বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৩

সজল চোখের অভিলাষ - -

প্রতিশ্রুতির হাসি নিয়ে চোখে, জীবন -
দাঁড়িয়ে আছে পুনরায় তোমার 
দরজায়, না কোনো কড়া 
নাড়ার শব্দ, না 
কোনো 
ডাক, জানি তুমি নিজেই খুলবে মনের 
দ্বার আত্ম অনুভূতির ফলে, ওই 
আত্ম বিভোরের বিরল 
মুহুর্তে, আমি 
তোমায় 
ভালবাসবো, পরিপূর্ণ দেহ ও প্রাণের -
সাথে, এখন তুমি বসে আছো,
মায়াবী আয়নার সম্মুখে,
বিমুগ্ধ লয়ে  শুধুই 
নিজের মাঝে 
বিস্মৃত,
অন্যমনস্ক ঘোর যখন যাবে কেটে - -
হয় ত সেই মুহুর্তে তুমি শুনবে 
স্পন্দনের শব্দ ! বুঝবে 
সজল চোখের 
অভিলাষ,
* * 
- শান্তনু সান্যাল 
art by nancy medina

বুধবার, ৩১ জুলাই, ২০১৩

কল্পনার পরলোকে - -

প্রতিবিম্বিত অনুরাগের ধরাতল সহসা জীবন্ত,
তার চোখের পরশে জীবন- মরু, হয় 
উঠে জলপূর্ণ অভিলাষ, দেহের 
শুষ্ক সৈকত, অকস্মাৎ
জলমগ্ন ! ওই 
অবগাঢ 
অনুভূতির মাঝে হৃদয় খুঁজে চির বন্দিশালা,
তার ভাবনার প্রবাহে ভাসিয়ে দিতে 
চায় ত্রিভুবনের মায়া, না 
আকাশ, না পৃথিবীর 
বন্ধন তখন 
বাঁধতে 
পারে আবেগের ধারা, বহে যায় প্রণয় তরঙ্গ 
কল্পনার পরলোকে - - 
* * 
- শান্তনু সান্যাল 
unknown source art 15

নিরুদ্দেশ পৃথিবী - -

মধ্য রাতের সে এক দ্রুত দূরগামী ট্রেন,
আলো নিয়ে বুকে, যায় দৌড়িয়ে 
কুয়াশা ভরা উপত্যকার 
ওপারে, রেলপথের 
ধারে একাকী 
জীবন 
বসে রয়, নিরুদ্দেশ শিশুর রূপে, দেখে -
যায় ডুবন্ত তারা, চাঁদের দ্রাবণ,
বুনো ফুল গাছের শীর্ষে 
জোনাকির মৌন 
জাগরণ !
বহু দূর ঠিক পাহাড়ের ঢালে, দুই বন্য -
নদীর সঙ্গমস্থলে, তোমার অবুঝ 
ভালবাসা, ভিজে রয় 
জোছনার 
সিক্ত আলোয়, আকাশ পথে ভেসে যায় 
পরিযায়ী পাখির ঝাঁক, রাত্রি -
শেষে  কে যেন রেখে যায় 
নিঃশব্দ পায়ে, ঠিক 
দরজার মুখে, 
ছেঁড়া 
ভাবনার খামে, কিছু অদেখা স্বপ্নের - - 
ভুল ঠিকানা হতে ফিরে আসা
বিবর্ণ, গন্ধহীন চিঠি !
নিরুদ্দেশ শিশু,
নির্জন 
প্ল্যাটফর্মের শেষপ্রান্তে দাঁড়িয়ে দেখে,ওই 
চেনা পৃথিবী এক রাতে সরে 
গেছে অনেক দূরে - - 
* * 
- শান্তনু সান্যাল 
Hawkesbury art

মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৩

অজানা ঘাটের সন্ধান - -

ওই আকুল আকাঙ্ক্ষা দাঁড়িয়ে রয় যেন 
আধ খোলা দরজার মুখে, নিয়ে 
হাতে জোছনায় ভেজা 
কিছু রাতের 
পুষ্প, 
নীরব চোখে বলতে চায় মনের ব্যথা -
জীবন তখন দ্বিধাগ্রস্ত, বুঝে 
উঠতে পারে না, অশ্রু 
ও নীহার বিন্দুর 
মাঝের 
পার্থক্য, তার প্রেমের বৃত্তে কিছু ফিনিক 
কণা অথবা চমৎকার প্রবঞ্চনা
ঘুরে অবিরাম অনুক্রমে, 
বাস্তব কি মায়াবী 
তার হাসির 
মাঝে 
মন খুঁজে ভালবাসার বলিষ্ঠ পৃষ্ঠতল - - 
দেহ তখন মাঝিবিহীন নৌকো 
ভেসে রয় মধ্য প্রবাহে,
অজানা ঘাটের 
সন্ধানে !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art of Marshall Williams

