শনিবার, ৩ নভেম্বর, ২০১২

পলকা সান্নিধ্য - -

জানা সত্তেও যে রিক্ত, পুরাতন পুষ্পাধার !
কখনো কোনো দিন ভেঙে যেতে পারে, 
তবু ও সে মুছে যায়  ধুলো 
কোন স্বপ্ন নিয়ে 
বুকে, ওই
পৃষ্ঠতলে কিসের মায়া জড়িয়ে আছে, প্রায় 
ভাবে একাকী মন, সে যেন লাজুক 
জোছনার আলো, বহুবার 
দেখি দিয়ে যায় উঁকি,
কখনো দরজার 
ফাঁক দিয়ে,
আবার অনেক সময় বসে রয় ঠাঁই অলিন্দ 
সীমানায়, সে এক বিচিত্র অনুভূতি 
জড়িয়ে যেতে চায়  অদৃশ্য 
লতার রূপে সারা দেহ
ও প্রাণে, বেঁধে 
যায় বাসা 
আপনমনে, জানা সত্তে ও যে সব কিছুই ত 
বিলীয়মান, তবু ও জানি না কেন, 
সে এত ভালবাসে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by Richard Bawden

বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

পরিচয় পত্র - -

জীবনের পরিভাষা চেয়ে ছিলাম সে দিতে 
পারি নি, অনুচ্চারিত চোখে শুধুই 
চেয়ে ছিল কিছু ক্ষণ মেঘ 
বিহীন উন্মুক্ত 
আকাশ, 
প্রেমের অর্থ বুঝতে খুব ইচ্ছে ছিল তাই -
আশান্বিত ভাবনায় ভিজিয়ে রেখে 
ছিলাম হৃদয়ের মরুভূমি !
অনভিজ্ঞ ছিলাম 
যে ঊষর 
জমির বুকে ফণীমনসা ছাড়া কিছুই ফলে 
না, জোছনা ছোঁয়ার সাধে পুড়িয়ে 
এলাম অন্তর্তমের নিরীহ স্বপ্ন,
সে বলে ছিল এক দিন 
এখানেই ঝরে 
তারক 
শেষ রাতে, ভরে যায় শুন্য বুকে অনন্য - 
প্রতিভাস, সুতরাং সারা রাত বসে 
রইলাম সেই বন্য নদীর কুলে 
চোখে নিয়ে এক অন্তহীন 
প্রতীক্ষা ! খুঁজে পাই 
নি কিন্তু একটা 
ও কণা,
কখন যে ভিজিয়ে গেল যাযাবর মেঘদল 
জানি না, হৃদয়ের আঁধারে ফিরে 
আসার পথ গেছে হারায়ে,
সুদুর সকাল যেন 
দিগন্ত সীমার 
প্রহরী !
বারে বারে চায় হারানো পরিচয় পত্র - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
fire flower 

বুধবার, ৩১ অক্টোবর, ২০১২

অপরিচিত নিজস্ব প্রতিচ্ছায়া - -

একান্ত ভাবে তার প্রণয়ী নয়ন চেয়ে ছিল 
অনেকটা কল্পনার বাহিরে, দিতে 
গিয়ে দেখি অস্তিত্ব বলতে 
শুধুই বাকি রইলো 
অস্থিপঁজর,
তবুও কৃপণ হতে পারি নি জীবন, প্রথমে 
হৃদয়ে আধিপত্য, কালান্তরে দেহের 
সমর্পণ,পরিশেষে প্রাণের 
পুতুল খেলা, তার 
হাতের সেই 
অদৃশ্য 
রেশমী যোগসূত্র যেমন ইচ্ছে তেমন করে 
গেছে নিঃশ্বাসের সাথে আবেগের 
অবিরাম ক্রীড়া, উপাসনা 
কি বুনো বাসনা, বলা 
মুশকিল, শোনিত 
শিরা হতে 
সে গেছে মিশে ভাবনার রহস্যময়ী কণার 
সাথে, বেদখল করে আছে আমার 
ভিতরে আমার পরিচয়, 
ভাবশুন্য চোখে 
দেখে যাই 
কেবল আমি, তার প্রেমের অপরূপ মায়া - - 
নির্বাক, নীরব নিশীথ রাতে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Soul s Journey - painting by RASSOULI 

সোমবার, ২৯ অক্টোবর, ২০১২

সুক্ষ্ম আবর্ত - -

নীরন্ধ অন্ধকারে  চোখের আলো অফলপ্রসূ,
স্পর্শের ভাষা হয় উঠে মুখরিত, হঠাৎ 
যেন যষ্ঠেন্দ্রিয় সজাগ, ধরে 
রাখতে চায় সব কিছু 
লিপ্সা ও স্পৃহার 
অন্তর তখন
গৌণ !
প্রবুদ্ধ আবরণ তখন সাংঘাতিক পারদর্শী - 
উগ্র আবেগে দেহের আকাশ উদ্ভাসিত,
সঠিক বা ভুলের দ্বন্দ্ব উপান্তে 
যায় সরে  স্বয়ং, বন্য 
অনুভূতির 
মাঝে 
জীবন খুঁজে বেড়ায় প্রকৃত আনন্দের পথ !
সাধু অসাধুর পরিভাষা এখানে 
করে অট্টহাস, স্তর প্রতি 
স্তর খসে পড়ে 
ভণ্ডামি,
হিংস ক্ষুধা করে যায় সব কিছু ভক্ষণ, ওই 
বাস্তবিকতার মুখোমুখি নিখুঁত 
আরশি পর্যন্ত নগ্ন, এক 
নিরুপায় ভঙ্গুর 
বস্তু মাত্র !
মানুষ অমানুষ, কীট পতঙ্গ, জলচর স্থলচর,
জীবনের উত্পত্তি অন্তর্নিহিত এই 
সুক্ষ্ম আবর্তে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by namiarlda

