শনিবার, ২১ জুন, ২০১৪

অন্তহীন নীরবতা - -

সে যেন এক জলরং ছবি ভেসে রয়, 
নিজের মাঝে নিজেই অদৃশ্য 
প্রবাহে, শিল্পীর তুলি
তাকে বেঁধে 
রাখতে 
পারে না, সে যেন জন্মগত এক - -
উন্মুক্ত পাখি, পোষ মানে 
না, বহু দিন পিঞ্জরে 
থাকা সত্তেও 
উড়ে 
যায় একটু ফাঁক পেলেই, আর ফিরে 
আসে না, সে তখন সমস্ত 
পরিচিত অনুনাদের 
বাইরে, অদৃশ্য 
সত্তার 
দখলে, পৃথিবী তখন তার সামনে -
যেন এক বৃহৎ, জ্বলনশীল 
কর্পূর পিণ্ড, ধীরে -
ধীরে 
বিলীনতার পথে অগ্রসর, পঞ্চ তত্বে 
লীন, আর অন্তহীন 
নীরবতা !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
in the mist 

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪

ঝুলন্ত সেতুর গায়ে - -

সে কোন এক সিক্ত সন্ধের মুহূর্ত 
নিয়ে বুকে, জীবন বসে রয় 
একাকী, ঢেউ বিহীন 
নদীর ধারে,
যখন 
প্রতিচ্ছায়া হয়ে ওঠে দীর্ঘাকার -
নিঃশব্দ, অশ্বত্থ গাছের 
পাতায় ভেসে রয় 
কিছু স্মৃতির
এক 
ফোঁটা জল, দেখি তোমার অবুঝ 
ভালবাসা, এমন সময়ে হযে 
উঠতে চায় জীবন্ত,
নদীর বুকের  
এক 
লুপ্তপ্রায় জলধারা ! ঝুলন্ত সেতুর 
গায়ে যখন ফুটে ওঠে বহু 
নিয়নের আলো, ফিরে 
পেতে চায় এ 
জীবন,
হারানো প্রেমের অজানা কিনারা,

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.in/
The paintings of Basuki Abdullah 

সোমবার, ১৬ জুন, ২০১৪

অকল্পিত মুহূর্ত - -

অকল্পিত ছিল, তার এই ভাবে ধীরে 
ধীরে, নিঃশব্দ, আমার ঊষর 
জীবনে অনুপ্রবেশ, কিছু 
অদ্ভুত, কিছু যেন 
রোমাঞ্চিত,
কখন 
যে আপনি শব্দটা তুমি হয়ে গেল -
বলা মুশকিল, যখন কম্পিত 
অধরে এলো স্থিরতা,
তখন চাঁদ 
প্রায়ই 
ডুবে চলেছে আবছা দিগন্তের পারে,
দেহ গন্ধের বিনিময়, তখন 
মিটিয়ে চলেছে সমস্ত 
অন্তরাল, যেন 
লৌকিক 
অনুভূতির মাঝে অলৌকিক ঘটনা,
জীবন তখন ঠিক পাতা ঝরা 
ঋতুর পরে, নব কলিকার 
অঙ্কুরণ, শাখা  
প্রশাখায় 
যেন সোঁদা মাটির গন্ধ মাখা ভাব,

* * 
- শান্তনু সান্যাল 




http://sanyalsplanet.blogspot.in/
Poppified 

শনিবার, ১৪ জুন, ২০১৪

পরবর্তী দরজা - -

সহজ নয় পরিপূর্ণ মোক্ষের প্রাপ্তি,
ফল্গু নদীর শুকনো তীর হতে
ভেসে ওঠে মায়ার
বন্ধন, সে
এক
আমার প্রিয় জন, দেউলের ভাঙা
সিঁড়ি বেয়ে কাটিয়ে দিল
সারা জীবন, তবুও
অন্তিম ক্ষণে
চায়
দেখতে সমস্ত পলাতক আপন জন,
ওই পাশের বাড়ির মানুষ,
খুবই সত, কোনো
দিন কঠোর
হতে
পারি নি, শুধুই ভালোবেসে গেছে,
সারাটা জীবন ছিল উপান্তে,
উপেক্ষিত, নিরুদ্দেশ
নিজের ঘরে,
একাকী !
শেষ প্রহরে দেখি সে চায় জানতে
যে কেমন আছে তার এক
মাত্র পরিযায়ী ছেলে,
জানা সত্তেও
যে তার
ফিরে আসার সম্ভাবনা নেই তবুও
সে দাঁড়িয়ে রয় নিয়মিত
সদর দরজায় !

* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
Paintings By Elizabeth Blaylock

বৃহস্পতিবার, ১২ জুন, ২০১৪

হারানো সৌন্দর্য্য - -

কী যে দ্বিধা ছিল তার হৃদয়ে, 
চোখের অভিধানে তার 
অর্থ ছিল বৈকি,
কিন্তু 
চোখের পাতা উঠতেই যেন -
সব কিছু ভাসা ভাসা,
সে যথারীতি 
বুকের 
মাঝে আবার চেঁপে গেছে ওই
এক যুগের কাহিনী !
সে শুধুই চেয়ে 
যায় 
জ্বলন্ত, মৌন অভিলাষের - - 
সাথে, আমি চাই তার 
মুখরিত প্রণয়,
উন্মুক্ত 
আবেদন, দাবানলের বেগ !
মৌসুমের পূর্বাভাস 
খুবই দোষগ্রাহী,
কখন 
যে অপ্রত্যাশিত ভাবে করে 
যাবে, সমস্ত কিছু 
ছারখার কেউ 
কী তা 
জানে, জানি না কখন যে -
তার মুখে শব্দের 
অঙ্কুরণ ফুটবে 
আর 
জীবন ফিরে পাবে হারানো 
সৌন্দর্য্য !

* * 
- শান্তনু সান্যাল 
blue-flowers- art by ken-powers

মঙ্গলবার, ১০ জুন, ২০১৪

ভাঙন বিন্দুর কিনার - -

অনেক ক্ষণ দাঁড়িয়ে আছি ঠিক ভাঙন 
বিন্দুর কিনার, অনেক সময় দেখি 
সে হয়ে ওঠেছে ক্ষিপ্র নদীর 
জলধার ! বহিয়ে 
নিয়ে যেতে 
চায় 
একনিষ্ট লয়ে এপার ওপার, তার ওই 
প্রেমের মাঝ্ প্রবাহে ভেসে রয় 
মরণ খুঁটির স্বপ্ন মাখা 
চুড়া, জীবন ডুব 
দিতে চায় 
ওই 
ঘূর্ণি বলয়ের মাঝখানে, জেনে শুনে -
মৃত্যু স্বীকার ! আমি যতই চাই 
গুটিয়ে রাখি রেশমী 
ভাবনার কাচা 
সুতো !
বুকের মাঝে, ততই জটিল হয়ে ওঠে 
জীবন রুপি শুকের খোল। 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
Tulip-in-Red 

সোমবার, ৯ জুন, ২০১৪

বিলুপ্ত জলাভূমি - -

তারা ছিল দূরগামী দ্রুত বেগের ট্রেন,
সময়ের বুকে পা ফেলে, গেছে 
দৌড়িয়ে বহুদূর, আর 
আমি ছিলাম 
চির 
পরিচিত নদীর সেতু, অরণ্য প্রদেশ -
অথবা প্রস্তর যুগের কোনো শৈল
চিত্রাঙ্কন, বুকে নিয়ে 
মৌসুমী ভাঙন, 
দেখেছি 
আমি তাদের অনবরত পলায়ন, যুগ 
যুগান্তরের একই কাহিনী, মানুষ 
মানুষের জন্য শুধুই এক 
আরোহণের সিঁড়ি,
যে উঠে 
যায় উপরে, তার হাতেই বিজয়ের - - 
পতাকা, বাকি সবাই পড়ে রয় 
যথারীতি পুকুর পারে, 
নদীর ঘাটে, 
হাট 
বাজারে, কাঁস বনের ধারে, নিরুদ্দেশ 
আপন জনের ভিড়ে, ঠিক রেল 
লাইনের এক পাশের  
নোনা জলাভুমির 
খুব কাছে,
যার 
দিকে কেউ ভুলেও দেখে না, নিজের 
ভেতরে এক দিন নিজেই 
যায় হারিয়ে। 

* * 
- শান্তনু সান্যাল 




http://sanyalsplanet.blogspot.in/
art of nancy medina.jpg 1