বুধবার, ৭ মে, ২০১৪

রাত্রি শেষে - -

রাত্রি শেষে ভিজিয়ে গেছে যাযাবর 
মেঘের দল, মনের মালঞ্চে
সিক্ত অনুভূতি 
কুড়িয়ে 
যেতে চায় ভাবনার ঝরানো ফুল - 
শুধিও না বারে বারে গোপন 
মুহুর্তের ওই রহস্যময় 
কাহিনী, কিছু 
জীবনের 
পৃষ্ঠা থাক না অন্তরতমে অন্তর্ভুক্ত,
ওই হাসির আছে নিজস্ব 
এক লাবণ্য, যে 
ঝরেছিল 
চোখের তীরে লবণীয় বিন্দু রূপে,
তার অভ্যন্তরীণ গভীর 
প্রণয়ে ছিল এক 
অবর্ণিত
আবেগ আমি গেছি হারিয়ে সব - -
কিছু সহজ ভাবে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
flowers-in-the-rain-sidney-vaughn

মঙ্গলবার, ৬ মে, ২০১৪

সে এক আপনজন - -

অনেক দূর হেঁটে যাওয়ার পরে যখন 
পৌঁছলাম অরণ্য নদীর তীরে, 
দেখি বালুর এক মহা 
রেখা নিস্তব্ধ 
পড়ে 
আছে দুই ধুসর পাহাড়ের মাঝ খানে,
বুকে নিয়ে সরীসৃপের কিছু 
আঁকা বাঁকা দাগ,
আর অসমাপ্ত 
প্রতীক্ষা -
পুনরায় প্লাবন, তখন প্রতিবিম্ব যেন 
নিরুত্তর, আমি খুঁজে চলেছি 
নিজের ভেতরে এক 
বিন্দু জল, ওই 
তৃষা -
বৃত্তের পরিধি তখন মরুভূমি, করে 
যায় মৌন অট্টহাস, জীবন 
যেন এমন সময়ে খুবই 
অসহায়, চেয়ে 
রয় 
নির্বাক আকাশের মুখে, নদী তখন -
আমার খুব আপন জন, হয়' 
ত অসময়ে গেছে 
শুকিয়ে 
নইলে ভিজিয়ে যেত আমার অন্তর্মন,

* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
abstract moon

সোমবার, ৫ মে, ২০১৪

নব পল্লবের আশায় - -

ওই মোড়, কিন্তু অন্তিম মিলন বিন্দু  
কোনো ভাবেই ছিল না, যেখান 
থেকে সে জানালো মৌন 
বিদায়, বরঞ্চ 
জীবন 
শিখেছে সেখান থেকেই জীবনযাত্রার 
শিল্প, তার নজরে বাস্তবিক 
প্রেমের সংজ্ঞা কিছুই 
হতে পারে 
কিন্তু 
আমার বুকের অদৃশ্য ছায়া হতে সে -
মুক্ত হতে পারবে কি, প্রশ্নচিহ্ন 
টা রইলো তার সাথে, 
কৃষ্ণ চূড়ার 
শাখায়
ধরেছিল আবেগের আগুন, অনাহূত -
বৃষ্টির সঙ্গে গেছে নিভে, মাটির 
উপরে লুটিয়ে রইলো 
কিছু স্মৃতির 
ছাই !
পল্লব বিহীন গাছের আয়ু যায় নি - -
ফুরিয়ে, ঝরা ফুলের মাঝেই 
ছিল পূনর্জীবনের 
সম্ভাবনা,
মধুমাস ফিরবে ঠিক সঠিক সময়ে - -

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.in/
painting by Maddy Swan

শনিবার, ৩ মে, ২০১৪

প্রাণের পরিণীতি - -

সময় চিরদিনই বেগবান, থামে না 
কারোর জন্য, অভিলাষের 
তালিকা ছিল খুব 
লম্বা, গেছে 
বয়স 
ফুরিয়ে, তবু ছুঁতে পারি নি কোনো 
ভাবে তার হৃদয়ের গভীরতা,  
আকাশের রঙ ও 
সাগরের 
পৃষ্ঠতলের মধ্যে ছিল এক গুপ্ত সন্ধি,
অথবা বাধ্যবাধকতা, জানি 
না সঠিক ভাবে, 
কিন্তু ওই 
উচ্ছৃঙ্খল তরঙ্গের বুকে রঙীন বিম্ব 
ভেসে উঠেছে অনেক বার,
তার ভাবনার বৃত্তে 
আমার প্রেম 
ছিল - - 
কোন কেন্দ্র বিন্দুর মাঝে বলা খুব 
কঠিন, কিন্তু তার চোখের 
সম্মোহনে আছে গাঢ়
মালিকানা ভাব,
পুরো জীবন 
সে দিতে 
রাজি নয় এক মুহুর্তের মুক্তি, তার 
নিঃশ্বাসে বেঁধে রাখতে চায় 
সে আমার স্বচ্ছন্দতা, 
আমি অবাক 
হয়ে দেখি 
তার এই দখলের নীতি, দেহ হতে 
প্রাণের পরিণীতি - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
fragrant realization

