শুক্রবার, ২৯ মার্চ, ২০১৩

খণ্ডিত - - অনুরণন - -

আকলনের স্থিতিমাপ তার নজরে কি হতে -
পারে, জানার কৌতুহল করে গেছে 
দেহের বৃত্ত, পরিপূর্ণ ভাবে 
আলোকভেদ্য ! তার 
চোখের গহীনে 
ছিল গুপ্ত 
তৃষ্ণা, অথবা অতৃপ্ত আত্মার প্রতিশোধ, বলা 
বহুত মুশকিল, কল্পনার অতিক্রমে তার 
বাসনার দুনিয়া, মানবিক কি 
পাশবিক, সমস্ত সংজ্ঞা 
যেখানে অর্থহীন,
এক জীবনে 
হয় ত তাকে বোঝা খুবই কঠিন, তাই প্রতি 
মুহুর্তে সমর্পণ, প্রতি ক্ষণে পুনর্জন্মের 
প্রক্রিয়া, প্রতিপলে নিমজ্জন 
প্রতিবারে ভেসে 
ওঠা, প্রতি 
নিশি স্বপ্ন শয়ন, পুনরায়ে নবজাগরণ, তবু
ও তার, বুকের গভীর তল ছোঁয়া যায় 
নি কোনো দিন, অভিশপ্ত প্রেম 
যেন অপূর্ণ চিরকাল, 
ধেয়ে যায় 
সুদুর বন প্রান্তরে লুকিয়ে হৃদয়ে, খণ্ডিত - - 
অনুরণন - - 
* * 
- শান্তনু সান্যাল 

no idea about painter x

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

আঙ্গুলের ফাঁক হতে - -

হয় ত তার কাছে ছিল ঢের আলোক পুঞ্জ,
অগণিত প্রেমের উপহার, উদ্বেলিত 
ভালবাসা, সীমাহীন স্বপ্ন 
শৃঙ্খলা, বোধ হয় 
জীবনাঞ্চল 
ধরে 
রাখতে পারি নি তার সৌগাতের মূল্য !
অঞ্জলির জল কি জোনাকির আলো 
বহে গেছে আঙ্গুলের ফাঁক 
হতে নদীর বুকে 
অনায়াসে,
এক 
গভীর শুন্যে, জীবন খুঁজে চলেছে লুপ্ত -
প্রতিধ্বনি, পরিচিত ছায়ার ঝাঁকে 
আপন মানুষের সন্ধান বা 
নিজস্ব হারানো 
প্রতিচ্ছায়া,
প্রশ্ন 
গুলি মরুযাত্রী, উত্তর লুকিয়ে যেতে 
চায় মরিচিকার বুকে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
ART BY ROBIN STREET MORRIS 

মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৩

ধূমায়িত চির দহন - -

কালচক্রের দোলায় মধুঋতু গেছে ঝুলে বহুবার, 
ছড়িয়ে পলাশরঙ্গী ফোঁটার বাহার, অঙ্গ 
প্রত্যঙ্গ ভিজিয়ে একাকার, তবুও 
হৃদয়ের পলকা আবরণ 
রইলো জল শুন্য,
কার পথ 
চেয়ে বসে রইলো জীবন, শুষ্ক ভাবের যমুনার 
তীরে, পূর্ণ চাঁদের আলোয় জানি আবার 
জেগে উঠবে প্রণয়ের জীবাশ্ম !
পুনরায় জোনাকিদের 
রাসলীলা, ঘিরে 
রবে কদমের 
চাঁদোয়া, নিশির পিপাসার সাথে বেড়ে যাবে - - 
আরও আঁধার, হৃদয়ে কি লাগবে আবার 
নতুন রঙের উপলেপ, কিংবা  ঝরে 
যাবে, সদ্য  মুকুলিত স্বপ্নের 
কিছু লাজুক পাপড়ি !
যথারীতি হত ত 
জীবনে রবে 
রঙ্গবিহীন আকাশ, মরুভূমির এক অন্তহীন - 
নীরবতা, ধূমায়িত চির দহন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by ALISA WILCHER 


সোমবার, ২৫ মার্চ, ২০১৩

শেষ প্রান্তে - -

আজ ও জ্বলে আছি নিয়ে বুকে অশেষ আবেগের 
অগ্নিশিখা, যদিও দেহের রঙ্গীন মোমের 
খাঁচা, দ্রবীভূত হয়ে গেছে গড়িয়ে 
বহুদূর, সেই অর্ধ তরল 
ধরাতলে অঙ্কিত 
রয়েছে -
কিছু অঙ্গীকারের অমোচনীয় শব্দের শৃঙ্খল, - - 
ঘনীভূত অশ্রু বিন্দুর মাঝে আজ ও 
জেগে রয় তার প্রণয়ের গুপ্ত 
জলধারা, আজ ও
মনে হয় সে 
যেন 
অতৃপ্ত মরুর বুকে যাবে ঝরে, নিঃশ্বাসের শেষ 
প্রান্তে জীবন দাঁড়িয়ে রয় একাকী, ওই 
দিগন্তের চিলেকোঠায়, ভোরের 
আবছা আলোয় সরে 
যায় এক রঙ্গীন 
যবনিকা,
উড়ন্ত মেঘের আঁচল হতে ঝরে যায় স্বপ্নের - - 
বহু চিরকুট - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

