রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১১


বিচিত্রদৃক্ যন্ত্র 

দাবার ছকে হারিয়ে যাওয়ার অর্থ ছিল 
তাদের স্বরচিত ভবিষ্যদ্বাণী
প্রতিহত ভাবনারা 
নিয়েছে 
পুনর্সপথ, সেই অজানা উপগ্রহের প্রাপ্তি 
ও উপভোগের সংকল্প পত্রে, শুধুই 
কি তাদের নাম ছিল !
ওই বিষম পথে 
হাঁটতে গিয়ে কিছু রক্ত বিন্দু ঝরেছিল 
নিলীন যাত্রীদের, সেটা হয় ত 
সময়ের প্রাচীরে গেছে 
মুছে, কিন্তু 
মৌসুম ভুলে নি, ডেকে আনবে ঝঞ্ঝার
হারানো নৈসর্গিক দিশানির্দেশ -
যন্ত্র, চুম্বকীয় ধারা, 
ঘনিয়ে আনবে 
আবার অভিমতের জং ধরা আকাশ !
ভাগা ভাগীর খাতার পৃষ্ট 
যদি যায় ছিঁড়ে -
ইতিহাস,
যাক, অগ্নিযুগের প্রজন্ম জানে লিখতে 
ভাগ্যের পুনর্লিখন, অধিকারের 
লুন্ঠন, ঐকান্তিক দাবি, 
তাদের জাদু-নলের  
স্বপ্নের সমাপন,
মানবিকতার নির্বাহন,উদ্বর্তনের মন্ত্র.

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১১


বংশানু 

কিলিমাঞ্জারোতে যখন নেমেছে হিংস আঁধার 
তাকে পেয়েছি প্রতিভাসিত চোখে, বুকের 
কাছে, আতঙ্কিত, বিপজ্জনক, 
নিরাপদ আশ্রয়ের পথ -
খুঁজতে, উদ্বিগ্ন !
এখানেই আমার মহীপতির আবেশোদয়, এক 
মহা সাম্রাজ্যের স্থাপনা,বহিষ্কৃত প্রতিদ্বন্দী 
এখন পলাতক,যাযাবরের দলে 
হয় ত যোগ দিয়েছে, 
নিরীহ শাবকের
তদন্ত, চন্দ্রোদয়ের আগে ঘাত, নিজস্ব বংশানুর 
বলাত রোপণ, একনায়কতন্ত্রের সূত্রপাত 
পঙ্গু ,নির্বল প্রাণিদের সংঘাত, 
প্রতিযোগীদের সমুল 
বিনাশ, এক ছত্র রাজত্ব, দিগ্বিজয়ের গর্জনা, সিংহ 
নাদ, আন্তভৌম শিকড়ের বিস্তার, মুখোশের 
উপরে প্রজাতন্ত্রের রং, নিশাচরী মায়া,
যারা অশক্ত,রুগী, তাদের জন্য 
করুণা নিধন, কে বলে 
তারা মাসাইমারা ত্যাগ করেছে, রাত একটু আরো 
গাঢ় হোক, শুনতে পাবে স্পষ্ট, চিত্কার ও 
শ্বাসরোধের আওয়াজ, আমি সহজে 
সিংহাসন ছাড়ব না, আমার 
বীজের বৃক্ষ এখনো পূর্ণ -
বয়স্ক হয় নি, রাত্রি অনেক বাকি, মৃগয়ার খেলা 
উন্মুক্ত ভাবে করবে উচ্ছন্ন, উধ্বস্ত, যদি 
পারো ডাক দাও লুকানো মুক্তির
 ভোর, কিংবা মহাপলায়ন,
কিন্তু যাবে যে কোথায় ?

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
   
   

