মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০১৪

নগ্ন সত্যের ধরাতলে - -

যখনই গেছে নিঃশেষ হয়ে সুগন্ধের ওই
অনন্য আতরদানী, মেঝের উপরে
ছিল কিছু ছড়ানো কাচের
টুকরো, জোরাল
ও ধারাল !
যখনই
বিঁধেছে আঙুলের ডগায় অদৃশ্য কাঁটা,
তখন হয়'ত আমি ফিরেছি সুদুর
হতে নগ্ন সত্যের ধরাতলে,
দেহের শিশি খুবই
পলকা একটু
যত্নহীন
হলেই সব কিছু শেষ, পরিমণ্ডলে রয়ে
যায় কিছু সুরভিত স্মৃতির মিহি
কণা, ভাসন্ত এক অনুভূতি,
কিছু সিক্ত কিছু উষ্ণ,
যাকে বলে
অসময়ের স্যাঁতসেঁতে ভাব, হৃদয় - -
তখন থমথমে আকাশ, মেঘ
ঘনিয়ে আসে চোখের
তীরে, কিন্তু এক
ফোঁটা ও
ঝরে না, সন্ধ্যার বুকে ফুটে রয় বহু
মরুলিলি গন্ধবিহীন - -

* *
-  শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
 art by NORA KASTEN

কাচিক ডানার প্রতিফলন - -

চিরদিনের প্রীতি, আমি জানি কোনো -
ভাবেই ব্যবহারিক হতে পারে
না, হাড় মাংসের এই
খাঁচার আছে
নিজস্ব
বাধ্যবাধকতা, তাই বারংবার পেঁচিয়ে
গুছিয়ে তার প্রেমের দাবি, অনেক
সময়ে কেমন যেন অপ্রাকৃত
মনে হয়, তবুও ওই
অনুনয়ের
ফাঁদে না চাওয়ার সত্তেও, হৃদয় যায় - -
আটকিয়ে, হটাৎ তখন জীবন
যেন শিশিরে ভেজা
পদ্ম পাপড়ি,
আর - -
হলদে সকাল অকস্মাৎ যেন মায়াভরা
দিবা স্বপ্ন ! হৃদয় চায় খুলে দিতে
সমস্ত বন্ধ বাতায়ন, দেখতে
চায় উড়ন্ত প্রজাপতির
কাচিক ডানার 

প্রতিফলন।

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
Pastel by Lyn Diefenbach

রবিবার, ৩১ আগস্ট, ২০১৪

স্থায়ী অধিবাস - -

মানুষের মূল্য যেখানে উৎকৃষ্ট সেই
তত্ববিজ্ঞানের আমি অভিলাষী,
মঠ মন্দির, আপন পরের
বাহিরে সে পবিত্র
মনের পূজা -
বেদি,
যেখানে সমস্ত মান - অভিমানের -
ঘটে অবসান, জীবন খুঁজে
পায় বাস্তবিক আত্ম -
জ্ঞান, যেন
বিলুপ্ত
মরু নদী কুঁড়িয়ে পায় স্রোতের - -
উদ্গম স্থান ! দুই পারে
উত্তরোত্তর ভরে
ওঠে হরিৎ
প্রদেশ,
গড়ে ওঠে প্রকৃত সভ্যতা, যেখানে
কেউ দেখতে চায় না পরিচয়
পত্র, ধর্ম যেখানে কেবল
ব্যক্তিগত বিশ্বাস,
বুকের
ভেতরে যেথায় অদৃশ্য দেবতার - -
স্থায়ী অধিবাস !

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
art by Lars_Eje_Larsson

বুধবার, ২৭ আগস্ট, ২০১৪

নেগেটিভ স্মৃতি - -

অনেক নেগেটিভ স্মৃতি পড়ে থাকে
উপেক্ষিত, চিত্রশালার অন্ধ -
কোণে, শুকিয়ে যায়
সময়ের সাথে
অনুরাগী
দ্রবণ,
ভুলে যায় মানুষ রাত ঘিরতে না
ঘিরতে ওই সকালের কচি
আলোর কাহিনী,
যুগের নিজস্ব
আইন
আছে বৈকি, জীবন যেন দূরগামী
দুরন্ত রেলগাড়ি, পিছনে রয়ে
যায় যথারীতি বাবলা
গাছ, পুকুর মাঠ,
মাছরাঙা
সন্ধের
আকাশ, টেলিফোনের তারে কিছু
ঝুলন্ত চড়ই পাখির ঝাঁক !
দুলন্ত কাঁশফুলের
মাঝে কিছু
হারানো
শৈশবের মধুরিম ডাক, কলমির -
গন্ধে তখন চেয়ে থাকে ভীরু
ভালবাসা উন্মুক্ত
আকাশ !
নিঃশব্দ সন্ধ্যার অন্ধকার, ভাঙা
আরশির বুকে টিপ টিপ
জ্বলে সিক্ত ভাবনা
খুবই একাকী
ও নির্বাক।

