সেই অগাধ চোখের তলদেশে পৌঁছনো -
খুবই কঠিন, তবুও মন চেয়েছে
ছুঁতে, তার অন্তর্তমের
গভীরতা, তাই
উদ্ধ্বস্ত করে
জীবনের সমস্ত সীমাবদ্ধতা, হৃদয় খুঁজে
বেড়ায় তার বিলুপ্ত প্রবাহের মূল
বিন্দু, যদিও সে অধরা,
ধরা দিতে চায়
না কোনো
ভাবে, তবু ও ধেয়ে যায় মনের আহত -
হরিণ ! কুহেলিভরা পথে অবিরাম,
নদী পাহাড়, নির্ঝর পেরিয়ে
অজানা দেশে, আপন -
ভোলা মনে,
ভুলে যায় ব্যথা বেদনা, রক্ত ঝরিত - -
দেহের, চোখের আগে ভেসে রয়
শুধুই প্রণয় সরোবরের
অশান্ত ঢেউ - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
lotus mystery
আমি সে নই, যার কল্পনা তোমার বুকে
আছে নিবিড় ভাবে জড়ানো, হাড়
মাংসের বাহিরে এক এমন
মানুষ যে কেবল -
মাত্র সুন্দর
মলাটে গাঁথা, বইর মাঝে পাওয়া যায় -
নিশি পুষ্পের গন্ধে মাখা প্রণয়ী
সুপুরুষ ! আমি আছি
আমার মতো
এলোমেলো
এক এমন প্রাণী, যে সহজে যায় চোখ -
ভিজিয়ে, দেখতে পারে না কারোর
মুখে অনীহা, আসলে আমি
নই সে মানুষ যে
তোমায়
নিয়ে যাবে আকাশগঙ্গার তীরে, আমার
ঠিকানা খুবই রূক্ষ পথের ধারে !
যেখানে হাঁটা সহজ নয়,
প্রতি ধাপে বিপদের
অপ্রত্যাশিত
আগমন,
প্রতি মোড়ে অনিশ্চয়তার কাষ্টফলক -
অদৃশ্য ভাষায় ফিরে যাওয়ার
যেখানে লেখা রয়, এক
বিনম্র আবেদন,
আমি সে
নই যে তোমার আঁচলে সাজিয়ে যাবে
তারকের প্রতিফলন মধ্য রাতে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
floating dream
অনেক সময় অনেক কিছুই বলতে চায় মন,
আশেপাশে তখন শ্রোতা বলতে শুধুই
থাকে নিজের একফালি ছায়া,
শুন্য দেয়াল, চেয়ে রয়
বিস্ময় ভাবে !
ওই ফাঁকা
কাগজের মুহুর্তে, তুমি শুধুই তখন কবিতার
প্রথম স্তবক, থেমে আছ যেন অনন্তকাল
ধরে, আর আমি গেছি, যেন ভুলে
সমস্ত ব্যাকরণের বিধান,
হারিয়ে চলেছি
তোমার
অনুরাগের চন্দ্রবিন্দুর মাঝে, অনবহিত - - -
জীবন, ভুলে চলেছে তখন আলো
আঁধারের মায়াবী খেলা !
