মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

বাঞ্ছিত অনুদান - -

এখানে সকাল আনে অভিনব আহ্বান,

আকাশপ্রান্তে লিখে যায় জীবনের 
গীতি কাব্য, কিছু রঙ্গীন 
অনুভূতি কিছু 
ধুসর 
আখ্যান, কখনো যদি সম্ভব এসো - 
নিজস্ব আবৃত হতে বাহিরে,
অনেক সংগুপ্ত আবেগ
চায় মসৃণ স্পর্শ,
বহু না 
বলা কথাগুলো চায় পরিত্রাণ, আঁখি 
কোণের নিবৃত্ত আলোর বিন্দু 
ঝরে যেতে চায় অবিরল 
ভাবে, যদি সম্ভব 
কোনো দিন 
বোঝার 
চেষ্টা করো সজল চোখের প্লাবিত 
শব্দের অভিজ্ঞান, হয় ত 
ওই ঝরিত বিন্দুর 
মাঝে খুঁজে 
পাবে 
জীবনের মুক্তি স্থান, বহু দিনের - 
বাঞ্ছিত প্রণয়ী অনুদান !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

সে দেখি নি সকাল - -

অস্থিরতার সঙ্গে তার তীব্র পদক্ষেপে অনেক 

কাছে আসা, বিব্রত করি নি আমায়, 
শুধু মনে পড়ে ছিল সে দিন ওই 
ঘুড়ির সুতার গায়ে জড়ানো
কাচের গুঁড়া, ও 
কপোতের  
রক্তঝরিত ডানা, অসহায় দুটি চোখ,
আশ্রয় খুঁজে চলেছে যেন পালঙ্কের
নিচে, এক রাতের জন্য যদি
নিঃশ্বাসটি ধরে রাখে 
ছোট্ট জীবন ক'
এক মুহূর্ত, 
আমি ও বাধা দিতে চাই নি তার এই ভাবে 
উটকো অনুপ্রবেশ কে, কোথায় যেন 
মায়া ছুঁয়ে ছিল গভীর মনে, 
তাই তাকে ধরে বাহির 
করি নি, আলোটা
নিভিয়ে দিয়ে 
ছিলাম সহজ মনে, অবশ্যই  ইচ্ছে ছিল তার 
ক্ষত স্থানে আলতো স্পর্শ করে বুকে 
জড়িয়ে বলি সব ঠিক হয় যাবে, 
জীবনের এখানেই ত'
ইতি নয়,
আবার  নীলাকাশে তুমি উড়ে যাবে বহু দূর 
স্বপ্নাঞ্চলে, হয় ত পেয়ে যাবে হারানো 
ঝাঁক, ঘুমের ঘোরে ভুলে গেছি 
জানালা টানতে, সকালের 
কচি আলোয় খুঁজে 
ছিলাম তাকে, 
সারাটা  ঘরে, পালঙ্কের  নিছে, আলনার  পিছে,
ঠাকুর  ঘরে, সব জায়গায়, উদাস মনে 
যখন এসে দাঁড়িয়ে আছি অলিন্দ 
ধরে, হটাত দেখি মেঝের 
উপরে ছড়িয়ে
ছিটকে 
আছে ক' এক ফোঁটা রক্ত, কিছু ছেঁড়া পালক।

— শান্তনু সান্যাল



বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

ফেরত চিঠি - -

রহস্যময়ী নয়নের সেই দূরস্থ অঞ্চলে 
লুকিয়ে 
রয় তৃপ্তির উৎস, অস্থির জীবন খুঁজে
মরে পরিতুষ্টির জলধারা, তার 
প্রেমের সীমানায় আছে 
অদৃশ্য কাঁটার 
কাঠগড়া,
সুরভিত ভাবনার ছদ্ম পুষ্পে সাজানো, বহু - 
মরিচিকার জল বিন্দু, জীবন প্রায়ই 
ফিরে আসে রিক্ত হাতে, নিয়ে 
বুকে গভীর আঘাত, 
স্বপ্ন কি বাস্তব !
তফাৎ
করা সহজ নয়, রাত্রি শেষে সে এক উড়ন্ত 
আলোপতঙ্গ, হারিয়ে যায় সঘন 
কুহেলীর পথে, আঙ্গুলের 
ডগায় ভেসে উঠে 
কিছু রেশমী 
দাগ !
নীল আঁধারে জীবন খুঁজে তার বিলুপ্তির -
কারণ, নীরব চোখ শুধুই চেয়ে
রয়, আকাশ কুসুমের 
একটানা ভাবে 
ঝরে 
যাওয়া, জোছনা কি আগুনের আঁচ বুঝে 
উঠতে গিয়ে দেখি সকাল, নির্বাক
ভাবে দাঁড়িয়ে আছে সদর 
দরজার মুখে, হাতে 
নিয়ে একরাশ 
নামহীন 
বুনো ফুলের অগোচর গন্ধে জড়িত, এক 
ফেরত চিঠি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

