শনিবার, ২৭ এপ্রিল, ২০১৩

ভেজা মুহুর্তগুলি - -

কখনো, কোনো এক দিন, ক্লান্ত একাকী, ফেকাশে 
সন্ধ্যার মুখে, যদি  নিশি গন্ধার মৌসুম 
যায় ফুরিয়ে, বৃষ্টি থেমে রয় 
যদি ঈশান কোণে !
মুখ ভার করে,
মন খারাপ কর না যেন, অলিন্দের কোনো এক 
আঁধার কোণায়, ঘুপচি মেরে হয় ত 
বসে রবে আমার কবিতার 
পুরাতন গন্ধ, ওই 
সেঁতসেঁতে -
অনুভূতির মাঝে কোথায় যেন এক টাটকা - - -
বাতাসের আভাস ছুঁয়ে যাবে তোমাকে,
টের পাবে নিশ্চই, সজলতা ঘিরে 
আসবে ধীরে ধীরে, দেহ ও 
প্রাণে, তখন হয় ত 
তুমি খুলবে 
স্মৃতির সিন্দুক, উলট পালট করে খুঁজবে, হারানো 
ভেজা মুহুর্তগুলি - - 
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
a glance 

বিলুপ্ত দ্বি -পথিক - -

নিঃশ্বাস বিনিময়ের অদৃশ্য লেখচিত্র ছাড়া, ওই মুহুর্তে 
কিছুই ছিল না আমাদের মাঝখানে, আলো -
আঁধার মিশ্রিত, এক ধুসর পরিবেশ,
বালু ঝড়ের মাঝে যেন সুদুর 
মরুদ্যানে হারিয়ে যাচ্ছে 
তখন সব কিছু, 
পৃথিবী 
আকাশ, সমুদ্র পাহাড় ! পারস্পরিক সন্ধানের ওই ক্ষণে 
খুঁজে পেয়েছি, নিজেদের কে পরস্পরের অনেক 
ভিতরে, অনেক গভীরে, সেখান থেকে 
আর ফিরে আসা ছিল না সম্ভব,
তাই দূর হতে জানিয়ে 
গেলাম বিদায় !
হে ! প্রিয় 
বসুন্ধরা, আর ডেকো না, আমরা আর কোনো দিনই -
ফিরব না, এখান থেকে মহৎ প্রয়াণের পালা,
অনন্ত পথের যাত্রী আমরা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Hall of the Dragon Mist. Matte Painting by Tiberius Viris.

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩

সত্যের নগ্নতা !

এত  কাছে আসার পরেও যদি  সে রয়ে যায় 
অপরিচিত ! প্রাণ ভরে ভালবাসার 
পরেও সে যদি পিপাসিত 
পাহাড়ি নদী, সব 
কিছু নিঃশেষ 
করার 
পরে ও সে যদি এখনো বর্ষার জন্য প্রতীক্ষিত,
অজানা জ্যামিতির মাঝে গড়ানো, তার 
প্রণয়ের ত্রিকোণে, জীবন খুঁজে - -
রহস্য বিন্দু, আবেশিত 
রেখার মিলন 
স্থল !
যতই গভীরে যাই, দেখি আসক্তির কুয়াশা -
আর কমে না, ক্রমশঃ ঘনিয়ে যায় 
প্রতিটি ধাপে, টেনে নিয়ে 
যেতে চায় বহু দূরে 
অপ্রত্যাশিত 
ভাবে,
সে যেন নিশুতি রাতের মায়াবী নিশি ডাক !
ডেকে যায় চোখের আলোর দ্বারা,
অদৃশ্য দেহে, নিয়ে যেতে 
চায় সুদুর জনশূন্য 
প্রান্তরে, খুব 
সম্ভব 
দেখতে চায় অন্তরতমের আবরণ বিহীন রূপ,
সত্যের নগ্নতা !
* * 
- শান্তনু সান্যাল 

source unknown 1

বুধবার, ২৪ এপ্রিল, ২০১৩

পরিতৃপ্তি - -

না - -  বেঁধ না, নয়ন পিঞ্জরে চিরস্থায়ী ভাবে !
আমি আজন্ম বিমুক্ত পাখি, কোনো 
রকমেই বন্দিশালার শিকলে 
আটকিয়ে থাকব না !
আমার যাত্রা 
অন্তহীন,
ঠিকানা বিহীন, তোমার আসক্তি দেহ যাবৎ - 
দেহের বাইরের অদৃশ্য জগত চেনা 
খুবই জটিল, রক্ত মাংসের 
কাঠামোর মাঝে 
তুমি খুঁজ 
আনন্দ অশেষ, আমার বাসনা আকাশ পারের 
সৌন্দর্য্য বিশেষ, একটানা সুদূরের উড়ান,
সহজ কোথায়, অম্বর ও পৃথিবীর 
বাস্তবে পুনর্মিলন, তোমার 
আধিপত্য শুধুই 
শরীরের 
অঙ্গ প্রতি অঙ্গে, আমার পরিতৃপ্তি স্পন্দনের 
সমাগমে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
julie gilbert pollard-artwork big

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

অ-সংজ্ঞায়িত - -

রাতের বুকে থাক কিছু অপ্রকাশিত অন্তরঙ্গতা, -
তোমার চোখের গহিনে কিছু লুকানো 
পরিতৃপ্ত নীহার কণিকা, এই 
রহস্যের সৌন্দর্য্যে আছে 
জীবনের পূর্ণতা,
ঢেকে থাক 
চিরদিন কুয়াশার যবনিকায়, ওই মুহুর্তের মাঝে 
ছিল অশেষ পরিতোষ, দেহ ও প্রাণ গেছে 
ভরে প্রণয় সুধা, এখন জীবন যেন 
মৃত্যুঞ্জয়, প্রস্তুত সব হলাহল 
পানের জন্য, জন্ম 
মৃত্যুর ধাঁধার
বাহিরে 
তোমার প্রেমে, অস্তিত্ব গেছে বিলীন হয়ে - - - - 
একাকার, খনি হতে সুবর্ণের নির্মাণ !
উজ্জ্বলতা চিরস্থায়ী !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
blue moon night

সোমবার, ২২ এপ্রিল, ২০১৩

ফিরে যাওয়ার পরে - -

সন্ধ্যার আচমকা বৃষ্টির সাথে, সে ভিজিয়ে গেছে 
অন্তরতমের ধূমায়িত দহন, সেই আকস্মিক 
আগমনের মাঝে ছিল, শ্রাবণের এক 
প্রবল পূর্বাভাস, অথবা চাপা 
ঝড়, অর্থ বুঝতে গিয়ে 
দেখি রাতের 
আঁধার 
গেছে ঘনিয়ে পৃথিবী আকাশ, দিগন্ত গুটিয়ে গেছে 
শেষ আলো, তার ফিরে যাওয়ার পথে, বন্য 
কুসুমের অপূর্ণাঙ্গ গন্ধ, মাতিয়ে যেতে 
চায় অধরা নিশি, ভাবনার 
পতঙ্গ উড়ে যেতে 
চায় সুদুর 
সজল উপবনে, তার অন্তিকের বিস্তারে ছিল - - 
জীবনের ফাঁকা ভরাটের দক্ষতা, তাই 
অল্প সময়ে সে গেছে ভরে শুন্য 
স্থানে, স্বপ্নের প্রলেপ !
সেই লাজুক 
স্পর্শে হৃদয় খুঁজে, জীবনের সারাংশ ভীষণ ভাবে - 
* * 
- শান্তনু সান্যাল 
evening rain - - unknown source