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১১


দীর্ঘ নিঃশ্বাস 

ভবিতব্যের দোহাই দিয়ে তারা বেশ 
হেঁটে গেছে, ফুটপাথের জগৎ,
গলির ওই বাঁকে যায় 
আলোর দুনিয়া 
নিভে, 
কাহিল, ক্লান্ত মুখের ভিড়ে দেখেছি বহু 
বার অদৃষ্টপুরুষের গোঙানি 
শঙ্খবেলায় নিঃশ্বাসের
মৃত্যু, সাঁঝের
ক্রন্দন,
শরতের চাঁদের পিঙ্গল বর্ণ, রাত্রির সে 
বিছিন্ন রূপ, নিঃশব্দ জীবন -
নদীর ভাঙন, ঘুনে ধরা 
সকালের ক্ষয়গ্রস্ত 
অনুরোধ, 
ঘামের বিশ্রী ঘ্রাণে ডুবানো সারটা দিন 
এই আবর্তনের বাহিরে চেয়েছি 
অনেক সময় বেরোতে 
পারি নি, চোখের 
নাগালে দাড়িয়ে রয় আমার খেপানো 
ছায়া, খবরের কাগজের গায়ে 
চা কাপের দাগ, উনুনের 
চেনা ঝাঁঝ, ময়লা 
গামছা, কালচে থলির অস্থিরতা, আরো 
কিছু চাহিদার অফুরন্ত ফর্দ, উদাস 
মুখের মৌন কাব্য, হাসির 
মাঝে মিষ্টি ফাটাল 
জানি না কত জন শিউলি ঝরার আনন্দে 
মুগ্ধ হয়ে কাটিয়ে যায় সহজে এই 
জীবন - - - 

- - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১১


স্বপ্নের অঙ্কুরণ

বিস্ময়কর তার লাবন্যের আলো
ঝরে অনবরত ধুমকেতু সম 
মরুপ্রান্তর হইতে 
বর্ষাবনে,
নির্বাকভাবে পৃথিবী চেয়ে থাকে 
সৃষ্টির প্রপঞ্চের খেলা, এই 
ভাঙা গড়ার মাঝে 
অর্ণবের 
নীল মায়াবী জগৎ করে আহ্বান 
নেমে আসে নিশির গভীরতা
সকালের অনুগ্রহ কিরণ 
মন তুলে রাখে
 প্রেমের 
শিউলি, স্বপ্নের বহু রঙ্গক গুঁড়া 
বৃষ্টির গান, প্রাণ ভরা 
তোমার সান্নিধ্য 
শরতের 
ছোঁয়া, জীবনের নব পুনর্নিমাণ  
এই সমীকরণে  গাঁথা আচ্ছে 
সুখ দুঃখের রোদ ছায়া 
তোমার আমার 
হৃদয় তন্তু 
অসমাপ্ত পথ চলা,অপ্রত্যাসিত
ভাবে বেঁচে থাকার
মহা সংগ্রাম - - - 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
  

বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১১


এক মিষ্টি হাসির বদলে 

অনির্দিষ্ট, অপরিসীম  ছিল গন্তব্য 
অথচ পৌঁছিয়ে গেলাম অনন্য দ্রোণীর 
পরিসরে একদিন, সেই দিব্য গোচরে,
 জীবনের বাস্তবিকতা করেছি 
গ্রহণ আমি, এখানে প্রত্যেক জিনিস 
ছিল ঢালানো সমবেদনার একক রঙে -  
প্রেম ও বলিদানের পথে, অপ্রাসঙ্গিক 
সমস্ত মুখভঙ্গি, শুধুই দেখেছি প্রসারিত 
হাতের ভাবনা, আলিঙ্গনের আকুলতা,
জড়িয়ে ধরা যন্ত্রণাময় আত্মীয়তা,
স্নেহে ভেজানো তুলোর টুকরো,সম -
পরিহিত ব্যথার বেদনা,বুঝতে চেয়েছি 
আহত মুখের মৌন ভাষা, কোথায় যেন 
এখনো আশার কিরণ খেলে যায়,
নদী পাহাদের খেলা, তুলতে চায় মন 
ঝরিত অশ্রু বিন্দু, করতে চায় হৃদয় 
অহংকারের পরিত্যাগ, এক মিষ্টি হাসির 
বদলে সারা জীবনের উপলব্ধি ! সাহারার 
বুকে লুক্কায়িত কন্টকময় প্রসুন, 
পরাগের সন্ধানে যাযাবর প্রজাপতির 
ঝাঁক, মেঘের শামিয়ানা, মরিচিকার 
পথে জলের উল্লম্ফন, আদরে জীর্ণ
 সময়ের জড়িয়ে ধরা, খুঁজে মন এখানে 
কোথায় হারানো ভালবাসা, মানবিকতা !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১১


