মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০১০

রিক্ত নদীর ধারে

রিক্ত নদীর ধারে
বসে আছি একাকী সেই অনাম রিক্ত নদীর ধারে ,

শৈল চিত্রে কী কোন অজ্ঞাত ভাষায়, কবিতা

লিখে ছিলে, পড়তে গিয়ে দেখি বয়স কবে যে

অস্তাচলের পথে, সন্ধ্যা ত আর অপেক্ষা করে না

আঁধারে উড়ে যায় কিছু স্বরলিপি , সুর খুঁজে -

বেড়ায় মন,কার ভাসা ভাসা কন্ঠে এখন ও ,

শুনি মুখরিত রয়েছে ভালবাসার কিছু গান -

কে যেন ডাক দিয়ে যায়, অবশ্যই দ্বার গুলো

উন্মুক্ত রয়েছে, যুগ যুগান্তর ধরে সমান ভাবে -

জীর্ণ নিশিগন্ধার গায়ে ছোঁয়া ছোঁয়া মিষ্টি গন্ধ

হটাত উর্ধ মুখী, ধুপ যেন ছড়িয়ে ছে শেষ

জ্বলন্ত বুকে লয়ে মধুর আভাস, বেমৌসুম

বৃষ্টি ঝরে যায় নিস্তব্ধ রজনীর বৃক্ষে ,শেষ

প্রহরে সুকনো নদী সহসা যেন মহা প্লাবিত //

-- শান্তনু সান্যাল

রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১০

প্রতিদান

অশ্রুময় চোখে দিও না অর্ঘ্য


গহন আঁধারে কিছু দীপ ভাসিয়ে

ঘাটের চাতালে একাকী বসে

পথ চেয় না আমার,

শেষ নৌকার যাত্রী ফিরেছে কবে

মন্দিরে এখনো বৃন্দ গান

যেন উঠেছে ঝঞ্ঝা তুমুল কন্ঠে

প্রেমের আহুতি, ভষ্ম দেহ ও প্রাণ

নির্বন্ধ ছিল লুকোনো অনুরাগ

নদীর উতল ধারায় বিসর্জিত হলো

যুগের তৃষিত মান অভিমান

তুমি ছিলে, তুমি আছ, জানি একদিন

উদ্বেলিত মন পাবে অবসান

ফিরে যাও নীড়ে ক্ষনিক আবেশে

দিও না বন্ধু মহা প্রতিদান //

-- শান্তনু সান্যাল

হিংস দর্শন

আসন্ন প্রলয়ন্কারী চক্রবাতে


তুমি থাকবে মাঝ নদীর বুকে,

নৌকা ডুবির আগে যদি পারো

ঝাপ দিও, সুদূর তীরে পরিত্রাণ

পাবে, মুক্তির শিখা নিভি নি, এখনো

নদীর দুই ধারে আকাশ ভেঙেছে,

অনুতপ্ত মেঘের, বহু খন্ডিত দেউল,

বজ্রপাত থামি নি এখনো, ভাঙা

প্রতিমার অঙ্গে প্রতিশোধের অগ্নি

অবিরাম, সহস্ত্র দহনে জেগে আছে,

তোমার রচিত আগ্নেয় বলয়

প্রথমে তোমায় গ্রাস করবে,

হিংস মানুষের বলিদান চায়

মৌন সমস্ত দেব দেবীর আত্মা,

খুঁজে দেখো পূনর্জীবনের অমৃত,

যদি পেয়ে থাকো বাঁচিয়ে নিও

নিজের হিংস দর্শন --------------

-- শান্তনু সান্যাল

শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১০

আসক্ত হৃদয়,

আসক্ত হৃদয়, মায়া মুক্তির পথে,


প্রাণের বাঁধন খুলতে দ্বিধা বোধ করে,

এখানে নিশ্বাস,দীর্ঘ রাতের পরে

কিছু খন থেমে থাকতে চায়,

সকালের বাতাসে প্রেমের কিছু গন্ধ,

অন্তরে ভেসে যায় মধুর পরিবেশে,

অর্ধ বিকশিত ফুলে, কার যেন

প্রতিচ্ছবি, অদৃশ্য শিকল পায়ে জড়িয়ে

যায় নিমিষে, আনমনা মন

আবার নব সন্ধির পথে অগ্রসর,

জীবনের ভাঙা গড়ার কাহিনী, ভালই

লাগে, দূর পাহাড়ের আঁকা বাঁকা

অরণ্য বিথিকায়,কুহাসা ঝির ঝির -

উড়ে যায়, সদ্য উদিত, সূর্যের নরম

স্পর্শ, হৃদয় ছুঁয়ে বলে -

শীত আসছে, ভালবাসা জড়িয়ে

রেখো যেন চিরদিন //

--- শান্তনু সান্যাল



বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০১০

ডাকনামের টান

