শনিবার, ২২ মার্চ, ২০১৪

অকস্মাৎ অভিঘাত - -

কোথায় সম্ভব সব কিছু মনের অনুরূপ 
খুঁজে পাওয়া, পরিপূর্ণ মানুষ শুধুই 
বইর কাহিনী, বাস্তবিকতার 
প্রতিফলনে তোমার
আমার ছবি 
কেবল 
এক নগ্ন সত্য, আসলে নেপথ্যে সবাই -  
মুনাফেকীরে লিপ্ত, মঞ্চের উপরে 
করে যাই মুখোশ পরে,
ভালো মানুষের 
নিখুঁত 
অভিনয়, যবনিকা পড়লেই আঁধারের 
ওই চির পরচিত বন্য খেলার 
আরভমাণ, তাদের 
দাবির মাঝে 
রয়েছে 
অদৃশ্য দাবার রণকৌশল, একটু পলকা 
পৃষ্ঠতলের সন্ধান, তার পরেই 
অকস্মাৎ অভিঘাত !

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
red rose
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_iGffXg5IniCubny73FGEG0DBgv2lO1PrCBnKzdeeQQfCMLArPyQfnoK_Ene1-CocYuT3_-IEoH7RDiWyd9ek5gOob5Pn_q8T0f17RvIOD1NaxbxXEt_TjP1ABs4juZbN5MiKG6Z2pmw/s1600/Red+rose+study+2.JPG

শুক্রবার, ২১ মার্চ, ২০১৪

পুনর্বহালের পথে - -

অবরোহী সন্ধ্যার আলোর পথে, দেখেছি 
তোমায় ক্লান্ত দেহে, ফিরে চলেছো 
একাকী নিজের গেহে, ওই 
আবছা অন্ধকারে, 
দরজার মুখে 
দাঁড়িয়ে 
কিছু ক্ষণ দেখেছি তোমায় ভাবতে, ওই 
আত্ম হিসাবের আছে, এক অদ্ভুত 
বিষন্ন সুন্দরতা, সব কিছু 
হারাবার, পরেও 
জিতের 
অনুভূতি, সারাটা দিনের অদৃশ্য যুদ্ধের 
পরে, বুকের শিবিরে ফিরে আসা, 
চার দেয়ালের মাঝে নিজের 
অস্তিত্বের সন্ধান !
অন্তরঙ্গ
সাথীদের সঙ্গে পুনশ্চ আপস-মীমাংসা,
জীবন তখন নি:সন্দেহে স্বার্থপর,
আগামী দিনের জন্য করে 
চলেছে নিজেকে 
প্রস্তুত !
পুনরায় স্বপ্নের মঞ্চে ধরে আনতে চায় 
পরিচিত কাউকে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Charles Ethan Porter - óleo sobre lienzo - 1884

বুধবার, ১৯ মার্চ, ২০১৪

সাগর সন্ধানে - -

জীবন যখন শান্ত নদীর পৃষ্ঠতল,
সাগর সঙ্গম বহু দূর, তুমি 
তখন স্থগিত কাল 
বৈশাখী ঝড়, 
ঘিরে 
থাক ঈশান কোণে অগোচর, -  
হৃদয় যখন নির্জন মঠের 
বাসী, তুমি তখন 
উজ্জ্বল 
রাতের শিশিরসিক্ত মৌন বৃষ্টি !
বিন্দু বিন্দু ঝরে যাও 
ধুসর প্রান্তরে,
নয়নের 
আলো যখন আঁধার মুখী, তুমি 
তখন স্বপ্নীল জোনাকির
অজানা কোনো 
সুদূর দ্বীপ,
ভেসে 
যাও বুকের গহন অঞ্চলে, জানি 
না কোন মোহানার পথে 
আছে অবস্থিত, 
তোমার 
প্রণয়ী মহাসাগরের বক্ষ:স্থল - -

