রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩

ঝিলিমিলি সজলতা - -

যদিও যথারীতি সন্ধ্যা গেছে বিঁধিয়ে 
বুকের পাঁজরে বহু শাখাকন্টক,
তবুও জীবনের অভিলাষ 
চায় না বিলীনতা,
এখনো কিছু 
আছে 
বাকি আমাদের মাঝে, এখনো তুমি -
খুল নি নীরব চোখের রহস্য,
কোথায় যেন তোমার 
ওই ব্যথা ভরা 
হাসির 
মাঝে ঝিলমিলিয়ে উঠতে চায় কিছু 
অসময়ের নিবন্ত আলোর শিখা,
এখনো তুমি চাও অনেক 
কিছু কহিতে, দ্বিধা 
দ্বন্দ্বের অগ্নি - 
বৃত্তের 
বাইরে আছে তোমার মনের পৃথিবী,
আমি আজ ও দাঁড়িয়ে রই 
স্বাভাবিক ভাবে 
ওই প্রবেশ 
দ্বারে 
যেখানে তুমি এসে থেমে যাও প্রায়ই,
সেই নির্বাক মুহুর্তে আমি 
দেখেছি বহু বার 
তোমার 
আনত চোখের পৃষ্ঠতলে বিন্দু বিন্দু 
ঝিলিমিলি সজলতা - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
scarlettrio(1)

শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩

http://sanyalsplanet.blogspot.com/
french-window-denise-laurin

কুয়াশার অতিক্রমে - -

কোথায় সব কিছু থাকে নিজের নিয়ন্ত্রণে, 
তথাকথিত, আমি এক সুপুরুষ,
বলিষ্ট বাহু, প্রশস্ত বুকের 
ধনী, তবুও যেন 
খুবই নিরীহ,
নিয়তির 
আগে কার চলে, তাই আরশির মুখোমুখি 
পুনরায় জবাবদিহি ! শৈশব থেকে 
আরম্ভ করে মুখের আকুঞ্চনের 
ভিড়ে, তুমি চাও খুঁজে 
বের করতে 
আমার 
বেঁচে থাকার মানে, মায়াবী ওই চৌখুপী 
ছককাটার মাঝে তুমি টেনে নিয়ে 
যেতে চাও বারে বারে, 
আসলে দোষ 
তোমার 
ও নয়, আসলে তুমি এই দুনিয়ার বাইরে 
কোথায়, একে অপরকে পরাজিত 
দেখার সাধ, সহজে যায় 
না মিটে, বরং 
আরও 
যায় বেড়ে, তাই বলি, ওই সরীসৃপ বৃতি 
বাদ দিয়ে সরাসরি ভাবে এগিয়ে 
এস, বড় মাছের খাদ্য 
চিরদিনই পুঁচকে,
এই স্নানকক্ষে 
সবাই 
উলঙ্গ, অত সব মুখোশের খেলা খেলে বা 
লাভ কি ? কোনো অন্য অবকাশের 
দিনে, না হয় পুনরায় খুলবে 
পাপ পুন্যের ডায়েরি,
থাকুক কিছু 
ক্ষণ 
আরও যথারীতি, কুয়াশায় ঢাকা সন্ধ্যা !
আবেগের আঁধার বাড়ুক যত 
দূর পারে, এখনো নিশা 
চর পাখিরা ডানা 
মেলে নি,
এখনো আমার প্রতিবিম্ব যায় নি হারায়ে,

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
misty morning(1)

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

হিমশৈলের ঠিক নিচে - -

এখন আমি নেই কারোর আয়ত্তে, সরে চলেছি 
হিমশৈলের ঠিক নিচে, নীল লহরে, বহু 
দূর অন্য অজানা মহাদ্বীপের দিকে,
যতই ধরে রাখো চোখের 
অগোচর বাঁধনে !
আমি নেই 
আর তোমার নিঃশ্বাসের বাষ্প কণায়, ঠোঁঠের 
ওই কোণাকুণি হাসির রহস্যে, আমি 
এখন বাউণ্ডুলে মেঘের সঙ্গী 
জানি না কোন পথে 
যাব উলঙ্গ 
ঝরে !
তোমার রূপ রঙের নদী গেছে কবে শুকিয়ে - -
তা হয় ত তুমি টের পাও নি, সব কিছুই 
যায় ঝরে শুকায়ে, সময়ের চক্রের 
কাঁটা খুবই নির্মম, তার 
ছোবলে রাজন কি 
জীবক
সবাই সমান, অপর পারে দাঁড়িয়ে রয় নিয়তির 
মানুষ আবছা আলোয়, ধরে হাতে জীবন 
খেয়া, ক্রমশঃ সন্ধ্যার আঁধারে সে 
যায় হারায়ে, প্রতিধ্বনির 
সুর তখন আস্তে 
আস্তে 
বিলুপ্তির পথে, শুধু এক ছায়াবৃত্ত পরিবেশের - -
মাঝে তোমার ভাঙা কন্ঠে ভেসে রয়, 
আমার ডাকনামের বর্ণমালা 
বিখণ্ডিত রূপে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by Kelley MacDonald

বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

জীবন্ত নিঃশ্বাসের পুরুষ্কার - -

নিঃশ্বাসের উষ্মায় লিপ্ত, দেহ গন্ধের অরণ্যে 
লুকোনো, পারস্পরিক পরশে ঢাকা ওই 
বিগত রাতের রহস্য গুলো 
উঁকি দিয়ে চলেছে 
ক্রমশঃ - -
কোন নেপথ্য হতে এখনো যেন জল তরঙ 
বাজে মদ্ধম মন্থর সুরে, অবশ্যই এক 
নজরে সব কিছু ঠিক ঠাক,
নিজের জায়গায় 
যেন সব 
কিছু গোছানো, বাসী গন্ধে মিশে চলেছে -
সন্নিহিত বাগান বাড়ির নিশি পুষ্পে 
মিশ্রিত তীব্র সুগন্ধ, সঙ্গে 
সুদুর হতে বয়ে 
আসছে 
বুনো মাটির মাদকতা, বাতাসে কিছু যেন 
গুরুভার, আবার অন্ধকার, তোমার 
বুকে, ডেকে তুলবে ভাসা-ভাসা
কুহক অনুভূতি, গভীর 
প্রণয়ী আবেগের 
উন্মত্ততা,
পুনরায় সবকিছু সহসা এলোমেলো রূপে 
করে যাবে তোমায় বিশ্রামহীন,
ওই উড়ু উড়ু মুহুর্তে, তুমি 
আবার খুলে বসবে 
ভাবনার 
সিন্দুক, খুঁজবে অস্থির ভাবে আমার - - -
দেওয়া বিগত রাতের বিস্ময়কর
জীবন্ত নিঃশ্বাসের পুরুষ্কার !
জ্বলন্ত পরশের মধুর 
অনুভূতি,
সিক্ত স্পন্দনের লয়ে বাঁধা অদ্ভুত চন্দ্রহার,

* * 
 - শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
art by m dtandler

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩

অরণ্য নদীর ধারে - -

ওই বিস্মৃত অরণ্য নদীর ধারে, কুয়াশায় 
ঢাকা কোনো এক বিহানে, বুনো 
ফুলের সন্ধানে ! আবার 
আশা করি তুমি 
আসবে,
দেখেও না দেখার ভানে, লিখে যাবে সিক্ত 
বাতাসের গায়ে সুরভিত কবিতা, 
ওই আবছা আলোয় তুমি 
কুহক ভরা আঁচলে 
তুলে রাখবে 
কএক 
বিন্দু তুহিনজল, ওই জল বিন্দুর মাঝে হয় 
ত খুঁজে পাবে, আমার প্রণয়ী হৃদয়ের 
প্রতিফলন,তুমি কি পুনরায় 
ফিরে চাইবে আমার 
নিঃশ্বাসের ছায়া 
তীরে 
প্রজ্বলিত অনন্ত শিখার মাটির প্রদীপ  - - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
emerging from mist
MistyMorning

সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

জীবন নদী - -

এখনো হিয়ার গভীরে জেগে আছে অতৃপ্ত
পিপাসা, এখনো যে তুমি খুল নি
চোখের গুপ্ত স্রবণের ওই
অদৃশ্য অমৃত
ধারা !
এখনো জীবন খুঁজে পাই নি তোমার - -
বুকের গর্ভ গৃহ, যেখানে আছে
অনন্ত দীপ শিখার অখণ্ড
আলোর জগৎ,
এখনো
তুমি মরুপথের মরীচিকা, জানি না কবে
তুমি হবে জীবন নদী - -
http://sanyalsplanet.blogspot.com/
art by Judith D. Porto