শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০১৪

শল্কের দাগ - -

আজ ও মনে কৌতুহল জাগে, জানতে 
খুব ইচ্ছে করে, ওই ডায়েরির 
পৃষ্ঠায়, কি এখনো আছে 
আমার দেওয়া 
গোলাপ !
আজ ও বুকে মৃদু ভাবনার ঢেউ ওঠে,
জানতে চায় হৃদয়, আজ ও কি 
লেখা আছে আমাদের 
যুগল নাম ওই 
অনামা
গাছের কাণ্ডের উপরে, আজ ও মনে -
পড়ে তোমার অজ্ঞাতসারে, 
কিংবা জেনেশুনে
আমার হাত 
ধরা !
ক্ষণিকে,একটু দুরে সরে যাওয়া, পুনঃ 
কাছে আসা, আজ ও শিরায় 
শিরায় অদ্ভুত রোমাঞ্চ 
জাগায়, তোমার 
ওই প্রথম 
পরশের ছোঁয়া যেন জড়িয়ে আছে - -
দেহ ও প্রাণে, যদিও অমূল্য 
মুহুর্তগুলো, রেশমী 
প্রজাপতির 
রূপে 
উড়ে গেছে বহু কাল আগে ! কেবল 
আছে আঙ্গুলের ডগায় কিছু 
শল্কের দাগ, পলকা 
অনুভূতির 
সাথে।
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by KEM

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০১৪

ক্রমশঃ নিরূদ্দেশ - -

শীতের কাকভোরে, খবর কাগজের 
দুম করে পড়ার আওয়াজ, ওই 
সাইকেল ওয়ালা অল্প 
বয়সী ছেলের 
নিমিষে, 
কুয়াশা ভরা পথে হারিয়ে যাওয়া !
জীবনে এক নতুন উত্সাহের 
সঞ্চার করে যায় ভীষণ 
ভাবে, আয়না 
তখন 
পুরাতন এক জ্ঞাতি, বিম্বের মৌন - 
ইঙ্গিতে ডাকে নিজের কাছে,
ওই ইশারায় আছে 
বহু কৌতুহল,
কিছু 
উপহাস, কিছু গোপন মুহুর্তের ফাঁস,
আবার চোখে উড়াল সেতুর 
জাল, অর্থহীন আলাপ -
সালাপের মাঝে 
কম্প্যুটারে 
কিছু 
বাঁধা-ধরা কাজ, জীবন যেন ঘুরে -
রয় নির্দিষ্ট বৃত্তে, নবীনতার 
সন্ধানে হারিয়ে যায় 
যথারীতি 
সঘন 
অন্ধকারে, বারংবার বোনে স্বপ্নের
জাল, কিছু পরকীয় গন্ধের 
সাথে বুকে জড়িয়ে 
রয় কার 
যেন 
জানিত উষ্ণ নিঃশ্বাস, ঘুমের দেশে 
ক্রমশঃ নিরূদ্দেশ !

* * 
- শান্তনু সান্যাল 
  
http://sanyalsplanet.blogspot.com/
datura flower

মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০১৪

তারা মানুষ ছিল কি - -

তারা মানুষ ছিল, কি বর্বর আদিম প্রাণী,
হঠাৎ করে গেছে ধ্বস্ত সব কিছু,
উঠন্ত ধোঁয়ার মাঝে শিশুর 
কান্না, বিচ্ছিন্ন আস্থা 
নিয়ে দেউলের
দ্বারে 
সে খুঁজে চলেছে নিজের পোড়া ঘরের - - 
ঠিকানা, কোন পন্থের ছিল ওই 
আততায়ী, কোন বন্য 
সমাজের তারা 
মুরুবি,
নিরীহ হারানো হরিণশিশু সম মন খুঁজে 
তখন, সিংহীর বুকে স্তনের গ্রন্থী, 
তারা নাকি ধর্মীয় পুরোধা,
এ কেমন বিশ্বাস, এ 
কেমন  পিপাসা 
মানুষের 
রক্তে যাদের তৃপ্তি, এ কেমন অনাসৃষ্টি !
মানবিকতা যেখানে অধ:পতন
মুখী - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Painting by Parag Pendharkar India