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by scott phillip

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

খাঁটি চেহারা - -

উঠন্ত সূর্যের সবাই উপাসক, ডুবন্ত 
সূর্যের সাথী আঁধার ছাড়া 
কেউ ছিল না, তার 
অন্তিম আলোর 
সঙ্গে পাখি -
দের 
ঝাঁক উড়ে গেছে সুদুর কোন অশ্বত্থ 
গাছের চুড়ায়, তাদের প্রীতি -
অনুরাগের বিশুদ্ধতা 
কত ছিল বলা 
কঠিন,
সময়ের কষ্টিপাথরে ভেসে ওঠে নি -
কোনো জ্ঞাপন, আসলে সবাই 
বানিয়ে রাখে এক অদৃশ্য 
পরিমণ্ডল, বাহিরে 
আসে কখনো 
সখনো,
মুখে জড়িয়ে আকর্ষক ছদ্ম মুখোশ,
করে যায় আবেগের খেলা, ওই 
জীবন্ত অভিনয়ের 
ভূমিকায়  
খুঁজে 
পাই নি তোমার তথাকথিত খাঁটি 
চেহারা, তাই ভালবাসা চির -
দিনই রইলো ভাষা হারা,
কোনো দিন মুখর 
হয় ওঠে 
নি -

* * 
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.com/
art by stan miller

সোমবার, ১৭ মার্চ, ২০১৪

অনি:শেষ অঙ্কনের রূপে - -

কিছু স্বরলিপি যথারীতি বুকে বেঁধে 
রাখে নীরব সঙ্গীত, নির্বাক 
সুরে গেয়ে থাকে মৌন 
প্রণয়ের গান !
কিছু রঙ 
অনন্তকালীন লেগে রয় অন্তর্তমের 
পৃষ্ঠতলে গহন ভাবে, কালের 
পরিবর্তনেও তার রূপ 
থাকে যথারীতি 
গভীরতম,
মৌসুম আসে যায় স্বাভাবিক ভাবে,
ফুল ফুটে, গন্ধ বহে, আনন্দ 
ছড়ায় চার দিকে, 
আবার পাতা 
ঝরার 
বেলায় একের পর এক যায়  ঝরে, 
ওই প্রকৃত সত্যের আছে এক 
নিজস্ব আকর্ষণ, কিছু 
প্রণয়ের অনুবন্ধ 
চিরকালই 
থাকে 
অলঙ্ঘনীয়, পলকা হৃদয়ের উপরে 
রয়ে যায় অনি:শেষ অঙ্কনের 
রূপে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
yellow rose

রবিবার, ১৬ মার্চ, ২০১৪

অন্তরতমের পৃথিবী - -

সে এক অদৃশ্য রঙে, গেছে রাঙিয়ে 
অন্তরতমের পৃথিবী, তার 
টেকসইতা বাঁধা 
যায় না 
কালের দৃষ্টিকোণে, ওই প্রণয়ের - 
প্রবাহে গেছে ভেসে, সমস্ত 
কিছু, এখন জীবন 
এক উড়ন্ত 
ঘুড়ি, 
ঘাতক সুতো রয়েছে তার হাতে !
ওই নিঃশ্বাসের অক্ষ বিন্দুর 
মাঝে, কোথায় যেন 
আটকিয়ে আছে 
প্রাণের 
গ্রাফ সাংঘাতিক ভাবে, অহর্নিশ -
অনিশ্চয়তা সঙ্গে, হৃদয় 
দুলে রয় মুক্ত 
আকাশে,

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Mikki Senkarik 1

শনিবার, ১৫ মার্চ, ২০১৪

ক্ষণস্থায়ী কুহক - -

মসৃণ পাতার বুকে জমানো, জল  
বিন্দুর আয়ু ছিল খুবই অল্প, 
সূর্যের প্রথম কিরণের 
সাথে গেছে  
সহজে 
হারিয়ে, সে তার ভালবাসা ছিল 
কিংবা অবুঝ, ছায়াবৃত
প্রহেলিকা, তফাৎ
বুঝতে গিয়ে 
দেখি সব 
কিছু যেন রঙীন বুদবুদ, দেখতে 
না দেখতে অদৃশ্য, মায়াবী 
হাসির মাঝে ছিল 
মুক্তোর 
ইন্দ্রধনু কি হৃদয়ের প্রতিফলন -
ছোঁয়ার অভিলাষ ঘনিয়ে 
ওঠার আগে, ক্রমশঃ 
তার কুহক 
গেছে 
হারিয়ে অজানা দিগন্তের পথে - -

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
dew droplets