রবিবার, ২১ অক্টোবর, ২০১২

অবুঝ প্রেমপত্র - -

জানি না কোথায় হতে ভেসে আসে শরৎ রাতে,
শিউলি গন্ধে মাখা কোমল অনুভূতি, স্নিগ্ধ 
সমীরণে রেখে যায়  কাঁচা প্রণয়ের 
প্রথম প্রতিশ্রুতি, ঝরে যায় 
কার চোখের আলো
হৃদয়ের কাচিক 
প্রান্তরে !
ভেজা ভাবনার পতঙ্গ খুঁজে বেড়ায়, নীলাভ -
হরিত আলোর স্রোত, দূরবর্তী অঞ্চলে 
ধেয়ে চলেছে মন, ধরতে স্মৃতির 
চঞ্চল জোনাকি, অস্থির 
জীবনের ক একটা 
স্থির মধুর 
মুহূর্ত !
প্রজাপতির রঙ্গীন ডানায় লেখা প্রকৃত লিপির 
অবুঝ প্রেমপত্র - - 

- শান্তনু সান্যাল 
art of Bengal - no idea about painter 

শনিবার, ২০ অক্টোবর, ২০১২

রঙ্গ বিহীন - -


জীবন এখানে বালুচর, আলগোছ ফেলানো,
জন স্রোত আর নদীর কিনারা দুটিই  
পরস্পর একান্ত অনুপূরক, ছুটে 
যায় সুদুর মফস্বল প্রান্তে,
বসে রয় সারাটা 
রাত একাকী 
স্বপ্নের 
নিরীহ শিশু, আধ ভাঙ্গা প্লেটফর্মে, নিজেকে 
নিজের ভিতরে গুটিয়ে, চেয়ে থাকে 
এক দৃষ্ট, নেড়িকুত্তার এক 
চোখ খোলা ঘুম,
পুলিসের 
হুমকির সাথে আশ্রয়ের টোপ, মাসুল আদায়,
ভাঙ্গা পাঁজর মেরুদণ্ড নিয়ে স্বপ্ন খুঁজে 
হারানো অস্তিত্ব, কিছু খুচরো
পয়সার রূপে জোছনার 
ক একটা ছড়ানো 
আলোর কণা,
চেয়ে থাকে ম্লান, অনিদ্রিত মুখে, পূব দিকের 
তিব্রগামি ভোরের প্রথম লোকাল 
ট্রেন, আকাশ এখনো 
কুৎসিত, ধুসর 
রঙ্গ বিহীন 
সূর্য উঠতে এখনো অনেক দেরি - - 
- শান্তনু সান্যাল
Lonely-Bird-waiting









বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২

কার লাগি অদৃশ্য দাহ - -

কাঁসা রঙ্গী আকাশ ভেসে উঠেছে, আবার 
গঙ্গার গভীর বুক হতে, এ কি এখনো 
বসে আছ, পথ চেয়ে সেই আধ 
ভাঙা দেউলের মুখ্য দ্বারে, 
খণ্ডিত বিগ্রহের 
মুখোমুখি,
কখন যে ফিরে গেছে আবেগী মৌসুম, হয় 
ত টের পাওনি, বৃক্ষশাখায় ঝুলে আছে 
কেবল নিঃশ্বাসের ক এক শুকনো 
ভাবনার কুসুম, ফাটল ধরা 
দেয়ালে স্মৃতি চিহ্ন যেন 
বিলুপ্তির পথে !
তবু ও 
জানি না কিসের টানে পুড়িয়ে যেতে চাও,
কনকময় দেহ ও প্রাণের দুর্লভ 
জগৎ - - 

- শান্তনু সান্যাল
PAINTING BY SUBIMAL DAS, KOLKATA  INDIA 

বুধবার, ১৭ অক্টোবর, ২০১২

ভালোলাগা


ভাগ্য লিপির অনুসন্ধান ছিল খুবই দুর্বোধ্য !
তীরে দাঁড়িয়ে রইলাম সারাটা জীবন 
জলে পা বাড়াতে পারি নি কোনো 
দিন, নিমজ্জনের আশংকা 
শুধুই ভিজিয়ে গেছে 
বাহ্য আবরণ,
অন্তর্মনের 
ভূমি 
পড়ে রইলো আলগা, বিছিন্ন, তার প্রেমের 
জোয়ারভাটা ভাসিয়ে নিতে পারি নি 
দেহ ও প্রাণের দহন, কেবল 
ছিঁটে ফোঁটা বৃষ্টি সম 
উড়ে গেছে তার 
ভালোলাগা 
এক 
লহমায়, ভালবাসা হয় ওঠে নি কোনো দিন !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



