অলৌকিক তার প্রণয়ের অনাবিলতা,
নিশীথের রহস্যময় অন্ধকারে
টেনে নিয়ে যেতে চায়
জানি না কোথায়,
সংজ্ঞাহীন
দেহে !
আমি অবাক চেয়ে রই তার মুগ্ধতা,
ওই নয়নের পরশে, ভেসে রয়
শুন্যে, সমস্ত আলোকিত
পিণ্ড, হাসনুহানার
শাখায় ঝরে
বিন্দু
বিন্দু নীহার কণা, শেষ প্রহরের ওই
অদ্ভুত মুহুর্তে আমি ভুলে যাই
সমস্ত জীবনের ঊষর
আবেগ, তার
আলিঙ্গনে
আছে
অপ্রত্যাশিত, মহাজাগতিক চেতনা,
জীবন খুঁজে পায় পূনর্জীবনের
সৌন্দর্য্য, ক্রমে ক্রমে
অহমিকা তখন
হ্রাসের
পথে,
সমস্ত চেনা অচেনা মুখ তখন উজ্জ্বল
পরিপূর্ণ পরিষ্কার !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Pink-Poinsettia
সহজ নয় এক ঘাইতে সব কিছু
ভেঙে দেওয়া, কিছু বাঁধন
অটুট যতই চাও
ভাঙতে
ততই কুণ্ডলী পাকিয়ে জড়িয়ে
রয় দেহ ও প্রাণে, সরল
নয় এক পলকে
সব কিছু
ভুলে যাওয়া কিছু অদৃশ্য ছায়া
অনুধাবন করে সারাটা
জীবন, ওই শেষ
বিচারের
রাতে,
খুবই মুশকিল গা ঢাকা, তার -
ত্রিকাল দৃষ্টি খুঁজে আনে
গভীর সাগর হতে,
তার নজরে
রাজন
বা রঁক সব সমান, নিয়তির -
দাঁড়িপাল্লা চিরদিনই
যুগব্যাপী -
কোনো
সুপারিশ তখন কাজে লাগে না,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
flaming emotion
কৃষ্ণ পক্ষের রাতে সে দাঁড়িয়ে রয়
একাকী সঘন অন্ধকারে,
হাতে নিয়ে কিছু
আলোকের
কণা !
তার আবেগের ধারায় বহে যায়
সব কিছু, অন্তর্মনের ওই
মহাপ্লাবনে, জীবন
খুঁজে পায়
কায়া -
কল্পের মহামন্ত্র, নেপথ্যের নিখোঁজ
মানবতা ফিরে পায় মৌলিক
সুন্দরতা, সমস্ত চেনা
অচেনা চেহারা
সহসা
উদ্ভাসিত, মানুষ তখন পূর্ণতা -
দিকে, আদিম খোল হতে
পায় মুক্তি, সমস্ত
আস্তিকতা
তখন
জবাবদিহির পথে, অদৃশ্য সত্তার
হাতে তখন ঘাড়ের অস্থি,
চায় আসল মানুষের
পরিচয় পত্র
নিখুঁত !
