বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০১৪

সীমাবদ্ধতা - -

চোখের পরিধি চিরদিনই সীমাবদ্ধ,
অগাধ হৃদয়ের সত্যতা খুঁজে 
পায় না কোনো দিন, 
ফিরে আসে 
কিছু 
দূর দৌড়িয়ে নিজের বৃত্তে, যথারীতি 
নিয়ে বুকে মরু মরীচিকার 
তৃষ্ণা, ভাসন্ত রঙের 
খেলা ছিল তার 
অনুরক্তি,
কাছে পৌঁছবার পরে দেখি সব রং -
মিলে মিশে একাকার হয়েছে 
ধুসর, ওই অদ্ভুত 
মিশ্রিত রঙে 
ছিল 
লুকিয়ে কোথায় যেন এক অদৃশ্য -
ভাঙা কাঁটার ব্যথা, জীবন 
তখন আঙুলের ডগা,
খুঁজে বেড়ায় 
অদৃশ্য 
সান্ত্বনার সুই, ঘাত - প্রতিঘাতের -
অন্তহীন পুনরাবৃত্তি, জীবন 
করে যায় বুকে বহন 
অনবরত স্বপ্নের 
পৃথিবী,
সেটা অন্য ব্যাপার, কত স্বপ্নগুলো 
থাকে আস্ত সকাল পর্যন্ত !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Silvia Vassileva

বুধবার, ১২ মার্চ, ২০১৪

পরিপূর্ণ সমর্পণ - -

সোনালী আলো যখন হলো ঘোলাটে,
ভালবাসা তখন সূর্য্যমুখী, নিম্ন 
সুরে করে গেছে অন্ধকার 
বরণ ! ওই আবছা 
আলোয় 
দেখেছি তার বিচিত্র ভাবে সঙ্কুচন -
বুকের অনেকটা ভিতরে, 
জড়িয়ে যেতে চায় 
সুক্ষ্ম শিরায় 
শিরায়, 
অমরলতা হয়ে, তার  সাঙ্ঘাতিক 
অভিলাষে লুকিয়ে রয়, এক 
অদ্ভুত অগ্নিশিখা, করে 
যায় নিমিষে সব 
কিছু স্বাহা,
ওই - -
শাশ্বত দহনে জীবন চায় পরিপূর্ণ 
সমর্পণ, সমস্ত পরিভাষার 
বাইরে তখন দেহের 
চেতনা !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
desert beauty

মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪

গভীর চাহনির আঘাতে - -

কোন গভীর চাহনির আঘাতে 
অন্তরতমের নীরবতা 
গেছে ভেঙে, 
কোন 
অদৃশ্য তীরে, জীবন অথই - -
ভাবে আহত, কার 
চোখের তটে 
অস্তিত্ব 
খুঁজে, নিজের বিলুপ্ত অনুধ্যায় -
সে কোন কুহেলী ভরা 
পথের কস্তুরী 
সুগন্ধ !
জীবন ধেয়ে যায় বিক্ষিপ্ত রূপে,
ভুলিয়ে সমস্ত মায়ার 
সংসার, সে 
কোন 
জোছনায় ভেজা অরণ্য ফুল -
কেড়ে নিতে চায় ভীষণ
ভাবে সমস্ত 
চেতনা,
নিরুপায় হৃদয় ধিক ধিক জ্বলে 
দিবা নিশি, মৌন ব্যথা 
সাজিয়ে বুকে - - 

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
art by  Connie Chadwell

সোমবার, ১০ মার্চ, ২০১৪

সজল মুহুর্তে - -

নিশীথে ঝরেছে শিশির বিন্দু কী অশ্রু জল,
ভাবনার পাপড়ি এখনো তপ্ত ভেজা, 
ডুবন্ত চাঁদের আলোয় দেখেছি, 
সে যেন ছুঁয়ে যেতে 
চায় অন্তর -
বেদনা,
জানি না এ কেমন অভিলাষ, ঘায়ের সাথে 
দিয়ে যেতে যায় হাসির প্রলেপ, কাছে 
থেকেও বুঝিয়ে দিতে চায় এক 
দশকের দুরত্ব, তার ওই 
নয়নের কাহিনী 
বোঝা খুবই 
মুশকিল, 
শিরোনামহীন থাকার সত্তেও সে লিখে যায় 
আমার বুকে প্রণয়ের রহস্য ! তার 
নিঃশ্বাসের পরশে আছে নিশি -
পুষ্পের ছোঁয়া, তবুও 
সে স্বীকার 
করতে 
রাজি নয় বাস্তবিকতা, শুধুই বলে সে নাকি 
এখনো অবিকশিত ভালবাসা, হৃদয়ের 
সজল প্রান্তরে, এখনো নাকি 
মধুমাস আসে নি, 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Terese-Rogers_Dogwood

