শুক্রবার, ২৭ জুন, ২০১৪

বলা মুশকিল - -

দুঃখিত হওয়ার কিছুই নাই চার 
জনের মত তুমিও কিছু 
ক্ষণ থেমে দেখে 
যাও সাপ 
সিঁড়ির চিরদিনের খেলা, টোপ 
ফেল আর গিলে যাও, ওই 
গোল ভিড়ের মধ্যে 
ছিল লুক্কায়িত 
আমার 
মুখোশধারী দল, যাকে বলে - - 
সামূহিক ক্রেতা, এখন 
নিলাম হওয়ার 
পরে তুমি 
আর 
তুমি নয়, শুধুই সার্বজনীন এক 
বস্তু, ওই সামনের দেয়ালের 
স্লোগান খুবই পরিচিত,
ইট খসে গেছে 
অবশ্যই,
কিন্তু অক্ষর গুলো চির দিনই - -
টাটকা, কে যেন প্রতি 
পাঁচ বছরে লিখে 
যায়, আর 
বেশি  দূর নয় ভালো দিন ! জানি 
না, আগামী লিখন অনুষ্ঠান 
পর্যন্ত, এই দেয়ালটা 
টিকে 
থাকবে ও কী, বলা মুশকিল - - !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.in/
moonlit vase 

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০১৪

সঠিক পূর্বাভাস - -

তুমি আজ ও চেয়ে আছো প্রশ্ন চিহ্নিত
মুখে আমায়, অবাক, কিছু মুগ্ধ
বৈকি, আর আমি সেই 
ফাঁকে ফেলে 
চলেছি 
স্বত:স্ফূর্ত অদৃশ্য ফাঁদ, অবশ্যই তুমি 
এই মুহুর্তে খুবই নিরুপায়, ভেসে 
যেতে চাও আবেগের প্রবাহে, 
বহু দূর কোন শুন্যের 
সীমানায়, ওই 
কিছু 
নিমিষের খুশির জন্য সর্বস্ব স্বাহার -
ঝোঁক, তোমার চোখে ঘনিয়ে 
উঠতে চায় সুদূরের 
থামানো ঝড়,
ওই জেনে
শুনে 
সক্রেটিস হওয়ার বাসনা, জানি না 
তোমার বুকের মাঝে কী যে 
আছে প্রান্তবর্তী চাহিদা,
শলভের অন্তিম 
অভিলাষ, 
কিংবা মহা প্রলয়ের সঠিক পূর্বাভাস,

* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.in/
art by ian goldsmith 
http://sanyalsplanet.blogspot.in/
heart creeper 

মঙ্গলবার, ২৪ জুন, ২০১৪

বিমোহিত এ জগৎ - -

তুমি শুধুই দেখেছ আমার দেহে - 
মীনাবাজারের ঝাঁক ঝমক,
সন্ধ্যার সাথে ক্রমে 
ক্রমে আঁধার 
গ্রাস করা,
ওই 
গলির শেষে রয়েছে প্রাচীন দুর্গের
অসমাপ্ত নীরবতা, ঘনীভূত 
নিঃশ্বাসের মেঘ, চাপা 
কান্নার বর্ষা 
বিহীন 
আষাঢের জ্বলন্ত রাত্রি, কদাচিত !
বুকের ভিতরে প্রসস্ত ওই 
মরুভূমির ব্যথা 
ভরা 
চিৎকার, শেষ প্রহরে যদি তুমি 
শুনতে, অনেক কিছুই রয় 
যায় প্রোথিত, সময়ের 
নির্মম মাটির 
তলে !
মানুষ শুধুই দেখে যায় বিস্মিত 
ভাবে, কেশরের চটক 
সুরভিত রং, 
কেউ 
মনে রাখে না সহস্ত্র ফুলের মৃত্যু,
বাহ্য সৌন্দর্য্যে বিমোহিত 
এ জগৎ, অন্তরের 
পবিত্রতা 
রয় 
যায় যথারীতি অভিশাপিত - - 
চিরদিন - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
pink-daisy by jai-johnson

শনিবার, ২১ জুন, ২০১৪

অন্তহীন নীরবতা - -

সে যেন এক জলরং ছবি ভেসে রয়, 
নিজের মাঝে নিজেই অদৃশ্য 
প্রবাহে, শিল্পীর তুলি
তাকে বেঁধে 
রাখতে 
পারে না, সে যেন জন্মগত এক - -
উন্মুক্ত পাখি, পোষ মানে 
না, বহু দিন পিঞ্জরে 
থাকা সত্তেও 
উড়ে 
যায় একটু ফাঁক পেলেই, আর ফিরে 
আসে না, সে তখন সমস্ত 
পরিচিত অনুনাদের 
বাইরে, অদৃশ্য 
সত্তার 
দখলে, পৃথিবী তখন তার সামনে -
যেন এক বৃহৎ, জ্বলনশীল 
কর্পূর পিণ্ড, ধীরে -
ধীরে 
বিলীনতার পথে অগ্রসর, পঞ্চ তত্বে 
লীন, আর অন্তহীন 
নীরবতা !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.in/
in the mist 

বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪

ঝুলন্ত সেতুর গায়ে - -

সে কোন এক সিক্ত সন্ধের মুহূর্ত 
নিয়ে বুকে, জীবন বসে রয় 
একাকী, ঢেউ বিহীন 
নদীর ধারে,
যখন 
প্রতিচ্ছায়া হয়ে ওঠে দীর্ঘাকার -
নিঃশব্দ, অশ্বত্থ গাছের 
পাতায় ভেসে রয় 
কিছু স্মৃতির
এক 
ফোঁটা জল, দেখি তোমার অবুঝ 
ভালবাসা, এমন সময়ে হযে 
উঠতে চায় জীবন্ত,
নদীর বুকের  
এক 
লুপ্তপ্রায় জলধারা ! ঝুলন্ত সেতুর 
গায়ে যখন ফুটে ওঠে বহু 
নিয়নের আলো, ফিরে 
পেতে চায় এ 
জীবন,
হারানো প্রেমের অজানা কিনারা,

* * 
- শান্তনু সান্যাল 



http://sanyalsplanet.blogspot.in/
The paintings of Basuki Abdullah 

সোমবার, ১৬ জুন, ২০১৪

অকল্পিত মুহূর্ত - -

অকল্পিত ছিল, তার এই ভাবে ধীরে 
ধীরে, নিঃশব্দ, আমার ঊষর 
জীবনে অনুপ্রবেশ, কিছু 
অদ্ভুত, কিছু যেন 
রোমাঞ্চিত,
কখন 
যে আপনি শব্দটা তুমি হয়ে গেল -
বলা মুশকিল, যখন কম্পিত 
অধরে এলো স্থিরতা,
তখন চাঁদ 
প্রায়ই 
ডুবে চলেছে আবছা দিগন্তের পারে,
দেহ গন্ধের বিনিময়, তখন 
মিটিয়ে চলেছে সমস্ত 
অন্তরাল, যেন 
লৌকিক 
অনুভূতির মাঝে অলৌকিক ঘটনা,
জীবন তখন ঠিক পাতা ঝরা 
ঋতুর পরে, নব কলিকার 
অঙ্কুরণ, শাখা  
প্রশাখায় 
যেন সোঁদা মাটির গন্ধ মাখা ভাব,

* * 
- শান্তনু সান্যাল 




http://sanyalsplanet.blogspot.in/
Poppified