বিদ্বেষ বিহীন, সর্ব কল্যাণের - -
মোহরে সম্পাদিত
কৈফিয়ৎ -
নামা,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Glenn Ichimura of Kauai
ভাব প্রবণতার সমস্ত বাঁধন খুলে,
জীবন চায় সম্পূর্ণ মুক্তি
কিন্তু কোথায় যেন,
কোন কুহেলি
ভরা
পথে, অজানা মোড়ের বিন্দু ধরে
রাখতে চায় জোর করে,
সদর দরজা হতে
পলাতক মন
ফিরে
আসে চার দেয়ালের মাঝে, করে
পুনরায় আপস-মীমাংসা, না
কোনো প্রশ্ন উঠুক
তোমার বুকে
না - -
কোনো উত্তরের সন্ধান আমার
হৃদয়ে, কিন্তু সেটা কি
সম্ভব, যত দিন
নিশ্বাসের
ওঠা
নামা বিদ্যমান এই শরীরে, না -
চাওয়ার সত্তেও মায়ার
সংসার বেঁধে
রাখতে
চায় অদৃশ্য টানে, মোক্ষ প্রাপ্তির
পথ সহজ কোথায় এক
জীবনে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
in the mist
আরশি ছিল যথারীতি গভীর নীরব -
অভিযোগের কারণ কিছুই নেই,
অনেক সময় জীবনে
এই ভাবেই ঘটে,
তথাকথিত
আপন জন মুখোমুখি দাঁড়িয়ে বুঝিয়ে
দিতে চায় অজ্ঞতার পরিভাষা,
এক অদৃশ্য দূরত্ব রেখা
টেনে যায় খুবই
সহজ ও
হাসি মুখে, অনেক দিন অব্দি জীবন -
খুঁজে পায় না ওই উপেক্ষার
কারণ, আস্তে আস্তে
ভুলে যেতে
চায় অনায়াসে অতীতের সব ইতিবৃত্ত,
তা ছাড়া উপায় হাতে, কি বা
থাকে, এক মুঠো স্বপ্ন কে
যেন দিয়ে গেছে
রাত্রি শেষে,
ভোরের ক্ষীণ আলোয়, বন্ধ করতল -
খুলতেই উড়ে গেছে সমস্ত সুখদ
অনুভূতি, নিখোঁজ রাতের
জোনাকির সাথে,
অদৃশ্য পথে,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Oil paintings by Brenda Ferguson
ফেকাশে দুনিয়ার সমস্ত জাঁকজমক -
যদি হৃদয়ের আকাশ চুপসান
শুধুই মেঘে ঢাকা, সব
কিছুই উপলব্ধ
হাতের
নাগালে তবুও সব কিছু কেনা যায় -
না, বাস্তব প্রেমের আছে
নিজস্ব মূল্য, সহজ
নয় নির্ধারণ,
কল্পনার
বাইরে সে এক অনুভূতি, যার শীর্ষে
পৌঁছিয়ে মানুষ হয় ওঠে
অমূল্য পরশমণি,
মাটির দেহ
পড়ে
রয় মাটির পৃষ্ঠতলে, পঞ্চতত্বের সাথে
ক্রমশঃ যায় গলে, কিন্তু অদৃশ্য
ফিনিক, চিরকাল ঘুরে
পৃথিবী হতে
আকাশ,
সমুদ্র হতে বারিদ কণায়, শিশিরের -
বিন্দু হতে ফুলের বুকে
দিব্য পরাগের
সন্ধানে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by ivica-petras
যখন ঝরেছে শেষ প্রহরের নিহার কণা,
তখন ছিল না একটিও নিশিপুষ্প
তরু শাখার গায়ে, ওই
মোড়ের আছে
নিজস্ব
এক কাহিনী, যেখানে মিলেছিলাম তার
সাথে, হেঁটেছি কিছু দুরে, শব্দহীন
ভাষায়, কথাও বলেছি তার
সাথে, ওই নিস্তব্ধ
মুহুর্তের
স্মৃতি - গন্ধ আজও ছুঁয়ে যায় ক্ষতচিহ্ন,
আজও মনে হয় সে যেন লিখতে
চায়, অসমাপ্ত কবিতার
উপসংহার, ওই
ছন্দহীন
ভালবাসার গভীরে, বহু বার খুঁজেছি -
জীবনের মর্ম, আর প্রতি বার
গেছি হারিয়ে নিজের
প্রতিচ্ছায়া !
ছায়াচ্ছন্ন অস্তিত্ব নিয়ে বারংবার ফিরে
এসেছি নিজের গৃহে, জীবন তখন
অবুঝ চড়ই পাখি শুধুই
ঠোকরিয়ে মরে
নিজের
বিম্ব, ফিরে আসে বারেবারে অলিন্দের
গা ছুঁয়ে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
fallen emotion