রবিবার, ৯ মার্চ, ২০১৪

উন্মাদিত আলোড়ন - -

গাঢ় অন্ধকারে লিলাকের কুঞ্জে, যখন
জোনাকিদের আলো লিখে যায়
অবুঝ কবিতার আবেগী
স্তবক, তোমার
স্পর্শে জাগে
সুপ্ত
হৃদয়ের স্পন্দন, জীবন তখন মনে -
হয় অতি সুন্দর, চন্দ্র বিহীন
রাত্রি, সহসা বেগুনি
আলোয় হয়ে
উঠে
ঝলমল, অদৃশ্য দেহের পরিচিত গন্ধে
ভরে উঠে আশপাশের শুন্যতা,
এক বিচিত্র অনুভূতির
সঞ্চার তখন
বুকের
গভীরে, ছুঁয়ে যায় নিরাকার রূপে - -
তোমার প্রণয়ের উন্মাদিত
আলোড়ন, দেহ হতে
অন্তরতমের
ভিতরে,

* *
- শান্তনু সান্যাল


http://sanyalsplanet.blogspot.com/
lilac beauty

শনিবার, ৮ মার্চ, ২০১৪

মৌন কবিতা - -

কিছু স্বপ্ন অলঙ্ঘনীয়, ভাঙে না, 
অটুট ভাবে অনুধাবন করে 
যায় সারাটা জীবন,
ওই অনির্দিষ্ট
মৃগয়ার 
আছে নিজস্ব এক অদ্ভুত কুহক,
ছায়ার মত জড়িয়ে রয় 
জীবনে, কিছু হাসি
চিরহরিৎ !
ভরে
যায় নিঃশব্দে, উন্মুক্ত ব্যথার - 
গহ্বর, কিছু চোখের আলো,
চির উদ্ভাসিত করে 
যায় প্রকাশিত 
হৃদয়ের 
আঁধার, কিছু অপরিচিত মুখের 
মৌন কবিতা, বেঁধে রাখতে
চায় অনন্তহীন ভাবে 
নিজের অন্তরে,
 অথচ ওই  
অধর -
তীরে ভেসে রয় চির নীরবতা,

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
Painting by Claire Beadon Carnell

শুক্রবার, ৭ মার্চ, ২০১৪

মধুঋতুর পুনরাগমন - -

অভিযোগের বিকল্প থাকে না যখন 
হাতে, তখন জীবন তুলে রাখে 
সমস্ত ভাঙা মুহুর্তগুলি 
একের পর এক,
ঠিক কোন 
এক 
প্রিয় পরিধানের মত, বুলিয়ে যায় -
এলোমেলো ভাঁজের উপরে 
নিজের কম্পিত হাত, 
গায়ে জড়িয়ে 
দেখে 
আয়না, চায় মৌন মন্তব্য, ভালো বা 
মন্দ ! আবার অনেক সময় 
জীবন ভুলে যেতে 
চায় নিজের 
বিম্ব,
স্মৃতিগুলো যেন অলিন্দের একাকী -
ভোরের পাখি, গেয়ে যায় 
নিজের সুরে ব্যথা -
ভরা গান, 
ওই 
অবুঝ শিসে, জীবন খুঁজে বিস্মৃত -
প্রতিধ্বনির ঠিকানা, কিছু 
পরিচিত হাতের কড়া 
নাড়ানোর শব্দে, 
মন চায় 
খুলে দিতে, সমস্ত প্রাচীন বন্ধ দ্বার !
জানালা খুলে দেখতে চায় 
মধুঋতুর পুনরাগমন,
সুরভিত এক 
নিঃশ্বাসে 
ভরে 
রাখতে চায় হৃদয়ের মরু প্রান্তর - - 

* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
artist nancy medina