মরচে পড়া এই পিঞ্জরের সমস্ত শিকল -
ভেঙে, জীবন চায় উন্মুক্ত উধাত্ত,
দিগন্ত রেখায়, সকাল যেন
থেমে আছে বহু কাল
থেকে, তোমার
নীরবতার
কারণ যা কিছু হোক, এই মুহুর্তে তুমি
অজান্তে হয়ে উঠেছে আমার
নিঃশ্বাসের আবেগময়
গন্ধ, স্পন্দনের
অভাবিত
কম্পন, বারংবার অদম্য অভিলাষের
জাল, তুমি যেন ফেলে চলেছ
একরাশ, বারংবার
হৃদয় চায় ওই
নীলাভ
আলোর জগতে নিজেকে হারিয়ে দিতে,
তুমি ক্রমশঃ এখন মধ্য রাতের
মুগ্ধতা, ছিনিয়ে চলেছ
আমার দেহ ও
প্রাণ হতে,
অন্তরতমের সমস্ত প্রণয় সুধার স্রোত !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
By Madart Painting - Abstract
ফেকাশে সন্ধ্যার সাথে, ভেসে ওঠে বহু
অদেখা স্বপ্নের তীরভূমি, উদ্দীপ্ত
বালুচরে, হঠাৎ উচ্ছৃঙ্খল
ঢেউদের লাগামহীন
আনাগোনা,
আবার
জীবন গুছিয়ে যেতে চায় এলোমেলো -
অনুভূতি, মেটালিক আঁধারে মন
খুঁজে, তোমার অপ্রত্যাশিত
পরশের উষ্ণতা, পুনঃ
বিগলনের ইচ্ছা,
তখন হয়
ওঠে
সাঙ্ঘাতিক ভাবে তীব্র, দেহের মরু -
প্রান্তরে জেগে ওঠে, অকস্মাত
মেঘের প্রতি বিক্ষোভ,
রন্ধ্রে রন্ধ্রে বুনো
গন্ধের
আর্বিভাব, ক্রমশঃ হৃদয় কেড়ে নিতে
চায় তোমাকে, তোমার হতে,
অসম্ভব অভিলাষের
সাথে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
a lilac evening - christopher greco
তার মনের জটিল গ্রন্থী যখন খুললো,
আমি ছিলাম নাগালের বাইরে,
আবার গেছে কুঁচকিয়ে -
সে নিজের মাঝে,
যখন ফুটল
নিশিপুষ্পের গন্ধ কোষ আমি তখন- -
জোছনায় নিলীন, সে খুঁজে
পাই নি আমায় তার
হৃদয়ের মাঝে,
নাহক সে
করে গেছে সন্ধান চার দিকে, অনেক -
সময়ে সকালের কচি আলো
ফেলানো রয় উঠোনের
গায়ে, আঁধার খুঁজে
মরে যেখানে
সেখানে,
তার প্রণয় - তৃষার প্রবলতা আর - -
আমার যাযাবরবৃত্তি, এক
অদৃশ্য ঘূর্ণাবর্ত যেন
সব সময়, দুই
জনের
মাঝে খেলে যায়, অবুঝ নিয়তির ওই
গোপন খেলা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
beauty 1
জীবনে কি সব কিছু ঘটে মনের অনুযায়ী --
জীবনে কি সব কিছু পাওয়া যায়
ইচ্ছার অনুসারে, ওই যে
তোমার কাছে কি
নাই, দামী
গাড়ী - বাড়ী, বিদেশী আতরের শিশি হতে -
ঝুলন্ত ঝাড়বাতি, তবুও দেখি, তুমি
বয়ে চলেছ বুকের ভিতরে,
এক বিচিত্র শুন্যতা,
ডাগর চোখের
ঠিক নিচে,
দেখি সন্ধ্যা নামার আগে, এক অদ্ভুত ছায়া -
ঘনিয়ে ওঠে, ক্রমে ক্রমে কোথায় -
যেন তুমি হারিয়ে চলেছ,
কথা বলতে বলতে,
অস্বাভাবিক
কিছুই নেই, ভাবনার কুয়াশায় ঢেকে থাকে
জীবনের অনেক প্রসঙ্গ, মানুষ খুঁজে
সর্পিল পথ, ভুলে যেতে চায়
অতীতের ব্যথা ভরা
সরল রেখার
ছায়া - -
কিন্তু কত দূর সেটা সম্ভব বলা মুশকিল - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
antique beauty
আমি জানতাম, তুমি পারবে না দূরে সরে
যেতে, নিমিষে সব বাঁধন ভেঙ্গে
ফেলা এত সহজ কোথায়,
কিছু বাঁধনের গিঁট
খুবই নিগূঢ় !
