বুধবার, ১২ জুলাই, ২০২৩

আনুষ্ঠানিক প্রত্যাশী - -

তার গভীর চোখের বাসনায় সুস্পষ্ট 
ভাবে ভেসে উঠে, পরিপূর্ণ রূপে 
দেহ ও প্রাণের দখল, সে 
নৈতিকতার সংজ্ঞা
বোঝে না,
সেই প্রাকৃত সত্যের মাঝে হৃদয় খুঁজে 
ভালবাসার টেকসইতা, অকূল 
সুবাস, কুয়াশা সরিয়ে 
উন্মুক্ত নীলাকাশ,
অবশ্যই 
অজবীথির দুনিয়া চিরদিনই রহস্য 
ভরা, স্পর্শকাতর জীবন 
শুধুই পুষে যায় 
ভাবনার 
শিশু 
খুবই যত্নে, পরবর্তী কালে তার নজরে, 
দৈহিক প্রাপ্তির পরে, অনন্তকালীন 
প্রেম রয় যায় পাট করা 
প্রাণের রেশমী 
বস্ত্র খানি,
সিন্দুকে বন্ধ, আনুষ্ঠানিক প্রত্যাশী - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
 no idea about painter 6


মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

হয়ত দেখা হবে - -

তাদের বিজয়গাথা লিখে রইলো ভাঙা গাছের
দণ্ডমূলে, অবশ্যই সব গাছ মরে যায় না,
গোপন ভাবে, ওই নীল আকাশের
অশ্রু, ফুটিয়ে আনে একরাশ
কচি পাতার গুচ্ছ।
পুনরায় ধ্বংস
শহর জেগে
ওঠে
নতুন হলুদ সকালে, যেন দুঃস্বপ্নের সাগর - -
গুটিয়ে নিয়েছে নিজের ভিতরে সহস্ত্র
উগ্র ঢেউ, শহর সীমানায় আবার
উঠছে গাঢ় কমলারঙ্গী বিরাট
সূর্য আর কুয়াশার মাঝে
খেলছে নিরীহ শিশু -
দের এক দল।
জীবন
এই ভাবেই ভেসে ওঠে সমস্ত বিঘ্ন বাধা পেরিয়ে,
মৃত সাগর হতে গঙ্গার ভাসন্ত দ্বীপে, মানুষ
পুনরায় লিখে ইতিহাসের অভিনব
পাতা, যেমন কিনারা হারিয়ে
নতুন তটভূমি খুঁজে নেয়
ক্ষিপ্র নদী, হয়ত
তুমিও হারিয়ে
গেছো মেঘ -
ছায়ার
উজান দেশে, আর আমি খুঁজে চলেছি তোমায় -
অন্তহীন আবেশে। 
* *
— শান্তনু সান্যাল 



 

রবিবার, ৯ জুলাই, ২০২৩

চির বন্দিনী - -

শৃঙ্খল মুক্ত কোথায় মৃত্যুর পরে ও 

প্রাণ আমার, বহু খণ্ডিত দেহ 
হয় ত পুড়িয়ে এসেছে 
সমাজ, কিছু 
অশ্রু 
বিন্দু, কিছু দুঃখপ্রকাশ এটায় কি 
নিয়তি আমার, অগ্নি কি 
করেছে পূর্ণ দহন 
নারীর 
অপমান, আত্মা এখনো করে - -
সন্ধান, কোথায় আছে 
গর্ভ ধারণের 
মূল্য !
কোথায় আছে গৌরব স্থান যে 
মানবী কে করে ছিল 
দেবীর রূপে 
আহ্বান। 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Soul Painting

শনিবার, ৮ জুলাই, ২০২৩

চিরস্থায়ী সংযুক্তি - -

চিরস্থায়ী সংযুক্তি বলে কিছুই নেই এই  
জগতে, প্রস্ফুটন ও পতন থাকে 
অঙ্কিত, যথারীতি দু 
দিকে নৈসর্গিক 
মুদ্রার 
উপরে, যতই জোরে নিক্ষেপ করো - 
আকাশমুখী, ফিরে আসে 
পৃথিবীর বুকে 
ততই 
তীব্র বেগে, কিছু ক্ষণের ঘূর্ণনের - -
পরে, সব কিছুই চোখের 
আগে নির্বিবাদ
ভাবে
হয়ে ওঠে পরিষ্কার, অবুঝ নিয়তির
নিয়ম বুঝিয়ে যায় স্পষ্ট 
ভাবে অঙ্কুরণের 
সাথেই 
লেখা থাকে ঝরে যাওয়ার তিথি - - 
কপালের ভাঁজে - - 

* * 
- শান্তনু সান্যাল 
 http://sanyalsplanet.blogspot.in/ 
night-lotus-leaf-moore

শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

দৃষ্টিহীন ভালবাসা - - কাহিনী নয়

অরণ্য নীরবতার সমানান্তরে, মনের
আর্তনাদ যায় বহুদূরে, অদৃশ্য 
বেদনা নিঃশব্দ ধায় পিছু,
অনবরত সারাটা 
জীবন, বুঝেও 
না বোঝার 
নাটক 
ছলে হৃদয় প্রতি পলে, সেই অনুষ্ঠানের 
ক্ষুধিত অন্ধ বৃদ্ধা, পথ চেয়ে রইলো 
দুটি গ্রাস অন্নের আশায়, আনন্দ 
আবেগে কে যে মনে রাখে, 
বাড়িতেও আছে এক 
পুরাতন প্রাণি, 
হাসি 
হুল্লোড়ের মাঝে সবাই গেছে তারে 
ভুলে, অনেক সময় মানুষ খুশির 
প্রবাহে ভুলে যায় পাসের জন, 
সাজিয়ে রাখে বাহিরের 
ভুবন আলোক সজ্জিত,
সম্ভ্রান্ত, কুলিনতার 
প্রদর্শনীতে 
হারিয়ে 
যায় ভালবাসা, আলনায় ফেলানো 
যেন পুরনো ছেঁড়া ধুতি, 
সমারোহের সমাপনে, 
এক নিরীহ শিশু 
জানালো -
“ঠাকমা 
খাবার কুড়িয়ে খাচ্ছিল বাইরে ওই 
ফেলানো উচ্ছিষ্ট কলা পাতায়, 
আমি দেখেছি” গর্ভের ঋণ 
নিয়ে ছেলে হাজির, 
থাল ভরা মিষ্ঠান্ন,
রাগ কিংবা 
অনুরাগের 
চিৎকার,
নিস্তেজ চোখের উত্তরে, কোনো ও 
গ্লানি, দুঃখ ছিল না, “আর 
খাব না রে, আমি ত 
খেয়ে নিয়েছি !”
এই সন্তুষ্টির 
মাঝে 
আশীর্বাদের ছাড়া কিছুই থাকে না, 
দৃষ্টিহীন হয় ভালবাসা শুধুই 
দেখে অন্তর্মনের গভীরতা 
বাহ্য জগত অর্থহীন, 
বড়ই কঠিন, দুর্গম 
এই হৃদয় 
অরণ্যের নীরবতা, ছায়া হয়ে ধায় 
নিরন্তর মৃত্যু পর্যন্ত অজ্ঞাত 
তৃষ্ণা মুখীন - -
- শান্তনু সান্যাল 
  

বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

অদৃশ্য ভালবাসা

সিক্ত চোখে তার ওই ভাবে ফিরে চাওয়া, জাগিয়ে 
রাখে জীবনের অঙ্গার, অর্ধ নিবন্ত স্বপ্ন রয়ে 
উদ্দীপ্ত সারা রাত, সাফল্য ব্যর্থতা, 
প্রেম ঘৃনা, আপন পর, উচ্চতম 
নিম্নতম, হারানো পাওয়ার 
দ্বন্দের মাঝে তার প্রণয় 
যেন ভূগর্ভস্থ প্রস্রবণ!
বিস্মিত করে 
যায় 
মনের মরুপ্রান্তর, ভিজিয়ে যায় জীবাশ্ম ভূমির 
ধরাতল, ভাবনার অঙ্কুরিত কচিপাতায়, 
তার লাবণীয় অশ্রুবিন্দু লিখে 
রয়,ভালবাসার নিরব 
শীর্ষক বিহীন 
কাহিনী !
মহাশূন্যের পথে ভেসে আসে সে নিয়ে জীবনের 
বার্তা, মেঘের গায়ে লিখে যায় সে 
শ্রাবণের শ্লোগান, কড়া 
নড়িয়ে  সে লুকিয়ে 
হাসে শিশুবৎ 
হাসি !
আমি খুঁজি সেই হাসি, বাবলা বন পেরিয়ে বকুল 
সীমানায়, দেখি ঝরে আছে ভালবাসার 
অমূল্য কিংশুক কুসুম চারি ধারে,
অদৃশ্য  মধুমাস ধরে আছে 
অনন্ত তৃষা, চিরন্তন 
আকুল মনের 
উপগ্রহ !

--- শান্তনু সান্যাল
  http://sanyalsplanet.blogspot.com/


বুধবার, ৫ জুলাই, ২০২৩

অধরা প্রজাপতি! - -

এখন মধ্যরাত্রি, জানি তোমার চোখে 

এখনো ঘুম ফিরে নি, এত সহজে 
ফিরবে ও না, ঠিক সুখের
ফুরিয়ে আসা গোনা 
মুহূর্তের মত,
সে এক 
পলাতক, ঘুরে বেড়াচ্ছে দেশ বিদেশে,
কাচের পথে, আলোর ঝরনায়,
তুষারপাতের মাঝে 
জড়িয়ে বুকে 
কোন 
স্বপ্নিল সুখের উষ্ণতা, যতই সাজাও 
চোখের তীরে মোহিনী সুর্মা,
যতই ছড়াও আবেগের 
ঘ্রাণ সারা দেহ 
জুড়ে !
সহজ নয় তাকে ধরে রাখা, উন্মুক্ত -
পাখির অদৃশ্য ডানা গজিয়ে
সে উড়ে চলেছে আপন 
মনে যেখানে ইচ্ছে 
ওখানে,
তোমার বুকের মাঝে এখনো রয়েছে 
উভয়সঙ্কট, এক থামানো ঝঞ্ঝা,
অথবা অতিরিক্ত পাওয়ার 
বাসনা, কিছুও হতে 
পারে, ওই 
অতৃপ্ত 
ইচ্ছার আতঙ্কে ঘুম হয়েছে ভবঘুরে - -
জীবন্ত প্রেত, অধরা অভিলাষের 
রঙ্গীন প্রজাপতি!
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/