অন্তর্মুখী তার প্রেমের সজলতা, ভিজিয়ে
যেতে চায় জীবনের সমস্ত অস্পৃষ্ট
ভাবনার মরুভূমি, আমি
প্রায়ই ভাবি, কোন
এমন মাটি
দিয়ে
রচিত তার হৃদয়ের বাসভূমি, কখনো - -
দুরন্ত ঝড় বাদলে, কখনো প্রখর
গ্রীষ্মের উত্তাপে, কখনো
আবার হিমল
রাতে,
কোথায় হতে সে সরে আসে জীবনের - -
খুব কাছে, বেঁধে রাখে উতলা
মনোদশা, অদৃশ্য এক
উপদেয় দড়ির
সাথে !
যখনই উন্মুক্ত আকাশের আলোকিত - -
শামিয়ানা, অকস্মাৎ হয় ওঠে
নিষ্প্রদীপ ! যেন গোপনে
সে জ্বালিয়ে যায়
নিবন্ত
বুকের প্রদীপ, খুলে যায় সহসা সবই - - -
প্রত্যশার বন্ধ লৌহ কপাট !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
cascade of emotion
স্তম্ভিত মুহুর্তে, যখন মধ্য রাতের বুকে
সুপ্ত আগ্নেয়গিরি আগুন জাগে !
অপ্রত্যাশিতভাবে সমস্ত
অন্ধকার, নিজের
সাম্রাজ্য
গুটিয়ে ফেলে, ঠিক সেই মুহুর্তে ছদ্ম -
মুখোশগুলি একের পর এক খসে
পড়ে, তখন বন্য ও পোষা
ভাবনার মধ্যে তফাৎ
করা অসম্ভব
মুশকিল,
যত সব বৈধ অবৈধ, সমস্ত পরম্পরা -
কি ঐতিহ্য, সভ্যতা কি সংস্কৃতি,
ঝুলে রয় পুরোনো আলনা
উপরে এলোমেলো,
কাপড়ের
মত ! ওই গ্রহণ কালের ক্ষণিক হুলুস্থূল
পরিবেশে, জীবন যায় সাঙ্ঘাতিক
ভাবে বদলিয়ে, সমস্ত দর্শনের
পৃষ্ঠা, তখন উড়ে রয়
অদৃশ্য প্রলয়ের
বাতাসে !
সহসা পুরোহিতের পুরাতন মন্ত্রগুলি - -
ছড়িয়ে রয়, দেউল প্রাঙ্গণে
প্রত্যাখ্যাত ভাবে, জ্বলে
রয় নৈসর্গিক দীপ
উন্মুক্ত
আকাশে, সমগ্র রাত জোছনার মায়াবী
সুধা, প্রাণে ঢালে অনন্ত প্রণয়ের
অভিলাষ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art - Midnight Mystery by Martin Bourbeau
ওই চিরকালীন আলো আঁধারের খেলা -
নেপথ্যে দাঁড়ানো নিয়তির ছায়া,
কখনো আধ খোলা দরজার
মুখে তোমার নীরব
ভাবে আমায়
চাওয়া,
ওই ভাঙা সিঁড়ি হতে আমার উদাস - - -
মনে নীচে নেমে যাওয়া, আবার
অলিন্দের কাপড় সরিয়ে
ভিড়ে হারাবার
আগে -
তোমার মৌন সন্ধান, ফুটপাথ, গলি, - -
উড়াল সেতু পেরিয়ে অন্ধকার
বস্তির মোড়ে, অস্তিত্ব
তখন খুঁজে
চলেছে,
কম্পিত রাতের এক অভয়ারণ্য, বাতিল
রেল লাইনের সমান্তরালে, একাকী
বহু দূর, সারা রাত হেঁটে
যাওয়া, বাতাসে
এখনো
যেন লেগে আছে তোমার দেহের উত্তপ্ত -
গন্ধ অথবা এটোকাঁটা বিতৃষ্ণা !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
golden beauty
সেই অগাধ চোখের তলদেশে পৌঁছনো -
খুবই কঠিন, তবুও মন চেয়েছে
ছুঁতে, তার অন্তর্তমের
গভীরতা, তাই
উদ্ধ্বস্ত করে
জীবনের সমস্ত সীমাবদ্ধতা, হৃদয় খুঁজে
বেড়ায় তার বিলুপ্ত প্রবাহের মূল
বিন্দু, যদিও সে অধরা,
ধরা দিতে চায়
