বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
শুক্রবার, ২ জানুয়ারি, ২০১৫
নিস্তব্ধ অন্তরে - -
আমার নিজস্ব বলতে কিছুই'ত ছিল
না এই জগতে, না দুই গজ জমি
না এক ফালি নীলাকাশ !
রিক্ত হাতের চির
ঘুরাঘুরি,
তাহলে কোন দুঃখে নীরব রাতে এই
জীবন করে একাকী ক্রন্দন,
নিশি পুষ্পের নিয়তি
যখন ঝরে
যাওয়া
তবে কেন এত বুকের বৃন্তে জড়িয়ে
রাখা, সারা রাত নির্বাক, সে
চেয়ে রইলো অজবীথি,
চোখের তীরের
ওই এক
বিন্দু বর্ষণে ছিল জীবনের অন্ত:শীল
শ্রাবণ, চন্দ্র বিহীন রাতে, তুমি
ছুঁয়ে ছিলে বোধ হয়,
আমার চোখের
মরু প্রান্তর,
তাই বুঝতেই পারো নি তফাৎ, ওই
শিশির ও অশ্রুর মাঝের সূক্ষ্ম -
রেখা, সে এক অভ্যন্তরীণ
ব্যাপার, সহজে
উপলব্ধ
হয় না, কেবল হৃদয়ে অনুভব করা
যায়, যাকে বলে এক জনমে
হাজার জনমের সুখ, শত
শত প্রবাহের সে
এক উদার
বুকের নদী, বহে যায় নিস্তব্ধ অন্তরে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Solo Song Red Poppy
না এই জগতে, না দুই গজ জমি
না এক ফালি নীলাকাশ !
রিক্ত হাতের চির
ঘুরাঘুরি,
তাহলে কোন দুঃখে নীরব রাতে এই
জীবন করে একাকী ক্রন্দন,
নিশি পুষ্পের নিয়তি
যখন ঝরে
যাওয়া
তবে কেন এত বুকের বৃন্তে জড়িয়ে
রাখা, সারা রাত নির্বাক, সে
চেয়ে রইলো অজবীথি,
চোখের তীরের
ওই এক
বিন্দু বর্ষণে ছিল জীবনের অন্ত:শীল
শ্রাবণ, চন্দ্র বিহীন রাতে, তুমি
ছুঁয়ে ছিলে বোধ হয়,
আমার চোখের
মরু প্রান্তর,
তাই বুঝতেই পারো নি তফাৎ, ওই
শিশির ও অশ্রুর মাঝের সূক্ষ্ম -
রেখা, সে এক অভ্যন্তরীণ
ব্যাপার, সহজে
উপলব্ধ
হয় না, কেবল হৃদয়ে অনুভব করা
যায়, যাকে বলে এক জনমে
হাজার জনমের সুখ, শত
শত প্রবাহের সে
এক উদার
বুকের নদী, বহে যায় নিস্তব্ধ অন্তরে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Solo Song Red Poppy
বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০১৫
দিব্য সুরের ধারা - -
জানি না কে সে, মৃত অন্ধকার পেরিয়ে,ক্লান্ত পায়ে, নিশীথের মায়া ভেঙে,
সদর দরজার মুখে দাঁড়িয়ে
রয় সারা রাত, বাহ্য
উঠোনের ধারে
রেখে যায়
গন্ধে মোড়ানো রঙীন খামে, কিছু অদৃষ্ট
স্বপ্নের চিঠি ! কিছু অভিনব আশার
লতা, প্লাস্টার খসা দেয়ালে
খুঁজে স্থায়ী ছাওনির
ঠিকানা, জানি
না কে সে
রাত্রি শেষে, কুয়াশায় ভেজা বুনো ফুলের
গায়ে, রেখে যায় অদৃশ্য বাউলের
একতারা, পাখিদের জাগরণে
খুঁজে জীবন তোমার
সিক্ত ভালবাসা,
