শুক্রবার, ৭ মার্চ, ২০১৪

মধুঋতুর পুনরাগমন - -

অভিযোগের বিকল্প থাকে না যখন 
হাতে, তখন জীবন তুলে রাখে 
সমস্ত ভাঙা মুহুর্তগুলি 
একের পর এক,
ঠিক কোন 
এক 
প্রিয় পরিধানের মত, বুলিয়ে যায় -
এলোমেলো ভাঁজের উপরে 
নিজের কম্পিত হাত, 
গায়ে জড়িয়ে 
দেখে 
আয়না, চায় মৌন মন্তব্য, ভালো বা 
মন্দ ! আবার অনেক সময় 
জীবন ভুলে যেতে 
চায় নিজের 
বিম্ব,
স্মৃতিগুলো যেন অলিন্দের একাকী -
ভোরের পাখি, গেয়ে যায় 
নিজের সুরে ব্যথা -
ভরা গান, 
ওই 
অবুঝ শিসে, জীবন খুঁজে বিস্মৃত -
প্রতিধ্বনির ঠিকানা, কিছু 
পরিচিত হাতের কড়া 
নাড়ানোর শব্দে, 
মন চায় 
খুলে দিতে, সমস্ত প্রাচীন বন্ধ দ্বার !
জানালা খুলে দেখতে চায় 
মধুঋতুর পুনরাগমন,
সুরভিত এক 
নিঃশ্বাসে 
ভরে 
রাখতে চায় হৃদয়ের মরু প্রান্তর - - 

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
artist nancy medina

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০১৪

অগ্নিপথের প্রস্তুতি - -

ছড়িয়ে আছে আবেগের জল বিন্দু 
জীবনের সম্মুখীন, ভেসে 
উঠছে আবেশের 
গন্ধ, নিশি -
পুষ্প 
হতে সারাটা অঙ্গে, এমন বিমুগ্ধ -
ক্ষণে, নিশ্চলভাবে বসে 
থাকা অর্থহীন,
ভাবনার 
জল -
তরঙে, প্রণয়ী স্বরলিপি চায় কিছু 
নতুন আবিষ্কার, কিছু 
অদেখা স্বপ্নের 
বয়ন, 
জীবনের রোদ ছায়ার ওই চিরন্তন 
খেলার বাইরে ও আছে 
অন্য এক জগৎ !
চোখের 
ওই 
নিরালা পথে আমি আজ ও চেয়ে 
রয়েছি, তোমার নীরব 
স্বীকৃতি, শাশ্বত 
দহনের ওই 
অটুট 
প্রতিশ্রুতি, নগ্ন পায়ে অগ্নিপথের -
প্রস্তুতি - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by artist Qiang Huang ...

বুধবার, ৫ মার্চ, ২০১৪

মিলন বিন্দু - -

উজ্জ্বল রাতের ওই হাসনুহানার গন্ধে 
ভেজা মুহুর্তগুলো পুনরায় চায় 
জীবন্ত হতে, তোমার ওই 
মুক্তো ঝরানো 
হাসির 
মাঝে ছিল একদিন জীবন থেকে দীর্ঘ 
খুশি, আমার উন্মুক্ত বুকে ছিল 
সেদিন ঝিনুকের সাত 
রঙের প্রতিফলন,
তোমার 
গভীর চোখে দেখে ছিলাম সেই মুহুর্তে 
জম্ন জন্মান্তরের প্রতিশ্রুতি, 
তুমিও খুঁজে পেয়ে 
ছিলে আমার 
হৃদয়ে 
চিরস্থায়ী আশ্রয়স্থল, নীরব সংলাপে -
জীবন বেঁধে ছিল স্বপ্নের বাসা,
অরণ্য ফুলের উপত্যকায়
কোথায় যেন 
তখন 
আমরা গেছি হারিয়ে, শুধু এক মধুর 
গন্ধে ভরা রইলো পরিবেষ্টন, 
সে দিন হতে আজ 
পর্যন্ত, কেউ 
খুঁজে 
পাই নি, দেহ ও প্রাণের ওই নিখোঁজ -
মিলন বিন্দু !

