রবিবার, ১০ নভেম্বর, ২০১৩

পরাজিত পতঙ্গ - -

কৌতূহল তার অশেষ, বুকের ভেতর হতে 
সে যেতে চায় অন্তর্মনের গভীরে, 
যথেষ্ট নয় তার কাছে 
চোখের প্রণয় !
সে যেন 
প্রান্তবর্তী পিপাসা নিয়ে দেহ ও প্রাণে, ছুঁতে 
চায় আবেগী হৃদয়ের স্পন্দন, পূর্ণ 
নিবদ্ধের অভিলাষ তখন 
স্পষ্ট বোঝা যায় 
তার বিহ্বল 
আঁখির 
কোণে, এক নীলাভ আলোর প্রদীপ যেন -
জ্বলে ওঠে সন্ধ্যা নামার সাথে, তার 
রহস্যময়ী অধর তলে সহসা, 
যেন অসময়ের চাপানো 
অশনি সঙ্কেতের 
ঝিলিক !
জীবনে ঢেলে যায় স্বপ্নীল রঙের নির্ঝরিণী,
আমি তখন শুধুই এক পরাজিত শলভ 
খুঁজি নিজের ঝরে যাওয়া 
কাচিক ডানার 
অংশ !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
pastel-flowers art by hakon-soreide

শনিবার, ৯ নভেম্বর, ২০১৩

পারদর্শী স্বপ্ন - -

পারদর্শী হৃদয় চায় সুক্ষ্ম দৃষ্টি, গভীর ঠাহরের
অনুভূতি, দেহের অপর পারের পরশ,
যেখানে ভৌতিক সুখ অর্থহীন,
অন্তহীন প্রেমের সন্ধান,
এমন উপলব্ধি !
যে ভরে
দিতে পারে মরুপ্রান্তরে উর্বরতার প্রত্যাশা - -
এক এমন চোখের ছায়া, যে বুকের
দহনে জাগিয়ে যায় শাশ্বত
শীতলতা, জীবন
খুঁজে পেতে
চায় এক এমন উপগ্রহ, যেখানে মানুষের মূল্য
সবার উপরে, এক এমন মুক্ত সামাজিক
সংরচনা, যার সীমানায় দর্শনের
কোনো কাঁটার বেড়া নাই,
হৃদয়ের পলকা
ভাবনায়
যেখানে ভেসে রয় মানবিকতার সুরভি - - - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
transparent dream

শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

অতৃপ্ত অভিলাষা - -

যথারীতি তার অনুপ্রবেশ, না কোনো পূর্বাভাস,
না কড়া নাড়ার শব্দ, সে যেন অনাহূত  
বৃষ্টি, নির্বিচারে যায় ভিজিয়ে 
মনের দগ্ধ ভূমি, সময় 
অসময়ের বিচার 
সে মানে না,
অদৃশ্য 
ওই অনুভূতি রেখে যায় জানালার ধারে কিছু -
অরণ্য ফুলের বৃন্ত ! বলে যায় নিঃশব্দ
ভাষায় শুভ রাত্রি, আমি ও 
স্বাভাবিকভাবে তার 
ওই প্রেম কি 
অনুষঙ্গ,
বুকে জড়িয়ে, নিজের শয়ন কক্ষের দিকে যাই - 
এগিয়ে ! মধ্য রাতে দেখি সে ক্রমশঃ 
ভেসে আসছে চন্দন বনের 
গন্ধ মেখে সারা দেহ 
ও প্রাণে,আমার 
স্পন্দনে 
তখন অলৌকিক আবেগের সৃষ্টি, পুরোপুরি - -
আমার অস্তিত্ব সে মুহুর্তে, চেয়ে রয় 
তার চোখের অতৃপ্ত পিপাসা !
খুঁজে জীবন অবিরত
বিলুপ্ত শ্রাবণের 
ঠিকানা,
আর ক্রমে ক্রমে হয়ে উঠছে অনন্ত অগ্নিশিখা 
তার অতৃপ্ত অভিলাষা - -
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Paintings by ANDY SMITH
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUSbEBQB5L1j2Wm7DuIjnU0A90UeTBDz1eA8hym-2_ClA2on3QeiEpcdng2BlBc4i-_KrWCWjbb8_BBhizgUoIupegD8Kw6dYtU8sYkDvafMmIBWz7ap7nG-vODzOwwhCve5wrVb4FzoUH/s1600/4+12+012.JPG

বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩

অধরা হলেও ধরার ইচ্ছে - -

দীর্ঘস্থায়ী কিছুই নাই, জানা সত্তেও হৃদয় - 
প্রতি মুহুর্তে গড়ে যায় স্বপনের 
তাজমহল ! ভরে যায় 
ধুসর ভাবনায় 
রঙিন 
আকাশের ছায়া, লিখতে চায় কল্প লোকের 
গল্প কাহিনী, হয় ত তুমি বলবে 
যত সব নিরর্থক রচনা,
কল্পনায় কি জীবন 
চলে কিন্তু 
এখানে আমি প্রতিবাদী, স্বপ্ন বিহীন জীবন 
কিসের জীবন, চোখের আগে ভেসে 
রয় ওই ভাঙা শেওলা মাখা, 
প্রাচীরের গায়ে 
লতানো 
অনামা ফুলের বল্লরী, ভাঙ্গনের মাঝেও -
গড়ার অনুভূতি, পুনরাঙ্কুরণের 
তীব্র অভিলাষ, পুনরায় 
ভেসে ওঠার 
অদম্য 
উত্কন্ঠা, এখানেই জীবনের সার্থকতা - -
খুঁজে হৃদয়, রোদ ছায়ার মধ্যখানি 
এক সরু রেখা যেখানে 
লুকিয়ে রয় 
তোমার
আমার হারানো হাসির ঝিলিক, মন্দ কি 
যদি আমি স্ব্পনজিবি, অধরা হলেও 
ধরার ইচ্ছে বুকের মাঝে যে 
মরতে চায় না কোনো 
দিন, সেটা প্রেম 
কি স্বপ্ন !
যা চাও নাম দিতে পারো, শুধুই আশার 
কিরণ যেন না যায় মুছে - -  
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by nancy goldman 1

বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

সে এখনো নিঃশ্বাসে - -

গেছ ভিজিয়ে কোন ভাবনার শিশিরে -
বিগত রাতে, এখনো দেহের 
রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে 
নিশি পুষ্পের 
প্রমত্ত 
বুনো গন্ধ, এখনো চোখের আগে ভেসে 
চলেছে তোমার প্রেমের অপরূপ 
ভাসন্ত আকাশগঙ্গা ! বাহ্য 
জগৎ জানি না কেন 
লাগে নতুন 
নতুন, 
কোন ঐন্দ্রজালিক মন্ত্রে বেঁধে গেলে - -
দেহ ও প্রাণের পরিসীমা, চার 
দিকে অদৃশ্য সুরভিত  
বৃত্ত যেন ঘিরে 
চলেছে
জীবনের বিশৃঙ্খল মুহূর্তগুলো, এখনো 
অস্তিত্ব যেন চাঁদের দেশে !
* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
dewy emotion

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

বৈষম্য বিহীন আলোকের সাম্রাজ্য - -

যদি পারো নিজেকে করতে সর্ব বন্ধন মুক্ত,
তবে এসো, ভাবাবেশের অলৌকিক
দ্বার চিরদিনই খোলা, না
কোনো মানুষ
নির্মিত
সে বৃহৎ সিংহদ্বার কিংবা অবুঝ দর্শন - -
তর্কের কোনো বিভ্রান্তিকর বইর
উড়ন্ত পৃষ্ঠা ! সেই অদৃশ্য
প্রবেশপথে রয়েছে
শুধুই দুই
শব্দে
লেখা জীবনের উপসংহার, না কোনো মঠ,
না মহন্ত মঠাধীশ ! হৃদয় যেখানে
পরিযায়ী পাখি, প্রেম করে
উন্মুক্ত ভাবে আর
মৌসুমের
সাথে উড়ে যায় অন্য দিগন্তে, পৃথিবীর - -
বুকে রয়ে যায় কিছু এলোমেলো
নীড়ের স্মৃতি, দেউলের
উচ্চ শিখর কলশ,
আলোকিত
মিনার
অথবা তথাকথিত স্বর্গের উদ্ভাসিত জগৎ,
সব কিছুই পড়ে রয় আকাশ পথের
নীচে, প্রেমিক পাখি তখন
পরিপূর্ণ স্বাধীন !
সৃষ্টির
কোনো শৃঙ্খল আর তাকে বাঁধতে পারে - -
না, তার অন্তর্মনে তখন কল্পনার
বাহিরের পরমানন্দ, হৃদয়
তখন টলটলে এক
পারদর্শী
আয়না, প্রতিফলন ছড়িয়ে দিতে চায় মন,
বৈষম্য বিহীন আলোকের সাম্রাজ্য !
* *
- শান্তনু সান্যাল



সোমবার, ৪ নভেম্বর, ২০১৩

বিগত রাতে - -

সারা রাত ছিল এক এমন বিষন্নতার 
পরিমণ্ডল, অনেক ক্ষণ ছিলাম 
একাকী বসা, খোলা 
জানালার ধারে,
দেখি সেই 
ডুবন্ত তারার পথে তুমি এখনো আছ 
দাঁড়ায়ে, বুকে জড়িয়ে শেষ - 
রাতের ঝরিত 
শিউলির 
গন্ধ, 
অনেক ক্ষণ ধরে চেয়ে রইলাম ওই - 
দিগন্ত পারের সরু উজ্জ্বলিত 
রেখার নীচে, অস্পষ্ট
ভাষায় লেখা 
কবিতা,
হয় ত  ভুলবশত, তুমি নিবেদিত - - 
করেছ আমার জন্য ! অনেক 
ক্ষণ অপেক্ষা করেছি,
নিয়ে চোখের 
আয়নায় 
তোমার দ্বিধান্বিত প্রতিফলন, দেখি 
ক্রমশঃ ঢেকে যাচ্ছে রাস্তা -
পথ ঘাট, নদীর গায়ে 
অবশেষ সঘন 
কুয়াশার 
চাদর,
হয় ত নদী, কিনারা, ঝুলন্ত বটশাখা,
দেউলে বন্দী মাটির বিগ্রহ,
পাখির অমিমাংসিত 
কলরব, সব 
কিছু 
শেষ প্রহরে গেছে হয় ত স্বপ্নীল পথে,
প্রতারক রাত্রি যথারীতি 
ঘুমোতে দেই নি 
কোনো 
ভাবে আমায়, টেনে নিয়ে গেছে - - -
জানি না কোন মায়াবী 
মরীচিকার পথে !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
creation gargovi art gallery