জানি না
কারা ছিল শ্রীমন্ত, যারা খুঁজে পেয়েছে - -
দিব্য সুরের ধারা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪
দ্বিধাগ্রস্ত সমাজ - -
এরা কোন অসুর যুগের প্রাণী, নিমিষে -
গেছে নিভিয়ে সদ্য জ্বলন্ত দীপ -
মালিকা, কিসের জন্য
এত উদ্বায়িতা,
কোন
নির্মম দেবতার এরা উন্মাদিত অনুচর,
কোন সত্তার নামে করে গেছে
নিরীহ শিশুদের নৃশংস
হত্যা, এ কেমন
মূক বধির
সমাজ
সব কিছু দেখেও যেন অন্ধ হয়ে চলেছে -
ক্রমশঃ, আসলে এখানে আমরা
সবাই যেন অদৃশ্য রোগে
হয়ে উঠেছি পঙ্গু,
প্রতিবাদ
করতে ভয় পাই যাকে বলে গণ ভীরুতা,
ওই স্ব - স্বার্থের গুটির মাঝে বুনে
চলেছি নিজস্ব এক রেশমের
দুনিয়া, আর আছি
সংজ্ঞাহীন
নিজের ঘরে নিজের রচিত অনাম নগরে,
যদিও চার পাশে ধু ধু করে জ্বলে
উঠছে মানবতার ধোঁয়া,
এটায় কি জীবনের
মর্ম, নিজের
বাইরে
কেন মানুষ বেরিয়ে আসতে আজ খুবই
দ্বিধাগ্রস্ত - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Connie Towns WATERCOLOR
গেছে নিভিয়ে সদ্য জ্বলন্ত দীপ -
মালিকা, কিসের জন্য
এত উদ্বায়িতা,
কোন
নির্মম দেবতার এরা উন্মাদিত অনুচর,
কোন সত্তার নামে করে গেছে
নিরীহ শিশুদের নৃশংস
হত্যা, এ কেমন
মূক বধির
সমাজ
সব কিছু দেখেও যেন অন্ধ হয়ে চলেছে -
ক্রমশঃ, আসলে এখানে আমরা
সবাই যেন অদৃশ্য রোগে
হয়ে উঠেছি পঙ্গু,
প্রতিবাদ
করতে ভয় পাই যাকে বলে গণ ভীরুতা,
ওই স্ব - স্বার্থের গুটির মাঝে বুনে
চলেছি নিজস্ব এক রেশমের
দুনিয়া, আর আছি
সংজ্ঞাহীন
নিজের ঘরে নিজের রচিত অনাম নগরে,
যদিও চার পাশে ধু ধু করে জ্বলে
উঠছে মানবতার ধোঁয়া,
এটায় কি জীবনের
মর্ম, নিজের
বাইরে
কেন মানুষ বেরিয়ে আসতে আজ খুবই
দ্বিধাগ্রস্ত - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Connie Towns WATERCOLOR
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪
ভাঙন ভরা শব্দ - -
সে ফিরিয়ে আনতে চায় আমায়, -
আবার পূর্ববৎ অবস্থায়,
স্পন্দনশীল, জীবন্ত
দোলায়মান,
কিন্তু
সেটা কি সম্ভব, আমি দুঃখিত, কি
ভাবে যে তাকে বোঝাই, খুবই
মুশকিল, জীবাশ্ম হতে
পুনরায় মৌলিক
দেহের
প্রাপ্তি ! এখন আমাদের মাঝে এক
অদৃশ্য অনুভূতির ছাড়া
কিছুই নেই বাকি,
তবুও তার
চোখের
মায়া জড়িয়ে রাখতে চায় জানি না
কেন, অতীতের হারানো
সিক্ত ভাবনার মণি
মুক্তা, অবশ্যই
বুকের
দূর সরানো সৈকতে, কিছু ভাঙ্গা
চুরা ঝিনুকের খোল ছাড়া,
আর কিছুই নেই !