শনিবার, ২৭ অক্টোবর, ২০১২

ধুম্র বলয় - -

কোন পরশে জেগে আছে ভেজা চোখের স্বপ্ন, 
ফিরে গেছে দুয়ার হতে, অবশেষে ওই 
বোবা সকালের প্রতিধ্বনি, তার 
অব্যক্ত ভাবনায় ছিল, এক 
সমীপবর্তী প্রলয়ের 
আলোড়ন !
জানি না কি বলতে চেয়েছিল সেই নীরব -
বিক্ষোভ, রেখে গেছে সিঁড়ির অন্তিম 
ধাপে কিছু প্রশ্ন চিহ্ন, মলিন 
বুকের ছাপ, ছেঁড়া 
টুকরো টুকরো 
এক জীবন,
হাঁপানির ভাষা, ক্ষণে ক্ষণে ক্ষয়িত দেহের 
বাধ্যবাধকতা, বেঁচে থাকার অদম্য 
অভিলাষ, ভেসে ওঠা প্রতিমার 
পুষ্প, নকল অলংকার, 
রঙ্গীন মাটির 
 ক্রমশঃ 
গলন এবং নোংরা নদীর তীরে উর্ধ্বগামী
ধুম্র বলয়, সূর্য্য নিখোঁজ - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

thorn beauty 

বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

আমাদের মধ্যে - -

যাও - - তুমি ও যাও, কোনো চুক্তি ছিল কি 
কোনো দিন আমাদের মধ্যে, বোধ হয় 
না, এত খটকা কিসের, স্পষ্ট 
বিনিময়, নিঃশ্বাসের 
আদান প্রদান,
কেবল 
কিছু ক্ষণের মানসিক ভাঙন, অনুতাপ -
লজ্জার কিছুই নাই, সবাই একদিন 
ভেঙ্গে যায় অঙ্গীকারের কাঁচা 
সুতো, কাচের নির্মাণের
পিছনে চিরদিন 
লুকিয়ে রয়
মৌন 
ভেঙ্গে যাওয়ার আতঙ্ক, তাই এত বানিয়ে 
সাজিয়ে বলার কিছু অর্থ আছে কি,
আরশির পারদর্শিতা ছিল 
সাময়িক, মৌসুমের 
নিয়ম বদলানো 
সহজ নয়,
প্রেমের পারদ ; যদি যায় খসে আশ্চর্য্যের 
প্রশ্ন  উঠে  না, প্রতিবিম্ব ক্রমশঃ 
যখন যায় হারিয়ে, বিকল্প 
রয় যায় হাতে দুটো,
দর্পণের পূর্ণ 
প্রতিস্থাপন কিংবা স্বেচ্ছায় আঘাত দিয়ে 
জীবন্ত ভাঙন, বিকৃত প্রতিফলন 
নিয়ে বুকে নিকটবর্তী 
শয়ন, ভরে যায় 
শুধু ছলনার 
গরল,
তাই বলি সময় এখনো আছে হাতে, যদি 
চাও খুঁজে নাও নিজেই মুক্তির পথ,
তুমি ভালই ভাবে জানো
আমাদের মধ্যে 
সন্ধি 
বলতে কিছুই নাই কিছুই ছিল না, কোনো
দিন থাকবে কি - - 

- শান্তনু সান্যাল
painting by PRITI GHOSH 






মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

স্বপ্নীল অর্ঘ্য - -

বিস্ফারিত চোখে তার গভীর অনুপ্রবেশ,
ঠিক পুজো মণ্ডপের মুখ্য দ্বারে, ওই 
এলোমেলো চুলের মুখ, উঠন্ত 
কন্ঠ হাড়, মলিন টি 
শার্টে ঢাকা 
দুর্বল 
পাঁজর, চেয়ে রয় হারানো শৈশবের স্বপ্ন,
প্রতিমার সাজ সজ্জার মাঝে সে খুঁজে 
বিচ্ছিন্ন মাতৃত্ব, জন অরণ্যে 
ছুটে যাওয়া শক্ত আঙ্গুল,
বুকে জড়ানো সেই 
ভাসা ভাসা 
আপন 
গন্ধ, সুদূরে সরে যাওয়া ইংরেজি স্কুলের 
ঊষাকালীন প্রার্থনা, ঢাকের ধিতাং 
তালে সে খুঁজে বেড়ায় কটু 
সত্য, বেঁচে থাকার 
মন্ত্র, ফিরে 
আসে 
নিজের জগতে, ফেকাশে কিন্তু বাস্তবিক 
জীবনের ধরাতল, হয় ত একদিন 
সে ও মাখবে দেহ ও প্রাণে 
বহিরাগত তীব্র গন্ধ,
নিয়ে হাতে কিছু 
আসল ফুল 
যাবে পূজার প্রাঙ্গনে, ফিরে যায় সে একাকী 
অন্ধকার গলির মুখে, নিয়ে স্বপ্নীল 
অর্ঘ্য বুকে - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by ARUP LODH - Kolkata - India