বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩

ভগ্ন কাচের জানালা !

আত্ম বঞ্চনা কি অসময়ের প্রস্ফুটন কিছুই বলা 
ছিল মুশকিল, পেয়ালা ও অধরের মাঝের 
অনুবন্ধ, নিয়ে গেছে অনন্য জগতে, 
জাগ্রত বা ঘুমন্ত সেই মুহুর্তের 
বিশ্লেষণ, রইলো চির 
অপ্রকাশিত !
ওই দ্রবের তরলতা ভিজিয়ে গেছে অন্তরতম !
এখন জীবন নশ্বর কি অবিনশ্বর, বোঝা 
খুবই জটিল, মধ্যম পথের বেদনা 
লয়ে বুকে, অপরিচিত ছায়া 
হেঁটে চলেছে বহুদূর,
না সকাল নাহি 
সন্ধ্যাকাল,
রহস্যময়, এক উদ্ভাসিত সেতু ঝুলে আছে যেন
পৃথিবী ও অন্তরিক্ষের মাঝে, নির্জন দেহের 
পান্থশালা, খোলা ভাবনার সদর 
দরজা, ভগ্ন কাচের 
জানালা !
এখন শহর ছাড়িয়ে ভ্রমণকারী মরুযাত্রী দল,
বিলীনতার পথে প্রণয়ের প্রতিধ্বনি !
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
En Paradis commissioned wall panel 







মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৩

অদ্ভুত বন্দিশালা - -

সম্ভব কোথায় বুকে আকাশ ভরে রাখা,তার
চাহিদা কল্পনার বাহিরে, জীবন 
সীমাবদ্ধ, ক্ষণিক মুহুর্তের 
খেলা, তার দাবির 
এলাকা খুবই 
বিস্তীর্ণ,
বহু জন্মের পরেও, যেন সীমান্ত হাতছাড়া, -
তার পরশে আছে জানি না কেমন 
অনল তরঙ, ভেসে ওঠে 
অভিলাষের শিখা,
ভস্মিত 
ভাবনার স্তূপ হতে, ফিরিয়ে আনে বারংবার 
দেশান্তরী ভালবাসা, উন্মুক্ত মনের 
পিঞ্জর, তা সত্তেও উড়ে যেতে 
চায় না সিক্ত সম্বেদন !
অদৃশ্য ভাবে 
আটকিয়ে রাখে তার চোখের জীবনদায়িনী, 
অদ্ভুত বন্দিশালা - - 
* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Pauline’s Paintings 

সোমবার, ১৪ জানুয়ারি, ২০১৩

অস্বভাবিক কিছুই নয় - -


অস্বভাবিক এতে কিছুই নয়, ভুলে যাওয়া 
সামান্য ব্যাপার, সবাই যায় ভুলে,
জানি তুমিও যাবে ভুলে, 
ওই পথের বাঁকে, 
যেখানে 
কোন এক সাঁঝে, অঙ্গীকারের আগুন ছিল 
জীবন্ত, হয় ত জীবাশ্ম রূপে হবে 
পরিবর্তিত, সব কিছু যায় 
বদলিয়ে, রূপান্তরণ 
জীবনের 
বাস্তবিকতা, সময় বড়ই বলশালী, গভীর 
থেকে গভীরতম, রিক্ত গহ্বর যায় 
ক্রমশঃ ভরে, সম্ভবতঃ তুমি 
ও জেনে যাবে এক দিন 
রিক্ত স্থানের 
পূরণ !
কোন এক রাতের পরিচিত সুবাসে, কিছু 
মৌন বিনিময়ের মাঝে জীবন 
খুঁজে ছিল অনন্ত প্রণয়ের 
সুধা বিন্দু কি 
মকরন্দ,
হয় ত, কালান্তরে সে সব বিমুগ্ধকারী -
মুহূর্তগুলির হবে চির শান্ত 
অবসান - - 
* * 
- শান্তনু সান্যাল 
 art by Barry R. Jeter

