মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪

নির্মেঘ অনুভূতি - -

উন্মুক্ত আতরদানি হয়'ত ছিল তার 
ভালবাসা, অদৃশ্য ভাবে হলো 
বাষ্পিত ! খুঁজেছি তাকে 
জানালার ধারে,
ড্রেসিং 
টেবিলের দেরাজে, সিক্ত ভাবনার -  
ভাঁজে, চোখের কোণে, গহন 
অন্তর্মনে, বালিশের 
কশিদায়,
জোছনা ভরা বারান্দায়, আরশির -
ভাঙা প্রতিফলনে, খুঁজেছি 
তাকে মনের গভীরে,
মণি হারানো 
দামী 
আংটির খাঁচায়, বুকের অতলে - - 
নিজের প্রতিচ্ছায়ার মাঝে,
কিন্তু সে চিরদিনই 
উধাও,অধরা 
লুকিয়ে 
রয় জানি না কোথায়, অগোচর - -
থেকেও ভরে যায় জীবনের 
শুন্যতা অদ্ভুত ভাবে !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Janet Kruskamp's Paintings

বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪

জ্বলন্ত অভিলাষ - -

তার জ্বলন্ত অভিলাষে আছে আকাশ -
ছোঁয়ার আকাঙ্ক্ষা, বুকের 
অঞ্চলে সমস্ত আলোর 
সংকলন করে 
রাখার 
অদম্য কামনা, জীবনের প্রকৃত সত্য 
কিন্তু চির দিনই ঊষর মরু,
বুকে নিয়ে এক জ্বলন্ত 
মৌন ভাবনা 
চেয়ে রয়, 
ধবল মেঘের আনাগোনা ! স্বপ্নগুলো 
কিন্তু চিরহরিৎ, ঝরে যাওয়ার 
পরেও পুনরায় গজিয়ে 
ওঠে পুরাতন 
গাছের 
শাখায়, নিতে চায় নিঃশ্বাস সকালের 
মৃদু সমীরণে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
dreamy gazebo

সোমবার, ২৪ মার্চ, ২০১৪

তোমার ওই ভাললাগা - -

ঠিক, শৈশবের কোনো এক দীর্ঘ যাত্রার 
স্মৃতি, ট্রেন জানালার ধারে বসে 
থাকার খুশি, কিংবা তার
ওই কাঁচা প্রেমের
মাটি ভেজা - 
গন্ধ !
জীবন আবার খুঁজে, অলস উষ্ণকালের
বিকেল বেলা, অলিন্দের গায়ে 
কনুই রেখে, সান্ধ্য বৃষ্টির 
ছিঁটে ফোঁটা, মনের 
কোনো এক 
অঞ্চলে 
এখনো রয়েছে চির সজলতা, জানি না 
তোমার মনে পড়ে কী না, ওই 
লেবু ফুলের গন্ধে মাখা 
অনুভূতি, ভুল 
বানানে 
ভরা প্রেমের চিরকুট কিংবা তথাকথিত
প্রথম প্রেম পত্র, দেয়ালের গায়ে 
রঙ্গীন পেন্সিলে, লুকিয়ে 
আঁকা কিছু স্বপ্ন 
কিংবা 
বিমূর্ত শিল্প, এখনো বুঝতে ইচ্ছে করে 
তোমার ওই ভাললাগা !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
hope

রবিবার, ২৩ মার্চ, ২০১৪

পরিত্যক্ত আবরণ - -

আবরণ পড়ে রইলো স্মৃতির আলনায়,
শুন্য ঘরে ছিল অদ্ভুত নিস্তব্ধতা,
প্রবণতার একফালি আলো
ক্রমশঃ গেছে হারিয়ে,
মৌসুমের সাথে 
সব কিছুই 
যায় 
বদলিয়ে, জীবনের আরএক নাম হলো 
পরিবর্তন, স্মরণের আয়ু খুবই 
সংক্ষিপ্ত, রঙীন অ্যালবাম,
সময়ের সাথে, আস্তে 
আস্তে হয় 
ওঠে 
ধুসর রঙ্গী, চিরস্থায়ী প্রতিশ্রুতির ফুল 
যায় শুকিয়ে, ফুলদানি যথারীতি 
পড়ে রয়ে একাকী, কোণের 
পরিত্যক্ত এলাকায়,
উপেক্ষিত এক 
ধারে !
কোনো কারণে যখন হঠাৎ ফুলদানি -
টা যায় ভেঙে, তখন কে যেন 
দুঃখিত সুরে বলে যায় 
আহঃ রে  ভেঙে 
গেল, সুন্দর 
ছিল !

