হারানো খুশি ছিল হৃদয়ের গর্ভ গৃহে,
খুঁজেছে জীবন বাহির জগতে,
আসলে অন্তরের বিম্ব !
চিরদিনই রয়ে
যায় -
নেপথ্যে, মানুষ ধেয়ে যায় নিরন্তর -
বিমোহক মরিচীকার পিছনে,
নিয়ে বুকে অদম্য তৃষা,
সে এক অবুঝ
অভিলাষ,
জ্বলে
রয় দিবা নিশি স্বয়ংদহনের শিখায়,
সেই অতৃপ্ত পিপাসার জন্য
জীবন হয়ে ওঠে
গোলকধাঁধা,
নিজ
রচিত বৃত্তের বাইরে আর বেরোতে -
পারে না, ক্রমশঃ হয় ওঠে
একাকী চার দেয়ালের
মাঝে, আত্ম -
কেন্দ্রিত,
তার
বন্ধ দ্বারে কেউ আর ডাক দেয় না,
সে ভুলে যায় আসলে, মানুষের
মুক্তি মানুষের মাঝে !
মঠ মন্দিরে সে
খুঁজে
পাওয়া যায় না, অন্তর্মনের দেবতা -
যদি সুপ্ত কোনো দুনিয়ার দর্শন
কাজে লাগে না, বরং
বাড়িয়ে যায়
বুকের
ব্যথা দিনে দিনে, অন্তহীন বিরক্তির
পথে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by susan cardena
বহু দিনের পরে আবার রং তুলি নিয়ে
হাতে, মন চায় কিছু আঁকতে,
যা বলা হয় নি কোনো
দিন সেই কথাটি
হৃদয় চায়
খুলে
বলতে, জানি না, আজও কী তোমার
বুকে, ওই মধুর ব্যথার অনুভূতি
বেঁচে আছে, অথবা গেছে
বিলুপ্ত হয়ে সময়ের
ধুলিকণায়
মিশে,
আজও কী তুমি চেয়ে থাকো পুরাতন
দেয়াল ঘড়ির দিকে উতরোল
মনে, যখন সহসা কাল
বৈশাখী ঝড়,
যায়
ভিজিয়ে তপ্ত পৃথিবীর ধুসর পৃষ্ঠতল - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
abatract flower
কোন পাতা ঝরার মৌসুমে তুমি
বলেছিলে,পল্লব বিহীন
গাছের দিকে
তাকিয়ে,
নতুন কিছু পাওয়ার আগে এই -
ভাবেই জীবন যায় ঝরে,
পুরাতন শরীরে
নবীনতার
সঞ্চার,
তখন হয়'ত আমি তার তাৎপর্য
বুঝি নি, মনে মনে হেসেও
ছিলাম, তোমার ওই
দার্শনিক ভাবটা
দেখে !
অবশ্যই, ওই ঘটনার পরে বহু -
বার ঝরেছে, জানা অজানা
গাছের শাখা প্রশাখা,
গজে উঠেছে
পুনরায়
হলদে সবুজে একাকার কিশলয় -
কচি পাতার গুচ্ছ, ক্রমে -
ক্রমে ফুলের বাহার,
সত্যি, প্রকৃতির
আছে
নিজস্ব এক সংবিধান, অনবরত
সময় - চক্রের সাথে ঘুরে
যাওয়া, কিন্তু জানি
না কেন, বহু
জীবনের
সাথে ব্যতিক্রমও থাকে যথারীতি
জড়ায়ে, তারা দাঁড়িয়ে রয়
নদীর গর্ভে নগ্ন দেহে,
আকাশমুখী,
একাকী !
মৌসুমের প্রভাব হতে চির মুক্ত -
শুকনো গাছের মত, শুন্য
অভিলাষী - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Roses-flower-arrangement
পরিশেষে আমিও হাসতে শিখে গেছি,
জীবন নিজেই এক প্রতিষ্ঠান,
অভিজ্ঞতার দর্পণে
সব কিছুই
স্পষ্ট,
অবশ্যই চেহারার ভাঁজ লুকানো এত
সহজ নয়, তবুও করে চলেছি
সমন্বয়, সময়ের সাথে
না হাঁটলে মানুষ
যায় পিছিয়ে
আর
পিছানো মানুষের জন্য কেউ অপেক্ষা
করে না, বুলেট ট্রেনের বেগে
যুগের অগ্রধাবন, কার
কাছে অতিরিক্ত
সময় আছে,
সুতরাং
উপান্ত হতে নিজেই নেমে এলাম জন
অনুচ্ছেদে, আজ নইলে কাল,
হয়'ত হয়ে উঠব উজ্জ্বল
রেখাঙ্কিত শব্দ,
যার অর্থে
আছে
জীবনের সারাংশ, জয় পরাজয়ের - -
আড়ালে চিরদিনই থাকে
অগোচর নায়কের
কাহিনী !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Flowersand-vase
কিছু অব্যক্ত ভাবনা থাক না গোপন,
বুকের গভীরে, কিছু ব্যথার
মেঘ ভাসুক হৃদয়ের
পৃষ্ঠতলে, তুমি
সবে
ছুঁয়েছ চোখের কিনারা এখনো অনেক
বাকি তলদেশে পৌঁছানো,
কোথায়, এত সহজ
জানা মনের
দর্শন !
