রবিবার, ১৪ এপ্রিল, ২০১৩

মায়াবী কুয়াশা - -

অনেক কিছু লুকিয়ে যেতে হয়ে বুকের 
গভীরে, উদিত সূর্যের সাথে ছিল 
সারাটা দিন পৃথিবী আকাশ, 
অস্তাচলের পথে সে 
খুবই একাকী,
ডুবন্ত 
বেলায় রঙের আবরণ খুলে সে রেখে 
গেছে অলিন্দের গায়ে, জীবন 
যাত্রা নিরন্তর অগ্রসর,
জন অরণ্যের 
মাঝে,
কখনো বিস্মৃত মঠের সান্ধ্য প্রদীপের 
রূপে, সে জ্বলে নিঃশ্বাসে সাথে 
এক লয়ে ! সে প্রণয়ের 
আঁধার ছিল কি 
আলো !
এই মুহুর্তে ভেবে কি বা হবে, সকলের 
নিজস্ব বাধ্যবাধকতা থাকে বৈকি,
কোথায় এত সহজ ,অনন্ত -
ভালোবাসার কল্পনার 
জীবন্ত রূপে 
খুঁজে 
পাওয়া, থাক মায়াবী কুয়াশা সঘন - - 
রাত জুড়ে !
* * 
- শান্তনু সান্যাল 
Artist- Andrew Peutherer

শনিবার, ১৩ এপ্রিল, ২০১৩

জীবন্ত পরশ - -

মনের জানালা চির উন্মীলিত ফুলে গন্ধে 
ভরা, সাঁঝের আছে নিজস্ব কিছু 
সীমাবদ্ধ আলো, রঙীন 
মেঘের উপহার,
কিছু শ্যাম 
শ্বেত 
অ্যালবামের মাঝে তার প্রেমের নিগূঢ় -
জল রং চিত্রাঙ্কণ, ভাবনার সেই 
আবছা আলোয় জীবন 
খুঁজে গহিন আঁখির 
জীবন্ত পরশ,
জানা 
সত্তেও যে, অবশোষিত সে দেহ ও প্রাণে,
তবুও খুলে রাখি হৃদয়ের বাতায়ন,
উন্মুক্ত, আকাশমুখী ! সে না 
কি নীরব নিশীথে হয়ে 
উঠে চন্দ্র কিরণ 
অন্তহীন - -
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by MIKI KARNI 

শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৩

অদৃশ্য জ্বলন্ত অঙ্গার - -

অরণ্য আগুন গেছে নিবে অনেক আগে,
ধুসর পাহাড়ের গায়ে ছড়িয়ে পাংশু 
রঙের স্মৃতি, কিছু অর্ধদগ্ধ 
তরু শাখায়, জীবন 
খুঁজে পুনরায় 
পুনর্জন্মের 
উত্স,
তার মৌন চেহারার ভাষা এমন কিছু -
জটিল নয়, তবুও হৃদয় চায় পুনঃ 
তাকে ছুঁয়ে দেখতে, নিকট 
থেকে বুঝতে, আসল 
কি প্রতিলিপি 
জানতে,
প্রায় অদৃশ্য সেই পাতলা রেখার দুই - 
ধারে আছে স্বপ্ন ও বাস্তবের 
দুনিয়া, মন অনুভব 
করতে চায় 
কোনটা 
বর্ষাভূমি আর কোনটা যে বৃষ্টিছায়ার 
প্রদেশ, প্রণয়ের অঙ্কুর খুবই 
কোমল, একটু অযত্নে 
যায় শুকিয়ে 
তাই 
একটু যাচাই একটু খোঁজ খবর, অথবা 
পুনরায় অদৃশ্য জ্বলন্ত পথে হেঁটে 
যাওয়ার ঝোঁক - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
watercolor by Shirley Charlton

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৩

বিন্দু প্রতি বিন্দু - -

কিছু মুক চাহিদা, কিছু মৌন স্বীকৃতি ঝুলে রয়, 
নয়নের ঝুলন্ত সেতুর প্রান্তে, তার ওই 
মোনালিসা আর্বিভাব করে যায় 
মন্থন অন্তরতমের অতল 
গভীরে, অদ্ভুত 
অনুভূতির 
সঙ্গে 
জীবন ছুঁতে যেন তত্পর মরিচিকার উড়ন্ত -
জল তরঙ্গ ! বালিয়াড়ির অপর পারে 
কিছু মরু পুষ্প উঁকি দিয়ে যায় 
নিয়ে বুকে নীহার কণিকা,
জীবন এখানে চির 
অগ্রগামী 
হৃদয়ের মধুমাস যায় না কোনো দিন শুকিয়ে,
স্বপ্নগুলো অবিনাশী, মুক্ত আত্মা ! ভেসে 
রয় নয়ন ধরাতলে, সেই সজল 
যবনিকার আড়ালে, খুঁজে 
জীবন প্রণয়ী প্রতি -
বিম্ব, আর 
গেঁথে
যায় মধুর মুহুর্তের চন্দ্রহার, বিন্দু বিন্দু - - - 
অভিলাষের ক্রমে - - 
* * 
- শান্তনু সান্যাল 
art by Doris Steider

বুধবার, ১০ এপ্রিল, ২০১৩

আলোর স্রোত !