তুমি কাছে না
থেকেও
করে যেতে চাও এমন সময়ে, আমার দেহ ও
প্রাণে, অসম্ভব ভাবে নিরঙ্কুশ রাজত্ব !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by judith bell
কারোর মনের মাঝে কি যে আছে জানা -
সহজ কোথায়, এখন শুধুই তুমি
ছুঁয়েছো চোখের সীমানা,
এখনো আছে
বহুদূরে
অন্তর্মনের পলকা পৃষ্ঠতল, নয়নের আছে
নিজের সীমাবদ্ধতা, এখনো তোমার
প্রণয়ে রয়েছে ভেজা মাটির
গন্ধ, মধুমাস এখন ও
আছে দূর
দিগন্ত পার, শ্রাবণ ও উষ্ণকালের মাঝে -
রয়েছে কত ঋতু পরিবর্তনের ঘটনা,
নিশ্চই তুমি তা জানো,
আবেগপ্রবণতা
এই ভাবে
ঠিক নয়, এখনো সূর্যের আকাশ ভ্রমণ -
রয়েছে অনেক বাকি, সকালের
রোদের অনুভূতি সবার
খুবই প্রিয়, বিহান
ও সন্ধ্যার
মাঝে রয়েছে দূরত্ব অজানা, ভবিষ্যদ্বাণী
খুবই কঠিন, উন্মুক্ত আকাশের
বুকে কি যা আছে এই
মুহুর্তে বলা
মুশকিল।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art of Stephen Bell
নিজের ভিতরে নিজের অন্বেষণ সে এক
অহর্নিশ প্রক্রিয়া, অনবরত এক
জীর্ণোদ্ধারের পরিকল্পনা,
পুন:সংস্কারের
সিদ্ধান্ত,
সহজ নয়, কিন্তু করে যাই অশ্রান্ত প্রয়াস,
সেই আত্ম চেতনার মাঝে খুঁজি
তোমার প্রেমের ছায়া,
ভুলে যেতে চাই
সমস্ত
মান অভিমান, হৃদয় চায় গড়তে রাগ -
অনুরাগ বিহীন এক এমন মনের
পৃথিবী যেখানে জীবন
ফিরে পায়
যেন
উদ্বর্তনের অর্থ, মৃত ভাবনার পুনর্জন্ম,
মানবিকতার অরুণোদয়, এক
এমন সকাল, যেখানে
সুন্দর অসুন্দরের
কোনো
ভেদ নেই, পরিচিত - পরিকীয় ভাবের -
বাহিরে সে এক কুটুম্বিতা, সেই
অমূল্য অনিভুতির জীবন
করে যায় অভিলাষ,
চিরস্থায়ী
শান্তির
ঢেউ যেখানে বহে রয় সমান্তরাল রূপে।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by ann mortimer.jpg 1
চেপে রেখো না বুকের গভীরে অশান্ত -
আবেগের ঢেউ, গিঁট হওয়ার
আগে বহে যাক বিষন্ন
মনের জোয়ার,
জীবনের
প্রান্তে শুধুই থাকে না শিলাখন্ডের - -
কিনারা, অনেক উন্মুক্ত
সোনালী সৈকত
চেয়ে রয়
উর্মিমালার উচ্চ তরঙ্গ, অজানা কত
বালুকা বেলায় ফেলানো আছে
ঝিনুকের বুকে, অদেখা
স্বপনের অভিলাষ,
কিছু কবিতা
অপ্রকাশিত, কিছু অপরিভাষিত প্রেম,
কিছু অনুল্লেখিত জলুস, কেবল
চাই কৌতুহলের দৃষ্টি !
ভাসন্ত দ্বীপের
অভাব
কোথায় ভাবনার মহাসাগরে, জীবনে
শুধু চাই অভিনব আকুলতা - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
emerging bliss
কত দূর ও উড়ে যাও আকাশ পারে -
স্বপনের পিছনে, দিগন্তের গা
ছুঁয়ে, ছায়াপথ পেরিয়ে,
দেহ ও প্রাণে
মেখে
জোছনার ঢেউ, মনের রিক্ততা কিন্তু
থেকেই যায় যেকোনো ভাবে,
আসলে অতৃপ্ত জীবনের
মুক্তি সহজে
পাওয়া
সম্ভব কোথায়, অভিলাষের মরু চির
দিনই, তৃষ্ণার্ত চোখে দেখে রয়
উন্মুক্ত আকাশ, জানা
সত্তেও যে ভুলে
গেছে
পরিযায়ী বৃষ্টি সজল বাতাসের পথ -
আর ফিরে আসবে না কোনো
দিনই, তবু ও মানুষের
চোখে ভেসে
রয়
দিবা নিশি, টুকরো টুকরো মেঘের - -
বিখণ্ডিত কণিকা, এবং
সেই কুয়াশায়
খুঁজে
হৃদয়, তোমার চির হরিত মিষ্টি
হাসি - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by william brown