বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১২


ফিরে যাওয়া সকাল 

বোধ হয় সে জানে না কিংবা জেনে উদাসীন, কিছুই
হতে পারে মনের গভীরে নামা দুঃসাধ্য প্রক্রিয়া, 
তাই রেখে আসে রোজ সকাল কিছু সদ্য 
কুসুমিত মৌসুমী ফুলের অনুভূতি, 
তার বন্ধ দ্বারের মুখে, ঠিক 
সিঁড়ির কাছে বসে রয়
হৃদয়, ভাঙা স্বপ্ন 
নিয়ে কৌতুহল
প্রাণে চেয়ে থাকে একদৃষ্ট দরজার দিকে, হালকা -
শব্দে যেন জীবন খুঁজে পায় বাযুরন্ধ্রের 
রহস্যময় আলো, ফিরে আসে 
জীবন জন অরণ্যের 
মাঝে, হেঁটে যায় 
নিজের মনে,
সম্ভব 
নয় ভালবাসা নিয়ে, চির দিন ওই ভাবে ক্ষতিগ্রস্ত 
সোপানে বসে থাকা, কখন যে শুনবে সে 
মৌন শব্দের কড়া নাড়া বলা মুশকিল,
হয় ত সে এখন পড়ে চলেছে 
খবরের কাগজ, কিংবা 
লিখছে কবিতার 
উপসংহার !
হতে পারে সে দেখছে এখন অলিন্দ থেকে ভিড়ে !
আহত স্বপ্নের মিছিল এগিয়ে চলেছে বহু 
দুরে, জীবন নিয়ে বগলে খঁজের 
যষ্টি করে সন্ধান যেখানে 
দুই বেলার বেঁচে 
থাকার যুদ্ধ, 
সকাল ও ফিরে গেছে অপরাহ্ন ডিঙিয়ে সুদুর  সাঁঝের
কোলে - - - 

- - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
PAINTING BY WENDY- PUERTO 



বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১২


আয়ত্ত ঘূর্ণি ঝড়

তার আকুলতার গভীরে ছিল প্রলয়ের নিঃশব্দ আগমন,
মেঘ বাদল বিহীন কাল বৈশাখী,পাখিরা ও বুঝতে 
পারি নি নীল স্রোতের বিস্ফোরণ, উড়তে না 
উড়তেই গেছে হারিয়ে আকাশপথ, ফিরে 
এসেছে বারংবার সাগর তীরে, বিবশ 
লুটিয়ে পড়েছে উচ্চ তরঙ্গে, সেই 
রাতে যখন বুকের মাঝে 
তার ঘনিকৃত বাঁধ 
গেছে ভেঙে,
জীবন তখন হয় উঠেছে পরশ পাথর, পুনর্লিখনের 
সেই বেলায়  নিয়তি যেন শব্দহীন, খুঁজে 
চলেছে অহংকারের কালি, ভাঙা
ডগার কলম, লিখতে পারি 
নি কোনো ভাবে ভাগ্য 
লিখন, তাদের ওই 
মিলন বিন্দু 
তে দেখি ছড়িয়ে রয়েছে জোছনার সান্দ্র আলোর 
স্তর, ঘনীভূত নিঃশ্বাসের কুয়াশা  ভেসে 
চলেছে ক্রমশঃ নদীর মোহনা হতে 
মহাসাগরের মধ্য জলপ্রবাহে, 
ভেসে  উঠছে তখন
সিক্ত বিহান 
অধরের  দুই  আর্দ্র, নিথর পরিতৃপ্ত বালুকা বেলায় !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
Waves painting by Dara Thaitanunde 



মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১২


সুরভির বৃত্ত 

পেয়ে হারিয়ে যাওয়ার ব্যথা কিংবা জড়িয়ে 
রাখার আবেশ, কিছু নিশ্চই ছিল 
দুজনের মাঝে, রিক্ততার সে 
অনুভূতি বুঝিয়ে গেল 
ফিরে যাওয়ার 
পরে, তার 
চোখের কোণে হয় ত ঘিরে আসা মেঘের 
ছায়া ভিজিয়ে গেছে শেষ প্রহরে, 
মনের মরু প্রান্তরে  কিছু 
স্বপ্নের অঙ্কুর  ফুটে 
রইলো ভোরের 
কোলে,
ভাবনার নব পল্লবে অস্থির শিশির বিন্দু !
শুধিয়ে ছিল তার বুকের ধরাতলে 
ভাসন্ত নিশি পদ্মের কাহিনী, 
জীবনের সেই একান্ত 
মূহুর্তে, প্রণয়ের 
অন্তহীন
কবিতা স্বতঃস্ফূর্ত রচে গেছে জীবনের 
সার্থকতার সিদ্ধান্ত, মর্মের 
গভীরতা, অনন্ত পথে 
পাড়ি দেওয়া, 
নিমগ্ন 
ভালবাসার অমরত্ব প্রাপ্তির দিকে এগিয়ে 
যাওয়া, তার ফিরে আসার 
অসমাপ্ত প্রতীক্ষা - - 

