মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

বিক্ষিপ্ত পৃষ্ঠতল - -

নিস্তব্ধতা যখন তীব্র মুখর, নিশান্তের 
অনাম নৈশ কুসুম, তখন ঝরন্ত 
বেলায় লুটিয়ে যেতে চায় 
গন্ধের অন্তিম কণা,
ওই প্রকৃতির 
অদ্ভুত 
লীলায় জীবন খুঁজে পায় বেঁচে থাকার 
অর্থ, জেগে ওঠে দেহ ও প্রাণে 
সুপ্ত অভিলাষের কিরণ,
নিদ্রালু চোখে 
ভেসে 
রয়, তার প্রেমের শীতল ছায়া, অদৃশ্য 
কড়া নাড়ার শব্দে যেন ঝঙ্কৃত 
সব কিছু, হৃদয় খুলে 
দিতে চায় বন্ধ 
নিঃশ্বাসের 
কপাট,
সকালের মৃদু দমকা হাওয়ায়, বহু দূর 
পাড়ি দিতে চায় ক্লান্ত আবেগ,
হিমায়িত হিমনদের 
বুকে তখন 
নদী 
হওয়ার অদম্য আকুলতা ভেঙে দিতে 
চায় সমস্ত কিছু পাহাড় মরু,
গ্রাম শহর, জীব নির্জীব,
তার চোখের আগে 
শুধুই ভাসে 
উন্মুক্ত, 
নীল সমুদ্রের বিস্তীর্ণ, বিক্ষিপ্ত পৃষ্ঠতল,

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
fnight tulip 

সোমবার, ২ জুন, ২০১৪

স্বপরাজিত সৈনিক - -

সমস্ত গণনা, যোগ বিযোগ, পূর্বাভাস
রইলো নিষ্ফল, দিগ্বিজয়ী হওয়ার 
পরেও সে ছিল খুবই একাকী, 
নিজের অন্তঃকরণের 
মাঝে, চার 
দিকের 
বিজয়োল্লাসের ধ্বনি, অকস্মাৎ সব -
কিছু এক চাপা ক্রন্দনে পরিণীত, 
সম্রাট তখন নিজের বিম্বে 
খুবই বিবশ, সঘন 
অন্ধকারে সে 
দেখে,
ভেসে উঠছে নিরীহ মানুষের করুণ -
চিৎকার আর অন্তহীন গোঙানি,
অদৃশ্য দাঁড়িপাল্লা চোখের 
আগে দুলে চলেছে 
অবিরাম 
লয়ে,
সে তখন নিজের সম্মুখীন পরিপূর্ণ - - 
ভাবে ধরাশায়ী, রক্তরঞ্জিত 
এক অনুপায় নিরস্ত্র, 
স্বপরাজিত 
সৈনিক !
দাঁড়িয়ে রয়েছে অগোচর সত্যের - - -
আগে নত মস্তক - - 

* * 
- শান্তনু সান্যাল 
  
http://sanyalsplanet.blogspot.in/
Painting of Purple Orchid Flowers

শনিবার, ৩১ মে, ২০১৪

মেঘের আঁচল - -

ফুটতে দাও আমায় ভোরের আবছা 
আলোয়, দীর্ঘ  জাগরণের পরে 
কে যেন দিয়েছে ডাক 
সুদুর অজানা 
অঞ্চল 
হতে, জানি আমি আছি কিছু ক্ষণের 
অতিথি, সন্ধ্যার সাথে যাব 
ঝরে, মেলতে দাও 
আমায় সিক্ত 
পালক,
কে যেন পথ চেয়ে আছে বহুদূর - - 
সাগর তীরে, আমার দেহের 
অদৃশ্য রং ধনু চায় 
রং ছড়াতে,
কিছু 
মুহুর্তের আকুল সাধ, ওই দিগন্তের 
অপর ধারে, কে যেন খুলেছে 
মেঘের আঁচল, উন্মুক্ত 
ভাবে ! 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
apple blossom and buds

