বুধবার, ৯ জানুয়ারি, ২০১৩

একফালি ছায়া - -

ভিড়ের মাঝে ও অনেক সময় মানুষ খুবই 
নিঃসঙ্গ, হেঁটে যেতে চায় একাকী 
সুদুর নদীর ওই পারে, 
যেখানে এখনো 
শহরের 
ছোঁয়া লাগি নি, জলসিক্ত সবুজের গন্ধে 
মন যায় জুড়িয়ে, কিসের যেন 
মায়া জড়ানো সন্ধ্যার মুখে, 
ভেসে আসে শঙ্খের 
গভীর ধ্বনি,
বুড়ো 
অশ্বত্থ গাছের কলরবের সাথে, জীবন -
খুঁজে, মাটির প্রদীপের দপদপানি,
ধূলিধূসর আঙ্গিনার মাঝে 
তুলসীর নীরব 
নিশিপালন,
চাঁদের 
আলোয় কে যেন বসে রয় নিয়ে চোখের 
প্রগাঢ় অভিলাষ, সেই একফালি 
ছায়ার আড়ালে লুকিয়ে 
যেতে চায় জীবন,
ভুলে যেতে 
চায় 
সব কিছু, উড়াল সেতু হতে হৃদয় উড়ে 
যেতে চায় বহুদূর, ভেজা মাটির 
গন্ধে মিশিয়ে প্রাণের 
টলমলানি,
এক 
অনন্য পথে, ঘুরতে চায় অস্তিত্ব অজানা 
হাতের রহস্যময়ী কুলাল চাকায় 
নিরন্তর - -
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/


Painting by Alaykumar Ghoshal - Rural Bengal 

মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৩

নিষ্কর্ষ - -


তারা কিছুই বলুক, আমি আজ ও বহে 
যাই উষ্ণ মরুর বুকে, গায়ে 
জড়িয়ে সেই অনন্ত 
প্রণয়ের 
নীল জল ধারা, অধরা কি মুক্ত স্পৃহা,
যে যার চোখের দৃষ্টিপটলে যা 
কিছুই এঁকে যাক মনের 
চাওয়া ছবি, আমি 
আজ ও সহে 
যাই 
চুপচাপ, সময়ের ভাঙা গড়ার উগ্র -
শব্দ, খুঁজি দিবা নিশি, হারানো 
কুলের স্বরলিপি, সেই 
অসমাপ্ত গানের 
অন্তিম 
পঙ্ক্তি, যেখানে হয় ত লেখা আছে,
জীবনের নিষ্কর্ষ - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Prabhakar Jimmy 

সোমবার, ৭ জানুয়ারি, ২০১৩

অগ্নি রেখা - -

কোন পথ হারানো একাকী পান্থ, বাদল রাতে 
চেয়ে ছিল সকালের ঠিকানা, আকাশ 
ছিল থমথমে, মেঘে ঢাকা, তাই 
ঠাহর করতে পারি নি,
পৃথিবী ও অভ্রের 
মিলন বিন্দু, 
দিয়ে 
গেছে অপ্রত্যশিত ভাবে ভীরু ডাক, নামহীন 
সেই পথের আলাপ নিয়ে বুকে, জীবন 
খুঁজে তার অকস্মাৎ অন্তর্ধানের 
কারণ, মধ্যরাতের সেই 
কড়া নাড়ার শব্দে 
এখনো যেন 
আছে 
রহস্য রোমাঞ্চ, বিস্ফারিত চোখের গভীরে 
ছিল, জানি না কিসের সন্ধান, অগাধ 
সেই চোখের গভীরে ছিল কত 
গুপ্ত কাহিনীর কৈফিয়ৎ !
তার বিলীনতার 
পূর্বে সে 
জানিয়ে গেছে অনন্ত প্রেমের সীমানির্দেশ !
স্পষ্ট ভাবে টেনে গেছে অগ্নি রেখা,
দেহ ও আত্মার মাঝের সেই 
শূন্যস্থানে, রেখে গেছে 
বিরাট প্রশ্নচিহ্ন,
উন্মুক্ত 
দরজা ও পথের, অদৃশ্য দুরুত্বের মাঝে 
সে শুধুই রেখে গেছে নিশিপুষ্পের 
শাশ্বত গন্ধ - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
no idea about artist 1




