সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১


গুপ্ত অনুবন্ধ 

রাত্রি নামার পূর্বে 
অভিযোগ কিংবা খেদের 
কোনো কথাই ছিল না, 
নিজস্ব প্রণীত অগ্রাধিকার তালিকায় 
হয় ত আমার নাম ছিল না, 
পুরাতন আবেশে পুনর্লিখন কর না,
শুন্য প্রত্যাশা শ্রেষ্ঠ সন্তুষ্টি 
উপস্থিতি কিংবা অনুপস্থিতি উলেখ্য 
যোগ্য নয়, কর্তব্যবোধ নৈসর্গিক 
পথে আপন সঞ্চালিত, সৃষ্টির নিয়ম 
স্বকৃতি জীবন্ত অথবা কৃতিম 
সর্বদা জড়িয়ে থাকে মায়াবী বুকে -
বর্ণহীন, গন্ধহীন, শুকনো  প্রসূন কেউই 
ভালবাসে না, এটাই মানবিক 
প্রবৃত্তি, ভিন্ন গন্তব্য স্থান, নতুন সম্বন্ধের 
অনুসন্ধান, তরল  নিম্নগামী -
বাশ্পিকৃত অশ্রুজলে সে থামে না, নিরন্তর 
প্রবাহিত, নব দিগন্তের পথে 
জীবনের চাকা ক্রমাগত ঘুরন্ত লয়ে
এই নিদ্রালু এবং ক্লান্ত সন্ধ্যায়
ছায়ার চেহারা জীবনের চেয়ে বড় হয় উঠে 
ভাগাভাগি  ছিল সীমিত --- কত প্রাপ্তি
অথবা  শুন্যতা, হিসাব ছিল অর্থহীন
পরবর্তী মুহুর্তে কি যে ঘটবে 
কেউ কি তা জানে,স্মিত তুলিকার 
রং চায়ে না শুকিয়ে যেতে, জীবনের পটভূমি 
এখনো রয়েছে ফাঁকা, 
ভালবাসার মরুদ্যান এবং 
ভূমিগত জল স্রোত, করে আছে অনন্ত সন্ধি !

-- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.com/




রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১


অনন্তকালস্থায়ী সংবেদনা 

পুষ্পপত্রের স্নায়ুতে লেখা ছিল
প্রেমের পরিবেষ্টিত আত্ম -
কথা, তার গোপন 
শপথের মালা 
আমি আজ ও খুলতে পারি নি,
অশ্মীভূত রয়েছে সে 
দিনের বৃষ্টিতে 
ভেজা দেহের আত্ম মন্থন, ভীরু 
উপস্থাপন, না কোনো 
ভাবে -
তা আজ ও ভুলতে পারি নি, 
তার প্রশ্নের গভীরে ছিল 
প্রশ্নের শ্রঙ্খলা, মুক, 
নির্বাক মুহুর্তে 
সে জানিয়ে গেছে জীবনের মূল্য !
শরীর ও হৃদয়ের মাঝ খানে
 টেনে অলক্ষিত রেখা 
পরিসরের 
আস্থা, ভালবাসার সংজ্ঞা, বিভাবের 
শুচিতা, হাড় মাংসের উপরে 
রেখে গেছে মনের স্বীকৃতি,
যেন পা পিচ্ছ্লিয়ে 
পড়ার আগে,
সাঁকোর জগতে পা দেওয়া, খালের 
ঘোলাটে জলে পারদর্শী হয়ে 
ওঠা, মর্যাদার অবস্থান,
এই বিন্দুতে অনন্ত 
প্রণয়ের সৃষ্টি 
তপ্ত মরুভূমির বৃক্ষে জীবাশ্মের উঠে 
আসা, এখানেই ভালবাসার 
উন্মেষ, পরিত্যক্ত 
বীজের 
অঙ্কুরোদ্গম, শাশ্বত পথে হেঁটে যাওয়া !

-- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
  

শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১১


প্রেমের পরাকাষ্ঠা 

জাদুময় তার অন্তিকে খেলে যায়
ফেনিল হৃদয়ের তীরভূমি 
নীল সবুজের ঢলে
জীবনের অশান্ত তরণী লিখে রয় 
প্রণয়ের তরঙ্গিত লিপি, 
নির্নিমেষ চোখে 
রাত্রি নামে পারাবারের গভীরতম  
নিলয়ে, তোমার অন্তরঙিয় 
গন্ধে উঠে, স্বপ্নের 
কস্তুরী ভেজানো কোমল ভালবাসা,
অস্পর্শিত ভাবনা চায় খুলে 
দিতে অন্তর্মনের
কারাগার, উন্মুক্ত আকাশে উড়ে
যেন চলেছে অভিলাষী মরাল 
যুগল, মুক্তির পথের 
ঝরে জীর্ণ পল্লব, কিশলয়ের ডগায় 
শিশির বিন্দু, মন চায় ধরে 
রাখতে উড়ন্ত শিমুলের 
তুলো, জোছনার 
মিহি গুঁড়া, জোনাকির ক্ষীণ আলো !
এই মুহুর্তে যেন নদীর ভাঙন 
গড়ে যায়ে নতুন কিনারা,
ডুবে চলেছে 
বাবলা বনের পরিত্যক্ত বন্ধ্যা ভূমি 
জীবনের সমস্ত আবর্জনীয়
অবসাদ, হিংসা, 
বিষমতার উপগ্রহ, এই ক্ষণে জীবন 
চায় বিলুপ্তির পথ, প্রেমের 
পরাকাষ্ঠা, সত্যের 
মৌলিকতা !

-- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/

শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১১


ঝুলন্ত স্বপ্নিল শিকড় 

প্রহসনের উপসংহার, হাসির ডেউ ভাসিয়ে

নিয়ে গেছে সুদূরে, মনের অধঃক্ষেপিত মাটি !

ভাঁড়ের নৌকা ডুবলো যখন তীরে,চারদিকে

ছিল শুন্যতা, বৃষ্টি কি অশ্রু ঝরেছে বলা -

মুশকিল,ঝুলন্ত বট শিকড় ছাড়া সেখানে ছিল 

না কিছুই, ঘাটে এখন চির নিরবতা, শান্তি !

জীবনের সেই উচু নিচু সংকীর্ণ পথে, সাঁঝ 

নামে অহরহ, দিয়ে স্বপ্নের খেলনা, ফিরে যায় 

আম্র্কুঞ্জের পথে, বাঁসবন ডিঙিয়ে জোনাকির 

দেশে, অজানা আঁধারের সেই ভিটায়, হয় ত 

রাতজাগা পাখিরা নীড় বাঁধে, কোরাসে গান 

ধরে, প্রেমের খেলা করে, চন্দ্রোদয়ের আগে, 

রঙ্গভূমির আলো নিভে চলেছে ক্রমশঃ, ক্লান্ত 

মুখে তুমি চেয়ে আছ আমার দিকে, আবেশহীন

চোখের  রঙিন কাচ, ভাঙতে চায় না কোনই 

ভাবে, ব্যথিত হৃদয়ে তোমার পূর্ণ সমর্পণ, রাখে

বাঁচিয়ে জীবনের প্রহসন, মিথ্যা কৌতুক, 

মধুর বিহানের  আশা, আমি হাত বাড়িয়ে ছুঁতে 

চাই ঝুলন্ত স্বপ্নের উদ্ভাসিত শিকড়, পল্লব, শাখা !

-- শান্তনু সান্যাল


   http://sanyalsplanet.blogspot.com/

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১


মিমাংসার পথে 

কল্পনার তুলিতে আঁকা সব ছবি 
সে সুন্দর হবে জরুরি নয় 
অনেক সময়ে অসুন্দরের মাঝে 
মৌলিক মাধুর্য্য থাকে লুকিয়ে,
ভালবাসার অনুভূতি বড়ই গভীর 
পেঁচানো, ঘুর্নিজলে ঘুরে অদৃশ্য 
অনুরাগের অণু পরমাণু অহর্নিশ ,
নক্তের নীল সমুদ্রে উঠে 
ভাবনার অসংখ্য আবেশিত তরঙ্গ,
কিছু বিলীনতার মুখে কিছু 
হাঁপিয়ে খুঁজে সৈকতের তপ্ত বালুচর,
বিশাল তটভূমি, কিছু করে 
সন্ধিযুক্ত যাপন , পাষাণী সমর্পণ -
অবাঞ্ছিত গ্রহণ, জলীয় উদ্ভিদ, শৈবাল,
জীবনের পার্শ্বে গত ছিল এক দিন 
উর্বর জলাভূমি, জলমগ্ন কমল বৃন্তজাল,
রঙ্গীন আকাশের প্রতিবিম্ব, অরণ্য 
ছায়া, গিরি শৃঙ্খলা, বন্য পিপাসা, সাঁঝের 
তাগিদ, নিঃশ্বাসের কুহেলি, মহুয়া গন্ধ  
সেই রহস্য রোমাঞ্চের জগতে নীম ও ছিল 
হাতের কাছে, আঁধারের প্রস্তরে 
জোছনার  লেপন ছিল অনুগ্র, হালকা -
নিশিগন্ধার শুভ্রতার মাঝে ভেসে উঠেছিল 
লালিমার অংশ,অনিচ্ছায় অনেক 
সময় মন ছুঁয়ে যায় পুরাতন ঘায়ের দাগ,
তিতা গন্ধ লাগে বড়ই নিরীহ, কাছের 
মানুষ, জীবনের স্বাদ গ্রন্থী গুছিয়ে নিতে 
চায় সংবেদনা, নিজের মতন বাঁচতে  চাওয়া,
দুঃস্বপ্ন, দুর্বলতা, কুরুপতায় ঢালে 
যবনিকা, অন্তর্মনের শিল্পী জেগে রয় সারা 
রাত, চেয়ে থাকে বিকৃত মুখের 
অভিব্যক্তি, নৈসর্গিক  বুকে  খুঁজে 
জীবনের সৌন্দর্য্য, রঙও রূপ বিহীন 
প্রতিমার  পরশ, নিরাকার আলিঙ্গন !
মন্ত্র মুগ্ধতা, আত্মতুষ্টির পথ -
বাস্তবিকতার বিরুদ্ধে যাওয়া 
এত সহজ নয়, স্বীকারোক্তির সুরে 
জীবন করে প্রতি পদে আপস  মিমাংসা,

-- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১১


বিগত রাত্রি 

কি ভাবে বলি যে
অতিবাহিত যামিনী
করে গেছে জীবনের বিথী, 
কুহকের রেশমে, উদ্ভাসিত জড়ায়ে,
নীলাভ অঁচল, ঝরেছে উন্মুক্ত
অচ্ছ সমাহিত, উন্মাদিত 
রূপে, উচ্ছৃঙ্খল আলোর 
বান, দিক দিগন্তে অবারিত ছড়ায়ে, 
তোমার স্পর্শের চিত্রলিপি 
ছিল নিগূঢ়, পড়তে 
পারি নি সারা টা 
জীবন, হৃদয় নিরুদেশ্য ধেয়ে যায়ে,
বিভ্রান্তির আকাশগঙ্গার তীরে 
জানি কত রবি শশি যায় 
ডুবে, তবু সেই 
মৃগজলে,আমি আছি হাত বাড়ায়ে !
সকালের কচি বয়স ছিল ক্ষণিক
ঢলে যাবে দিবাসান্তে জানি 
সমস্ত সম্মোহনের পাশা,
এখানেই খুঁজি -
পুনর্জন্মের মন্ত্র, মেখে প্রেমের ভষ্ম গায়ে,

--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

  

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১১


এক রাত্রির অভয়দান 

পরিমিত ছিল জীবনের চাহিদা
ভাবনার বৃত্তে শুধুই 
দেখেছি,
অল্প সামান্য, আশা নিরাশার 
আলেয়া, ক্ষুদ্র বিনিময়
ক্ষিতিজের অনুপ্রস্থে ও আছে 
বৃহৎ ভিন্ন পৃথিবী,
সজাগ নীলিমা,
ভাসন্ত
মহাসিন্ধু, সপ্তরঙিয় উর্মিমালা,
বুঝিয়ে গেছ সে দিন তুমি 
অনুঘটক দৃষ্টি তে,
উলাহনার সুরে,
ব্যঙ্গের বাণে,
তিক্ত ক্রমিক বিকাশের দাবি !
জানি না কিন্তু --
অহংকারে 
আন্তরিক আঘাত, দর্প চূর্ণ করে 
গেছে যেন পুরাতন 
খনির প্রস্তর 
ভেঙে
উঠে ভূমিকম্পের পূর্বাভাসে,
কাপুরুষ ও পূর্ণ পুরুষের 
মধ্যি খানি  যেন 
অদৃশ্য রেখা,
গড়ে পরিভাষা, নব প্রজন্মের 
বাসভূমি, নদী, পাহাড় 
দেবালয়,চায় বেঁচে 
থাকার অধিকার,
ছিন্ন ভিন্ন 
আরশি করে প্রশ্ন 
অস্তিত্ব, সম্মান, সংস্কৃতির ভাঙা
 চিরকুট, স্বাধীনতার অর্থ 
নেমে আসে মুহুর্তে 
ক্রুসবিদ্ধ 
ধরাতলে,
অন্ন ছাড়া ও জীবনে অনেক কিছু 
চাই, আমি একাকী তুলি 
প্রতিবিম্বের টুকরো,
দীপ নিয়ে 
কম্পিত হাতে রেখে আসি ক্ষীণ 
সাঁঝের আলোয়, মন্দির 
সোপানে, তোমার 
প্রণয়ের তুলসিমালা, 
শুধায় বন্দ দ্বারের রহস্য 
দেবতারা এখন শয়নে, শিউলি 
ঝরে আপন মনে, বলি দাও -
এক রাত্রির অভয়দান ! 
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/