শুক্রবার, ৩০ মে, ২০১৪

পলাতক শ্রাবণের ঠিকানা - -

সন্ধ্যার মুখে উঠেছিল কিছু মেঘের
মিছিল, সুদুর কোন শহরতলীয়
অঞ্চলে, হয়'ত ঝরেছে
কিছু ছিঁটে ফোঁটা
বৃষ্টি !
উড়ে গেছে ক্লান্ত এক ঝাঁক পায়রা,
হাওয়ার ডাকে, সবাই যায়
এ ভাবেই উড়ে, হঠাৎ
ঠিকানা না
জানিয়ে,
অবশ্যই অনেক সময় খুব ইচ্ছে -
করে, পলাতক শ্রাবণের
ঠিকানা জানতে,
প্রতিদিন
আমি মিনতি করি, যথারীতি সে
হাত বাড়াতে বলে, করতলে
রেখে যায় কিছু সজল
এক মুঠো মেঘের
গুড়ো এবং
বলে - -
ঠিক মধ্য রাতে, দেখবে মুষলধার
বৃষ্টি ভিজিয়ে চলেছে সমস্ত
কিছু, পৃথিবী আকাশ
মিলে একাকার,
আমি বসে
রই নিয়ে বুকে একরাশ তার ওই
সিক্ত ভাবীকথন, কিন্তু
আকাশ, যথারীতি
খুলে রাখে
সারা রাত আলোয় ঝিলমিল মীনা
বাজার ! কিছু মেঘ হয়'ত
আসে, শেষ প্রহরে
কেনাকুটি ও
করে -
আর, বিহানের আবছা আলোয় - -
হারায় বিলীনতার পথে,

* *
- শান্তনু  সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
art by michael naples

আরোহণের রহস্য - -

তোমার দ্বার হতে ফেরার পরে, জীবন -
শিখে গেছে, কী ভাবে যে আয়না 
দেখা হয়, ভালই করেছ 
বন্ধু দ্বার না খুলে, 
অন্যথা 
অমিমাংসিত রয়ে যেত নিজের পরিচয়, 
ওই উর্ধ্বমুখী সিঁড়ি থেকে নামার 
পরে, জীবন শিখে গেছে 
আরোহণের রহস্য,
মাটির সাথে 
জুড়ে - 
থাকার অদৃশ্য সুখ, ভালই করেছ প্রিয় -
বন্ধু, আমার কুসুমিত ভাবনা, ওই 
পলকা কাচের ফুলদানিতে 
না সাজিয়ে, জীবন 
শিখে গেছে 
ভালই 
ভাবে, আসল ও নকলের তফাৎ আস্তে 
আস্তে - - 

* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.in/
morning glory 1

বৃহস্পতিবার, ২৯ মে, ২০১৪

হৃদয়ের গর্ভ গৃহে - -

হারানো খুশি ছিল হৃদয়ের গর্ভ গৃহে,
খুঁজেছে জীবন বাহির জগতে,
আসলে অন্তরের বিম্ব !
চিরদিনই রয়ে 
যায় -
নেপথ্যে, মানুষ ধেয়ে যায় নিরন্তর -
বিমোহক মরিচীকার পিছনে,
নিয়ে বুকে অদম্য তৃষা,
সে এক অবুঝ 
অভিলাষ, 
জ্বলে 
রয় দিবা নিশি স্বয়ংদহনের শিখায়,
সেই অতৃপ্ত পিপাসার জন্য 
জীবন হয়ে ওঠে 
গোলকধাঁধা,
নিজ 
রচিত বৃত্তের বাইরে আর বেরোতে -
পারে না, ক্রমশঃ হয় ওঠে 
একাকী চার দেয়ালের 
মাঝে, আত্ম -
কেন্দ্রিত,
তার 
বন্ধ দ্বারে কেউ আর ডাক দেয় না,
সে ভুলে যায় আসলে, মানুষের 
মুক্তি মানুষের মাঝে !
মঠ মন্দিরে সে 
খুঁজে 
পাওয়া যায় না, অন্তর্মনের দেবতা -
যদি সুপ্ত কোনো দুনিয়ার দর্শন 
কাজে লাগে না, বরং 
বাড়িয়ে যায় 
বুকের 
ব্যথা দিনে দিনে, অন্তহীন বিরক্তির 
পথে - - 

* * 
- শান্তনু সান্যাল 

  

http://sanyalsplanet.blogspot.in/
art by susan cardena

বুধবার, ২৮ মে, ২০১৪

বহু দিনের পরে আবার - -

বহু দিনের পরে আবার রং তুলি নিয়ে 
হাতে, মন চায় কিছু আঁকতে, 
যা বলা হয় নি কোনো 
দিন সেই কথাটি 
হৃদয় চায় 
খুলে 
বলতে, জানি না, আজও কী তোমার 
বুকে, ওই মধুর ব্যথার অনুভূতি 
বেঁচে আছে, অথবা গেছে 
বিলুপ্ত হয়ে সময়ের 
ধুলিকণায় 
মিশে,
আজও কী তুমি চেয়ে থাকো পুরাতন 
দেয়াল ঘড়ির দিকে উতরোল 
মনে, যখন সহসা কাল 
বৈশাখী ঝড়, 
যায় 
ভিজিয়ে তপ্ত পৃথিবীর ধুসর পৃষ্ঠতল - -

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
abatract flower