বৃহস্পতিবার, ১০ মে, ২০১২


আদিম  গন্ধ 

অনেক তপ্ত সাধের পরে ঊষর ভূমি যেমন 
চেয়ে রয় মেঘের ভাঙন, অনেক ক্ষণ 
বুক পুড়িয়ে যেমন মাটির দীপ
করে আঁধারের আলিঙ্গন,
ঠিক কোথায় যেন 
তার চোখের 
পরশে খুঁজে পায় হৃদয় , অল্প বিরামের  বর্ষণ, 
অনেক দিনের বাদে দক্ষিণ মুখী 
জানালায় কে যেন  রেখে 
যায় অবিকশিত  
রজনীগন্ধার 
গুচ্ছ, 
জোড়াতালির স্পন্দন, জীবনের ঝিমন্ত দুপুরে !
পাঁচিল আর ছায়া যেন মৌন কথা কয়, 
আপনমনে নড়ে চলেছে অশ্বত্থ 
গাছের পল্লব, যেন সুর 
ধরেছে সংবেদ 
কন্ঠে,
নদী দেহের গন্ধ ভেসে উঠে দেউলের চত্বরে,
ভাঙ্গা নৌকার ক্রন্দন ও ঢেউর সান্ত্বনা,
মনে হয় কে যেন ছুঁতে চায় খুবই 
যতনে ছিদ্রময় কাষ্ঠ শরীর,
সাময়িক বিধ্বংস 
করে;  কিছু 
আগেই ছুঁটে গেছে তীব্র বেগে, পূব মুখী দূরগামী 
রেল, সেতুর গায়ের কম্পন হয় তো 
নদী ও অনুভব করেছে নিশ্চই,
প্রেম  যেন তার উন্মুক্ত 
হাসি কিংবা মোতির
মালা, এই 
মুহুর্তে খুলে পড়েছে কাচের মেঝে, গড়িয়ে যায় 
ভাবনার মুক্ত মণি, উদ্ভাসিত সহসা 
মনের দালান, তুলে রাখতে 
চায় জীবন, প্রণয়ের 
ঝরা পাতা ;
আবেগী বই র মাঝারে, আলতো হাতে সরিয়ে 
চলেছে জোছনা; পুতুল রুপি রাতের 
দেহের ধুলা, বাতায়নে পুষ্পের 
কলিকা ফুটে চলেছে ;
বুকে জড়িয়ে -
যেন এক আদিম গন্ধ - - - 

বুধবার, ৯ মে, ২০১২


শেষ প্রহরের ক্ষীণ আলো 

নিঃশব্দ বেদনা, গহিন নিরবতা , আর নিহন্তা রাত্রি ! 
রক্তরঞ্জিত ভাবনা যেন হেঁটে চলেছে বহুদূর,
না কোনো পৃথিবী, না আকাশের ছায়া 
ডুবে চলেছে নীহারিকার আলো 
কেমন যেন ঘোলাটে সব 
কিছু, চার দিকে 
শুধুই
নিস্তব্ধতা, ছায়াময় সেই প্রেমের পিঞ্জরে পড়ে আছে 
কিছু স্মৃতির রঙিন পাখনা, উড়ে চলেছে 
কার গানের স্বরলিপি অথবা প্রণয়ী
প্রাণের তুলো, ঝরে চলেছে 
নিশিপুষ্পের শ্বেত 
পাপড়ি !
বুক হতে কে তুলে নিতে চায়, বিন্দু বিন্দু শেষ প্রহরের 
জোছনাময়  সুরভি - - -

- শান্তনু সান্যাল
painting by Heade Martin Johnson 

মঙ্গলবার, ৮ মে, ২০১২


অগোচর অনুভূতি 

বিছিন্ন পল্লবের গায়ে  লুকানো সেই টলমল নিহার 
বিন্দু, আর ভালবাসা, কোথায় যেন মিলে 
মিশে আগ্রহী, বেঁধে রাখতে চায় 
বিরাট অশ্বত্থ গাছের ছায়া 
বুকের মাঝে, শুকিয়ে 
যাওয়ার সংশয় 
নিরন্তর 
করে যায় মন উদ্বেলিত, অভিশাপিত আঁধার -
জড়িয়ে রাখতে চায় জীবন, সূর্যের আলো 
তখন আক্রান্ত করে দেহ ও প্রাণ,
ভাবনার কুসুম গুটিয়ে 
থাকতে যেন বাধ্য, 
নিজের অব্যক্ত 
জগতে,
অগোচর  অনুভূতি হারিয়ে যেতে যেন ইচ্ছুক -
তার নয়নের তীরে - - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
dew drops 

সোমবার, ৭ মে, ২০১২


অনন্ত বর্ষণের পরে ও অশান্ত 

ব্যবহৃত কাপড়ের মত সে ছুঁড়ে ফেলেছে, বোধ হয় 
ভাবের খেলনা, ভাঙার আগে শব্দ শোনা 
যায় নি, যেন ঘরের এক কোণে
এলোমেলো পড়ে রয়েছে 
অন্ধকারে ভাব -
প্রবণতা,
বহুখণ্ডিত রূপে উপেক্ষিত, তবুও চেয়ে রয় নিরীহ 
ভালবাসা, তার নিশুতি রাতের জাগরণে,
দেহ ও প্রাণের নতুন আবরণে, এক 
অদ্ভুত পুরাতন গন্ধ লেগে 
রয় যেন শুকনো 
ফুলের দাগ 
পৃষ্ঠা ছিঁড়ে গেলেও সাথ ছাড়ে না, অবশ্যই পাপড়ি 
ঝরে যায় সময়ের আঘাতে, ওই শুষ্ক পুষ্পের 
কঙ্কালে লিখে থাকে স্মৃতির ইতিহাস,
মৌসুমী হিসাব, কিছু দেওয়া 
নেওয়ার নিঃশ্বাস, ভাঙা
আস্থা বিগলিত 
বিশ্বাস,
দীর্ঘস্থায়ী ঘা তখন আগ্নেয়গিরির মুখ, ঝিলে বদল 
হতে সময় চায়, হয় ত এক শ্রাবণ অথবা 
অনন্ত বর্ষণ, জানি না কোনো দিন 
সে নৈসর্গিক ভাবে শীতল 
হতে পারে কি না,
বলা কঠিন,

