শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৩

দীর্ঘ সজলতা - -

কত দূর সে ছিল সহ যাত্রী, কত দূর সঙ্গে হাঁটার 
ছিল মিথ্যা ভান, তফাৎ খুঁজতে খুঁজতে,
গেছে ফুরিয়ে সংবেশিত মুহূর্ত,
তার জিদের আগে 
হৃদয় ছিল 
খুবই নিরুপায়, কাজেই থামানো যাই নি কোনো 
ভাবে ওই বলাৎ অনুপ্রবেশ, সময়ের হাতে 
অনিচ্ছায় সমর্পণ, আঁধার কি 
আলো, মন্দ কি ভালো,
তখন শুধুই 
চোখের সম্মুখে হরিত প্রদেশ, মৃগনযনী  ভাবনা - 
আর সুদুর বিস্তারিত মরিচিকার বিন্দু 
বিন্দু ঝরে যাওয়া, জীবন তখন 
যেন দাঁড়ানো যমজ পথের 
মোড়ে একাকী
পথিক !
খুঁজে অদৃশ্য বিভাজক রেখা, ভাঙা মাইলফলক,
কিছু ছড়ানো পথের ধারে কৃষ্ণচুড়ার 
শুকনো ফুল, উড়ন্ত জীর্ণ 
পল্লবে, অস্থির 
শিশির 
বিন্দুর কিছু খোঁজখবর, দিতে চায় দীর্ঘ - - - 
সজলতার শুভকামনা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



moonlit-eucalyptus - by artist Eyvind Earle

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৩

উদ্ভাসিত জগৎ - -

আবার আকাশ দেখি পলাশ ছোঁয়া, -
আবার কে যেন আড়ালে 
রেখে গেছে  ঠিক 
জানালার 
প্রান্তে কাঁচা মাটির পুষ্পাধার, হৃদয় 
ঝিলে আবার বুঝি ফুটতে 
চায় আবেগের সুপ্ত 
কুঁড়ি, কিছু 
আধ 
জাগা স্বপ্নের বুকে কে যেন লিখে - - 
চলেছে শৃঙ্গারময় কবিতা, 
পুনরায় মনে হয় -
জীবন উড়ে 
যেতে 
তত্পর শিমুল তুলোর সাথে, কোন 
অজানা সদ্য মুকুলিত অরণ্য 
কুঞ্জে, কোথায় হতে 
ভেসে আসে 
অজ্ঞাত 
অনুরণন, মেখে গায়ে বিগত রাতের 
জোছনার মিহি কণা, কার 
পরশ লেগে, দেহ ও 
প্রাণে জাগে 
সুবর্ণ 
আভা ! ক্রমে ক্রমে যেন অস্তিত্ব হয় 
চলেছে অভিমন্ত্রিত, কোন 
অদৃশ্য প্রণয়ের অবুঝ 
মোহিনী মন্ত্রে,
জীবন 
ছুঁতে চায় পুনরায় দিগন্ত পারের - - 
কল্পলোকের উদ্ভাসিত 
জগৎ - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



artist Carmen Melton

মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৩

পরম বিন্দুর পথে - -

উপশমের ভিড়ে জীবন খুঁজে শুধুই তার 
চোখের সিক্ত প্রলেপ, বাহ্য দেহের 
মর্মঘাতের আয়ু ছিল 
অল্পকালীন,
সময়ের 
সাথে গেছে হারিয়ে, অন্তর তৃষা চিরন্তন 
করে যায় সন্ধান, সেই অদৃশ্য 
সত্তার পুনরাবির্ভাব, 
অনন্ত প্রেমের 
গহিন 
স্বীকারোক্তি ! হৃদয় দহনের পূর্ণ সমাপ্তি,
যেখানে মুক্ত আকাশ, পৃথিবী 
শান্ত স্থির, দুরন্ত  মহা 
সাগরের ঢেউ 
চায় 
চিরস্থায়ী শান্তি, সেই পরম বিন্দুর পথে 
অগ্রগামী ভাবনার একাকী 
পথিক - - 
* * 
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/