সোমবার, ২৯ জুলাই, ২০১৩

দৃষ্টি সীমার অপর ধারে - -

দৃষ্টি সীমার অপর ধারে দাঁড়িয়ে রয় সে 
এক অপূর্ব অনুভূতি, লৌকিক কি 
অলৌকিক, শুধুই চোখের 
ভাবনা, আলোক -
ভেদ্য ওই 
প্রেমের পরিভাষা সহজ নয় শব্দে বাঁধা,
সে এক ছায়াপথ অথবা তিমির 
ভরা ভূগর্ভস্থ গুহা পথ, 
পাড়ি না দিলে 
বোঝা -
খুবই জটিল, যেখানে দেহের অনুরঞ্জন 
শুধুই আকালিক ! আত্ম উচ্ছ্বাস 
চিরকাল অপরিসীম, মহা -
শুন্যে ভেসে রয় 
হৃদয়ের 
সেই শাশ্বত সুরভি, যাকে ছুঁয়ে তার - - 
অস্তিত্ব হয় উঠে সুধাময়  - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
unknown source art Indian

রবিবার, ২৮ জুলাই, ২০১৩

দাবানলের আভাস - -

সে ছিল জড়িয়ে কিছু এই ভাবে, দেহ ও প্রাণের 
পরিবেষ্টন, যত ক্ষণ সে ছিল নিঃশ্বাসে 
অন্তর্নিহিত, আমি কিন্তু ছিলাম 
না নিজের মাঝে, শুধুই 
এক ভ্রাম্যমান -
পথিক 
তার পথের অনুগামী, শরীর তখন এক প্রতীক 
মাত্র, শুধুই এক কাঠের পুতুল, নিঃশ্বাসের 
দড়ি তখন তার হাতে, মায়াবী 
রোদ্র ছায়ার মাঝে প্রাণ
করে গেছে, 
বৃষ্টিবিন্দুর সুরে অবিরাম নৃত্য ! আমার ইচ্ছা 
অনিচ্ছা সে মুহুর্তে ছিল, কেবল রঙ্গীন 
মোমবাতি, তার পরশের স্ফুলিঙ্গ, 
বুকের মাঝে জ্বালিয়ে -
গেছে গভীর 
প্রণয়ের আগুন, মহুয়ার বনে তখন পুংহরিণের 
রহস্যময়ী চিৎকার ! কস্তুরী গন্ধ অথবা 
দাবানলের আভাস তখন বাতাসে,
বলা মুশকিল - - 
* * 
- শান্তনু সান্যাল 
unknown source art 14

শনিবার, ২৭ জুলাই, ২০১৩

স্ব জ্বলনের সুত্রপাত - -

মরু বৃষ্টি ছিল তার অপ্রত্যাশিত ভালবাসা, 
ভিজিয়ে গেছে জীবনের পরিত্যক্ত 
বালিয়াড়ি নিমিষে ! নিঃশ্বাস 
ওঠে বুক হতে অথবা 
বাষ্প কুয়াশা !
তার 
যাওয়ার পরে দেখি চার দিকে ঘনিয়ে আছে 
নীলাভ অন্ধকার, কিছু সুরভিত পরশ 
জড়িয়ে আছে সারা দেহ জুড়ে,
মিহি রেশমী সুতোর -
বাঁধনে সে 
যেন 
বেঁধে গেছে খুবই দক্ষ হাতে, অনুরাগের - - 
অদৃশ্য মায়াজাল, দিয়ে গেছে নীরব, 
মধুর দহনের বরদান ! তার 
প্রেমের শিখায় এখন 
জ্বলবে অস্তিত্ব 
সারা 
রাত, জীবনে স্ব জ্বলনের সুত্রপাত - - - - - 
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/

art unknown source pestel painting