blossom of emotion 

রবিবার, ১৬ জুলাই, ২০২৩

নিঃশ্বাসের সুতো - -

সুদূর আকাশের নীহারিকা ছিল তার 

তথাকথিত ভালবাসা, ভাঙা
অলিন্দের প্রান্তে জীবন 
ছিল খুবই নিরীহ 
ভীষণ একা, 
শেষ 
রাত্রির ঠিক কিছু ক্ষণ আগে, ভেঙে 
পড়েছে ক্রমশঃ তারক মালা,
আবেগী মন, পুঙ্খানুপুঙ্খ
খুঁজে মরেছে তার 
হারানো 
বিন্দু,
দিগন্ত পারে, সাগরের বুকে, পৃথিবীর 
অস্পৃষ্ট ভূ ভাগে, শূন্য নীল 
উপত্যকার গহ্বরে !
ফিরে যাওয়া 
মধুমাসের 
পথে !
জনবিরল মরুভূমির দহনে, শ্রাবণী - 
রাতের হাহাকারে, ভাবনার 
লাজুক তন্তুর মাঝে 
সে ছিল সুপ্ত 
চির 
মৌন, নিঃশ্বাসের সুতো ধরে নিজের 
মখমলি হাতে - - 
* * 
— শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


বুধবার, ১২ জুলাই, ২০২৩

আনুষ্ঠানিক প্রত্যাশী - -

তার গভীর চোখের বাসনায় সুস্পষ্ট 
ভাবে ভেসে উঠে, পরিপূর্ণ রূপে 
দেহ ও প্রাণের দখল, সে 
নৈতিকতার সংজ্ঞা
বোঝে না,
সেই প্রাকৃত সত্যের মাঝে হৃদয় খুঁজে 
ভালবাসার টেকসইতা, অকূল 
সুবাস, কুয়াশা সরিয়ে 
উন্মুক্ত নীলাকাশ,
অবশ্যই 
অজবীথির দুনিয়া চিরদিনই রহস্য 
ভরা, স্পর্শকাতর জীবন 
শুধুই পুষে যায় 
ভাবনার 
শিশু 
খুবই যত্নে, পরবর্তী কালে তার নজরে, 
দৈহিক প্রাপ্তির পরে, অনন্তকালীন 
প্রেম রয় যায় পাট করা 
প্রাণের রেশমী 
বস্ত্র খানি,
সিন্দুকে বন্ধ, আনুষ্ঠানিক প্রত্যাশী - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
 no idea about painter 6


মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

হয়ত দেখা হবে - -

তাদের বিজয়গাথা লিখে রইলো ভাঙা গাছের
দণ্ডমূলে, অবশ্যই সব গাছ মরে যায় না,
গোপন ভাবে, ওই নীল আকাশের
অশ্রু, ফুটিয়ে আনে একরাশ
কচি পাতার গুচ্ছ।
পুনরায় ধ্বংস
শহর জেগে
ওঠে
নতুন হলুদ সকালে, যেন দুঃস্বপ্নের সাগর - -
গুটিয়ে নিয়েছে নিজের ভিতরে সহস্ত্র
উগ্র ঢেউ, শহর সীমানায় আবার
উঠছে গাঢ় কমলারঙ্গী বিরাট
সূর্য আর কুয়াশার মাঝে
খেলছে নিরীহ শিশু -
দের এক দল।
জীবন
এই ভাবেই ভেসে ওঠে সমস্ত বিঘ্ন বাধা পেরিয়ে,
মৃত সাগর হতে গঙ্গার ভাসন্ত দ্বীপে, মানুষ
পুনরায় লিখে ইতিহাসের অভিনব
পাতা, যেমন কিনারা হারিয়ে
নতুন তটভূমি খুঁজে নেয়
ক্ষিপ্র নদী, হয়ত
তুমিও হারিয়ে
গেছো মেঘ -
ছায়ার
উজান দেশে, আর আমি খুঁজে চলেছি তোমায় -
অন্তহীন আবেশে। 
* *
— শান্তনু সান্যাল 



 

রবিবার, ৯ জুলাই, ২০২৩

চির বন্দিনী - -

শৃঙ্খল মুক্ত কোথায় মৃত্যুর পরে ও 

প্রাণ আমার, বহু খণ্ডিত দেহ 
হয় ত পুড়িয়ে এসেছে 
সমাজ, কিছু 
অশ্রু 
বিন্দু, কিছু দুঃখপ্রকাশ এটায় কি 
নিয়তি আমার, অগ্নি কি 
করেছে পূর্ণ দহন 
নারীর 
অপমান, আত্মা এখনো করে - -
সন্ধান, কোথায় আছে 
গর্ভ ধারণের 
মূল্য !
কোথায় আছে গৌরব স্থান যে 
মানবী কে করে ছিল 
দেবীর রূপে 
আহ্বান। 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Soul Painting