শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১২

ছদ্ম খোলস - -


নিয়ে ধূমায়িত অনুভূতি রাত দাঁড়ানো 
সদর দরজায়, নীরবতা ভেঙ্গে 
জানিত গন্ধ ভরে যেতে 
চায় গভীরতম 
মনের 
শুন্যতা, সে আবার লুন্ঠিত হতে চায় -
আমার প্রণয়ে, সে পুনরায় উজাড়
করে যাবে সঞ্চিত নিশি -
পুষ্পের সুরভিত 
পৃথিবী,
তার ওই অগ্নিবলয় পার করে অগোছাল
ভাবে অনুপ্রবেশ করা, উদ্বেলিত 
করে যায় সুপ্ত বুকের স্থির 
ভালবাসা, আমিও 
যত্নহীন খুলে 
দিতে চাই 
তথাকথিত প্রবুদ্ধ মানুষের ছদ্ম খোলস - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

painting by Winslow Homer

বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১২

স্ব বিশ্লেষণের পথে - -


বৈরাগ্যের মুখোশ রেখে এসেছে জীবন ওই 
দেয়ালের মায়াবী আঁকড়ায়, এখানে 
সত্যের প্রতিফলন, কলঙ্কিত 
নায়কের আর্বিভাব,
নিজের ভিতরে 
নিজেকে 
খুঁজে পাওয়া, চক্রব্যুহ ভেঙে অভিমন্যুর 
পুনর্জন্ম, নগ্ন দেহে গন্গনে অঙ্গার 
শয়ন, এতই কি সহজসাধ্য !
চেহারার উপরে লিপ্ত 
আরেকটি স্তর 
যখন যায় 
খসে, চোখের সামনে ভেঙে চুরমার তখন 
অন্তরতমের দর্পণ, ওই ভাঙ্গনের
মধ্যম পথে লুকিয়ে রয় 
উদ্ভাসিত রহস্যের 
জগৎ,পাপ 
পুন্যের
লেখ চিত্র, পুনঃ প্রবর্তনের প্রক্রিয়া, আঁচ 
থেকে নিস্তার, পরিপূর্ণ জীবনের 
মন্ত্র প্রাপ্তি, স্ব মুল্যাঙ্কনের
পুনরাবৃত্তি - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

art by El Perro Morao

বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২

সবে ত আরম্ভ - -


না এখানে শেষ নয়, সবে ত আরম্ভ, অনেক পথ 
বাকি, সুদুর পাহাড়ের গায়ে নেমে আসে নি 
এখনো আঁধার, শুধুই মেঘের ছায়া 
করে যায় অলীক সৃষ্টি, না 
এখনো ছড়ায় নি 
বুনো ফুলের 
গন্ধ, 
উঠে নি সান্ধ্য আরাধনার দিব্য অনুভূতি, জ্বলে 
নি এখনো বুকের নীরব প্রদীপ, কিছু ক্ষণ 
আরো যদি কাছে থাক, হয় ত শাপ
মুক্ত হবে প্রণয়ের অভিশপ্ত 
পাষাণী প্রতিমা, এখনো 
নিবন্ত ভাবনার 
যজ্ঞ শিখা,
হয় 
ওঠে নি জীবন্ত আবেগের ঋচা, কিছু সময় যদি 
আরো ছুঁয়ে থাক লাজুক হৃদয় স্পন্দন, 
সম্ভবতঃ জীবন হয় উঠবে 
খাঁটি সোনা - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

no idea about the painter 1

মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১২

নোঙ্গর বিহীন - -

কিছু ক্ষণের বিরতির পরে ঝরেছে শিউলির শাখা,
ওই অন্তরালের গোপন মুহূর্তে, হয় ত তুমি 
ভরে গেছ হৃদয়ের শুন্যতা, অদৃশ্য 
স্পর্শে অভিশপ্ত পাষাণী দেহ, 
হয় উঠেছে জীবন্ত এক 
সুপুরুষ, বলিষ্ঠ 
মাংস পেশী 
যুক্ত !
মাটির খেলনা, নীরন্ধ রাতের অন্ধকারে খেলেছো
ভাঙনের খেলা, যত ক্ষণ না ভেঙে গেছে 
সম্মোহনের পলকা সারণী, ছড়িয়ে 
একাকার যখন নিশিগন্ধার 
পাপড়ি, তুমি খুঁজে 
চলেছ হারানো
সুবাস !
অন্তঃশীল চোখের কোণে, এক ঝিলিক জোছনার -
বিন্দু শুধিয়ে গেছে, তোমার অন্তহীন
ভালবাসা এখনো যায় নি ঝরে,
ধরে আছে বুকের পাঁজর, 
ঠিক পুষ্পরজ সম 
ফুলের অন্তরে, 
ভোরের 
পথ চেয়ে, জীবন কিনারা যেন ছাড়তে চায় না -
জর্জরিত নৌকা, নোঙ্গর বিহীন, পঙ্ক 
নিমজ্জিত শতদলীয় ভাবনা,
চিরস্থির অনুরাগী 
মন তোমার 
ছাড়া 
কিছুই নিতে চায় না, ছড়িয়ে রয় চতুর্দিকে মায়াবী 
জগৎ, মণিমুক্ত,বহুমূল্য ধাতুর খনি - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

