সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৩

অস্বভাবিক কিছুই নয় - -


অস্বভাবিক এতে কিছুই নয়, ভুলে যাওয়া 
সামান্য ব্যাপার, সবাই যায় ভুলে,
জানি তুমিও যাবে ভুলে, 
ওই পথের বাঁকে, 
যেখানে 
কোন এক সাঁঝে, অঙ্গীকারের আগুন ছিল 
জীবন্ত, হয় ত জীবাশ্ম রূপে হবে 
পরিবর্তিত, সব কিছু যায় 
বদলিয়ে, রূপান্তরণ 
জীবনের 
বাস্তবিকতা, সময় বড়ই বলশালী, গভীর 
থেকে গভীরতম, রিক্ত গহ্বর যায় 
ক্রমশঃ ভরে, সম্ভবতঃ তুমি 
ও জেনে যাবে এক দিন 
রিক্ত স্থানের 
পূরণ !
কোন এক রাতের পরিচিত সুবাসে, কিছু 
মৌন বিনিময়ের মাঝে জীবন 
খুঁজে ছিল অনন্ত প্রণয়ের 
সুধা বিন্দু কি 
মকরন্দ,
হয় ত, কালান্তরে সে সব বিমুগ্ধকারী -
মুহূর্তগুলির হবে চির শান্ত 
অবসান - - 
* * 
- শান্তনু সান্যাল 
 art by Barry R. Jeter

http://sanyalsplanet.blogspot.com/

রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৩

ভাঙা জানালার ওই পারে - -


বুকের শুন্যতা যখন চায় বিস্ফোরণ, আপন জন 
যায় সহজে সরে, অপরিচিত মুখ, উঁকি 
দিয়ে যায় ভাঙা জানালার 
ঠিক ওই পারে,
যেখানে 
কোনো এক দিন কে যেন বলে ছিল, কে কার - 
জন্য পথ চেয়ে থাকে, ডুবন্ত সূর্যের 
ভক্তের তালিকায় খুঁজে পাই
নি, তাদের নাম যারা
সকালের অর্ঘ্য !
দিয়ে ছিল 
সোনালী নদীর তীরে, সাক্ষী বলতে ছিল শুধুই -
আমার দীর্ঘ ছায়া, সাঁঝের সাথে যে 
গুটিয়ে নিয়েছে নিজেকে 
নিজের মাঝে, 
এখন 
খোলা দরজা ঈশান কি দক্ষিণ মুখী, তার কোন 
অর্থ নেই, আঁধারের নিজস্ব এক মুগ্ধতা 
আছে, সমস্ত দুঃখ সুখের বাইরে 
সে জীবনকে জড়িয়ে 
রাখে খুব কাছে, 
খুবই 
আদরে, তাই ভেবে মন্দ লাগে না যে তোমার -
নাম অপেক্ষা তালিকায় কোথাও খুঁজে 
পাই নি, বোধ হয় তুমি উধাও ! 
অসার রজনীগন্ধার ফুল,
ও পুরাতন ছেঁড়া 
অ্যালবাম,
এই দুই জনের মাঝে ধুলিকণা ছাড়া, অন্য - - 
কিছু নেই - - 
* * 
- শান্তনু সান্যাল  




http://sanyalsplanet.blogspot.com/

no idea about creator 2

শনিবার, ১২ জানুয়ারি, ২০১৩

রিক্ত পাত্র - -

এই পথে সব কিছু উন্মীলিত, পুর্ণায়ত কাচের 
দরজা, উন্মুক্ত কিংবা বন্ধ তাদের 
চোখের পরিকল্পনা, আত্মা 
চিরমুক্ত ধারা, বহে 
যায় আপনমনে 
অজ্ঞাত 
দিগন্তে, দেহ শুধুমাত্র সাঙ্কেতিক ধাবক, ধেয়ে 
যায় সুখের লোভে, অন্ধকার পথে -
অহর্নিশ ! জীবনের অর্থ 
বুঝতে গিয়ে ভরে 
আনে অসীম 
পিপাসা, 
তার প্রেমের কুম্ভে অমৃত ছিল কি গরল, বলা 
মুশকিল, দুটিই তরল দুটিই আলোক -
ভেদ্য, ওই অমরতা এবং 
নশ্বরতার দ্বন্দ্ব 
চিরন্তন,
জীবন দাঁড়িয়ে রয় সারা রাত হাতে লয়ে রিক্ত 
পাত্র, ধরার আগেই স্পর্শমণির রসায়ন
যায় ফুরিয়ে, নিয়তির নিয়ম 
খুবই জটিল, তার 
চুম্বনের 
রহস্য বোঝা সহজ কোথায়, কখনো সে এক 
অনিন্দ্য বিষকন্যা, আবার অনেক 
সময় সে আবেগের বন্যা !
খেলে যায় অদৃশ্য 
অগ্নি বলয়ের 
খেলা -
কখনো সুরসরি পার, কখনো তীরে নিমজ্জন।
* * 
- শান্তনু সান্যাল 
painting by Marcelle La Cour
http://sanyalsplanet.blogspot.com/




