ওরা সবাই আছে নিজের আলোকের বৃত্তে -
চির আলোকিত, মেঘ বৃষ্টির ওই
ক্ষণিক যবনিকার পরে
আবার পুনরায়
প্রস্তুত !
তারা সাজিয়ে রাখে নীল শুন্য শামিয়ানা,--
ভরে যেতে চায় আঁধারের বুকে, মূল্য
বিহীন দীপ্তি ঝরনা, এমন কি
বিলুপ্তির পথেও দিয়ে
যায় জীবন্ত -
অনুদান,
ওই রহস্যময় তারকের আসরে জীবন খুঁজে
পায়ে অনেক সময়ে বেঁচে থাকা মানে,
ওই উদারতার নিজের আছে
অসম্ভব কুহক, বহু
বার তাই
দেহ ও প্রাণ মিলে যেতে যায় তাদের অনন্ত
আলোর প্রবাহে, একাকার - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Art by LoriMcNee
রেখে গেছে নিঃশব্দ কে যেন সারাটা দেহে -
উষ্ণ ঠোঁটের মুদ্রণ, গোপন নদীর ওই
ঢেউর আগে পাথুরে তীর গেছে
সহজে গলে, যাকে বলে
স্বেচ্ছায় ভাঙ্গন,
সে খুলে
দিয়েছে আবেগময় বুকের স্তর প্রতি স্তর, --
সমগ্র রাত্রি দু জনের মাঝে মধুর
প্রলয়ের সৃষ্টি, বারংবার
বিচ্ছিন্নতা, বারে
বারে -
সম্মিলনের অপ্রত্যাশিত উচ্ছ্বাস, কাচিক -
জানালার পৃষ্ঠতলে ঘনীভূত তুষার
কণা লিখে গেছে অভ্যন্তরীণ
গুপ্ত কাহিনী ! কিছু
ছড়ানো পুষ্পের
লাজুক
বৃন্ত, বিছানার চাদরে ছড়ানো সুরভিত -- -
কিছু এলোমেলো আকুঞ্চন, চেনা
চেনা ওই গন্ধে জীবন মনে
হয় খুঁজে পেয়েছে
সঞ্জীবনী
আলো, তাই আবছা সকাল লাগে খুবই -- -
ভালো - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Artist Aditi Deodhar
আবছায়া সকালের নিজস্ব আছে, এক অতিরিক্ত
দাবি, রাত্রির ব্যথা সে বুঝে না, ওই অবুঝ
প্রহেলিকার মাঝে লুকিয়ে রয়, কিছু
জীবনের ব্যক্তিগত মুহূর্ত,
ভাঙা ও গড়ার
ঠিক মধ্যি
খানি
দৃশ্যমান, সে এক পাতলা রেখা বলে, পুনরায় - -
সূর্যের পিছনে হেঁটে যাওয়া, যথারীতি
একটানা দৌড়, অন্তিম তলা হতে
নিচ তলা পেরিয়ে, বাস
স্টপ, বিস্মিত
চোখের
মাঝে স্বাভাবিক ভাবে পাশ কেটে যাওয়া, ওই
বাঁধা-ধরা সব কিছু, ওই চির পরিচিত
চেহারা, কম্প্যুটরের উপরে
আনত চোখের ওই
তীর্যক মুচকি
হাসির
ভাষা বুঝতে না বুঝতে, না ওঠা সূর্যের যাত্রা
শেষ, আবার ফিরে যাওয়ার পালা, সারা
দিন ছিল মেঘলা আকাশ, বৃষ্টি হয়
নি, অবশ্যই সকালের খবর
কাগজে ছিল এক পশলা
বৃষ্টির অনুমান !
যথারীতি
সম্ভাবনা লেগেই রয় জীবনের সাথে, আমি -
আবার দাঁড়িয়ে আছি দোরগোড়ায়,
ভাবছি কড়া নাড়াব কী না,
এখানে ভবিষ্যদ্বাণীর
কোনো কাজ
নেই, ভালো লাগা না লাগার প্রশ্নই ওঠে না - -
আবার নিজেকে পুনরায় গুছিয়ে তোলা,
কিছু আতরের ফোঁটা, পুষ্পাধারের
জল পাল্টানো, অর্ধ গলিত
বৃন্তে ঝুলানো গোটা
রজনীগন্ধা !