night flower 1




সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২

চিরদহনের অঙ্গার - -


ওই নেত্র পল্লবের ডগায় অস্থির জলবিন্দু !
জনশূন্য করে গেছে, হৃদয়ের হরিৎ
প্রদেশ, মরু প্রান্তর নিয়ে বুকে 
জীবন ঘুরে মরে মৃগ 
তৃষ্ণার পিছনে, 
করে ত্রাহি 
ত্রাহি !
কিসের লাগি ধেয়ে যায় নিশীথের আঁধারে,
নাহি চন্দ্র আকাশে নাহি নীহারিকার 
কোনো হদিস, কার চোখের 
দীপ্তি টেনে নিয়ে যেতে 
চায় সুদুর অদৃশ্য 
জল স্রোতে,
বিচিত্র 
কৌতুহল, প্রণয়ের যক্ষ প্রশ্ন নিয়ে উপস্থিত, 
নীলাভ সঘন রাত্রি হঠাৎ যেন 
মহাকায় দর্পণ, প্রেমের 
অগ্নি পরীক্ষার 
জন্য করে 
যায় 
নির্বস্ত্র, ওই আবরণহীন গায়ে মেখে যায় -
চিরদহনের অঙ্গার - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

Warhammer-Weib's painting venture 

রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১২

অভ্যন্তরীণ জগৎ - -

নিস্তব্ধ যখন গোটা বহিরঙ্গ পৃথিবী, উত্কন্ঠিত 
অভ্যন্তরীণ জগৎ, খোলস খুলে সেই মুহূর্তে
লতিয়ে উঠতে চায়, ভাবনার লাজুক 
ব্রততী, দেহের সেই পুরাতন 
প্রাচীরে খুঁজে বেড়ায় 
প্রকৃত সিঁড়ির
ধাপ, 
অসামান্য এখানে কিছুই নয়, নৈসর্গিক আদান 
প্রদান, বন্দী সুবাসের মুক্তির আহ্বান,
মৌন তৃষা, উদ্বেলিত আবেগ -
নির্ঝর, উচ্ছ্বাসিত তখন 
সুপ্ত অভিলাষ, 
বুকে 
জড়িয়ে রাখতে চায় জীবন, তার প্রণয় সুধার -
বন্য প্রবাহিনী, নিবিড় নিঃশ্বাস, কাচিক - 
আঁচ, তার প্রেমের অজেয় বিশ্বাস,
দুই বাহুর মাঝে প্রতিভাসিত
যেন উন্মুক্ত আকাশ,
পরিপূর্ণ গন্ধিত 
ভাবাবেশ !
সুদুর 
দিগন্তে, প্রগাঢ় মেঘের সাথে কেঁপে উঠে বিদ্যুত 
চমক অবিরাম - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
midnight moon by karil

শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১২

অন্য জগতে - -

মুখরিত মৌন, পুরাতন মানসিকের ভাঙন !
সে ধরে হাত, নিয়ে যেতে চায় সুদুর 
অন্তরিক্ষ পার, কোন এক 
অজ্ঞাত কল্প লোকে,
বহে যায় 
যেখানে আলোর নির্ঝর, ভেসে রয় প্রণয়ের 
সুগন্ধসার, কিশলয় পাতায় লিখে 
যায় অদৃশ্য কবি অনন্য 
ধরণের জীবন্ত 
কবিতা, 
ঘোরের কুয়াশায় জীবন ধাবনশীল, মেঘের 
গুহার সেই গূঢ়মার্গ, নীলাভ অন্ধকার,
তার আসক্তিময় ডাক, দেহ ও 
প্রাণ তখন পরাশ্রিত, ওই 
বিচিত্র চলচ্ছবির 
মত হৃদয়ের 
অবস্থা,
সরে চলেছে পায়ের জমি, দিগন্ত, তারক বৃন্দ 
অনেক পিছে বিলীনতার পথে - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/



the artwork of Elizabeth Weber