শব্দহীন  গভীরতা 

ভোরের অনেক আগে কিছু ফুল পৃষ্ঠ তলে 
ঝরে গেছে শব্দহীন, নীল হ্রদ অবাক চেয়ে 
রইলো আকাশের  বিস্তীর্ণ রমরমার জগৎ! 
যামিনীর বন্য বিথির অনুগমন, সংকেতের 
লিপি, লুকিয়ে রইলো পিরামিডের বুকে,
আমি দেখেছি তোমায় দীর্ঘকাল হতে, ওই 
কাষ্ঠ সেতুর গায়ে হেলান দিয়ে, এক লয়ে 
তুমি চেয়ে আছ, সুদুর অজানা উপগ্রহ,
পুলের নিম্ন ভাগের আলোকের প্রবাহ, বহে 
চলেছে চিরন্তন, খুঁজতে যেন স্বপ্নের ইহলোক !
কল্পনার সেই আবরণের বাহিরে তোমার,
আঁখির সেই অদ্বিতীয় বাসনা বলতে চায় 
অনেক কিছু, আত্ম ভোলানো মুগ্ধতা, নব 
সংরচনার ইতিহাস, শব্দহীন গভীরতার 
সেই প্রহেলিকা, উদ্ভাসিত যেন উরগ মণি,   
সময়ের হাতে রয়েছে সিদ্ধান্ত, বিজয় -
পরাজয়ের গাথা, অনন্ত প্রেমের পরিনিতি !
এখানেই মানব নির্মিত দর্শনের সমাপ্তি, জন্ম 
মৃত্যুর বিতর্কিত নিষ্ঠুরতার অন্ত, দুই 
হৃদয়ের মিলন বিন্দু, নবীন ক্ষিতিজের 
উদয়, মানবীয় ক্রম বিকাশের পুনরাবৃতি,
সৃষ্টির পঙ্কোদ্ধার, বিরল শতদলের প্রস্ফুটন !
মনের সংকুচিত দ্বারের উন্মুক্ত খোলা, পূর্ণ 
জাগরণ,আঁধারের পরিপূর্ণ সমর্পণ, জীবনের 
অঙ্কুরণ, ধর্ম বিধর্মের আরত্ত  মানবিকতা,
স্বার্থবিহীন ভালবাসা, মন ও আত্মার শুদ্ধি !
অহং সর্ব  মুখে নিরাকার ব্রহ্ম পশ্যামি র 
অক্ষয় ভাবনার পুনরোদয়,অগ্নিপরশের পথ !

-- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/
   



সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১


গুপ্ত অনুবন্ধ 

রাত্রি নামার পূর্বে 
অভিযোগ কিংবা খেদের 
কোনো কথাই ছিল না, 
নিজস্ব প্রণীত অগ্রাধিকার তালিকায় 
হয় ত আমার নাম ছিল না, 
পুরাতন আবেশে পুনর্লিখন কর না,
শুন্য প্রত্যাশা শ্রেষ্ঠ সন্তুষ্টি 
উপস্থিতি কিংবা অনুপস্থিতি উলেখ্য 
যোগ্য নয়, কর্তব্যবোধ নৈসর্গিক 
পথে আপন সঞ্চালিত, সৃষ্টির নিয়ম 
স্বকৃতি জীবন্ত অথবা কৃতিম 
সর্বদা জড়িয়ে থাকে মায়াবী বুকে -
বর্ণহীন, গন্ধহীন, শুকনো  প্রসূন কেউই 
ভালবাসে না, এটাই মানবিক 
প্রবৃত্তি, ভিন্ন গন্তব্য স্থান, নতুন সম্বন্ধের 
অনুসন্ধান, তরল  নিম্নগামী -
বাশ্পিকৃত অশ্রুজলে সে থামে না, নিরন্তর 
প্রবাহিত, নব দিগন্তের পথে 
জীবনের চাকা ক্রমাগত ঘুরন্ত লয়ে
এই নিদ্রালু এবং ক্লান্ত সন্ধ্যায়
ছায়ার চেহারা জীবনের চেয়ে বড় হয় উঠে 
ভাগাভাগি  ছিল সীমিত --- কত প্রাপ্তি
অথবা  শুন্যতা, হিসাব ছিল অর্থহীন
পরবর্তী মুহুর্তে কি যে ঘটবে 
কেউ কি তা জানে,স্মিত তুলিকার 
রং চায়ে না শুকিয়ে যেতে, জীবনের পটভূমি 
এখনো রয়েছে ফাঁকা, 
ভালবাসার মরুদ্যান এবং 
ভূমিগত জল স্রোত, করে আছে অনন্ত সন্ধি !

-- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.com/