সোমবার, ২৮ জানুয়ারি, ২০১৩

কিছুই আর মনে নেই - -

এতদিনের পরে সে কোন মরমিয়ার রূপে, 
আকাশ ঘিরে অকস্মাৎ ভিজিয়ে 
দিতে চায় মনের ঊষর 
ভূমি, আলগোছে 
ভাবনার 
চিরকুট উড়ে চলেছে দিশাহীন সমীরণে,
এমনিও জীবনের বাতায়ন ছিল 
আধ ভাঙা, জর্জর, তার 
উদ্দাম আঘাতের 
ফলে এখন 
বৃষ্টির ঝরনা যায় ছিঁটিয়ে দেহ ও প্রাণে,
যেখানে ইচ্ছে ওখানে, অবাধ্য 
এই ভাবে অনুপ্রবেশ,
ডেকে আনতে 
চায় 
অনাহূত, অসময়ের কাল বৈশাখী ঝড় !
উদ্ ধ্বস্ত জীবন বসে রয় একান্তে, 
শেষ রাত্রির দিকে, বুকের 
গভীরে জড়িয়ে কিছু 
ভাঙা স্বপ্নের 
মিহি 
কণিকা, এই ছাড়া সারা রাত কি হলো 
না হলো, কিছুই আর মনে নেই !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
night bloom 1

পৃষ্ঠতলে কোথাও - -

ভাঙা ঘাটের জলসীমায় দাঁড়িয়ে একাকী, 
খুঁজি হারানো আত্ম পরিচয়, 
কচুরিপানায় ঢাকা
সেই ভাসন্ত 
জগতের নিচে, দিঘির ঠিক পৃষ্টতলে - - 
বুঝি কোথাও আছে জীবনের 
খণ্ডিত প্রতিবিম্ব, মৌন 
জলোচ্ছ্বাস !
নীরব 
সুপুরিগাছের ভিড়ে চাঁদ আজ আর জেগে 
ওঠে নি, অনেক দিনের বোধ হয় 
নিশিপালন, অনেক সময় 
এমন হয়ে থাকে,
জোছনার 
সন্ধানে আঁধার নিজেই যায় পথ হারায়ে,
তার প্রেমের অশ্বত্থ গাছের চারা 
ঝুরি নামিয়ে ছুঁতে চায় 
হৃদয়ের সজল 
ধরাতল,
আর আমি ভাঙা সিঁড়ির খোদল হয়ে - - 
যেতে চাই ক্রমশঃ, দিন প্রতি - 
দিন, যুগিয়ে দিতে 
কৌতুহলী,
পরিপূর্ণ ভাবে মজবুত থামের এক রাশ 
ভূমি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Chinese Painting Lotus





শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৩

গোপন সুখ - -

ওই আবছায়া প্রান্তে সরে যাওয়া টা ছিল না 
সমাধানের কারণ, আসলে নৈসর্গিক 
দংশনের ধাত যায় না সহজে, 
না, তুমি এখনো পৌঁছতে
পারো নি ক্রম -
বিকাশের
শেষ ধাপে, আর আমিও কোথায় যে হলাম 
নিখুঁত মানুষ, শুধুই ঠকিয়ে চলেছি 
পরস্পর কে, চতুর্দিকে 
আছে ঘিরে 
অদৃশ্য 
দর্পণের পরিসীমা, আপনমনে আনন্দিত !
যে আমায় উলঙ্গ দেখি নি কেউ,
নৈতিকতা এখন পুরাতন
ক্যালেন্ডার, বইর 
মলাটে যদি 
কাজে 
লাগে, তাই পাক দিয়ে রেখেছি মহৎ সব 
অমৃত বাণী, ঠিক মুখোশের খুব 
কাছাকাছি, বলা যায় না 
হঠাৎ কখন, যে 
কোথায় 
ছদ্মবেশীর ভূমিকার জন্য দরকার পড়ে,
তাই আশ্চর্য্য, মাত্র সম্পর্ক ভাঙার 
জন্য এত কিছু জাল বোনা,
আসলে আরণ্যক 
ভাব থাকে 
শিরায় 
শিরায়, শিকারের গভীর গোঙানির মাঝে 
অনেকেই খুঁজে গোপন সুখ, 
ব্যতিক্রম আমরা 
কেউ নই !
* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/

Sarah Ellen Reay 1

শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৩

অগ্নিরেখার ওই পারে - -

ইদানীং সব কিছু যেন আবছা, অর্থহীন !
কেমন যেন পরকীয় গন্ধ ভেসে 
আসে আত্মীয় স্বজনের 
মাঝে, আড়ষ্ট 
জীবন 
খুঁজে বেড়ায় নাকচ মঠের নীরবতা, -
রাখতে চায় লুকিয়ে, ক এক
ফোঁটা আকাশী অশ্রু,
বুকের পাঁজরে,
খুবই 
সাবধানে, ওই সজল অনুভূতির জানি -
আছে কিছু মুহুর্তের আয়ু, ঠিক 
কোন এক সময়ের সেই 
তোমার বুকের 
সিক্ত 
সোহাগ, অন্য বিকল্প খোঁজা সহজ নেই,
তাই অর্ধরাত্রির নিভৃত শেষ -
প্রহরে, জীবন পাল্টিয়ে 
চলেছে শুন্য 
চোখে 
অতীতের ডায়েরি, ভালবাসার পুরোনো 
দুর্বল পাতা, ছুঁতে চায় শুষ্ক ফুলের 
হারানো আবেগপ্রবণতা,
ভরতে চায় হৃদয়ে 
অধুনালুপ্ত 
গন্ধ !
কিন্তু কি সব কিছু মনের মতন পাওয়া 
যায়, শুকনো ফুলের নিচে এক 
বিবর্ণ দাগ ছাড়া, বাকি 
বলতে কিছুই নেই,
সময়ের 
নিজস্ব এক অগ্নিরেখা আছে বৈকি, পার 
হলেই সব কিছু শেষ - - 
* * 
- শান্তনু সান্যাল 
Oil Painting by Hellenne Vermillion