sweet combustion 

রবিবার, ২৪ মার্চ, ২০১৩

নদী কিংবা নারী - -

বহু আয়ামে দেখেছি তাকে, কখনো সে এক 
স্রোতস্বিনী সংকীর্ণ জলধারা, বহে যায় 
আপনমনে, ধীর বেগে, কখনো 
বিক্ষিপ্ত মতি, তট বন্ধ 
ভেঙে গ্রাস করে 
যায় শস্য 
ভূমি !
তবুও সে যেন শ্রদ্ধার অধিকারিনী, অনেক 
কিছু দিয়ে যায় বুক খুলে, তার প্রেমের 
পরিভাষা কল্পনার বাহিরে, এক 
তরঙ্গে উপকুলের গায়ে 
আবার গুপ্ত ঢেউর  
ফলে পরিপূর্ণ 
অতলে,
সে এক নদী কিংবা নারীর প্রতিচ্ছায়া, দিব্য 
লোকের বাসিন্দারাও নাকি খুঁজে পাই 
নি, তার রহস্য ভরা ইন্দ্রজালের 
মন্ত্র ! সে  ক্ষণিকে প্রণেতা 
আবার পরক্ষণ এক 
বিনাশকারী 
শক্তি, 
কখনো মহাকালের মাথায় আসীন আবার -
অনেক সময় সাগরমুখী, তার গর্ভে 
সমাহিত সৃষ্টির অভিনব 
নিম্নরেখাঙ্কিত 
সম্ভাবনা,
স্বর্গ 
হতে মর্ত্য লোক অব্দি তার কালজয়ী অদৃশ্য 
সাম্রাজ্য - - 
* * 
- শান্তনু সান্যাল 

 http://sanyalsplanet.blogspot.com/
ART BY DONNY FINLEY

শুক্রবার, ২২ মার্চ, ২০১৩

রাত্রির মর্ম - -

সারাটা সময় সে চুপচাপ ছিল, কখনো চেয়ে 
রইলো ডুবন্ত সূর্যের উদাস লালিমা 
আর কখনো ক্রমশঃ শুন্যে 
হারানো নৌকার 
ছায়াময় 
ভাসান, তার  হৃদয় স্পন্দনের ধ্বনি মাঝে
ছিল কিছু চাপা পরকীয় গন্ধ অথবা 
ভাঙনের পূর্বের মাটি ধ্বসে 
যাওয়ার মৌন জ্ঞাপন,
নিঃশব্দ, শপথ -
মালার 
ভেঙে যাওয়া, নদীর অসময়ে তীর বদলানো,
হঠাৎ বুকের উপরে বালুকা দ্বীপের 
ভেসে ওঠা, জলধারার দুই 
ভাগে বিভাজন, কিছু 
জানার আগেই 
নীরব 
চোখে বুঝিয়ে দেওয়া, এখানেই শেষ মিলন -
বিন্দু, এর পরে দুজনের পথ বিপরীত 
দিকে অগ্রসর, আমি কত দূর 
তাকে চিনলাম বা সে 
কত দূর এসেছে 
হাত ধরে,
ব্যথাভরা কৌতুহল খুঁজে পাই নি, কোনো - -
দিনই কোনো উত্তর, যেন এক অদৃশ্য 
সন্ধির সাথে সন্ধ্যার সমাপন,
এখন রাত্রির মর্ম যার 
যেমন, মায়াবী 
পুষ্পশয্যার 
উপরে বা বাস্তবিক শূলের মাঝে নিশিপালন !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

art by Jamie Weil


বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৩

মুহুর্তের খেলা - -

জোড়াতালি দিয়ে বজায় রাখা যায় নি বেশি 
দিন মধুরতা, আসলে মখমলের চাদরে 
চটের তাপ্পি চলে না, তাই সে 
খুব গুছিয়ে বুঝিয়ে 
দিয়েছে মান -
দণ্ডের 
পরিভাষা, বাস্তবিকতা ও কৃত্রিমের মধ্যের -
সেই অস্পষ্ট রেখা ভেসে উঠেছে, এক 
দিন, হয় ত সহজে কুলিনতার 
অভিমান যায় না, বিষাক্ত 
ভাবে জড়িয়ে রয় 
স্নায়ু হতে 
মস্তিষ্কের রহস্যময় জালে, তার অবহেলায় - - 
ছিল, নিজেকে খুঁজে পাওয়ার প্রক্রিয়া,
সে দিন হতে নতুন বোধের 
সূচনা, তার গড়া 
বিগ্রহের 
বহিষ্কার, নিজস্ব আত্ম সত্তার উত্থান, নতুন 
দিগন্তের সন্ধান, যেখানে মানুষের 
সংজ্ঞা কেতাবি নয়, বরং 
হাড় মাংসের 
মূল্যায়ন,
বিজ্ঞানের গভীরতা সাঁতরিয়ে সত্যের দিকে
এগিয়ে যাওয়া, ওই চরম বিন্দুর মাঝে 
সমাহিত জীবনের নিষ্কর্ষ, সব 
কিছুই একাকার, পরম 
সত্যের বৃত্তে দুই 
পরম সত্য 
এক নারী দ্বিতীয় পুরুষ, শেষ জগৎ মহাশূন্য 
কি মহাস্বপ্ন বলা মুশকিল, মুহুর্তের 
খেলা তাশের ঘর - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
poucher pastel painting