খুলতে
না খুলতে, আরেকটি যেন চোখের আগে
প্রস্তুত, অনেক আঁধারের আছে বহু
প্রকাশিত কাহিনী, কিছু
লুকানো তোমার
বুকে, কিছু
অস্থির
আমার অন্তরতমে, আমি জানতাম, তুমি
পারবে না লুকাতে নিজের দেহের
পরকীয় গন্ধ, অনেক গন্ধের
আছে নিজস্ব কুহক !
অদৃশ্য বহে
থাকে
বাতাসে, যদিও বহু বার বৃষ্টি তে ভিজে -
আসে মানুষ, আমি জানতাম, তুমি
ফিরে আসবে এক দিন, কত
ফিরে আসার মাঝে
লুকিয়ে রয়
বহু
অবর্ণিত আবেগের অধ্যায়, ভাবনার ওই
পৃষ্ঠাগুলির ভিতরে, কোথায় যেন
এখনো জড়িয়ে আছে আমার
প্রেমের শুকনো গোলাপ,
আমি জানি তুমি
পারবে না
তাকে
কোনো ভাবেই সরাতে, ছিঁড়ে যাওয়ার
ভয় এখনো আছে তোমার বুকে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Julie Ford Oliver
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi22HqCJrXwQonDNvlriKbsds9LmwDDAqN55WdcmTU1YtDUql5cnCrkKDp5Ns-_ljjVyaqZy5i6kEm5nd0k8KMR5tkFsxosihG2z46QjOUbYqqFXFAE6TT_0Riql2NcNCcuPexSvw0axeI/s1600/DSC_0006.JPG
তার চোখের গভীরতা, এবং আমার অন্ধ
কূপের মারাত্মক খেলা, জীবন তখন
দাঁড়িয়ে রয় একাকী নিয়ে হাতে
কিছু নামহীন ফুলের
তোড়া, সে
দেখি
মধ্য রাতে, পরে আছে মিহি জোছনার - -
পরিধান, ছড়িয়ে সারা দেহ ও প্রাণে
বুনো ফুলের তীব্র গন্ধ, সুদুর
অরণ্যে তখন উঠছে
নিগূঢ় আগুনের
লঘিমা !
তার ওই মৃগনযনী দৃষ্টি এবং আন্দোলিত,
আমার হৃদয়ের ভাবনা, পরস্পর
মিলে মিশে ভেঙে যেতে
চায় সমস্ত বৈধ
অবৈধ
তটবন্ধ, প্রেম ! মুহুর্তে যেন মহা প্লাবনের
পুরোধা, পৃথিবী ও আকশের মধ্যে
কোনো পার্থক্য বোঝে না,
ডুবিয়ে দিতে চায়
চন্দ্র - সূর্য্য
নিমিষে,
আমি নিষ্পলক চেয়ে রই সে মুহুর্তে তার
অপরূপ রূপ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
emotion 4
তুমি শুধুই দেখেছ, রঙ্গীন আলোয় দেহের
কুহুক ভরা, মাংস পেশীর প্রদর্শন,
সে কোন তৃষিত অভিলাষ,
ভেসে রয় তোমার
চোখের
মরু পথে, প্রায়ই ভাবে জীবন, ওই মৃগ -
তৃষ্ণার নেপথ্যে আছে কত যে
ধুসর বালিয়াড়ি, বোধ
হয় তুমি তা
জানা
সত্তেও করে যেতে চাও সব কিছু অদেখার
ভান, অথবা বাস্তবিকতার অদৃশ্য
ভয় করে যায়, তোমায়
প্রতি পল অস্থির,
তাই তুমি
ভাবতেও চাও না, অপর পার্শ্বের প্রকৃত -
সত্য, ওই বৃষ্টি ছায়ার প্রান্তরে
একাকী আমার অস্তিত্ব
পড়ে রয় যথারীতি
অবহেলিত,
তোমার প্রেম তাই বারে বারে ফিরে যায়
সদর দ্বার হতে, না কড়া নাড়িয়ে,
শুন্য হাতে, বুকে নিয়ে
পুনরায় অসমাপ্ত
সুপ্ত দহন !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Branch of Lillacs - Henri Matisse