না কোনো
ভাবে, তবু ও ধেয়ে যায় মনের আহত -
হরিণ ! কুহেলিভরা পথে অবিরাম,
নদী পাহাড়, নির্ঝর পেরিয়ে
অজানা দেশে, আপন -
ভোলা মনে,
ভুলে যায় ব্যথা বেদনা, রক্ত ঝরিত - -
দেহের, চোখের আগে ভেসে রয়
শুধুই প্রণয় সরোবরের
অশান্ত ঢেউ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
lotus mystery
আমি সে নই, যার কল্পনা তোমার বুকে
আছে নিবিড় ভাবে জড়ানো, হাড়
মাংসের বাহিরে এক এমন
মানুষ যে কেবল -
মাত্র সুন্দর
মলাটে গাঁথা, বইর মাঝে পাওয়া যায় -
নিশি পুষ্পের গন্ধে মাখা প্রণয়ী
সুপুরুষ ! আমি আছি
আমার মতো
এলোমেলো
এক এমন প্রাণী, যে সহজে যায় চোখ -
ভিজিয়ে, দেখতে পারে না কারোর
মুখে অনীহা, আসলে আমি
নই সে মানুষ যে
তোমায়
নিয়ে যাবে আকাশগঙ্গার তীরে, আমার
ঠিকানা খুবই রূক্ষ পথের ধারে !
যেখানে হাঁটা সহজ নয়,
প্রতি ধাপে বিপদের
অপ্রত্যাশিত
আগমন,
প্রতি মোড়ে অনিশ্চয়তার কাষ্টফলক -
অদৃশ্য ভাষায় ফিরে যাওয়ার
যেখানে লেখা রয়, এক
বিনম্র আবেদন,
আমি সে
নই যে তোমার আঁচলে সাজিয়ে যাবে
তারকের প্রতিফলন মধ্য রাতে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
floating dream
অনেক সময় অনেক কিছুই বলতে চায় মন,
আশেপাশে তখন শ্রোতা বলতে শুধুই
থাকে নিজের একফালি ছায়া,
শুন্য দেয়াল, চেয়ে রয়
বিস্ময় ভাবে !
ওই ফাঁকা
কাগজের মুহুর্তে, তুমি শুধুই তখন কবিতার
প্রথম স্তবক, থেমে আছ যেন অনন্তকাল
ধরে, আর আমি গেছি, যেন ভুলে
সমস্ত ব্যাকরণের বিধান,
হারিয়ে চলেছি
তোমার
অনুরাগের চন্দ্রবিন্দুর মাঝে, অনবহিত - - -
জীবন, ভুলে চলেছে তখন আলো
আঁধারের মায়াবী খেলা !
তুমি কাছে না
থেকেও
করে যেতে চাও এমন সময়ে, আমার দেহ ও
প্রাণে, অসম্ভব ভাবে নিরঙ্কুশ রাজত্ব !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by judith bell
কারোর মনের মাঝে কি যে আছে জানা -
সহজ কোথায়, এখন শুধুই তুমি
ছুঁয়েছো চোখের সীমানা,
এখনো আছে
বহুদূরে
অন্তর্মনের পলকা পৃষ্ঠতল, নয়নের আছে
নিজের সীমাবদ্ধতা, এখনো তোমার
প্রণয়ে রয়েছে ভেজা মাটির
গন্ধ, মধুমাস এখন ও
আছে দূর
দিগন্ত পার, শ্রাবণ ও উষ্ণকালের মাঝে -
রয়েছে কত ঋতু পরিবর্তনের ঘটনা,
নিশ্চই তুমি তা জানো,
আবেগপ্রবণতা
এই ভাবে
ঠিক নয়, এখনো সূর্যের আকাশ ভ্রমণ -
রয়েছে অনেক বাকি, সকালের
রোদের অনুভূতি সবার
খুবই প্রিয়, বিহান
ও সন্ধ্যার
মাঝে রয়েছে দূরত্ব অজানা, ভবিষ্যদ্বাণী
খুবই কঠিন, উন্মুক্ত আকাশের
বুকে কি যা আছে এই
মুহুর্তে বলা
মুশকিল।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art of Stephen Bell