বুধবার, ৮ মে, ২০১৩

সুদূর স্বপ্নীল পথে - -

জানি উদাসীন সন্ধ্যা রেখে গেছে ক্লান্ত 
ছেঁড়া পরিধান, দাহক আদায়, 
লবনাক্ত স্পর্শ - খোলা 
জখমের উপরে,
তবু ও 
হৃদয় চায় তোমায় ফিরিয়ে দিতে - - 
কিছু সজল চন্দনের প্রতীতি,
ভালবাসার শীতলতা,
নিশিগন্ধার 
মুগ্ধতা, 
জীবনের ওই এক একঘেয়ে ক্রন্দনের 
বাইরে ও আছে এক সুরভিত 
জগৎ, নীরব মুকুলের 
বুক খুলে গন্ধের 
অনুদান,
যা গেছে হারিয়ে হৃদয় ভুলে যেতে - -
চায় ক্রমশঃ তাকে, নিসর্গের 
নিয়ম শুধুই এগিয়ে 
যাওয়া, নব 
দিগন্তের 
দিকে, অবিরাম নব রূপে বহু রঙ্গে !
সুদূর স্বপ্নীল পথে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art - unknown source

মঙ্গলবার, ৭ মে, ২০১৩

artist Olya Alekseyeva 1

সে এক অনুভূতি - -

তার নয়নের তীরে ভেসে ওঠে বিন্দু বিন্দু 
সজল নীহার কণা, সেই জল বিন্দুর 
মাঝে অন্তর্নিহিত আছে কিছু 
জীবনের প্রতিবিম্ব !
কিছু অদেখা 
স্বপ্নগুলি,
অদৃশ্য ঝরে যায় প্রণয়ের উপাসনা মঞ্চে - -
নিঃশব্দ অনবরত, ওই অবর্ণিত 
অর্ঘে সমাহিত, জীবনের 
সারাংশ ! করে 
যায় - - 
নিঃশর্ত ভালবাসার অনুদান, তার অঞ্চলে 
যায় মিশে সব কিছু মান অভিমান,
নিম্ন উচ্চ, লৌহ সুবর্ণ, আপন -
পর, সে এক অনুভূতি 
চিরদিন সুন্দর, 
অগোচর !
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
unknown source - lotus oil painting

সোমবার, ৬ মে, ২০১৩

অপ্রকাশিত ব্যথা - -

শুধুই সে দেখেছে বাহ্য আবরণ, রূপ রং হাড়
মাংস, দেহের কাঠামো, উপেক্ষিত রইলো 
আন্তরিক জগৎ ! ওই গভীরে 
যাওয়া হয় ত তার 
সাধ্যের 
বাহিরে, তাই হ্রস্বতর পথ, জানা সত্তেও যে 
ওই গলির ভিতরে আলোর প্রবেশ 
দুরূহ, প্রস্থানের দ্বার 
অস্পষ্ট, প্রতি 
ধাপে 
রহস্যময়ী তমসা সঘন, যাওয়া সহজ কিন্তু 
ফিরে আসা মুশকিল, মনের আগে 
মানুষ ত মানুষ দেবতার ও 
নাকি বিবশ, তাই 
অতিরিক্ত 
প্রাপ্তির অভিলাষ টেনে নিয়ে গেছে, ওই - - 
মরীচিকার পথ হতে সুদুর মায়ার 
উপগ্রহে, যেখানে যায় সব 
কিছু হারায়ে, প্রেম 
তখন এক 
শ্রুতি !
কবিতার পৃষ্ঠায় খুঁজে নিজস্ব পরিচয় পত্র !
অপ্রকাশিত ব্যথা নিয়ে বুকে - - 
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by Jim and Lynn Lemyre