http://sanyalsplanet.blogspot.com/

রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৩

ভাঙা জানালার ওই পারে - -


বুকের শুন্যতা যখন চায় বিস্ফোরণ, আপন জন 
যায় সহজে সরে, অপরিচিত মুখ, উঁকি 
দিয়ে যায় ভাঙা জানালার 
ঠিক ওই পারে,
যেখানে 
কোনো এক দিন কে যেন বলে ছিল, কে কার - 
জন্য পথ চেয়ে থাকে, ডুবন্ত সূর্যের 
ভক্তের তালিকায় খুঁজে পাই
নি, তাদের নাম যারা
সকালের অর্ঘ্য !
দিয়ে ছিল 
সোনালী নদীর তীরে, সাক্ষী বলতে ছিল শুধুই -
আমার দীর্ঘ ছায়া, সাঁঝের সাথে যে 
গুটিয়ে নিয়েছে নিজেকে 
নিজের মাঝে, 
এখন 
খোলা দরজা ঈশান কি দক্ষিণ মুখী, তার কোন 
অর্থ নেই, আঁধারের নিজস্ব এক মুগ্ধতা 
আছে, সমস্ত দুঃখ সুখের বাইরে 
সে জীবনকে জড়িয়ে 
রাখে খুব কাছে, 
খুবই 
আদরে, তাই ভেবে মন্দ লাগে না যে তোমার -
নাম অপেক্ষা তালিকায় কোথাও খুঁজে 
পাই নি, বোধ হয় তুমি উধাও ! 
অসার রজনীগন্ধার ফুল,
ও পুরাতন ছেঁড়া 
অ্যালবাম,
এই দুই জনের মাঝে ধুলিকণা ছাড়া, অন্য - - 
কিছু নেই - - 
* * 
- শান্তনু সান্যাল  




http://sanyalsplanet.blogspot.com/

no idea about creator 2

শনিবার, ১২ জানুয়ারি, ২০১৩

রিক্ত পাত্র - -

এই পথে সব কিছু উন্মীলিত, পুর্ণায়ত কাচের 
দরজা, উন্মুক্ত কিংবা বন্ধ তাদের 
চোখের পরিকল্পনা, আত্মা 
চিরমুক্ত ধারা, বহে 
যায় আপনমনে 
অজ্ঞাত 
দিগন্তে, দেহ শুধুমাত্র সাঙ্কেতিক ধাবক, ধেয়ে 
যায় সুখের লোভে, অন্ধকার পথে -
অহর্নিশ ! জীবনের অর্থ 
বুঝতে গিয়ে ভরে 
আনে অসীম 
পিপাসা, 
তার প্রেমের কুম্ভে অমৃত ছিল কি গরল, বলা 
মুশকিল, দুটিই তরল দুটিই আলোক -
ভেদ্য, ওই অমরতা এবং 
নশ্বরতার দ্বন্দ্ব 
চিরন্তন,
জীবন দাঁড়িয়ে রয় সারা রাত হাতে লয়ে রিক্ত 
পাত্র, ধরার আগেই স্পর্শমণির রসায়ন
যায় ফুরিয়ে, নিয়তির নিয়ম 
খুবই জটিল, তার 
চুম্বনের 
রহস্য বোঝা সহজ কোথায়, কখনো সে এক 
অনিন্দ্য বিষকন্যা, আবার অনেক 
সময় সে আবেগের বন্যা !
খেলে যায় অদৃশ্য 
অগ্নি বলয়ের 
খেলা -
কখনো সুরসরি পার, কখনো তীরে নিমজ্জন।
* * 
- শান্তনু সান্যাল 
painting by Marcelle La Cour
http://sanyalsplanet.blogspot.com/




প্রাণ বিহীন অনুভূতি - -

তৃষিত নয়নে ছিল নিবন্ত প্রদীপের অতৃপ্ত 
বাসনা, আরও কিছু ক্ষণ দহনের 
অভিলাষ, অথবা বিহান 
পর্যন্ত নিঃশ্বাসের 
একটানা 
যুদ্ধ, তাকে ফিরিয়ে আনার প্রয়াসে রাত 
গেছে তার পিছনে পিছনে বহুদূর,
অবরুদ্ধ কন্ঠে ডেকেছে 
অনেক বার, তবু 
ও, জানি না 
কেন 
সে যে ফিরে চাই নি এক বার, কুয়াশার 
পথে ক্রমশঃ গেছে হারিয়ে, সুদুর 
অজানা কোন এক পৃথিবীর 
মায়া, বোধ হয় 
সরিয়ে
নিয়েছে তাকে, জোছনা ভরা পথে পড়ে 
রইলো শুধু পারদর্শী প্রণয়ের 
আবরণ, গতিহীন 
নিশ্চল, 
প্রাণ বিহীন অনুভূতি ছাড়া সে কিছুই 
রেখে যাই নি, তবু ও দেখি 
বুনো গোলাপ ভেসে 
চলেছে বাতাসে 
দিশাহীন,
আকাশপথে খুঁজতে তার গোপন - - 
ঠিকানা, 
* * 
- শান্তনু সান্যাল 
courtesy - Nandini Karunamuni Art
 

বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৩

মধুমাসের প্রত্যাবর্তন - -

অধীর, সেই চোখের নীল তরঙ্গে -
ভেসে ওঠে জীবন্ত স্বপ্নের 
ধুসর আকাশ,
এখানে 
জীবন চায় মধুমাসের প্রত্যাবর্তন,
সুদূরের সেই অন্তর্হিত নৌকা 
ও দিগন্তের সরু 
রক্তিম 
রেখায় ভাসমান আশার প্রদীপের -
মাঝে বুঝি আছে কিছু 
নিঃশব্দ সন্ধি !
তাই 
সৈকতের বুকের সজলতা চিরস্থায়ী,
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
by