খোলা শিকল চোখের আগে, তবুও
মন চায় না উড়তে, এক
অদ্ভুত অবস্থায়
আটকিয়ে
রয়
জীবন অনেক সময়, অবহেলিত, -
প্রতাড়িত, নিঃশ্বাসের সাথে
সে বাস করে জং ধরা
পিঞ্জরের মাঝে,
আসলে
মায়ার সংসারে চির বন্দী দেহ ও
প্রাণ, ভুলে যায় নৈসর্গিক
উন্মুক্ত আকাশীয়
উড়ান !
সময়ের সাথে খাপ খাওয়াতে - -
গিয়ে, সে ভুলে যায়
নিজস্ব দক্ষতা,
ভুলে যায়
আরশিতে নিজে কে দেখা, যখন
অকস্মাত মনে পড়ে নিজের
ফেলানো অস্তিত্ব তখন
মুখের আকুঞ্চিত
ত্বক -
শুধায়, যে জীবন গেছে হারিয়ে -
বহুকাল আগে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by Deb Kirkeeide
সে আবার খেলতে চায় আগুনের খেলা,
জানা সত্তেও যে সব কিছু যায়
পুড়ে এই অদ্ভুত খেলায়,
আবার সে টেনে
নিয়ে যেতে
চায়
জানি না কোন রঙ্গীন কুহাশায়, বোঝা
সত্তেও যে ওই ধুম্র বলয়ে হারালে
আর ফিরে না মানুষ, সে
পুনরায় লিখতে
চায় কিছু
অপূর্ণ
ইতিহাস, বিদিত থাকা সত্তেও যে ওই -
অতীতের পৃষ্ঠায় আছে কত
প্রসুপ্ত আগ্নেয় গিরির
কেন্দ্র বিন্দু !
ওই -
গহ্বরে যাওয়াটা খুবই সহজ, নিগমনের
পথ কিন্তু, চিরদিনই থাকে অদৃশ্য
নিয়তির হাতে, সব কিছু
জানার পরেও সে
চায় সম্যক্
দহন !
খুবই মুশকিল তাকে এই মুহুর্তে ফিরিয়ে
আনা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by kim solga
আঁধারের বুকে ও দেখেছি ভেসে উঠতে
জীবনের নব কল্পনা, সমস্ত ব্যথা -
বেদনা ভুলিয়ে পুনরায়
বিহানের দিকে
এগিয়ে
যাওয়া, বহুবার নিয়তি গেছে মিটিয়ে -
সুখের রেখাঙ্কন, বহুবার এঁকেছি
স্বপনের পরিকল্পনা, যেখানে
ছিল পথের শেষ, ওই
উপত্যকার
প্রান্তে
খুঁজে পেয়েছি লুকানো এঁদো গলি, সেটা
ছিল তোমার চোখের মায়াভরা
আশ্রয়স্থল অথবা কোনো
অদৃশ্য পান্থশালার
ঠিকানা !
জানি না সঠিক, তবুও কোথায় থেকে
হারানো নৌকা দেখি রয়েছে
জীবন নদীর তীরে !
যথারীতি
অস্থির নিয়ে যেতে চায় পুনরায় কোন -
উজানের দেশে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
floating feeling
যা কিছু ছিল বলার, সে গেছে বলে -
অবিরল, আমি নির্বাক হয়ে
শুনেছি তার প্রলাপ !
অনেক সময়
জীবনে
বলার কিছুই থাকে না, সহসা যেন
বুকের শব্দকোষ ফাঁকা, উড়ে
চলেছে, চোখের আগে
অলিখিত খাতার
একের পরে
এক পৃষ্ঠা, তখন চোখের ভাষা ছিল
উদ্ঘাটিত, কিন্তু কত লোক
তা বোঝে, তখন ছিল
চেহরার আরশি
পরিষ্কার,
কিন্তু কার এত সময় আছে যে - -
দেখবে হৃদয়ের প্রতিফলন,
তাড়ার যুগ, তাই
কেউ কারোর
জন্য
বেশি ক্ষণ অপেক্ষা করে না, তাই -
জবাবদিহির আগেই সে
গুটিয়ে নিয়েছে
ভালবাসা,
ওই
গুটানোর মুহুর্তে কিছু অমূল্য - - -
জলবিন্দু ঝরে ছিল আমার
চোখ হতে অদৃশ্য
ভাবে, সে
দেখি
নি, তাই চিরকালের জন্য রইলো -
ঘনীভূত রূপে, তার ফিরে
যাওয়ার পরে আকাশ
ছিল আলোক -
শুন্য !