রবিবার, ৫ মে, ২০১৩

ঝাপসা কাচের জানালা - -

ঝাপসা কাচের জানালা, অথবা চোখ দেখতে 
চায় না বাস্তবিকতা, বড়ই অন্তর্মুখী 
হৃদয়ের সেই মুখচোরা মানুষ,
নিজের মাঝে নিজেকে 
গুটিয়ে রাখতে 
চায় সর্ব 
ক্ষণ, আসলে সবাইর থাকে কিছু না কিছু বাধ্য 
বাধকতা, জীবন তা বুঝে না, হতে চায় 
আকর্ষণের কেন্দ্র বিন্দু, বাসনার 
জ্বলন্ত নথি নিয়ে বুকে জেগে 
রয় সারা রাত, হাতের 
আঁকা বাঁকা 
রেখায় খুঁজে নিয়তির কাল্পনিক ঠিকানা, এক 
অবুঝ সন্ধান, অরণ্য পথ, নদীর মোহানা 
হতে সাগর তলের যাত্রা, অশেষ 
অনুসন্ধান, জীবনে জড়িয়ে 
আনে পরিচিত আঘাত,
পুনরায় খুঁজে 
তথাকথিত জীবনদায়িনী প্রলেপ, পুনরায় - - 
আত্মদহন ! ক্রমাগত বহু বিন্দু যে 
কোনো দিনই সরল রেখায় 
পরিবর্তিত হয় উঠে 
না, এক ফোঁটা 
জলের 
পিপাসা নিয়ে অধরে, দাঁড়িয়ে রয় উচ্ছলিত 
মহাসাগর তীরে !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
foggy evening 

শনিবার, ৪ মে, ২০১৩

ভগ্ন প্রাচীরের খুব কাছে - -

জীবনের পড়ন্ত বেলায়, কোলাহলের শব্দগুলি যেন 
হঠাৎ ভগ্ন, নীরবতার মাঝে নিখোঁজ কিছু 
চেনাশোনা মুখাকৃতি, সন্ধ্যার শেষ 
আলোয় চাইছে জীবনের 
পরিচয়, কোথায় 
এত সহজ 
নিজেকে পুনরায় গুছিয়ে আবার যাই আয়নার - -
মুখোমুখি, ঘোলাটে আলোর নিজের এক 
সৌন্দর্য্য আছে বৈকি, মানুষ আর 
খুঁজে পায় না ধরাতল, 
ভেসে রয় নিজস্ব 
গভীরে, ওই 
হারানো অভিজ্ঞানের বর্ণহীন ছবির পরিধানে - - 
রাত্রি দেখতে চায় ভালবাসার কিছু 
নিরুদ্দেশ হাতের ছাপ, কিছু 
আলিঙ্গনের মধুর 
আঘাত !
উড়ন্ত চুম্বনের অনুকম্পন, যবনিকার আড়ালে -
নিমগ্ন দুই দেহের একরূপতা, কিন্তু 
পর্দার বাইরে শুধুই ভেসে 
রয় সময়ের ছায়া 
নৃত্য !
আসেপাশে ছড়িয়ে রয় কেবল ভাঙা ইঁটের বহু 
টুকরো - - 
* * 
- শান্তনু সান্যাল 

art by Avi Shankar Ain  - Bangladesh

বৃহস্পতিবার, ২ মে, ২০১৩

তার প্রতিচ্ছায়া !

পূর্ণ মুখরিত তার প্রণয়ের মধুর ধ্বনি, ভেসে 
যায় নদীর ধরাতল হতে  আকাশ পথে, 
চন্দ্রালোকিত সেই মুহুর্তে জীবন 
হারিয়ে যেতে চায় অনন্য 
অলৌকিক জগতে,
ওই শব্দের 
মাঝে সমাহিত চির শান্তির বার্তা, আপন পর 
ভুলিয়ে শুধুই মানুষের কথা, না নারী 
না পুরুষ, ওই অভিন্ন রূপে 
জেগে রয় অদৃশ্য 
এক সত্তা !
দ্বৈত অদ্বৈত, আকার নিরাকার, শুন্য ঝঙ্কৃত 
সমস্ত বিরোধাভাস যেখানে অর্থহীন, 
ময়ুর সিংহাসনে তখন এক 
মাত্র পবিত্র ভাবনা 
বিরাজমান !
অণু পরমাণু, ক্ষুদ্র কণা, সকল জীব নির্জীব 
অংশে কেবল মাত্র তার প্রতিচ্ছায়া !
* * 
- শান্তনু সান্যাল 

ARTIST TONY GORTE.jpg moonlight love