মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

বৈষম্য বিহীন আলোকের সাম্রাজ্য - -

যদি পারো নিজেকে করতে সর্ব বন্ধন মুক্ত,
তবে এসো, ভাবাবেশের অলৌকিক
দ্বার চিরদিনই খোলা, না
কোনো মানুষ
নির্মিত
সে বৃহৎ সিংহদ্বার কিংবা অবুঝ দর্শন - -
তর্কের কোনো বিভ্রান্তিকর বইর
উড়ন্ত পৃষ্ঠা ! সেই অদৃশ্য
প্রবেশপথে রয়েছে
শুধুই দুই
শব্দে
লেখা জীবনের উপসংহার, না কোনো মঠ,
না মহন্ত মঠাধীশ ! হৃদয় যেখানে
পরিযায়ী পাখি, প্রেম করে
উন্মুক্ত ভাবে আর
মৌসুমের
সাথে উড়ে যায় অন্য দিগন্তে, পৃথিবীর - -
বুকে রয়ে যায় কিছু এলোমেলো
নীড়ের স্মৃতি, দেউলের
উচ্চ শিখর কলশ,
আলোকিত
মিনার
অথবা তথাকথিত স্বর্গের উদ্ভাসিত জগৎ,
সব কিছুই পড়ে রয় আকাশ পথের
নীচে, প্রেমিক পাখি তখন
পরিপূর্ণ স্বাধীন !
সৃষ্টির
কোনো শৃঙ্খল আর তাকে বাঁধতে পারে - -
না, তার অন্তর্মনে তখন কল্পনার
বাহিরের পরমানন্দ, হৃদয়
তখন টলটলে এক
পারদর্শী
আয়না, প্রতিফলন ছড়িয়ে দিতে চায় মন,
বৈষম্য বিহীন আলোকের সাম্রাজ্য !
* *
- শান্তনু সান্যাল



সোমবার, ৪ নভেম্বর, ২০১৩

বিগত রাতে - -

সারা রাত ছিল এক এমন বিষন্নতার 
পরিমণ্ডল, অনেক ক্ষণ ছিলাম 
একাকী বসা, খোলা 
জানালার ধারে,
দেখি সেই 
ডুবন্ত তারার পথে তুমি এখনো আছ 
দাঁড়ায়ে, বুকে জড়িয়ে শেষ - 
রাতের ঝরিত 
শিউলির 
গন্ধ, 
অনেক ক্ষণ ধরে চেয়ে রইলাম ওই - 
দিগন্ত পারের সরু উজ্জ্বলিত 
রেখার নীচে, অস্পষ্ট
ভাষায় লেখা 
কবিতা,
হয় ত  ভুলবশত, তুমি নিবেদিত - - 
করেছ আমার জন্য ! অনেক 
ক্ষণ অপেক্ষা করেছি,
নিয়ে চোখের 
আয়নায় 
তোমার দ্বিধান্বিত প্রতিফলন, দেখি 
ক্রমশঃ ঢেকে যাচ্ছে রাস্তা -
পথ ঘাট, নদীর গায়ে 
অবশেষ সঘন 
কুয়াশার 
চাদর,
হয় ত নদী, কিনারা, ঝুলন্ত বটশাখা,
দেউলে বন্দী মাটির বিগ্রহ,
পাখির অমিমাংসিত 
কলরব, সব 
কিছু 
শেষ প্রহরে গেছে হয় ত স্বপ্নীল পথে,
প্রতারক রাত্রি যথারীতি 
ঘুমোতে দেই নি 
কোনো 
ভাবে আমায়, টেনে নিয়ে গেছে - - -
জানি না কোন মায়াবী 
মরীচিকার পথে !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
creation gargovi art gallery

রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

কোনো অন্য দিনে - -

নিঃসন্দেহ, তোমার অভিলাষে আছে আকাশ 
পারের সৌন্দর্য্য, এক অদ্ভুত সম্মোহন, 
যেখানে মানুষ ত কেবল মানুষ !
এমনকি মহাজাগতিক 
আত্মা, নাগাদ 
যায় 
হারিয়ে আত্মজ্ঞান, কিন্তু কোথাও যেন - - -
তোমার চোখের গভীরতায় এখনো 
আছে অস্পষ্ট দৃষ্টি, এখনো 
রয়েছে  তোমার 
ভাবনায় 
কিছু 
মৃন্ময় শিল্পের ভিজা গন্ধ, তাই এই মুহুর্তে - -
ভালবাসার সিদ্ধান্ত ! আমার প্রতি 
সম্ভব নেই, কিছু আর ও 
ভরুক গন্ধ 
কোষ,
আরও ভিজুক হৃদয় পাপড়ির কুণ্ডলিত জগৎ, 
কিছু আরও ভরে উঠুক বুকের গভীরে 
শরৎকালীন পরাগ মাখা মুগ্ধতা,
পরিপূর্ণ জোছনায় ভিজে 
উঠুক তোমার 
মনের 
সুপ্ত স্বপনের রঙ্গীন মধুমাস, এখনো তোমার 
চোখে লেগে আছে কাঁচা ঘুমের স্পর্শ !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
birds of paradise