প্রেমের জন্য যথেষ্ট নয় শুধুমাত্র এক
জীবন, তুমি এখনো আছো
অনভিজ্ঞ নিরীহ
মানুষ,
এক নজরে চাও ভালবাসতে, অন্তহীন
এই পথে রয়েছে অনন্ত দহন
জ্বালা, স্বর্ণ খনিজ হতে
শাশ্বত উদ্ভাসের
প্রক্রিয়া,
পাড়ি দেওয়ার আগে পুনর্চিন্তন করা -
বুদ্ধিমতার আছে পরিচায়ক !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
sunflower beauty
গাঢ় নীল রঙে ডোবা রাত, আবেগী -
গোলাপের কিছু বৃন্ত ও মদ্ধম
মোমবাতির আলো,
সম্মুখীন
তার সদ্য কুসুমিত চেহারা, পরিবেশে
ভাসন্ত রজনী গন্ধার সুবাসিত
অনুভূতি, জীবনের
কবিতা
যেন উন্মুক্ত ছন্দ, বহে যেতে চায় -
নিজস্ব প্রবাহে, অবাধ বেগে,
আকাশ ও পৃথিবীর
মধ্যিখানে
কোন এক শুন্য স্থানে, তার অপরূপ
প্রণয়ের মায়া ভুলিয়ে দিতে
চায় ত্রিকালের ব্যথা -
বেদনা, সে
তখন
কালজয়ী, করে চলেছে অপ্রত্যাশিত
ভাবে মন্ত্রমুগ্ধ ! জীবনের
বিবর্তন তখন শীর্ষে,
সমস্ত লৌকিক
অলৌকিক
উপলব্ধি যেন অর্থহীন, ঝরে চলেছে
স্তর প্রতি স্তর বাহ্য ভন্ডামির
খোলস, জীবন তখন
নগ্ন সত্য !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
dreamy rose
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY5YRuKFjeOTZwY2eDzeqKminrekPq0Fo_oEk8Pb7nIsE7eg2GydgK6BbYjVgfSi4nheSfYQc7iYh6UrUEknUK0offOMmE7MwBOZO6W5_QnOm0qK2PGFYeh8gDszAaPoQJN5BmtAh7Hf8/s400/web+rose100_2882.jpeg
রোজ ভোরের ওই অজানা পাখির শিসে
ঘুম যায় ভেঙ্গে, আবছা আলোয়
বেড়িয়ে পড়ি, যথারীতি
সংকিপ্ত প্রভাতের
পরিভ্রমণে,
দেখি নীরব পথে, কিছু নেড়ি কুকুরের
দল, বেশ ঘুমিয়ে আছে মাঝ পথে,
খুবই শান্ত, মনে হয় সারা
রাত তারা অবিরল
ভাবে খেঁকিয়ে
গেছে,
নিজস্ব বুমেরাঙ্গের সাথে, প্রতিধ্বনির
জগৎ খুবই নিষ্ঠুর, নীরবে করে
যায় অদৃশ্য কুঠারাঘাত !
মানব অথবা
পশু
তার অদৃশ্য ছায়া হতে মুক্ত কোথায় !
দেখি কিছু দূরে, সোনালী
অমলতাসের নীচে
দাঁড়িয়ে আছে
এক
বয়োবৃদ্ধ মানুষ, খুবই নিগৃহিত রূপে,
চেয়ে আছে অনিমেষ চোখে
মেঘ বিহীন, গ্রীষ্মের
তপ্ত আকাশে,
অবশ্যই
রাস্তার দুই ধারে, এখনো ভেসে আছে - -
কিছু ঝুমকো লতার গন্ধ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by marina petro 1