blooming emotion 

রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৩

জীবন তৃষা - -

আশ্চর্য্য বৈকি ! সে না কি এখনো চেয়ে রয় উন্মুক্ত 
আকাশের নীল শুন্যতা, মেঘের বাড়ির 
ঠিকানা, কবে গেছে যে হারিয়ে,
সে না কি এখনো খুঁজে 
আঙুল ডগায় 
লেখা 
সেই অতীতের কাচিক জানালায়, নিঃশ্বাসের লিপি,
কিছু অবুঝ ধোঁয়াটে বর্ণমালা, পাহাড়ের 
বুকে উঠন্ত বাষ্পের কোন এক 
ভেজা সকাল, সে না কি 
এখনো বসে রয়,
ধরতে 
রঙ্গীন প্রজাপতির ঝিলমিল ডানা, শেওলা ভরা - - 
ঝিলের তীরে, মেঘের ছায়ার অভিলাষে 
সে না কি দিন প্রতি দিন হয় 
উঠছে ভিন্নদেশীয় 
ফুলের চারা,
মাটি 
বদলের ফলে যায় শুকিয়ে বারে বারে - - - - - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsworld.blogspot.com/
artist jeff white

শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৩

আকাশের অজ্ঞতা - -

অন্তরে লেখা মৌন কাব্যের সীমানা
ছিল সীমাবদ্ধ, তাই প্রেমের
পরামিতির মাঝে
জীবন
বাঁধা যায় নি, সে এক রিক্ত অঙ্গুরী
রত্ন বিহীন পড়ে রইলো,
পরিত্যক্ত, সিক্ত
আঁখির
তীরে, ফিরে গেছে জোয়ারের ঢেউ
বহু বারে, ছুঁতে পারিনি
কেউ সেই গুপ্ত
তৃষার
মূলবিন্দু, উড়ে গেছে মেঘের বাষ্প,
বুকে চাপিয়ে ঘনিভুতের
অশেষ কামনা !
ধুসর
মরু চেয়ে রইলো চিরন্তন আকাশের
অজ্ঞতা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by Scott Milo 

শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৩

কস্তুরী গন্ধ - -

কিসের সংশয় কি যে দ্বিধা, জানি না, তবুও 
সে ছুঁয়ে যায় আড়াল চোখে, অন্তরঙ্গের 
ধুসর ভূমি, সেই অদৃশ্য পরশে 
আছে বহু অর্ধ সুপ্ত 
অভিলাষের 
গন্ধ !
নেত্র যবনিকার ওই পারে মনে হয় এখন !
স্বপ্ন অলঙ্করণের পালা, বুকের মাঝে 
ধীর সুরে পদ্য আবৃত্তি, কিংবা 
অপ্রত্যাশিত ভাবে শুষ্ক 
কন্ঠে, কার যেন 
স্মৃতির 
হেঁচকি, তার আনত চোখের তীরে ভেসে -
চলেছে ত্রিভুবনের মায়াজাল, জল 
স্থল আকাশ, সব কিছু যেন 
জড়িয়ে নিজের বুকে 
সে এখন পূর্ণ 
উদাসীন,
ধাবনশীল জীবন শুধুই খুঁজে বেড়ায় তার 
প্রণয়ের কস্তুরী গন্ধ - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

art by - Pink Magnolias by Joe Cartwright



বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৩

অবিদিত যাত্রী - -

এই রাত যেন রহস্যময় কুহকী,
ফেলে চলেছে মায়া জাল 
সমস্ত দেহ হতে 
প্রাণে, কে 
তুমি 
অবিদিত যাত্রী, সরাসরিভাবে -
করে চলেছ হৃদয়াঞ্চলে 
অনুপ্রবেশ, না 
কোনো 
অনুমতি, না কোনো সম্মতি - -
যথেচ্ছভাবে থাকতে চাও 
অন্তরের মাঝে !
অনন্ত 
আলোর রূপে, কে তুমি হে পান্থ !
একাকী, করে যেতে চাও 
অবৈধ দখল জীবন
ধরাতলে, 
অবাধগতির সাথে - - - 
* * 
- শান্তনু সান্যাল 
By artist - martin johnson heade

http://sanyalsplanet.blogspot.com/