শনিবার, ২ নভেম্বর, ২০১৩

নিবন্ত প্রদীপের দপদপানি - -

অন্তরতমের গভীর তলদেশ হতে, যে দিন ভেসে 
উঠবে অনন্ত প্রেমের প্রতিফলন, যার 
আলোকে হবে সমস্ত পৃথিবীর 
অন্ধকার শাপমুক্ত, সে 
দিনেই আসল 
দীপাবলী,
ওই সমস্ত তথাকথিত পবিত্র আধারের ভিত্তির 
উপরে, এখনো লেগে আছে নিষ্পাপ 
মানুষের অদৃশ্য রক্তের দাগ, 
কত নিরীহ আর্তনাদ 
মৌন ভাবে 
আছে কবরময়, বাহ্য জগতে যতই সাজাও না 
আলোর শৃঙ্খলা, মনের ভিতরের তমস 
হবে না এত সহজে আলোকময়,
মুখোশ ও নৈসর্গিক 
মুখের মাঝের 
শুন্যতা 
চিরদিনই চায় মোক্ষ প্রাপ্তি, সিংহদ্বারে প্রদীপ 
জ্বালাবার আগে, যদি সম্ভব দেখে যেও, 
ওই শহর প্রান্তে এখনো অনেক 
দোরগোড়ায়, দাঁড়িয়ে 
আছে নিষ্প্রভ 
শিশুরা 
নিয়ে বুকে নিবন্ত প্রদীপের দপদপানি, এক - - 
অনিশ্চত ভবিষ্যৎ - - 
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
mirror art

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৩

আলোর প্রান্তরেখা - -

ছারখার পুরাতন ঐতিহ্য, বর্ণশুন্য প্রাচীর -
জীর্ণ - শীর্ণ রাজপথ, তাদের মাঝে
কোথায় যেন, নিঃশ্বাস ফেলে
যায় এক ফালি সন্ধ্যার
আলো, সেই
ভাঙন
ভরা সেঁতসেঁতে গলির কোণে, দাঁড়িয়ে রয় -
সে এক মানুষ কি প্রতিচ্ছায়া ! বুকে
জড়িয়ে প্রেমের প্রতিশ্রুতি,
যদিও সময়ের স্রোতে
বহে গেছে রং
রূপ -
অনেক কিছু, বদলায় নি তার অনিবার পথ
চাওয়া, তার বুকের গভীরে আজ ও
বেঁচে আছে, চিরায়ত প্রণয়ী
তরঙ্গ, ভরে যেতে
চায় অবিরাম
ভাবে,
তৃষিত নয়নে, সজল স্বপনের আর্দ্রতা, কিছু
জোনাকির আলোর প্রান্তরেখা - -
* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/
bougainvillea emotion

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

ঘূর্ণিস্রোতে - -

মখমলি শীতের আঁধারে, দেখিছি তোমায় 
সংকুচিত রূপে, চলে আসছো বহু 
দূর হতে হৃদয়ের দ্বারে,
জড়িয়ে দেহ ও 
প্রাণে -
অরণ্য কুসুমের বাহার, জীবনের ধুসর - -
উপত্যকা, অকস্মাৎ যেন স্বপ্নময়,
ভাবনার ফল্গু তীরে, ভেসে 
উঠতে চায় পুনরায়
পরিযায়ী পাখির 
কলরব !
বহু বার দেখেছি, তোমার ওই দিগন্ত রূপ, 
ভরে যেতে চাও সমস্ত শুন্যতা, 
মৌন প্রণয়ের অপ্রতিম
রঙ্গে, অনেক 
সময় 
দেখি, তুমি নিয়ে যেতে চাও জোর করে - - 
আকাশপথ হতে, সুদুর নীলাভ -
সবুজ আলোর দেশে, 
ভুলিয়ে সমস্ত 
দুঃখ -
দহন, আমি এমন সময় যাই হারিয়ে তার 
অবুঝ প্রেমের ঘূর্ণিস্রোতে - - 
* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
Helibore flower painting

বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

নিগূঢ় সন্ধ্যার মুখে - -

নিগূঢ় সন্ধ্যার মুখে, আবার জীবন আরশির 
মুখোমুখি, তোমার চোখের গভীরে 
ভেসে উঠতে চায় কিছু 
হারানো মুহুর্তের 
প্রতিফলন !
কিছু মৌন নালিশের বিলুপ্ত প্রতিলিপি, কিন্তু 
আমার বুকে আজ ও হিল্লোলিত, সেই 
স্মৃতি তরঙ্গ, যখন আচমকা
ভাবে ছুঁয়ে ছিল, তোমার 
আনত চোখের 
পাতা, এক 
অজানা শিহরণে জেগে ছিল, তখন প্রসুপ্ত - 
স্বপ্নের ত্রিজগৎ, সেই লাজবতী মুহুর্তে 
আমি হয় ত হারিয়ে এসে 
ছিলাম হৃদয়ের -
পলকা 
কিন্তু মূল্যবান বস্তু, ক্রমশঃ কচি ভাবনার -
সাথে, তুমি সে দিন হতে গেছ জড়িয়ে,
শিরায় শিরায় রুধিরের রূপে !
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
art by lmj-lillian-may-johnson