অনেক ক্ষণ, অকস্মাত যেন ঝড়ে -
নির্বাপিত সমস্ত তারকের
আসর, আকাশগঙ্গা
বিলুপ্তির পথে
একরাশ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Giacomo Balla
গভীর থেকে ক্রমশঃ গভীরতম, ওই
গন্ধ - কোষের তলদেশের হদিস
খুঁজে কেউই পাই নি,
কেবল আন্দাজ,
আর এক
অমীমাংসিত ভবিষ্যদ্বাণী, নিজের -
সুবিধা অনুযায়ী নানান
সংজ্ঞায় বর্ণিত !
সে প্রেম
অধরা কি বাস্তবিক রইলো চিরদিন
বুকের মাঝে অত্যন্ত গোপনে,
সব কিছু পাওয়ার পরে
ও, সে এখন অতৃপ্ত
প্রাণী, খুঁজে
স্বপ্নের
মাঝে আসল ভালবাসা, সে রইলো
অবিজ্ঞাত সারাটা জীবন,
জ্বলন্ত প্রদীপের নিচের
তিমিরের সাথে,
একাকার,
উত্স
বিন্দু ছিল তার নিজের অন্তর্তমে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by roger whitlock. 3
কিছুটা পথ একসঙ্গে হাঁটার পরে,
বিরক্তির ভাব নীরবতার
সঙ্গে ভেসে ওঠে,
এক অদৃশ্য
চিড়
করে যায় ঘর, মনের সেতু যায়
নিঃশব্দ ভেঙে, দুই কুলে
পড়ে রয় দ্বিখণ্ডিত
দেহের বালুকা
বেলা !
এক ছাদের নিচে বসবাস করার
সত্তেও অনেক সময়, দুই
প্রাণীর মাঝে রয়ে
যায় যুগের
তফাৎ,
ক্রমশঃ ঘনিয়ে ওঠে অভিমানের
মেঘ, প্রেম তখন খুঁজে চোরা
গলি, ভেসে উঠে ঘরের
ভিতরে বহিরাগত
পরকীয় গন্ধ
আর
জীবন ধেয়ে যায় মরীচিকার - -
পিছনে অনবরত !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
night walk
কেবল প্রবঞ্চনা ছিল সে, অথবা সম্মোহনের
অনন্য এক শিল্প, বুঝতেই পারি নি,
এক অদ্ভুত মুগ্ধতার আঁধারে
গেছি বহু দূর এগিয়ে,
যেখানে দেহ
ছিল
অদৃশ্য হাতে চালিত এক যন্ত্র খানি, খেলেছে
সে খুবই সহজে, নিঃশ্বাসের পুতুল
খেলা, আবেগের খেয়া সে
ভাসিয়ে গেছে, জানি
না কোন নদীর
মোহনার
পথে,
দু দিকের কিনারা তখন খুবই অজানা, ওই
পরকীয় গন্ধে, সে বেঁধে রেখেছে
নিজের বুকে, নিবিড়
ভাবে, আমার
সমস্ত
কিছু, অতীত, বর্তমান, ভবিষ্যৎ তখন - - -
যেন বন্ধক তার হাতে, সে প্রেম কি
ছলনা, জীবন চাই নি কোনো
কৈফিয়ৎ, উজাড় করে
নিজে কে, শুধুই
চেয়েছে
ভালবাসতে তাকে, এটা ভিন্ন ব্যাপার যে - -
ওই মায়াবী আঁধার হতে জীবন
ফিরি নি কোনো দিন !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
reflection of emotion