http://sanyalsplanet.blogspot.com/
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmFrCvJIStDVaby2oXyrDpho-Os1-xYkQEwWUVmQHHnOTrP_0L6F0WMGaO0fw-msOvF3shs0rrYTaCbj04hMIKrdVzKqXlw9U5nNVNCLiiclRR_j1B5G5wv4wFsWmnpky9Uv8WJD5HH-I/s1600/paintings+006.JPG

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৩

মধুর দংশন - -

জীবন থেকে গভীরতর, তোমার ওই মর্মভেদী 
চাহন, ঝাঁকিয়ে যায় পলকা হৃদয় তন্তু, 
ক্ষণে ক্ষণে কেঁপে উঠে আধো ঘুমন্ত, 
কচি আবেগের নবজাত, 
সিক্ত কিশলয়, 
কেমন 
ভাবে বোঝাই, তোমার ওই নির্বাক চেহারায় -
থেমে রয়, এক আসন্ন বিক্ষিপ্ত ঝড়, 
এক নিবিষ্ট মৌন ভাবনা,
এক অদৃশ্য অবাধ্য 
পরিপূর্ণ 
গাঁজন, পূর্বাভাস পেরিয়ে এক অদ্ভুত উন্মাদন !
করে যায় দেহ ও প্রাণে, কল্পনার বাইরে 
মারাত্মক কিন্তু মধুর দংশন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Painting by Anan Prapaso 

বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৩

অসীম শুন্যতা - -

শব্দহীন গাঢ় আঁধারে, অনেক ক্ষণ প্রতীক্ষার 
পরে, ফিরে এলাম স্ব বৃত্তে, এখন 
বর্ণহীন দেয়াল, চোয়ান 
চিহ্ন, ঝরা ফুলের 
বৃন্তের 
সাথে কথোপকথন, সময়ের আকুঞ্চনে - - 
নিজের আবিষ্কার ! কুয়াশা 
সরিয়ে বৃদ্ধ আয়নার 
সম্মুখীন, কিছু 
আলোচনা 
কিছু 
নিজে কে ফিরে পাওয়া, অন্তরালে তুমি ও 
আছো নীরব দাঁড়ায়ে, অদৃশ্য !
চাহিদার ফর্দ নিয়ে 
হাতে, হয় ত 
কিছু 
চোরা স্বপ্ন এখনো লিখে রেখেছ নিজের - 
মনের তালিকায় ! দ্বিধাগ্রস্ত 
জীবন ফিরে দেখতে 
চায় না তোমার 
সজল 
চোখের গুপ্ত তরঙ্গ, কিছু ভাঙা ঢেউর 
আর্তনাদ, কিছু অপূর্ণাঙ্গ ফুলের 
অসময়ে ঝরে যাওয়া !
কিন্তু নিয়তির 
আগে সব 
কিছুই 
অনিশ্চিত, না তুমি সেই দুর্লভ শিশির 
বিন্দু, না আমার বুকে আছে 
বাকি ঝিনুকের অমূল্য 
প্রতিভাস, শুধু 
মাত্র এক 
দীর্ঘ নিঃশ্বাস - - - অসীম শুন্যতা - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
no idea about painter 8

সোমবার, ২১ জানুয়ারি, ২০১৩

সাঁঝের আগে - -

এখানে রোদের অপেক্ষায় দিন যায় গড়িয়ে,
সকাল ও সন্ধ্যার সামঞ্জস্যে চিরকাল 
প্রতিজ্ঞাবদ্ধ এই জীবন, তবু 
ও আশার নদী, নিরন্তর 
উজানমুখী, 
তোমার প্রতিশ্রুতি সত্যি কি মিথ্যে, সেটা 
তুমিই নির্ভুল যান, এখানে সাঁঝের 
আবছা আলোয়, মন চায় 
তোমার জ্ঞাতসারে,
ভুলে কাছে 
আসা, এই ঘিঞ্জি স্বপ্নের নিজস্ব আছে, এক 
অদ্ভুত মোহিনী মায়া, লেবু গন্ধে 
মাখা পুকুর পারের ছায়া,
দেখি তুমি আসছো 
ভিড়ের মাঝে 
একাকী
ক্লান্ত, ব্যথিত কিন্তু অপরাজিতা, সেই - - 
আগমনের খবর, দিয়ে যায় 
অপ্রত্যাশিত ভাবে,
পাশের বাড়ির 
হাসিমুখ 
শিশু, হৃদয় জানে তুমি ভুলবে না কোনোই
ভাবে, চির পরিচিত আমার ওই 
উপান্তের ভাঙা জীর্ণ শীর্ণ
একমাত্র ঠিকানা -
* * 
- শান্তনু সান্যাল  
Amy Hautman Paintings
http://sanyalsplanet.blogspot.com/