প্রাণ বিহীন অনুভূতি - -

তৃষিত নয়নে ছিল নিবন্ত প্রদীপের অতৃপ্ত 
বাসনা, আরও কিছু ক্ষণ দহনের 
অভিলাষ, অথবা বিহান 
পর্যন্ত নিঃশ্বাসের 
একটানা 
যুদ্ধ, তাকে ফিরিয়ে আনার প্রয়াসে রাত 
গেছে তার পিছনে পিছনে বহুদূর,
অবরুদ্ধ কন্ঠে ডেকেছে 
অনেক বার, তবু 
ও, জানি না 
কেন 
সে যে ফিরে চাই নি এক বার, কুয়াশার 
পথে ক্রমশঃ গেছে হারিয়ে, সুদুর 
অজানা কোন এক পৃথিবীর 
মায়া, বোধ হয় 
সরিয়ে
নিয়েছে তাকে, জোছনা ভরা পথে পড়ে 
রইলো শুধু পারদর্শী প্রণয়ের 
আবরণ, গতিহীন 
নিশ্চল, 
প্রাণ বিহীন অনুভূতি ছাড়া সে কিছুই 
রেখে যাই নি, তবু ও দেখি 
বুনো গোলাপ ভেসে 
চলেছে বাতাসে 
দিশাহীন,
আকাশপথে খুঁজতে তার গোপন - - 
ঠিকানা, 
* * 
- শান্তনু সান্যাল 
courtesy - Nandini Karunamuni Art
 

বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৩

মধুমাসের প্রত্যাবর্তন - -

অধীর, সেই চোখের নীল তরঙ্গে -
ভেসে ওঠে জীবন্ত স্বপ্নের 
ধুসর আকাশ,
এখানে 
জীবন চায় মধুমাসের প্রত্যাবর্তন,
সুদূরের সেই অন্তর্হিত নৌকা 
ও দিগন্তের সরু 
রক্তিম 
রেখায় ভাসমান আশার প্রদীপের -
মাঝে বুঝি আছে কিছু 
নিঃশব্দ সন্ধি !
তাই 
সৈকতের বুকের সজলতা চিরস্থায়ী,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
by

কি সব যেন আস্থা - -

আসল ও নকলের তফাৎ বোঝা ছিল অসাধ্য,
তাই যথারীতি পেতলের আংটির মাঝে 
জীবন খুঁজে চলে সুবর্ণ ভাস, 
তাদের আত্মীয়তা 
গন্ধে ছিল, 
হয় ত অরিষ্টের মাত্রা, অনুপাতের বাহিরে !
সুতরাং রাত্রি শেষে, চাঁদের আলো 
ছিল কিছু ফেকাশে, ওই 
ধুসর জোছনার 
গায়ে সে 
রেখে গেছে অসমাপ্ত কবিতার বেদনা, ভুল 
বানানের সাথে কিছু বিজড়িত 
ভাবনার দীর্ঘ নিঃশ্বাস !
রত্ন কি রঙ্গীন 
পাথর 
বুঝতে গিয়ে দেখি, মায়াবী রাত্রি গুটিয়ে -
চলেছে ছদ্ম শামিয়ানা, অর্ধ নগ্ন 
দেহে, জীবন দাড়িয়ে রয় 
খোলা আকাশের 
নিচে একাকী,
খুবই 
নিরীহ, নিদারুন, বক্ষে জড়িয়ে, অজ্ঞাত 
কার ভালবাসার উষ্ণতা, চোখে 
নিয়ে উন্মুক্ত স্বপ্ন, বন্ধ 
দরজার সম্মুখীন,
যদি ভুলে, 
হলুদ সকাল রেখে যায়, কিছু কচি রোদের 
আবরণ, জীবনের নিজস্ব কি সব 
যেন আস্থা, সহজে মরতে 
চায় কোথায় - - 
* * 
- শান্তনু সান্যাল 

art by Barbara Haviland
http://sanyalsplanet.blogspot.com/

বুধবার, ৯ জানুয়ারি, ২০১৩

একফালি ছায়া - -

ভিড়ের মাঝে ও অনেক সময় মানুষ খুবই 
নিঃসঙ্গ, হেঁটে যেতে চায় একাকী 
সুদুর নদীর ওই পারে, 
যেখানে এখনো 
শহরের 
ছোঁয়া লাগি নি, জলসিক্ত সবুজের গন্ধে 
মন যায় জুড়িয়ে, কিসের যেন 
মায়া জড়ানো সন্ধ্যার মুখে, 
ভেসে আসে শঙ্খের 
গভীর ধ্বনি,
বুড়ো 
অশ্বত্থ গাছের কলরবের সাথে, জীবন -
খুঁজে, মাটির প্রদীপের দপদপানি,
ধূলিধূসর আঙ্গিনার মাঝে 
তুলসীর নীরব 
নিশিপালন,
চাঁদের 
আলোয় কে যেন বসে রয় নিয়ে চোখের 
প্রগাঢ় অভিলাষ, সেই একফালি 
ছায়ার আড়ালে লুকিয়ে 
যেতে চায় জীবন,
ভুলে যেতে 
চায় 
সব কিছু, উড়াল সেতু হতে হৃদয় উড়ে 
যেতে চায় বহুদূর, ভেজা মাটির 
গন্ধে মিশিয়ে প্রাণের 
টলমলানি,
এক 
অনন্য পথে, ঘুরতে চায় অস্তিত্ব অজানা 
হাতের রহস্যময়ী কুলাল চাকায় 
নিরন্তর - -
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/


Painting by Alaykumar Ghoshal - Rural Bengal