* *
- শান্তনু সান্যাল 
 

http://sanyalsplanet.blogspot.in/
art by Ray Hendershot

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪

গহিন নিঃশ্বাসে - -

সে কোন এক জোছনা ভরা শরৎ -
নিশীথে, হাসনুহানার সঘন
কুঞ্জে, দিব্য প্রণয়ের
শীত দহনে !
যুগল
কায়া যখন একাকার শাশ্বত মিলনে,
হয়'ত দেখেছে উচ্চ দেবালয়ের
স্বর্ণকলশ কিংবা ছিল
সাক্ষী চাতকের
করুণ
ডাক, হয়'ত দেখেছে  আকাশ পথ
হতে উড়ন্ত সারসের জোড়া,
সেই মধ্য যামিনীর
শিউলি ঝরার
বেলায়
জীবন গেছে হয়ে অবিনশ্বর অগ্নি
বলয়, সে এক অপরিভাষিত
ভালবাসা জড়িয়ে রয়
গহিন নিঃশ্বাসে
জন্ম -
জন্মান্তর ধরে, শিরায় - শিরায় - -
আত্ম তন্তুর সাথে !

* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
 
artist Maureen Bainbridge

সোমবার, ২৫ আগস্ট, ২০১৪

মৌন সংকলাপের মাঝে - -

 অন্তরঙ্গন গাছপালা, এবং এক চিলতে
রোদের সেই মৌন সংকলাপের
মাঝে, কোথায় যেন, অচিন 
বিন্দুতে জীবন খুঁজে
বেড়ায় তার
দখল !
সে এক বিশুদ্ধ অনুরাগ অথবা অদম্য
অভিলাষ কিছুই হতে পারে,
অস্বাভাবিক বলতে
এখানে কিছুই
নেই, শুধু
নিজস্ব দৃষ্টিভঙ্গি, সবাই সুখী হতে চায়,
সবাই ছুঁতে চায় উন্মুক্ত হাসির
জন্মাধিকার, কিন্তু কত
জন যে সফলতা
অর্জিত করে
সেটা
আবার ভিন্ন ব্যপার, সে এক নৈসর্গিক
অনুভূতি, বিষের পাত্রে অদৃশ্য ঝরে
প্রণয় সুধা বিন্দু বিন্দু, রাজন
নিঃশব্দ চেয়ে রয় রাজ -
রানী মীরার
উজ্জ্বল
মুখপান, আর স্বঝঙ্কৃত সেতারের মধুর
তান - -

* *
- - শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.in/
art by Marni Maree

রবিবার, ২৪ আগস্ট, ২০১৪

দিব্য প্রলেপ - -

তার প্রেমের আদল, ভেসে ওঠে -
কল্পলোকের অতিক্রমে !
যখন এ জীবন
সুদুর
নামীব মরুপ্রান্তরের বালুকণায়
মিশ্রিত, তখন সে হটাৎ
নীলনদের পারে
পীরামিডের
দেহে
লিখে যায় মেঘবর্ণ নিগূঢ় ছন্দ !
তার অদৃশ্য রূপের ওই
অপরূপ মায়া গড়ে
যায় ভূগর্ভস্থ
জলধারা,
যখন
পৃথিবীর বুকে মহা বিনাশের -
ছায়া, তখন দেখি সে
অনাহুত সন্ধ্যার
বৃষ্টি, ঝরে
যায়
অনিবার লয়ে ভাঙা দেউলের
চূড়া হতে, জ্বলন্ত গ্রামগঞ্জের
পথে, বৈষম্য বিহীন
সুজন মানবের
অশ্রু জলে,
তখন
দগ্ধ হৃদয়ে আশার দিব্য প্রলেপ,
কে যেন রেখে যায় সান্ধ্য
প্রদীপের সাথে, সমস্ত
সঙ্কুচিত আলোর
জগৎ তখন
সহসা
উদ্ভাসিত, চন্দনবন হতে বহে
আসে তখন সুরভিত
সমীরণ !

* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
fragrant