বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

জীবন্ত নিঃশ্বাসের পুরুষ্কার - -

নিঃশ্বাসের উষ্মায় লিপ্ত, দেহ গন্ধের অরণ্যে 
লুকোনো, পারস্পরিক পরশে ঢাকা ওই 
বিগত রাতের রহস্য গুলো 
উঁকি দিয়ে চলেছে 
ক্রমশঃ - -
কোন নেপথ্য হতে এখনো যেন জল তরঙ 
বাজে মদ্ধম মন্থর সুরে, অবশ্যই এক 
নজরে সব কিছু ঠিক ঠাক,
নিজের জায়গায় 
যেন সব 
কিছু গোছানো, বাসী গন্ধে মিশে চলেছে -
সন্নিহিত বাগান বাড়ির নিশি পুষ্পে 
মিশ্রিত তীব্র সুগন্ধ, সঙ্গে 
সুদুর হতে বয়ে 
আসছে 
বুনো মাটির মাদকতা, বাতাসে কিছু যেন 
গুরুভার, আবার অন্ধকার, তোমার 
বুকে, ডেকে তুলবে ভাসা-ভাসা
কুহক অনুভূতি, গভীর 
প্রণয়ী আবেগের 
উন্মত্ততা,
পুনরায় সবকিছু সহসা এলোমেলো রূপে 
করে যাবে তোমায় বিশ্রামহীন,
ওই উড়ু উড়ু মুহুর্তে, তুমি 
আবার খুলে বসবে 
ভাবনার 
সিন্দুক, খুঁজবে অস্থির ভাবে আমার - - -
দেওয়া বিগত রাতের বিস্ময়কর
জীবন্ত নিঃশ্বাসের পুরুষ্কার !
জ্বলন্ত পরশের মধুর 
অনুভূতি,
সিক্ত স্পন্দনের লয়ে বাঁধা অদ্ভুত চন্দ্রহার,

* * 
 - শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
art by m dtandler

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩

অরণ্য নদীর ধারে - -

ওই বিস্মৃত অরণ্য নদীর ধারে, কুয়াশায় 
ঢাকা কোনো এক বিহানে, বুনো 
ফুলের সন্ধানে ! আবার 
আশা করি তুমি 
আসবে,
দেখেও না দেখার ভানে, লিখে যাবে সিক্ত 
বাতাসের গায়ে সুরভিত কবিতা, 
ওই আবছা আলোয় তুমি 
কুহক ভরা আঁচলে 
তুলে রাখবে 
কএক 
বিন্দু তুহিনজল, ওই জল বিন্দুর মাঝে হয় 
ত খুঁজে পাবে, আমার প্রণয়ী হৃদয়ের 
প্রতিফলন,তুমি কি পুনরায় 
ফিরে চাইবে আমার 
নিঃশ্বাসের ছায়া 
তীরে 
প্রজ্বলিত অনন্ত শিখার মাটির প্রদীপ  - - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
emerging from mist
MistyMorning

সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

জীবন নদী - -

এখনো হিয়ার গভীরে জেগে আছে অতৃপ্ত
পিপাসা, এখনো যে তুমি খুল নি
চোখের গুপ্ত স্রবণের ওই
অদৃশ্য অমৃত
ধারা !
এখনো জীবন খুঁজে পাই নি তোমার - -
বুকের গর্ভ গৃহ, যেখানে আছে
অনন্ত দীপ শিখার অখণ্ড
আলোর জগৎ,
এখনো
তুমি মরুপথের মরীচিকা, জানি না কবে
তুমি হবে জীবন নদী - -
http://sanyalsplanet.blogspot.com/
art by Judith D. Porto

শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩

ওই ঝরন্ত অশ্রুক্রমে - -

ওই ভাবনার অনুক্রমে অনেক কিছুই  
উদ্ভাসিত, আবার বহু বাসনা 
খুঁজে পায় না পুষ্পিত 
হবার ঠিকানা,
তোমার 
আমার মনের অনুষঙ্গ ছাড়াও অনেক 
কিছু আছে পৃথিবীতে, হৃদয় 
চায় শুধু এক তদন্ত 
চোখ, দেখেছি 
বহুবার 
ওই ঝরন্ত অশ্রুক্রমে কত অনুপায় - - 
মুহুর্তগুলো চায় বেঁচে থাকার 
মিথ্যে উপায়, জীবনে 
সব কিছু মনের 
অনুরূপ 
কোনো দিনই ঘটে না, দুঃখ সুখের - -
এই পরম্পরা বাইরে কেউ 
নয়, শুধুই অনুক্রমে 
অস্থায়ী ভাবে 
আটকিয়ে 
থাকার প্রয়াস মাত্র, অপ্রত্যাশিত এক 
সুরভিত খামের উড়ন্ত আগমন 
যদি ঘটে - - 

* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist karin novak neal

বুধবার, ২০ নভেম্বর, ২০১৩

যজ্ঞবৃতি - -

তার চোখের পরশে আছে, কি যেন 
অভিমন্ত্রিত পাশ, যতই চাও 
রেহাই, জীবন যায় 
বারংবার 
জড়িয়ে, তার ওই অদৃশ্য শৃঙ্খলের -
মাঝে, এক বিচিত্র বিহ্বলতার 
সাথে, ওঠে নিঃশ্বাসের 
লেখচিত্র, প্রাণ 
তখন 
বিরহী চাতকের নিশীথ ডাক সারা 
রাত জেগে রয়, দেহে মেখে 
চিতাভস্ম ! জোছনার 
ওই ছলনা ভরা 
খেলার 
মাঝে প্রেম যেন করে যেতে চায় - - 
অগ্নি স্নান, ওই অবগাহনের 
আছে নিজের এক বিরল 
সৌন্দর্য্য, এক এমন 
অনুভূতি 
যজ্ঞবৃতি না হলে সেটা বোঝা খুবই 
কঠিন !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Janet Whittle

রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩

শীতের সে কোন এক রাতে - -

শীতের সে কোন এক রাতে দেখেছি 
তোমায়, পল্লব বিহীন গাছের 
শাখা প্রশাখার প্রান্তে 
গুটিয়ে নিজের 
অন্তরে 
উচ্চাভিলাষ, চেয়ে আছো যেন সুদুর 
দিগন্ত পার, প্রথম সূর্য্য কিরণের 
বাসনা অথবা পরিপূর্ণ 
প্রস্ফুটনের এক 
অদম্য 
কামনা, স্থির পুরোদস্তুর নিজের - - -
জায়গায় নিশ্চল, সারা রাত 
ঝরেছে হিমের গুড়ো,
শীতের লহরে 
দেখি, তুমি 
অগোছালভাবে, ভেসে চলেছ একা - -
ওই উড়ন্ত, মিহি স্বপ্নের 
আকাশগঙ্গার 
পিছনে 
বহু দূর, অন্য কোনো এক উপগ্রহের 
সন্ধানে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art -by-Anuj-Malhotra

শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩

অপ্রত্যাশিত সৃষ্টি - -

ওই গন্তব্য বিন্দুর পরে শুধুই শুন্য অন্তরিক্ষ 
বিদ্যমান ! ভাসন্ত সব কিছু, যেখানে 
পৌঁছিয়ে জীবনের সমস্ত 
বাসনা হারায় 
গুরুত্ব,
এক এমন পরিবেশের অনুভূতি করে দেহ -
ও প্রাণ, কি ভুলে যায় ত্রিকালের 
মায়াবী বন্ধন, তখন 
বিলুপ্তির পথে 
অহং -
ব্র্হ্মাস্মি ! সমস্ত কিছু স্পষ্ট,আলোকভেদ্য, না 
আসক্তির শৃঙ্খল, নাহি বৈরাগ্যের 
উদাসীনতা, মধ্যস্থিত
জাগরিত সেই 
মুহুর্তে 
আত্ম চেতনা, অন্তর্মনের কেন্দ্র হতে আবেগ-
নির্ঝরের উত্পত্তি, পৃথিবী তখন 
নব রূপে রূপান্তরিত, চেনা 
অচেনা মুখাকৃতির 
মাঝে অন্তর 
হ্রাসের 
পথে ! জীবনে আমূল পরিবর্তন, হৃদয়ের - - 
মাঝে ব্যাপকতার বৃদ্ধি, একরূপতার 
অপ্রত্যাশিত সৃষ্টি - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by pat meyer