বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১২

আনুগত্য ছাড়া - -

নেই পার্থক্য যেখানে ব্যথা ও হাসির মাঝে, 
সেই অনুভূতির মূলবিন্দু, খুঁজতে 
চায় পাগল মন, জানি 
সহজ কোথায় 
তার 
চোখের অনুবন্ধ ভেঙে দূর সরে যাওয়া -
তাই পুনরায় ফিরে আসা আবার 
জীবনের অর্থ খোঁজা, এক 
অনিবার যাওয়া 
আসার 
প্রক্রিয়া, আর তার নির্মেঘ চোখের এক 
উন্মুক্ত পান্থশালা, খুবই কঠিন,
ভাবনার অলিখিত চুক্তির
প্রত্যাহার করা, যা 
কিছু আছে 
সম্মুখীন, ভালো কি মন্দ, সহজ ভাবে -
শুধুই গ্রহণ করা, স্বপ্ন কি বাস্তব 
তার প্রণয়ের মায়া, সে 
নিজেই জানে, এক 
আনুগত্য 
ছাড়া এই মুহূর্তে আমার কাছে কিছুই 
নেই - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
pinting by Veronica Winters 

বুধবার, ৫ ডিসেম্বর, ২০১২

পুনর্গঠনের সম্ভাবনা - -

অপূর্ণতার দুঃখ নিজের জায়গায়, তা বলে 
কি সব কিছু অর্থহীন ! স্ব বৃত্তের 
বাহিরেও আছে অসীম 
সুখের বিন্দু 
সঞ্চয়ের 
মনোবৃত্তির দরকার প্রতি মুহূর্তে, পরকলা 
নির্মিত ছিল তার প্রণয়ের প্রাসাদ,
ভাঙনের ভিত্তির উপরে 
গঠিত শিল্প, যদি 
গেছে ধসে 
অকল্পনীয় কিছু নাই, নিয়তির নিজের -
অমোচনীয় বিধান, সহজ কোথায় 
পুনর্লিখন, তা বলে সব কিছু 
মিথ্যা, শুধুই স্বপ্ন,
ওই ধ্বংসের 
বুকে ও 
রয়েছে শেষ পর্যন্ত পুনর্গঠনের সম্ভাবনা - 
কিছু লুক্কায়িত বীজকণা, কিছু 
কিশলয় পাতায় ছড়ানো 
শিশির বিন্দু - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
hope - tropical painting - source no idea 




সোমবার, ৩ ডিসেম্বর, ২০১২

অসমাপ্ত অন্বেষণ - -

আজ বিকেলে ঠিক সূর্যাস্তের পরে সে রেখে 
গেছে হালকা আঁধারে, এক ঝিলিক 
হাসির সঙ্গে নিশিপুষ্পের  
গন্ধে মিশানো 
আগামী 
দিনের পুনর্মিলনের প্রতিশ্রুতি, তার সঙ্গে 
দিয়ে গেছে গোটা জীবনের অনন্ত 
জাগরণ, অশেষ মন্থর 
দহন, অভিশাপ 
কি স্বর্গসুখ !
এখন 
শেষ প্রহরে দেহভস্মের নিচে বিহান খুঁজে, 
অভিলাষের নিবন্ত আবেশ কণা,
ওই সন্ধ্যা ও সকালের 
মাঝে বহে গেছে 
যামিনী 
নামক অধুনালুপ্ত নদী, ইতিহাসের পৃষ্ঠে -
তার কোনো উল্লেখ নাই, এখন 
শুধুই সে এক বিস্তৃত বালু 
চর, ফেলানো রয়েছে 
গায়ে জড়িয়ে 
রুক্ষ 
পাথর, কিছু নাগফণীর ঝোপ, সরীসৃপের 
পুরাতন রঙ্গ বিহীন আঁশের খোল !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by HERMANN OTTOMAR HERZOG 




রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

অভিব্যক্তির মর্ম - -

এইমাত্র সে গেছে ছেড়ে দেহের পিঞ্জর, 
অবশিষ্টের রূপে পড়ে আছে -
আসক্তির কঙ্কাল, তার 
প্রেমের উপাসনা 
ও বাসনার
মাঝে 
জীবন করে সত্য মিথ্যার অনবরত -
সন্ধান, নিজের ভিতরে নিজের 
পুনরুত্থান, খোলা নোঙ্গর 
নির্বাক চেয়ে আছে 
ভেসে চলেছে 
জীবন 
তরী, তরঙ্গিত প্রবাহে একলা বহু দূর 
অজানা উজানের দেশে, সরে 
চলেছে দুরে একের পর 
এক নিজস্ব পরকীয়, 
চেনা অচেনা,
শ্বেত 
শ্যাম সমস্ত অনুভূতি, রঙ্গীন আবছা !
আলো ছায়ার মাঝে খুঁজে জীবন 
এখনো তার সজল চোখের 
অনন্তকালীন নিঃশব্দ 
অভিব্যক্তির 
মর্ম  - - 
* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



tiny-sailing-boat

শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২

বহুদূর - - -

মুগ্ধতার কারণ কিছুও হতে পারে, এই মুহূর্তে !
স্পার্শনুভুতির প্রশ্ন বড়ই জটিল, তার 
প্রণয়ের সান্দ্রতা ঘনিয়ে আনে 
রহস্যময়ী রাত্রির তিমির,
এক বিচিত্র সৃষ্টির 
উদয় তখন 
অন্তর্তমে !
দেহ ও প্রাণে সঞ্চারিত তরঙ্গে, ভেসে যায় এক 
অপরিভাষিত ঘোর, পৃথিবীর আবর্তন 
সহসা বেগবান, নভস্থিত গ্রহ 
নক্ষত্র দৌড়িয়ে পিছিয়ে 
চলেছে সুদুর 
নির্জনে !
জীবন তখন দ্রুতগামী রেলগাড়ি, ঊর্ধ্বশ্বাসে
চেয়ে আছে নদী, মুকুলিত উপত্যকা, 
উচ্ছলিত সিন্ধু তরঙ্গ, অবাক 
জোছনা, স্থির তখন 
বন্য সুরভি !
তার 
অপরূপ রূপের মায়া নিয়ে চলেছে বহুদূর - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by moore




বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১২

পৃষ্ঠতলে - -

ওই মধ্য বিন্দুর সাথে ডুবনের আনন্দ, বিস্মৃত 
করে যায় সব কিছু, বৃত্তের সমস্ত বিন্দু 
একের পরে এক যায় ছিটকিয়ে 
সুদূরে, কোন বিশেষ 
বিন্দুতে ছিলে 
তুমি 
জড়িয়ে ! প্রায়শ ভাবে মন, খুঁজতে চায় জীবন,
তোমার গুরত্ব, ফিরে আসে বারে বারে 
অস্তিত্ব, পুনরায় তোমার কাছে,
ওই অদৃশ্য মায়াবী পথে 
ফুল, গন্ধ, জোছনা 
সব কিছুই ত 
আছে 
তবু ও জানি না কেন হৃদয় শুধুই ভালবাসে 
তোমাকে, এ কেমন আকর্ষণ বেঁধে 
রাখতে চায় আমার জীবন 
প্রকৃত মোহপাশে,
ভেসে ওঠে 
ভাবনা 
ওই কেন্দ্র বিন্দুর সঘন গভীরতার পৃষ্ঠতলে !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
mystic blossom - no idea about painter 

মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১২

অশেষ গণনা - -

জরুরি নয় জীবনের বিবরণ হবে তোমার 
অনুযায়ী ! চোখের ভিতরে আটকানো 
প্রতিবিম্বের ভাষা ছিল উন্মগ্ন,
শব্দ ঝরে পড়েছে হয় ত 
বিন্দু বিন্দু, অশ্রু 
কি লবনাক্ত 
সলিল !
কিছু ও উপমা হতে পারে, উজাড় করে -
সারা রাত পুড়েছে ভব্য আকাশ 
তার অনেক পরে, শেষ 
প্রহরে বাষ্পিত 
ব্যথা 
পরিণত হলো নীহার কণার রূপে, ভিজলো 
শরীর কি হৃদয়, কেউ কি বুঝতে 
পারে, খোলা জানালার 
পারে, গোলাপ 
বৃন্তের 
লাজুক শাখায়, ছড়িয়ে রইলো আর্দ্রতা - - - 
এলোমেলো ভাবে, স্মিত সকাল
অনভিজ্ঞ মনে চেয়ে 
আছে তোমার 
চোখের 
কৌতুহল, পাওয়া না পাওয়ার অশেষ গণনা,

- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/ 

the gate - no idea about painter