কুহকভরা মলাটের বই - -

জীবনের বাস্তবিকতা যদি চায় মন খুঁজতে,
কুহকভরা মলাটের বই সরিয়ে এক  
দিকে, কোনো এক দিন এসো 
ওই অন্ধকার ঘিঞ্জি 
গলির মোড়ে, 
যেখানে
শৈশব, রাতারাতি পৌঁছিয়ে যায় পূর্ণবয়স্ক
ঢাল পথে, সূর্যের প্রথম কিরণে, পাপড়ি 
খোলার সাধ, অসময়ে মরে 
যায় যখন বুকে, ধোঁয়া 
আর স্বাসরুদ্ধের 
মাঝে 
তখন এক মৌন চুক্তি, পরস্পর নালিশের -
যেখানে কোনো সুযোগ নেই, শুধুই 
বর্তমানের সাথে বোঝাপড়া,
অতীত ও ভবিষ্যত 
যেখানে অর্থহীন, 
চেনা বইর 
অবুঝ 
পাতায় হারানো, হাঁফিয়ে ওঠা কিছু আবছা 
বর্ণমালা এবং অন্ধকার রাত্রি - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by joe cartwright

রবিবার, ১২ জানুয়ারি, ২০১৪

কিছু ক্ষণ আরও, থামতে যদি - -

বারান্দায়, পড়ন্ত বেলার রোদের সাথে
কিছু জীবনের অস্পৃষ্ট রং থেকে 
যায়, চুন খসা দেয়ালের 
গায়ে, আরাম -
কেদারায় 
বসে
অদৃশ্য ভালবাসা, বুনে যায় স্বপনের - -
মায়াজাল, সন্ধি বেলার শঙ্খ 
ধ্বনির সাথে, অতীতের 
ধূপ মিছে মিছে 
পুড়ে 
রয় অলিন্দের কোনায়, উনুনের রন্ধন 
কবে উঠে গেছে, তবুও জানি না 
কোথায় হতে ধোঁয়া ওঠে 
সাঁঝের আবছা 
আলোয়,
চোখ জ্বলে এমনি এমনি অথবা সদর - -
দরজায় ভুলবশত, কে যেন গেছে 
কড়া নড়িয়ে, অবশ্যই 
কারোর আসার 
কোনো 
সম্ভাবনা নেই দূরদূর, আপনজনের অর্থ 
খুঁজে পুনরায় জীবন, ওই ছেঁড়া 
শব্দকোষে, তখন খুবই 
মূল্যহীন লাগে ওই 
শ্বেত শ্যাম 
অ্যালবামের দুর্বল পাতা, চশমার নম্বর 
গেছে বেড়ে কিংবা সান্ধ্য কুয়াশায়
ডুবে আছে সাঠ দশকের 
কলকাতা, জীবন 
দাঁড়িয়ে রয় 
একাকী,
চারদিকে ক্ষণিক স্থায়িত্ব, ট্রাম বাস, সব 
কিছু যেন তখন, সাবেকি আমলের 
বিরল ধুসররঙ্গী পেন্টিং !
কোন এক গলির 
মোড়ে 
জীবন খুঁজে উধাত্ত শৈশব, আর প্রেমের 
সদ্য অঙ্কুরিত কচি পাতা - - 

* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.com/
art by lauraispoli

শুক্রবার, ১০ জানুয়ারি, ২০১৪

নিখোঁজ প্রতিবিম্ব - -

খোলা শিকল চোখের আগে, তবুও 
মন চায় না উড়তে, এক 
অদ্ভুত অবস্থায় 
আটকিয়ে 
রয় 
জীবন অনেক সময়, অবহেলিত, -
প্রতাড়িত, নিঃশ্বাসের সাথে 
সে বাস করে জং ধরা 
পিঞ্জরের মাঝে,
আসলে 
মায়ার সংসারে চির বন্দী দেহ ও 
প্রাণ, ভুলে যায় নৈসর্গিক 
উন্মুক্ত আকাশীয় 
উড়ান !
সময়ের সাথে খাপ খাওয়াতে - -
গিয়ে, সে ভুলে যায় 
নিজস্ব দক্ষতা,
ভুলে যায় 
আরশিতে নিজে কে দেখা, যখন 
অকস্মাত মনে পড়ে নিজের 
ফেলানো অস্তিত্ব তখন
মুখের আকুঞ্চিত 
ত্বক -
শুধায়, যে জীবন গেছে হারিয়ে -
বহুকাল আগে - -
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
painting by Deb Kirkeeide