শনিবার, ৫ জানুয়ারি, ২০১৩

দীর্ঘ বিরতি - -

দীর্ঘ বিরতি জীবনে ভরে যায় বিষন্নতা,
তাই ফিরে বারংবার বোঝাপড়া,
তার নয়ন কুলে আজ ও 
জেগে রয় কিছু 
প্রাণবন্ত 
স্বপ্নীল ঢেউ, যদিও বেলোর্মী গেছে সরে 
বহু দূর, জরদ রঙ্গী চাঁদ এখনো 
আকাশে লুটিয়ে যেতে 
চায় শেষ প্রহরের 
কুহক, ভোর 
এখনো 
নিখোঁজ, খুঁজে চলেছে হারানো আলোর 
আবরণ, হয় ত দিগন্তে আছে 
এখনো সুপ্ত অংশুমালী,
তাই ফিরে আসে 
প্রতিধ্বনিত 
সুর !
জীবন নিষ্পলক চেয়ে রয়, রঙ বিহীন 
আকাশপ্রান্তের এলোমেলো 
মেঘের টুকরো - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
ART by William Hawkins

শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৩

প্রাণ প্রতিষ্ঠা - -

ওই কলরবের মাঝেই আছে নব সকালের 
চাপা বিপ্লব, সক্রিয় কিন্তু অদৃশ্য 
আগ্নেয়গিরির নীরবতা, 
মহা পরিবর্তনের
কড়া নাড়ার 
শব্দ !
ওই আর্তনাদের মাঝেই আছে জীবনের -
সংগ্রাম, সামন্তবাদের ধ্বংসের 
সূত্রপাত, নব জাগরিত 
সমাজের পুনরায় 
মূল্যায়ন,
ওই রক্তঝরিত দেহে আছে হারানো - - 
গৌরবের প্রাপ্তি, মৃণ্ময় রূপে 
সজীবতার সঞ্চার, 
বৈরাগ্য হতে 
আমূল 
ক্রান্তির ঘোষণা, বিস্মৃত প্রতিমার প্রাণ 
প্রতিষ্ঠা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Paintings - Gladiola

বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৩

নিঃশর্ত - -


মেঘের দ্রবণ যখন হল, পুড়ে ছাই ছিল
মনের তৃণভূমি, অনেক দেরির 
পরে এলে হে অনুরাগী,
কি ভাবে উঠবে 
আবার 
জেগে, অর্ধ অঙ্কুরিত ব্যথিত ভাবনা, -
জীবনের বাস্তবতা যতই হোক 
অরূপ তার মোহের 
শৃঙ্খল ভাঙা 
খুবই 
জটিল, এখানেই নব স্বপ্নের পুনরাবৃত্তি,
নিঃশ্বাসের সেই চরম বিন্দুতে 
ঝুলে রয় প্রায়শ, তার 
প্রসারিত হাতের 
মায়া !
বারংবার জীবন করে আত্মসমর্পণ - - 
তার প্রণয়ের বেদিকায় 
নিঃশর্ত - - 
* * 
- শান্তনু সান্যাল 
painting by carmen guedez

http://sanyalsplanet.blogspot.com/

বুধবার, ২ জানুয়ারি, ২০১৩

মানুষ হবার পথে - -

অভিলাষের শেষ কোথায়, ভোরের শিশির 
বিন্দু হতে চেয়েছিলাম বুকে জড়িয়ে 
এলাম চির দহন জ্বালা, ওই 
ফুলের পরাগে ছিল 
অস্ফুট, 
প্রজাপ্রতির রঙ্গীন স্বপ্নের এক সুপ্ত কাহিনী, 
কস্তুরী হতে চেয়ে ছিলাম জীবনে 
জড়িয়ে এলাম চিরন্তন 
অদৃশ্য পিপাসা, 
আকাঙ্ক্ষার 
সমাপ্তি 
কোথায়, নদী হওয়ার পথে দেহে গেছে -
মিশে সাগরের তিক্ত লবণতা,
সাধের কোনো অন্ত 
নেই, শ্রাবণী 
মেঘের 
বাসনায়, হৃদয়ে জড়িয়ে এলাম শুধুই মরু 
দগ্ধ পথের মৃগতৃষ্ণা, অনেক কিছু 
হওয়ার ইচ্ছে ছিল, কিছুই 
পরিশেষে হলাম না,
নিয়ে বক্ষে 
অতৃপ্ত 
ভাবনার অভিশাপ, ঘুরে বেড়াই মানুষ - 
হবার পথে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by Janis Burgin