমি চাও সব কিছু পাওয়ার পরে 
প্রায়ই ভাবে, হৃদয়ের চিত্রলেখ, ওই 
আবেশ বিন্দুর সমীকরণ -
কেন যে এত 
জটিল !
চলকে পড়ে পানপাত্র তবুও অভিলাষের 
মন ভরে না, তোমার অন্তহীন 
দাবি, উজাড় করে এই 
ভাবে ভাল বাসা !
সজ্ঞাহীন 
করে যায় জীবনের সংবেদন, জড়িয়ে -
রয় দেহ ও প্রাণে এক অদৃশ্য 
সম্মোহন, যেন মায়াময় 
মধ্য রাতে সহসা 
খুলে পড়ে 
রহস্যময়ী প্রণয় গ্রন্থী, নিঃশ্বাসের সঙ্গে 
ভাসে বন্য সুরভি, ভাবনার 
পুংহরিণ উন্মত্ত ধেয়ে 
যায় জীবান্তকের 
মুখোমুখি !
বারংবার বুকে বিঁধিয়ে বিষাক্ত তীর - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING by KEITH BURNETT






শনিবার, ৮ ডিসেম্বর, ২০১২

হঠাৎ সে এক দিন - -

হঠাৎ সে এক দিন জানতে চাইল মনের 
গভীরতা, ভালবাসার পরিসীমা,
জানি না কি যে ছিল তার 
অনুভূতির মাপদণ্ড !
অবাক চেয়ে 
রইলাম !
তখন হয় ত নেমে এসেছিল, সন্ধ্যার - 
অঘনিভূত আঁধার, সেই জলপূর্ণ 
চোখের আলোর মাঝে 
নিজের ভাবমূর্তি 
চেনার 
চেষ্টায়, কখন যে গেছে ফুরিয়ে নিশি -
ফুলের গন্ধ, নিজেই জানি না, 
সে শুধিয়ে গেছে বহু বার
আমার নিরুত্তর 
হওয়ার 
কারণ, নীরবতার বুকে নিঃশব্দ ভাবে 
সে দিন ভেঙে ছিল, কাচিক 
স্বপ্নীল পুষ্পদানি, দেহ 
ও প্রাণের মধ্যে 
সঠিক 
বিকল্প খোঁজা ছিল খুবই কঠিন, আমি 
সে দিন শুধুই এড়িয়ে গেছি 
তার সংক্ষিপ্ত কিন্তু
নিগূঢ় প্রশ্নের 
উত্তর, 
কিংবা 
প্রেমের পরিভাষা ইচ্ছাকৃত ভাবে নিজের 
অনুরূপে বোধ হয় গড়তে 
চেয়েছিলাম, যেখানে
প্রাণের মূল্য 
ছিল 
নগণ্য ও দেহের সত্তা অমূল্য, শুধু মাত্র -
রঙ্গ রূপ, বাহ্য আবরণ, কিন্তু 
বুঝতে পারি নি হৃদয়,
যে গন্ধ বিহীন 
ফুলের 
নিয়তি, কেবল রঙ্গীন কাগজে সাজানো 
বর্ণোজ্জ্বল ছলনা - - 
* * 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


IVAN CHOULTSE OIL PAINTING ON CANVAS