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.com/
art by michelle - realism

শনিবার, ২২ মার্চ, ২০১৪

অকস্মাৎ অভিঘাত - -

কোথায় সম্ভব সব কিছু মনের অনুরূপ 
খুঁজে পাওয়া, পরিপূর্ণ মানুষ শুধুই 
বইর কাহিনী, বাস্তবিকতার 
প্রতিফলনে তোমার
আমার ছবি 
কেবল 
এক নগ্ন সত্য, আসলে নেপথ্যে সবাই -  
মুনাফেকীরে লিপ্ত, মঞ্চের উপরে 
করে যাই মুখোশ পরে,
ভালো মানুষের 
নিখুঁত 
অভিনয়, যবনিকা পড়লেই আঁধারের 
ওই চির পরচিত বন্য খেলার 
আরভমাণ, তাদের 
দাবির মাঝে 
রয়েছে 
অদৃশ্য দাবার রণকৌশল, একটু পলকা 
পৃষ্ঠতলের সন্ধান, তার পরেই 
অকস্মাৎ অভিঘাত !

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
red rose
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_iGffXg5IniCubny73FGEG0DBgv2lO1PrCBnKzdeeQQfCMLArPyQfnoK_Ene1-CocYuT3_-IEoH7RDiWyd9ek5gOob5Pn_q8T0f17RvIOD1NaxbxXEt_TjP1ABs4juZbN5MiKG6Z2pmw/s1600/Red+rose+study+2.JPG

শুক্রবার, ২১ মার্চ, ২০১৪

পুনর্বহালের পথে - -

অবরোহী সন্ধ্যার আলোর পথে, দেখেছি 
তোমায় ক্লান্ত দেহে, ফিরে চলেছো 
একাকী নিজের গেহে, ওই 
আবছা অন্ধকারে, 
দরজার মুখে 
দাঁড়িয়ে 
কিছু ক্ষণ দেখেছি তোমায় ভাবতে, ওই 
আত্ম হিসাবের আছে, এক অদ্ভুত 
বিষন্ন সুন্দরতা, সব কিছু 
হারাবার, পরেও 
জিতের 
অনুভূতি, সারাটা দিনের অদৃশ্য যুদ্ধের 
পরে, বুকের শিবিরে ফিরে আসা, 
চার দেয়ালের মাঝে নিজের 
অস্তিত্বের সন্ধান !
অন্তরঙ্গ
সাথীদের সঙ্গে পুনশ্চ আপস-মীমাংসা,
জীবন তখন নি:সন্দেহে স্বার্থপর,
আগামী দিনের জন্য করে 
চলেছে নিজেকে 
প্রস্তুত !
পুনরায় স্বপ্নের মঞ্চে ধরে আনতে চায় 
পরিচিত কাউকে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Charles Ethan Porter - óleo sobre lienzo - 1884

বুধবার, ১৯ মার্চ, ২০১৪

সাগর সন্ধানে - -

জীবন যখন শান্ত নদীর পৃষ্ঠতল,
সাগর সঙ্গম বহু দূর, তুমি 
তখন স্থগিত কাল 
বৈশাখী ঝড়, 
ঘিরে 
থাক ঈশান কোণে অগোচর, -  
হৃদয় যখন নির্জন মঠের 
বাসী, তুমি তখন 
উজ্জ্বল 
রাতের শিশিরসিক্ত মৌন বৃষ্টি !
বিন্দু বিন্দু ঝরে যাও 
ধুসর প্রান্তরে,
নয়নের 
আলো যখন আঁধার মুখী, তুমি 
তখন স্বপ্নীল জোনাকির
অজানা কোনো 
সুদূর দ্বীপ,
ভেসে 
যাও বুকের গহন অঞ্চলে, জানি 
না কোন মোহানার পথে 
আছে অবস্থিত, 
তোমার 
প্রণয়ী মহাসাগরের বক্ষ:স্থল - -

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by scott phillip