অন্তরতমের গাঢ় নীল অন্ধকারে, খুঁজে পাই নি 
বোধ হয়, নিরুপম আলোর স্রোত ! আরও 
গভীরে সে যেতে চায়, তাই খুলে 
রেখেছি দেহ ও প্রাণের 
সংমিশ্রণে নির্মিত 
প্রবেশিকা 
দ্বার !
তার আবেগের চিত্রলেখ চির তরঙ্গিত, সরল 
রেখার সাথে ভাসতেই চায় না, নদী 
পাহাড়, সমুদ্র মরু, পৃথিবী অভ্র,
উর্বর বন্ধ্য, সে প্রতিবন্ধের 
সীমানা বোঝে না, 
শুধুই ধেয়ে 
যায় 
অনবরত শিরায় শিরায়, নিঃশ্বাসের মাঝে - -
স্পন্দনের লয়ে, বুকের উষ্ণতায়, 
অধর কম্পনে, চোখের 
প্রগাঢ় গুপ্ত গন্ধে !
এমন কি 
ক্লেদ 
কণিকার সঙ্গে বহে যেতে চায়, আত্যন্তিক - - 
রূপে, পূর্ণ গ্রাস করার অভিলাষে,
পুংভাব তখন লুকিয়ে যেতে 
চায় অন্তহীন গভীরে !
* * 
- শান্তনু সান্যাল 
art by Megan Aroon Duncanson 

সোমবার, ৮ এপ্রিল, ২০১৩

নদীর তীর পরিবর্তন - -

বুকের ঊষর ভূমি চেয়ে ছিল ক এক ফোঁটা জল, 
ক এক দিনের মেঘের ছায়া, অনুরাগের 
ঝড়ো সন্ধ্যা, উটকো বন্য ফুলের 
আবেশিত গন্ধ, ক্ষণিক 
ভালবাসা, কিন্তু 
সব কিছু 
কি পাওয়া যায় ভাবলে, কিছু না কিছু অশেষ -
থেকে যায় অতীতের লাজুক পৃষ্ঠায় !
পূর্ণতা হলেই ত শেষ জীবন, 
কিছু চন্দ্র বিন্দু, কিছু 
অল্প বিরাম, 
কিছু যুক্ত অযুক্ত শব্দের ভুল বানান, কবিতার 
বুকে ছড়িয়ে রয় ভাঙা ঝিনুকের রং মেখে,
নিখুঁত জীবনের সংজ্ঞা বইর সুন্দর  
মলাটের সাথে যায় ছিঁড়ে, 
বিবর্ণ অস্তিত্ব খুঁজে 
প্রেমের অর্থ 
সময়ের 
অভিধানে, দেহ তখন শঙ্খ খোল, পরিত্যক্ত পড়ে 
রয় বালুর বিছানায়, সকাল তখন নদী 
সরে যায় অন্য পারে - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by MAXFIELD PARRISH 

চার দেয়ালের বাইরে - -

উদাসীনতার কারণ বলতে পারি নি মন,
সে দাঁড়িয়ে ছিল অনেক ক্ষণ, ঠিক 
পূর্ব সিদ্ধান্তের অনুযায়ী,
পুরাকালীন ভগ্ন 
দেউলের 
প্রাঙ্গনে, সব কিছুই ছিল সাব্যস্ত, সুদুর -
অজানা অঞ্চলের প্রস্থান, আবরণ 
বিহীন দেহ, বিছিন্ন ভাবনা, 
মোহ মুক্ত হৃদয়, 
ফিরে না 
আসার মৌন অঙ্গীকার, অলৌকিক এক 
অনুভূতি, নিঃশব্দ পায়ে জীবন 
ডিঙিয়ে যেতে চেয়ে ছিল 
দোরগোড়ার 
সীমানা, 
কিন্তু বহু বার বিফল প্রেচেষ্টা, এক পা ও 
এগিয়ে যেতে দেয় নি চার দেয়ালের 
অনুরাগ, বিহানের সঙ্গে হয় ত 
পথ চেয়ে সে ফিরে গেছে,
দিগন্তের পথে 
একাকী,
যথারীতি পুনরায় জীবন করে গেছে নব 
বিশ্বাস ঘাতকতা, বুঝিয়ে দিয়েছে 
প্রবুদ্ধ হওয়ার বাস্তবতা !
* * 
- শান্তনু সান্যাল 
art by VICTOR BREGEDA