সেই স্নেহভরা হাসিতে ছিল


বেদনার কিছু বিন্দু- বিসর্গ

ডাকনামের টান ও থাকে না কী,

বুঝতে বিলম্ব হলো, ফিরে দেখি -

শিমুলের গায়ে কাঁটা ছাড়া

ছিল ক একটা সোনালী তুলো,

পল্লব বিহীন গাছের ছায়া

পাখিরা আনমনা, উড়ে যায় পাস কেটে,

জীবনের পড়ন্ত বেলায়, জানি তারা

মিথ্যা আড়ালে আবার বাসবে ভালো,

সাঁঝের আগমনী, নিস্তব্ধ

শঙ্খ ধ্বনি,ধুপের বিলীনতা,

আপনজনের মুখে নতুন অভিনয়-

জেগে উঠবে, বেঁচে থাকার অদম্য উত্কন্ঠা,

কুড়োতে চায় আবার মন

নীল সাগরের কিছু ভাঙা ঝিনুক

সাজাতে ক্ষতি কী, স্নেহভরা হাসি যে

ফুরাতেই চাহে না,ডাকনামের টান !

চিরদিন জড়িয়ে থাকতে চায় বাহুপাশে //

-- শান্তনু সান্যাল

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০১০

শব্দবিহীন অভিব্যক্তি

শব্দবিহীন অভিব্যক্তি,অনেক সময় বলে যায়


গভীর কথা, যুগল অধর শান্ত নীল সমুদ্র,

দুই নেত্র অন্তরে স্পর্শ করে অগাধ ভাবে,

উচ্চ অট্টহাসির মাঝে, মুহুর্তে শুন্যতা ছেয়ে যায় /

শীতের পড়ন্ত বেলায়, মন চায় এক মুঠো রোদ,

যেন কিছু ক্ষন জানালায়,থেমে থাকুক আপনমনে

জীবনের মধুমাস খুবই চঞ্চল, কবে, কোন পথ হইতে

বাহির যাবে, উন্মুক্ত আকাশ সর্বদা নিরুত্তর /

--- শান্তনু সান্যাল

সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০১০

লাজুক প্রভাত( including english translation)


লাজুক প্রভাত


হৃদয়ের কোমল তন্তুর মাঝে

মধুরিম অনুভূতি,

প্রতিপলে বিভোর পরিধানে

প্রনয় জন্ম গ্রহন করে,

কখনো ছুঁতে চায় নীলিমার

অগুনিত আকাশকুসুম,

কার যেন দুই নয়নে, মায়াভরা

সন্ধ্যা নেমে আসে, লাজুক

থেমে থেমে, পদধ্বনির মাঝে,

শিহরিত রাকা উঠে যায় অম্বরে,

চন্দ্রমল্লিকার স্নিগ্ধ সুবাসে

পুরাতন স্পর্শ ভেসে যায়

নিশিগন্ধার অর্ধ বিলসিত বৃন্তে,

কিছু স্মৃতি অবাক চেয়ে থাকে

নিস্তব্ধ সেতার সহসা ঝঙ্কৃত,

অজানা ছায়াময় ভালবাসা

দুয়ার খুলে মিষ্টি মুখে,

স্বপ্ন গুলো জেদী, শিশু সম বায়না

ধরে রয়, চাঁদের উর্মি বেয়ে

যেতে চায় বহু দূরে, কোন

মধুময় প্রান্তরে, প্রীতির শিশির

যেন ঝরে,ঘুমন্ত জীবন জেগে রয়

নতুন ভোরে, পরিতৃপ্ত আলোর সন্ধানে //

-- শান্তনু সান্যাল

translation in english

the shy morning

into the delicate nerves

sweet experience is sprouted

every moment in new shape

desires want to touch the sky-

flowers, in some one s two eyes

magical evening is appeared

walking by hesitant steps

slowly moon rises

with daizy s fragrance

familiar touching immersed

into the bunch of tuber lilies

some memories silently looking

sitar recited itself

the unknown concealed love

opens the door with lovely smile

stubborn dreams want to walk

through the moonlight

wishing to go far away

in the beautiful land

drowsy life remained awaken

in the search of new dawn ,