সোমবার, ১৬ আগস্ট, ২০১০

মেরু দন্ড বিহীন সমাজ

মেরু দন্ড বিহীন সমাজ


পুর্বাগ্রাহে গ্রসিত

এক পথিক বহু মুখী বিষধর

পূজা স্থলে করবদ্ধ

জীবন দানের করুনামুখি

...দিগ ভ্রমিত দর্শন

উন্মাদিত অনুযায়ী

রক্ত ও গরল অবিরাম প্রবাহিত

অদৃশ্য শক্তির জন্য

মানব রুধির

জানি না কি ভাবে

ঈশ্বর মহান ----

মানুষ মানুষের জন্য

মায়ের ভাষা এক দিন বলেছিল

আজ এই পথে ছড়ানো রক্ত

তোমায় প্রশ্ন করে -- কোথায়

দেখি তোমার মহান ঈশ্বর

যে করুনা করে -- জবাব চাই //

-- শান্তনু সান্যাল

বুধবার, ৪ আগস্ট, ২০১০

বিরল কুসুম


বিরল কুসুম



যা ছিল কাছে দেহ ও প্রাণে


সবটাই তো দিলাম তোমায়


অবশেষ কিছুই নাই ----


ওই যেখানে আকাশ ও ধরণী মিলে


মহাসাগর হারায় বহু উচ্চ তরঙ্গ


ঝিনুকের বুকে লিখে যায়


প্রনয় লিপি -- অদৃশ্য অশ্রু বিন্দু,


পাহড়ের গায়ে ফাল্গুনী অগ্নিশিখা


দগ্ধ পায়ে খুঁজেছি বিলুপ্ত হৃদ,


সে এক বিরল বন্য কুসুম


অজস্র প্রনয় সুগন্ধে ভরা


যুগ যুগান্তরে ও যার অশেষ সুরুভি


নভ- জল - ভূ কে সুবাসিত করে,


খুঁজেছি অবিরাম--


যদি পেতাম তোমায় অবশেষে


প্রীতি শুভেচ্ছা সহ দিতাম /


--- শান্তনু সান্যাল



মঙ্গলবার, ২৭ জুলাই, ২০১০

বোবা মানবতা - -

চেয়েছিল তারা এক সুন্দর ছবি আঁকতে
পদ্ম ভরা পুষ্করিণী, মধু মালতির
স্নিগ্ধতা, বিধর্মী বলে সরিয়ে
দিলে সহজে হাত, শরতের
পূর্ণ চন্দ্র, সিউলির
মাদকতা, নদ
নদীর উত্তল
তরঙ্গে,
মায়ের ভাষা তারা ভাসিয়ে এলো ব্যথিত
হৃদয়ে, ভাঙ্গা জীর্ণ শীর্ণ স্বপ্নের মন্দিরে
জানি আর সান্ধ্য প্রদীপ জ্বলে না,
জোছনা রাতে সুনেছি ঘৃনা
ঝরে কিছু চিত্রকর
অবশেষে,
 রাস্তার
মাঝে
মারা যায় প্রতিবেশী বন্ধুর হাতে, ভালই
হত যদি মায়ের ভাষা মৌন হয়ে
যেত এক দিন, বোবা মানবতা
বুকে লয়ে কত দিন দুনিয়া
বাঁচবে জানি না - -
- - শান্তনু সান্যাল

সোমবার, ২৬ জুলাই, ২০১০

সান্ধ্য প্রদীপ - -

সান্ধ্য প্রদীপ জ্বলে আজ ও অজানার
পথ চেয়ে, কোন উজানের পথে
হারালে প্রণয় নৌকা বেয়ে,
 শঙ্খ বেলায় ঈশান
কোনে মেঘের
উত্পাত,
পুনরায় কাটবে যামিনী শুন্য গগন
চেয়ে, সুদূর আম্রকুঞ্জে, প্রবাসী
পাখিরা ফিরে গেছে, নিরব
কোকিল, হিয়া কম্পিত
বিলম্বিত লয়ে, স্মৃতি
এখনো গাহে
প্রতিশ্রুতি  
ঈমন
রাগে, ভালোবাসার কিংশুক কুসুম
ঝরেছে অসময়ে - -
- - শান্তনু সান্যাল

রবিবার, ২৫ জুলাই, ২০১০

কাচা প্রেম


তোমার কাচা প্রেম, ফুলদানি তে সাজিয়ে
ভুলে গেছি বহু দিন,
কখন যে রজনীগন্ধা শুকিয়ে
হারিয়ে গেছে স্মৃতি গন্ধ বাতাসে
ঠিক ঠিক আন্দাজ করা আজ মুশ্কিল,
বাসিফুলের সাথে নদীর ধারা
কখন যে হলো দিশাহারা
না আমিই জানি না তুমিই খোঁজ নিলে,
ফুলদানির উদাস মুখ
আর সইতে পারি নি
গত শীতের এক নিঝুম সন্ধ্যায়
হটাত দেখি সে দরজায় হাজির
হাতে সদয় প্রস্ফুটিত নিশিগন্ধা
মুখে রহস্যভরা হাসি
সে ফুলদানি নিজের হাতেই
সযত্নে সাজিয়ে গেল,
বাসী ফুলের গন্ধ,তুমিই জানো-
ব্ত্রিষ্ণা ভরিয়ে আনে বাতায়নে //
--- শান্তনু সান্যাল

শনিবার, ২৪ জুলাই, ২০১০

অদৃশ্য রঙ্গমঞ্চ


অদৃশ্য রঙ্গমঞ্চ,মুখোশের খেলা
শ্রোতা দর্শক বিহীন, গভীর অন্ধকার
মাঝে মধ্যে অসামান্য চিত্কার
ধারাবাহিক নাটক, রাতের শেষ প্রহরে
রক্তিম ভোরে -
শ্বেত লাল রঙের কনা
ছেঁড়া অধবস্ত্র অশ্রু বিন্দু
নিভানো সিগারেট,রিক্ত মদ পাত্র
সাত সকালে, যত সব বিশ্রী গল্প
অভিব্যক্তি, অনুভূতি, সান্ত্বনা
পুলিসের ডায়রি,
সূর্যের আলোয় অভিনেতার
মহিলা কল্যাণ গৃহের উদ্বোধন ---
--- শান্তনু সান্যাল

বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০১০

ফিরে তো আর কেও দেখি নি --

ফিরে তো আর কেও দেখি নি --


ময়লা মাখা ছেঁড়া কাপড় জামায়

সে রাস্তায় দাড়িয়ে যুগান্তরে

এক সুগঠিত পুরুষ হলো

কত যে পূজার মিছিল, জিন্দাবাদ -

মুর্দাবাদ, দমকলের সায়রান

হরিবলের ধ্বনি, কাছে দিয়ে

মধুরীম কিংবা বিতৃষ্ণা ভরা দিন

কি ভাবে সরে দূর হলো সে

নিজেই জানে না --

বস্তির নর্দমা, চেনা গন্ধ

কাজের মেয়েদের ইশারা

নিম্নাঙ্গে অস্থিরতা,

ঘুপ আঁধারে সে ও মধুপান

করতে চায়, কিসের অশ্লীলতা

যৌবনের পরিভাষা

কোনো শ্রেণী ভেদ জানে না

স্বপ্নে শুধুই তোমাদের দাবি কেন ?

--- শান্তনু সান্যাল