ক্রমশঃ আঁধারের সাথে দেখি সব কিছু আস্তে
আস্তে পুনর্জীবিত ! আবেগের গন্ধ
পুনরায় জীবন্ত - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
misty emotion
কোথায় সেই অদ্ভুত উপগ্রহ, না আকাশগঙ্গার
ওই গোপন তীরভূমি, যেখানে ঝরে
অনন্ত আলোকের ঝরনা,
কবিতার পৃষ্ঠার
বাইরে
বুকের খুব গভীরে দেখেছি তুমি জড়িয়ে আছ
অসম্ভব ভাবে, সুদুরে সরে চলেছে সব
কিছু অরণ্য হতে মহাসাগর,
কুঁড়ে ঘর হতে উচ্চ
অট্টলিকা,
হঠাৎ ব্যাপক হুলুস্থূল, সমস্ত কিছু যেন ধ্বসে
চলেছে দগ্ধ পৃথিবীর গর্ভে, পাখিদের
অসংখ্য ঝাঁক খুঁজে চলেছে
অন্য অভয় আশ্রয়,
না সূর্যের
কোনো হদিস, চাঁদ ও নিরুদ্দেশ, হিমনদের -
সহসা মহাদ্রাবণ, চারদিকে প্লাবিত
নিসর্গ, সমস্ত ভাববাণী তখন
অর্থহীন,এমন সময়
দেখি, তুমি
এখনো রয়েছে স্পন্দনের তন্তু ধরে আমার -
নিঃশ্বাসের মুখোমুখি, আশ্চর্য্য বৈকি -
অন্তিমে মুহূর্তেও তুমি আছ
আমার শিরায় শিরায়,
তাই আর
আমি চাই না তথাকথিত ওই মোক্ষের প্রাপ্তি !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Pia Erlandsson - Swedish Watercolor painter
http://4.bp.blogspot.com/-nlvwPEgrV3E/UaKWU4AMfzI/AAAAAAACrZE/ShJRZ8kT5zg/s1600/Pia+Erlandsson+-+Swedish+Watercolor+painter+-+Tutt'Art@+(41).JPG
ফিরে আসে না কী, সব কিছু, মেঘলা দিনের
একঘুঁয়ে রোদ, পরিচিত হাতের কড়া
নাড়ার শব্দ, তীর বদলানো
নদীর ঢেউ, বিলুপ্ত
রজনীগন্ধার
শিকড়,
অনেক কিছুই ফিরে আসে, মৌসুমের সাথে
জীবনের উপত্যকার রঙ যায়
বদলিয়ে, কখনো সবুজে
নীলের আভাস,
আবার
বহু বার দেখেছি মরু বালিয়াড়ি সম জ্বলে
রয়, ধুসর জীবনের পরিত্যক্ত প্রান্তর,
খুবই সহজে পাশ কেটে যায়
অনেক সময় অন্তরঙ্গি
শ্রাবণের মেঘ,
জ্বলন্ত
হৃদয়ের কাছে থাকে না বহু বার অন্য - -
কোনো বিকল্প, ফিরে আসে না কী,
প্রথম প্রেমের প্রথম সংবেদন,
অপ্রত্যাশিত ভাবে
বুকের মাঝে
সে এক
বিচিত্র কিন্তু মধুর ব্যথার কম্পন, জানি
না, সবাই কী ফিরে পায় হারানো
স্মৃতির স্বরলিপি কিংবা
শুধুই আঁধারে
সুরের
মৃগতৃষার পিছনে ধেয়ে যাওয়া ক্রমশঃ
বহুদূর - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
The Long Road by Christopher Clark
বিগত রাতের শেষ প্রহরে, হাসনুহানার কুঞ্জে,
শিশির ভেজা গন্ধে, কোন যুগল দেহ
ও প্রাণ, গেছে শীত দহনে জ্বলে,
কেউ ও জানে না, যদিও
জেগে ছিল পুরাতন
দেউলের ওই
পদ্মমুখী
শিখর চূড়া, নিঃসঙ্গ নিশাচর পাখি গেছে - -
ডেকে সারা রাত, কোন অজানা
করুণ সুরে, হারানো দিনের
গান, সে গেয়েছে
একতানে !
আশ্চর্য্য যে সে ও দেখি নি দুই প্রাণীর অগ্নি
স্নান ! মন্দির চত্বর হতে ডুবন্ত সিঁড়ির
ধাপে, তীর হতে নদীর গর্ভে ছিল
সারা রাত এক অদ্ভুত
অস্থিরতা, তবু
ও কেউ
দেখি নি ওই দুই রূপের আকাশমুখী প্রস্থান,
দেহে দেহের একাত্মতা, প্রাণে প্রাণের
অন্তর্ভুক্তি, নিঃশ্বাসে জীবনের
আহুতি, উপাসনা কি
বাসনা সমস্ত
সংজ্ঞার
বাহিরে ছিল, তাহাদের অনন্ত প্রণয়ের দিব্য
অনুভূতি, তারা গেছে মিলে মিশে
অবিচ্ছিন্ন ভাবে, নিসর্গের
বুকে, নামবিহীন
ফুলের গন্ধে -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
glassy touch