বুধবার, ৩০ এপ্রিল, ২০১৪

অতীতের জলুস - -

তুমি বহু দিনের পরে, আবার দেখেছ 
আমায় ঘনিষ্ঠ ভাবে, অথচ -
অতীতের জলুস নাই 
আমার কাছে,
সব কিছু 
যায় হারায়ে, সময়ের অনুভাব খুবই 
নিষ্ঠুর, এমন কি দেহের সাথে 
মনের পৃষ্ঠতলেও ধরে 
শ্যাওলা, ওই 
জং-ধরা
আবেগের মাঝে কোথায় যেন এখনো 
আছে পুরাতন প্রেমের ভূত্বক,
ঠিক যেমন দহনের 
দাগ শরীরে 
ফেলে রাখে, কিছু ব্যথার অনুভূতি ! -
যে কোনো দিনই সহজ মিশে 
যেতে চায় না চামড়ার 
সাথে, দেহের 
মধ্যে থেকে দেহের প্রতি রয় বীতস্পৃহ 
উদাসীন, তবুও জানি না তুমি 
কেন আজ ও চেয়ে আছ,
আমার দিকে, নিয়ে 
বুকে অবুঝ 
তৃষিত অভিলাষ, জানা সত্তেও যে - -
আমি এই মুহুর্তে আছি নিঃশেষ 
জ্বলন্ত কর্পূরের 
টুকরো,

* *
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by Vladimir Maksanov

সোমবার, ২৮ এপ্রিল, ২০১৪

ঘুম নেই কেন চোখে - -

তারা সবাই ভালো আছে, নিজের -
সীমাবদ্ধ পরিবেশে, তোমার 
চোখের নাগালে আছে 
শুধুই, বিবর্ণ 
দেয়ালে,
ঝুলানো ছেঁড়া ক্যালেন্ডার, ধোঁয়ার 
কালচে রং, নোংরা মশারি,
বর্ণহীন গুটান মাদুর, 
সস্তা দামের -
ফার্নিচার, 
সমস্ত অভাব অনটনের অপর পারে 
ও আছে উন্মুক্ত হাসি, তার 
রহস্য, কি খুঁজে পেয়েছ, 
তোমার জগতে 
রয়েছে 
অনেক কিছু, চার দেয়ালের মাঝে - 
যেন আকাশের ভব্যতা,
রঙীন আলোর 
জোয়ার, 
রেশমের মিহি সুতোয় গাঁথা জীবন,
তা সত্তেও,আশ্চর্য্য তোমার 
চোখে এক মুহুর্তের 
ঘুম নেই, বুঝি 
না কেন 
সব কিছু পাওয়ার পরেও তুমি যেন 
খুবই ফাঁপা - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Odilon Redon

রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪

পূনর্জীবনের সৌন্দর্য্য - -

অলৌকিক তার প্রণয়ের অনাবিলতা,
নিশীথের রহস্যময় অন্ধকারে
টেনে নিয়ে যেতে চায় 
জানি না কোথায়, 
সংজ্ঞাহীন
দেহে !
আমি অবাক চেয়ে রই তার মুগ্ধতা,
ওই নয়নের পরশে, ভেসে রয় 
শুন্যে, সমস্ত আলোকিত 
পিণ্ড, হাসনুহানার 
শাখায় ঝরে 
বিন্দু 
বিন্দু নীহার কণা, শেষ প্রহরের ওই 
অদ্ভুত মুহুর্তে আমি ভুলে যাই 
সমস্ত জীবনের ঊষর 
আবেগ, তার 
আলিঙ্গনে 
আছে 
অপ্রত্যাশিত, মহাজাগতিক চেতনা,
জীবন খুঁজে পায় পূনর্জীবনের 
সৌন্দর্য্য, ক্রমে ক্রমে 
অহমিকা তখন 
হ্রাসের 
পথে,
সমস্ত চেনা অচেনা মুখ তখন উজ্জ্বল 
পরিপূর্ণ পরিষ্কার !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Pink-Poinsettia