সাগরের ওই
উচ্ছিষ্ট
ভূমিতে সে খুঁজে চলেছে হারানো
কিছু পদচিহ্ন, কিছু ফিরে
আসা অনুরণনের
ভাঙন ভরা
শব্দ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by Lin Ching-Che
আবার পূর্ববৎ অবস্থায়,
স্পন্দনশীল, জীবন্ত
দোলায়মান,
কিন্তু
সেটা কি সম্ভব, আমি দুঃখিত, কি
ভাবে যে তাকে বোঝাই, খুবই
মুশকিল, জীবাশ্ম হতে
পুনরায় মৌলিক
দেহের
প্রাপ্তি ! এখন আমাদের মাঝে এক
অদৃশ্য অনুভূতির ছাড়া
কিছুই নেই বাকি,
তবুও তার
চোখের
মায়া জড়িয়ে রাখতে চায় জানি না
কেন, অতীতের হারানো
সিক্ত ভাবনার মণি
মুক্তা, অবশ্যই
বুকের
দূর সরানো সৈকতে, কিছু ভাঙ্গা
চুরা ঝিনুকের খোল ছাড়া,
আর কিছুই নেই !
সাগরের ওই
উচ্ছিষ্ট
ভূমিতে সে খুঁজে চলেছে হারানো
কিছু পদচিহ্ন, কিছু ফিরে
আসা অনুরণনের
ভাঙন ভরা
শব্দ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by Lin Ching-Che
মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০১৪
সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪
রাত্রি শেষে - -
আজ আমি জলশূন্য নদী, বুকে জড়িয়ে আছি -
বালির স্তুপ, পুরাতন শিলা স্তর, জীব -
বনস্পতির বহু খোল, নিখোঁজ
দুই কিনারা, অনেক
কিছুই এই
জগতে রয় যায় অবর্ণিত, আমি জানি সে রোজ,
রাতের শেষ প্রহরে, যখন নিশিপুষ্পের
গাছ, ঝরা ফুলের সাথে দাঁড়িয়ে
রয় সটান, আর বিন্দু -
বিন্দু ঝরে
আকাশের অশ্রু, তখন দেখি, এলোমেলো আঁচল
গুছিয়ে কাঁধে, সে বেরিয়ে পড়ে বহু দূর
উড়ু উড়ু পায়ে, তার দগ্ধ চাহনি
এমন সময়ে খুঁজে শ্রাবণী
মেঘের ঠিকানা,
বিলুপ্ত নদীর
তীরে সে বসে থাকে একাকী সকাল অব্দি, কিন্তু
যথারীতি, দিগন্তের আকাশ থাকে মেঘশূন্য,
ফিরে আসার পথে সে রেখে আসে
কিছু ফণীমনসার ফুল নদীর
পাষাণী বুকে, আস্তে
করে, নিঃশব্দ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Ottorino De Lucchi 1951art
বালির স্তুপ, পুরাতন শিলা স্তর, জীব -
বনস্পতির বহু খোল, নিখোঁজ
দুই কিনারা, অনেক
কিছুই এই
জগতে রয় যায় অবর্ণিত, আমি জানি সে রোজ,
রাতের শেষ প্রহরে, যখন নিশিপুষ্পের
গাছ, ঝরা ফুলের সাথে দাঁড়িয়ে
রয় সটান, আর বিন্দু -
বিন্দু ঝরে
আকাশের অশ্রু, তখন দেখি, এলোমেলো আঁচল
গুছিয়ে কাঁধে, সে বেরিয়ে পড়ে বহু দূর
উড়ু উড়ু পায়ে, তার দগ্ধ চাহনি
এমন সময়ে খুঁজে শ্রাবণী
মেঘের ঠিকানা,
বিলুপ্ত নদীর
তীরে সে বসে থাকে একাকী সকাল অব্দি, কিন্তু
যথারীতি, দিগন্তের আকাশ থাকে মেঘশূন্য,
ফিরে আসার পথে সে রেখে আসে
কিছু ফণীমনসার ফুল নদীর
পাষাণী বুকে, আস্তে
করে, নিঃশব্দ !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
Ottorino De Lucchi 1951art
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)