artist Jessica Bader

মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২

ফেরৎ কবিতার খাম - -

গুছিয়ে বলতে চেয়েছি বহু বার মনের কথা, -
বিশৃঙ্খলিত ভাবনা শুধুই বাক্যহারা,
নির্বাক চেয়ে রইলো তার দিকে, 
হারানো শব্দ গুলো খুঁজে 
পাই নি, কোনো দিন 
হৃদয়, আজ 
পর্যন্ত,
তাই জীবন একটি অপ্রকাশিত কবিতা, ফিরে 
আসে বারে বারে, ছুঁয়ে তার নয়নের 
সম্পাদনা, নাকচ কি স্বীকৃতি 
বোঝা মুশকিল, অদৃশ্য 
সঙ্কেতে কি যেন 
লেখা আছে 
উপান্তে, 
অধর ছাপ কিংবা অশ্রু দাগ, প্রতি মুহুর্তে এক 
রোমাঞ্চ ঘনিয়ে আনে তার মৌন প্রণয়,
প্রতি দিন প্রতিবিম্বে ভেসে উঠে 
রহস্যময়ী তরঙ্গ,নিজের 
চেহারা নিজে কে 
বলে, কিসের 
দহনে 
জ্বলে চলেছো তিলে তিলে, নিঝুম সন্ধ্যার নীল 
আঁধারে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


art by Andrei Kushnir 

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

ভাসন্ত শব্দের চিঠি - -

কিছুই ন বলে সে বলে গেছে অনেক কিছু, 
চোখের সেই রহস্যময় ঝিলিকে ছিল 
জীবনের সংক্ষিপ্ত বিবরণ, মর্ম 
বুঝতে প্রাণ যায় হারিয়ে !
আজ ও সে আছে 
হৃদয় জুড়ে 
অদৃশ্য 
আধিপত্য নিয়ে বুকে, ঝরে যায় নিশীথ -
রাতে, এক লয়ে বিন্দু বিন্দু আকাশ
হতে পিপাসিত অধর তীরে, 
তবু যেন রিক্ত মনের 
শুকনো লবণাক্ত
হ্রদ, সারাটা 
সময়  
শুধুই চেয়ে রয় উড়ন্ত পাতলা মেঘের দল !
যদি অপ্রত্যাশিত ভাবে দিয়ে যায় 
কোনো দিন, সজল শ্রাবণের
ভাসন্ত শব্দের চিঠি !

- শান্তনু সান্যাল
cluster bloom 

রবিবার, ১৪ অক্টোবর, ২০১২

অভ্যন্তরীণ জগৎ - -

অভ্যন্তরীণ জগৎ পার করে সে যেন যেতে 
চায় আজ রাতে অনেক দুরে, তার 
নিহারনে লুকিয়ে আছে গুপ্ত 
রহস্য, গভীরে ডুবে 
রয় এক মধুর 
চক্রান্ত, 
উঁকি দিয়ে চলেছে চোখের গন্ধে, অন্তর্ভুক্ত -
অতিরিক্ত অভিলাষ, বারংবার সে 
ফিরে চায়, অবুঝ স্বীকৃতির 
মাঝে ঢেকে রাখে সে 
নিবিড় প্রণয়ের 
অগ্নিশিখা,
এক অদৃশ্য মায়া ভরে যায় প্রতিপলে, যেন 
উজ্জ্বল জোছনায় প্রতিবিম্বিত 
আকাশের বুকে ভেসে 
চলেছে স্বর্ণকমল 
স্থির মনের 
ঝিলে !
অন্য জগতে সে টেনে নিয়ে যেতে চায় সর্বস্ব !
পৃথিবী, সাগর, মরুভূমি, নদী, পাহাড়, 
দেহ ও প্রাণ, পৌরুষ, আবেগ,
আগ্নেয়গিরি হতে শ্বাস 
তন্তু - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist Pavel Guzenko