- শান্তনু সান্যাল
painting source  APOD Robot 

রবিবার, ৬ মে, ২০১২


গোপন সজলতা 

নির্বিকার জীবন, কিন্তু  স্থাবর প্রেম তোমার 
জড়িয়ে রয় বুকের পাঁজরে প্রগাঢ় ভাবে,
সে যেন নিভৃত যোগিনী সহস্ত্র 
যুগ হতে সমানে জেগে 
আছে হৃদয়ের 
মাঝে,
অনুধাবন করে যায় নিঃশ্বাসের পথে, অগণিত 
শ্রাবণ, অসংখ্য শীত, বসন্ত ফিরে গেছে 
তার খিলান গোপুর ছুঁয়ে, প্রভাব -
মুক্ত তার অসীম ভালবাসা,
সে বহে যায় রক্ত 
সংহরণ হতে 
মর্মের 
দ্বারে, অখণ্ড অগ্নিশিখার মতন জ্বলে আঁধারের 
জগতে, অবর্ণিত সেই আলোর বিস্তার 
ভরে যায় রিক্ত অন্তরতরের 
গভীরতা, জীবনের 
মরুদ্যানে ফুটে 
উঠে 
যেন নির্জীব নাগফনীর পুষ্প বীথিকা, অনন্ত 
সুরভীর নির্ঝর, বহে যায় অশ্রু জলের 
সঙ্গে মিলে কপোল হতে বসুধার 
ক্রোড়ে, বিন্দু বিন্দু ঝরে 
অবিরল তার
নেহের
সুধা, বিগলিত করে লৌকিক অহংকার - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


painting by Hubert Robert 

শনিবার, ৫ মে, ২০১২


এত সহজ ছিল না 

ঠিকই ত ব্যবহারিক হতে পারি নি কোনো দিন,
কাজেই রয়ে গেলাম একাকী চিরদিন, 
হৃদয়ের নদী শুধুই ভাসা -
ভাসা, ধরে রাখতে 
জানে না 
আবেগের স্রোত, তাই গভীরতা গহিন হতে 
পারি নি, যা বুকে ছিল তা মুখে 
এসে ছড়িয়ে যায়, জীবন 
যেন উন্মুক্ত পুস্তক,
সবাই গেছে 
পড়ে,
কেউ হয় ত পড়ল কিছু বাক্য, কেউ পৃষ্ঠা গুলো 
শুধুই গেছে পাল্টিয়ে, অথবা রেখেছে 
ময়ুরপঙ্খী চিহ্ন ভবিষ্যতে পড়ার
জন্য, আবার এও হতে 
পারে, না পড়ে ও 
পৌঁছিয়ে 
গেছে উপসংহারে, সব কিছুই সম্ভব, সে হেঁটে 
গেছে খালি পায়ে নদীগর্ভে, ওই পারে 
শুনিয়েছে নিজের সাহসিক 
গল্প, অবশ্যই তখন 
হয় ত জীবন 
রিক্ত 
শুকিয়ে যাওয়া, বালুর ভূখণ্ড, সর্পিল স্মৃতি!
বুকে জমা তলানি মাটি - - -

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

  
painting by DANE WILLER

শুক্রবার, ৪ মে, ২০১২


সুরভিত লিপি 

আবার কাছে আসতে চায়, পুনরায়  ভালবাসতে 
চায়, জোছনার আড়ালে লুকিয়ে রয় নিরব 
অপেক্ষারত যেন হাসনুহানার উন্মুক্ত 
গন্ধকোষ, হৃদয় তখন বিভ্রান্ত,
আবার আঘাত সইতে 
তত্পর, তার 
সম্মোহনের নেত্রলিপি ফেলে চলেছে মোহ পাশ,
রন্ধ্রের ভিতরে যেন আবেগময় মকরন্দ,
ঘর করে চলেছে মৌন প্রণয়ের 
অনুবন্ধ, আবৃত প্রসূন 
পত্র তখন বিহ্বল,
ভোরের 
পূর্বেই যেন প্রস্ফুটন, দেহের সুরভিত বিদারণ!
জীবন তখন অপ্রত্যাশিত ভাবে দৌড়িয়ে 
যেতে চায়, বন বীথির পথে ধরতে 
সেই হারানো সুবর্ণ সারং, 
চাঁদ ঢলে চলেছে 
প্রাচ্য 
আকাশে, উপত্যকার বুকে জড়িয়ে রয়েছে 
শেষ প্রহরের ধবল আলো অথবা 
আঙ্গুলের আকাড়িয়ে ধরা 
দাগ, অধরে আছে 
মুদ্রিত যেন 
তার 
নিঃশ্বাসের কবিতা, সে লিখে গেছে ছন্দবদ্ধ -
সারা অঙ্গে যেন রহস্যময় কাব্য - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


   painting by artist Barbara Fox 1