- শান্তনু সান্যাল 
painting by  Carlene Shuler Brown 



সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১২


প্রশ্ন চিহ্ন 

জানি না কোথা হতে ফিরে আসে ভাঙা প্রতিধ্বনি 
জেগে উঠে সুপ্ত মনের বিজন প্রদেশ, কার 
ককানির শব্দে ঝরে আকাশ খন্ডিত 
রূপে, ধুসর পাহাড়ের বাঁশবনে 
ধরিয়ে গেছে কে যেন 
দাবানল  সান্ধ্য 
হতে, তবু 
ওই ধুম্রময়  ক্ষিতিজে ভেসে রয় জীবনের নাম - 
বিহীন তারকা, সেই নীল আলোর মাঝে 
দেখি স্বপ্নের শিশু খেলে আপন মনে, 
সাজিয়ে রাখে অমাবস্যার রাত 
অরণ্য কুসুমের চন্দ্রাহত 
গন্ধে, খুঁজে মন 
বিস্মৃত ওই 
নীহার  ভিজা মুহুর্তগুলো, জ্বালিয়ে গেছে কে 
যেন আবার সান্ধ্য প্রদীপ, অভিশাপিত 
অশ্বত্থগাছ তলে, ঘনিয়ে আনে 
প্রণয়ের অভিসার এমন 
সময়ে, জানা সত্তেও 
যে সে আর
নেই, জীবনের পার্শ্ববর্তী অঞ্চলে, শুধুই মায়ার 
বন্ধনে জড়িয়ে ধেয়ে চলেছে হৃদয়, দূর 
বহু দূর, অসমাপ্ত কোন অদৃশ্য 
জগতে, হয়  ত মৃগতৃষ্ণা 
কিংবা আত্ম 
সন্ধানের
পথে অগ্রসর জীবনের অতৃপ্ত ভাবনার প্রবাহ !

-- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১২

অন্তর্মনের বীথিকায়

এখানে ক্ষিতিজ জানে  না নুয়ে যাওয়ার ভাষা শুধুই 
হাসে নিয়ে দেহে আরুণিক আলো, ব্যথিত  রাত্রি 
গুছিয়ে চলেছে, এলোমেলো আঁধারের ধর্ষিত,
শোষিত স্বপ্নের কাহিনী, জনশূন্য পথের 
সেই পান্থ পথিক, হয় ত কিছু ক্ষণে 
হারিয়ে যাবে উড়ান সেতুর 
নীচে, মহানগরের নভে 
এখন ভেসে চলেছে 
ফেকাসে রং 
দর্শক বিহীন রঙ্গমঞ্চে ছড়িয়ে ছিটকিয়ে আছে যেন 
মুখোশ, ফেলানো অন্তর্বাস কিংবা ছদ্মবেশ, 
ক্রমশঃ নিষ্ঠুর পরিচালকের দল মেখে 
মুখে উজ্জ্বল কান্তি, দাঁড়িয়ে আছে 
নিয়ে হাতে খবরের কাগজ, 
পড়ে চলেছে নিজের 
গৌরব গাথা !
কিছুই ত 
ঘটে নি সনাতন জীবনের ধারা যথারীতি প্রবাহী, 
দেউলের মুখে দাঁড়ানো যাযাবর ষাঁড় চিবিয়ে
চলেছে উচ্ছিষ্ট আর্বজনা, পাস কেটে 
গেছে নগরপাল, ফুটপাথের কুষ্ঠ 
রুগীর সামনে কিছু খুচরো 
পয়সা, কে যেন 
জানিয়ে গেছে অস্পষ্ট ভাষায়, দয়া মায়া নাকি 
এখন আছে জীবিত, অন্ধকারে যদি 
মাড়িয়ে গেছে মানবতা সে না 
কি পাপ নয়, রাস্তার ধারে 
ফেলানো অস্তিত্বের 
সমাপ্তি ঘটে 
এই ভাবে, মানুষ হোক কিংবা নেড়ি কুত্তা !
জীবনের আকলন বুদ্ধিজীবির কাজ,
লিখে যাও নিজের ভাষায় 
চান্যকীয় পরিভাষা,
আজ নাকি 
নন্দনে 
জীবন নিয়ে বিরাট আলোচনা সভা, যদি সময় 
থাকে এস, আনন্দ ভোগ কর, কিছু 
নামকরা শিল্পীর উলঙ্গ দেহের 
চিত্রাঙ্কন রয়েছে ঝুলে,
কিছু যুদ্ধ পীড়িত
মানুষের 
ছিন্ন  বিছিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আলোকচিত্র, কিছু 
আমার তোমার জীবনের চিরকুট, 
হয় ত পেয়ে যাবে রাজপথের 
দুই  ধারে, পচে গলে 
ছড়িয়ে রয়েছে 
অন্তর্তমের 
কলা বিথিকায়, যদি পারো খুঁজে নিও আমায় 
বিলুপ্ত ঠিকানা - - - 

