শনিবার, ২ নভেম্বর, ২০১৩

নিবন্ত প্রদীপের দপদপানি - -

অন্তরতমের গভীর তলদেশ হতে, যে দিন ভেসে 
উঠবে অনন্ত প্রেমের প্রতিফলন, যার 
আলোকে হবে সমস্ত পৃথিবীর 
অন্ধকার শাপমুক্ত, সে 
দিনেই আসল 
দীপাবলী,
ওই সমস্ত তথাকথিত পবিত্র আধারের ভিত্তির 
উপরে, এখনো লেগে আছে নিষ্পাপ 
মানুষের অদৃশ্য রক্তের দাগ, 
কত নিরীহ আর্তনাদ 
মৌন ভাবে 
আছে কবরময়, বাহ্য জগতে যতই সাজাও না 
আলোর শৃঙ্খলা, মনের ভিতরের তমস 
হবে না এত সহজে আলোকময়,
মুখোশ ও নৈসর্গিক 
মুখের মাঝের 
শুন্যতা 
চিরদিনই চায় মোক্ষ প্রাপ্তি, সিংহদ্বারে প্রদীপ 
জ্বালাবার আগে, যদি সম্ভব দেখে যেও, 
ওই শহর প্রান্তে এখনো অনেক 
দোরগোড়ায়, দাঁড়িয়ে 
আছে নিষ্প্রভ 
শিশুরা 
নিয়ে বুকে নিবন্ত প্রদীপের দপদপানি, এক - - 
অনিশ্চত ভবিষ্যৎ - - 
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
mirror art

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৩

আলোর প্রান্তরেখা - -

ছারখার পুরাতন ঐতিহ্য, বর্ণশুন্য প্রাচীর -
জীর্ণ - শীর্ণ রাজপথ, তাদের মাঝে
কোথায় যেন, নিঃশ্বাস ফেলে
যায় এক ফালি সন্ধ্যার
আলো, সেই
ভাঙন
ভরা সেঁতসেঁতে গলির কোণে, দাঁড়িয়ে রয় -
সে এক মানুষ কি প্রতিচ্ছায়া ! বুকে
জড়িয়ে প্রেমের প্রতিশ্রুতি,
যদিও সময়ের স্রোতে
বহে গেছে রং
রূপ -
অনেক কিছু, বদলায় নি তার অনিবার পথ
চাওয়া, তার বুকের গভীরে আজ ও
বেঁচে আছে, চিরায়ত প্রণয়ী
তরঙ্গ, ভরে যেতে
চায় অবিরাম
ভাবে,
তৃষিত নয়নে, সজল স্বপনের আর্দ্রতা, কিছু
জোনাকির আলোর প্রান্তরেখা - -
* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/
bougainvillea emotion

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

ঘূর্ণিস্রোতে - -

মখমলি শীতের আঁধারে, দেখিছি তোমায় 
সংকুচিত রূপে, চলে আসছো বহু 
দূর হতে হৃদয়ের দ্বারে,
জড়িয়ে দেহ ও 
প্রাণে -
অরণ্য কুসুমের বাহার, জীবনের ধুসর - -
উপত্যকা, অকস্মাৎ যেন স্বপ্নময়,
ভাবনার ফল্গু তীরে, ভেসে 
উঠতে চায় পুনরায়
পরিযায়ী পাখির 
কলরব !
বহু বার দেখেছি, তোমার ওই দিগন্ত রূপ, 
ভরে যেতে চাও সমস্ত শুন্যতা, 
মৌন প্রণয়ের অপ্রতিম
রঙ্গে, অনেক 
সময় 
দেখি, তুমি নিয়ে যেতে চাও জোর করে - - 
আকাশপথ হতে, সুদুর নীলাভ -
সবুজ আলোর দেশে, 
ভুলিয়ে সমস্ত 
দুঃখ -
দহন, আমি এমন সময় যাই হারিয়ে তার 
অবুঝ প্রেমের ঘূর্ণিস্রোতে - - 
* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
Helibore flower painting

বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

নিগূঢ় সন্ধ্যার মুখে - -

নিগূঢ় সন্ধ্যার মুখে, আবার জীবন আরশির 
মুখোমুখি, তোমার চোখের গভীরে 
ভেসে উঠতে চায় কিছু 
হারানো মুহুর্তের 
প্রতিফলন !
কিছু মৌন নালিশের বিলুপ্ত প্রতিলিপি, কিন্তু 
আমার বুকে আজ ও হিল্লোলিত, সেই 
স্মৃতি তরঙ্গ, যখন আচমকা
ভাবে ছুঁয়ে ছিল, তোমার 
আনত চোখের 
পাতা, এক 
অজানা শিহরণে জেগে ছিল, তখন প্রসুপ্ত - 
স্বপ্নের ত্রিজগৎ, সেই লাজবতী মুহুর্তে 
আমি হয় ত হারিয়ে এসে 
ছিলাম হৃদয়ের -
পলকা 
কিন্তু মূল্যবান বস্তু, ক্রমশঃ কচি ভাবনার -
সাথে, তুমি সে দিন হতে গেছ জড়িয়ে,
শিরায় শিরায় রুধিরের রূপে !
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
art by lmj-lillian-may-johnson

মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৩

অবরোহী পথে - -

অবরোহী পথে যখন সুর্য্যের পিঙ্গল কিরণ,
সন্ধ্যার খুব কাছাকাছি এই জীবন, 
তোমার ভালবাসা এখন 
লেগে আছে যেন 
শিরায় -
শিরায়, যদিও ঝরে চলেছে বাদামী পাতা 
হাওয়ার সাথে একে - একে, তুমি 
আজ ও ধরে আছো বোঁটার 
নিঃশ্বাসে আমার দেহ 
ও প্রাণের অন্তিম 
অভিলাষ,
আশ্চর্য্য, ঋতু পরিবর্তন ঘটি নি তোমার 
সাথে, তুমি আজ ও বুকে জড়িয়ে 
আছো প্রথম আলাপের 
নেত্র স্বরলিপি,
তুমি আজ 
ও ভালোবাসো আমায় কল্পনার বাহিরে !
এমন উজাড় করে নিজে কে, আমি 
ত চাই নি তোমার অনন্ত 
প্রেম, যা হোক আমি 
এখন, ইচ্ছে 
হলেও, আমার হৃদয় হতে তোমার মুক্তি
চাই না, স্বার্থপর কি আত্মপর আমি,
আমি নিজেই জানি না, কিন্তু 
এটাই নিশ্চিত যে 
সমস্ত পথ 
যায় শুধুই তোমার হৃদয় হতে অজানা -
মোক্ষ স্থলে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
downhill - -

রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

হৃদয়ের বাসভূমি - -

অন্তর্মুখী তার প্রেমের সজলতা, ভিজিয়ে 
যেতে চায় জীবনের সমস্ত অস্পৃষ্ট
ভাবনার মরুভূমি, আমি 
প্রায়ই ভাবি, কোন 
এমন মাটি 
দিয়ে 
রচিত তার হৃদয়ের বাসভূমি, কখনো - -
দুরন্ত ঝড় বাদলে, কখনো প্রখর 
গ্রীষ্মের উত্তাপে, কখনো 
আবার হিমল 
রাতে,
কোথায় হতে সে সরে আসে জীবনের - - 
খুব কাছে, বেঁধে রাখে উতলা
মনোদশা, অদৃশ্য এক 
উপদেয় দড়ির 
সাথে !
যখনই উন্মুক্ত আকাশের আলোকিত - -
শামিয়ানা, অকস্মাৎ হয় ওঠে 
নিষ্প্রদীপ ! যেন গোপনে 
সে জ্বালিয়ে যায় 
নিবন্ত 
বুকের প্রদীপ, খুলে যায় সহসা সবই - - - 
প্রত্যশার বন্ধ লৌহ কপাট !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
cascade of emotion

অনন্ত প্রণয়ের অভিলাষ - -

স্তম্ভিত মুহুর্তে, যখন মধ্য রাতের বুকে 
সুপ্ত আগ্নেয়গিরি আগুন জাগে !
অপ্রত্যাশিতভাবে সমস্ত 
অন্ধকার, নিজের 
সাম্রাজ্য 
গুটিয়ে ফেলে, ঠিক সেই মুহুর্তে ছদ্ম -
মুখোশগুলি একের পর এক খসে 
পড়ে, তখন বন্য ও পোষা 
ভাবনার মধ্যে তফাৎ
করা অসম্ভব 
মুশকিল, 
যত সব বৈধ অবৈধ, সমস্ত পরম্পরা -
কি ঐতিহ্য, সভ্যতা কি সংস্কৃতি,
ঝুলে রয় পুরোনো আলনা 
উপরে এলোমেলো, 
কাপড়ের 
মত ! ওই গ্রহণ কালের ক্ষণিক হুলুস্থূল
পরিবেশে, জীবন যায় সাঙ্ঘাতিক 
ভাবে বদলিয়ে, সমস্ত দর্শনের 
পৃষ্ঠা, তখন উড়ে রয় 
অদৃশ্য প্রলয়ের 
বাতাসে !
সহসা পুরোহিতের পুরাতন মন্ত্রগুলি - - 
ছড়িয়ে রয়, দেউল প্রাঙ্গণে 
প্রত্যাখ্যাত ভাবে, জ্বলে 
রয় নৈসর্গিক দীপ 
উন্মুক্ত 
আকাশে, সমগ্র রাত জোছনার মায়াবী 
সুধা, প্রাণে ঢালে অনন্ত প্রণয়ের 
অভিলাষ - - 
* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
art - Midnight Mystery by Martin Bourbeau