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
jim' s watercolor creation

সোমবার, ৩ মার্চ, ২০১৪

মনোভাবের বিজ্ঞান - -

ওই নীরবতার আড়ালে ছিল চাপানো 
কোলাহল, যেন এই মুহুর্তে বহে 
গেছে কালবৈশাখীর ঝড়,
ছুঁয়ে সাগর সৈকত, 
তার চোখের 
তীরে 
ভেসে উঠতে চায় ঝিনুকের উজ্জ্বলতা,
প্রায়ই দেখি, সে হেসে চলেছে 
বুকে লুকিয়ে অবিরাম 
অদৃশ্য দহন, 
অনেক 
কিছুই জীবনে অনিচ্ছায় করে যেতে -
হয়, তার অভিলাষের ফর্দে !
আমার নাম ছিল কী 
না, জানার 
ইচ্ছে 
যথারীতি রইলো, যদিও মৌন ভাষায় 
সে বুঝিয়ে গেছে বহুবার, ওই 
মনোভাবের বিজ্ঞান 
ছিল খুবই কঠিন,
যতই 
গেছি কাছে ততই গহন অন্ধকারে - - 
ঘনিয়ে উঠেছে জীবনের পথ !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
pink-and-orange-wild-flower-bruce-nutting

চিরকাল তুমি নিরুদ্দেশ - -

সারা রাত ঝরেছে শিশির কণা -
সারা রাত ছিল অদ্ভুত 
এক নিস্তব্ধতা, 
বুকের 
অদৃশ্য কোটরে বাষ্পিত মেঘ - -
তখন উচ্ছৃঙ্খল, সারাটা 
সময় খুঁজেছে 
একফালি
মরুভূমি, হৃদয়ে রইলো নিরুদ্ধ 
মধুর এক সজলতা, ওই 
নিশীথের একাকী 
পাখি সম, 
জীবনের ছিল একান্ত সন্ধান - - 
পৃথিবী হতে আকাশের 
পথে,সাগর হতে 
মেঘের 
দেশে, কখনো জোছনা ভরা ওই 
মায়াবী জগতে, কখনো 
নির্জন মঠবাসী 
সন্ন্যাসীর 
বেশে !
জীবন চেয়েছে তোমায় সম্পূর্ণ
ভাবে ভালবাসতে, অন্তরে 
লুকিয়ে রাখতে, কিন্তু 
তুমি যথারীতি 
রইলে 
অধরা, কোনো দিনই চাও নি -
ধরা দিতে, চিরকাল তুমি 
নিরুদ্দেশ, চিরদিন 
আমি কুয়াশার 
যাত্রী - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by francine dufour jones

রবিবার, ২ মার্চ, ২০১৪

স্বাগতমের পথে - -

মধুমাসের ছিল নিজস্ব কিছু বাধ্য
বাধকতা, তাই ফিরে গেছে
উড়ন্ত পাতার পথে,
সে জন্য মন
খারাপ
করার কারণ কিছুই নেই, অনেক
কিছুই জীবনে যায় হারিয়ে,
অনেক কিছু খুঁজেও
পায় জীবন,
তোমার
চোখের অক্ষিপটে আবার ভেসে -
উঠতে চায় কিছু  অভিনব
স্বপ্নের মর্নিং গ্লোরি,
তোমার বুকে
এখনো
থেমে আছে কিছু প্রণয়ী বেলোর্মি,
অনেক অপ্রকাশিত কবিতা
এখনো লুকিয়ে আছে
তোমার হৃদয়ে,
তাই খুলে
এস, সমস্ত বিষন্নতার বন্ধ কপাট,
জীবনের সৌন্দর্য্য অফুরন্ত,
শুধু চাই আন্তরিকতা,
নিজের প্রতি
অটুট
আস্থা, মৌন আয়না চিরদিনই - -
আছে স্বাগতমের পথে
 প্রাণ খুলে
একাকার !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/

শনিবার, ১ মার্চ, ২০১৪

জলপূর্ণ চোখের বাহিরে - -

জলপূর্ণ চোখের বাহিরেও আছে
মঞ্জরিত ভাবনার পৃথিবী,
অতীতের আয়না
যতই হোক
দামী,
যদি যায় ভেঙে কোনো কারণে,
ফিরে চাওয়া অর্থহীন, ওই
মোড়ে যেখানে বসন্ত
বেলা গেছে মুখ
ফিরিয়ে,
সেই বাঁকে জীবন খুঁজে পেয়েছে -
কৃষ্ণচুড়ার গোপন বীথিকা,
অশ্রুভরা চোখে
পুনশ্চ
অভিনব স্বপ্নের আনাগোনা, এই
জীবন যাত্রা নিরন্তর অগ্রসর,
মরুভূমি হতে বৃষ্টিবন,
কান্না করাটা ছিল
খুবই সহজ,
ভেজা
চোখ নিয়ে হাসির অভিযান - - -
জীবনে আনে নতুন
আহ্বান, প্রাপ্তি ও
হারানোর
মাঝে
ছিল মুহুর্তের তফাৎ,যার যেমন
ছিল আঁচলের সীমানা, সে
পেল তত উপহার,
কাঁটা কী ফুল
শুধুই
নিয়তির বিচার, আঁধারের পরে
আলো ছিল প্রতীক্ষিত
অনেক ক্ষণ !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/
Judith Stein Watercolors