- - শান্তনু সান্যাল   


শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১২


মৃগয়ার মুখোমুখি 

শুধুই সে চায় বহির্ভাগের ভঙ্গুর স্তর, ছুঁতে কিংবা
আঘাত দিতে, কি যা আছে তার মনে, হয় 
ত সেই জানে, তার এই ভাবে ধরে 
রাখার প্রবৃত্তি দিয়ে যায় কিছু 
ছেঁড়া প্রজাপতির ডানা, 
কম্পিত অনুভূতি, 
ধ্বসে যাওয়া 
কিনারা, 
অভ্যন্তরীণ জীবন পড়ে রয় খারিজ বন্ধ্যা ভূমির 
কোলে, যদিও অভিহত ভাবনা রাতের 
নিরবতা ভেঙে, খুঁড়িয়ে ধেয়ে 
যায় সেই স্বপ্নের পিছে, 
বহু দূর যেখানে 
আকাশ 
ঢেলে রয় বৃষ্টির মরিচিকা, দিগন্তের দগ্ধ দেহে তখন 
সকালের ছায়া, জীবন অবাক, বিস্মিত রূপে 
চেয়ে থাকে তার শিশির ধোয়া মুখ, 
তার চোখের পরশে এখন 
আততায়ী ভাব কেটে 
চলেছে ক্রমশঃ,
আবার 
দেখি নিরীহ ভালবাসা, খুলে কাচিক  বুক এগিয়ে 
চলেছে তার দিকে, অদৃশ্য আঘাতের 
সম্মুখীন - - 

- - শান্তনু সান্যাল 
by  Thomas Cole -  Kaaterskill Falls Painting


শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১২


সমুদ্র তীরে এক সাঁঝে 

সেই ভিড় ভরা নগর চত্বর, ঝলমলে  আলোর 
জুয়ার, সেঁতসেঁতে  মেঘলা সাঁঝের খপ্পর 
থেকে বেরিয়ে এক দিন সাগর
 সৈকতে আগমন, তার 
উন্মুক্ত উর্মিমালায় 
রূপান্তর!করে 
গেছে 
বিস্মিত, সে যেন ভেসে চলেছে উন্মত্ত তরঙ্গে,
অবাক তখন চেয়ে আছে চেতনার সর্ব 
বহিরংশ, তার উন্মেষিত আত্ম -
সংকোচন করে গেছে ভাব 
বিভোর, ছড়িয়ে 
গেছে কস্তুরী 
গন্ধিত 
বাতাস অর্ণব সমীরণে, সিক্ত বালুচরে তখন 
জোছনার সঞ্চার, ঝাউ বনে চাঁদের 
প্রগাঢ় প্রণয়ের ছায়া, ঘনিয়ে 
আনে আঁধার হারিয়ে 
পাওয়ার অমূল্য 
মুহূর্ত খানি, 
সুদুর 
ঘুণ ভরা মহানগরে এখন হয় ত হাঁপানির 
রাত, ক্লান্তিময় ধোঁয়ার সঙ্গে উঠে 
চলেছে ব্যথিত নিঃশ্বাস, 
জীবন এখানে কিছু 
ক্ষণের জন্য 
হয় 
উঠেছে যাযাবর পাখির ঝাঁক, উড়ে চলেছে 
দেশবিহীন, সীমা হীন আকাশে এক 
রাশ, দিক দিগন্তের অনুসন্ধান !
স্বপ্নের পরের সেই উপগ্রহ,
যেখানে শুধুই আছে 
স্নিগ্ধ তরলতা, 
মহা প্রবাহে 
বহে চলেছে মনের সব দুঃখের তলানি অবিরাম !

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/