বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
বুধবার, ৭ নভেম্বর, ২০১২
নিবিড় তৃষ্ণা - -
মোহনামুখী সে এক বিস্তীর্ণ নদীর বহর,
সাগর কুল ঠেলে নিয়ে যায় অনেক
দূর গভীর জগতে, তরঙ্গিত
অট্টহাস হঠাৎ তখন
নিঝুম ! ভাঙা
নিঃশ্বাসের
সাথে
আবেশ পড়ে রয় বালির স্তূপে, নির্বিকার
দেহের গন্ধ কোষ, অকস্মাত যেন
সক্রিয়, সারা রাত বায়ুমণ্ডলে
এক পরক জাতীয় সুবাস,
ভেসে রয় অবিরাম
এক দিগন্ত হতে
অন্য অলিক
রেখায়,
বিচিত্র সজলতা ভিজিয়ে রাখে রুপালি
আলো, অন্তঃকরণে ওঠে নামে
প্রণয়ের জলোচ্ছ্বাস, এক
অদৃশ্য, নিবিড়
তৃষ্ণা
ধরে রাখে জীবনের সংবেদন - - - - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/রবিবার, ৪ নভেম্বর, ২০১২
বিহানের পথে - -
কুড়িয়ে যদি আনতে পারো কিছু শিশির কণা,
যে শেষ প্রহরে গেছে ঝরে, ঠিক চোখের
পাতার তলে, ধরে আছি আজ ও
অরিত্র কম্পিত হাতে, জানি
নিভে গেছে তীরের
ভাসন্ত আলো,
তবু যেন
মনে হয় ভীষণ ভাবে, এখনো আবছা এঁদো -
গলির আশেপাশে জেগে আছে কিছু
নীল আলেয়া, উড়ে চলেছে
জোনাকির ঝাঁক,
নিঃশ্বাসের
স্পর্শ !
ছুঁয়ে যায় অন্তরে কার দেহের গন্ধ, কিসের
মর্মরধ্বনি ভরে জীবনে এক মধুর
আতঙ্ক, দাঁড়িয়ে রয় জীবন
একাকী কুয়াশাচ্ছন্ন
বিহানের পথ
চেয়ে !
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
art by Christopher Martin
শনিবার, ৩ নভেম্বর, ২০১২
পলকা সান্নিধ্য - -
জানা সত্তেও যে রিক্ত, পুরাতন পুষ্পাধার !
কখনো কোনো দিন ভেঙে যেতে পারে,
তবু ও সে মুছে যায় ধুলো
কোন স্বপ্ন নিয়ে
বুকে, ওই
পৃষ্ঠতলে কিসের মায়া জড়িয়ে আছে, প্রায়
ভাবে একাকী মন, সে যেন লাজুক
জোছনার আলো, বহুবার
দেখি দিয়ে যায় উঁকি,
কখনো দরজার
ফাঁক দিয়ে,
আবার অনেক সময় বসে রয় ঠাঁই অলিন্দ
সীমানায়, সে এক বিচিত্র অনুভূতি
জড়িয়ে যেতে চায় অদৃশ্য
লতার রূপে সারা দেহ
ও প্রাণে, বেঁধে
যায় বাসা
আপনমনে, জানা সত্তে ও যে সব কিছুই ত
বিলীয়মান, তবু ও জানি না কেন,
সে এত ভালবাসে - -
বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২
পরিচয় পত্র - -
জীবনের পরিভাষা চেয়ে ছিলাম সে দিতে
পারি নি, অনুচ্চারিত চোখে শুধুই
চেয়ে ছিল কিছু ক্ষণ মেঘ
বিহীন উন্মুক্ত
আকাশ,
প্রেমের অর্থ বুঝতে খুব ইচ্ছে ছিল তাই -
আশান্বিত ভাবনায় ভিজিয়ে রেখে
ছিলাম হৃদয়ের মরুভূমি !
অনভিজ্ঞ ছিলাম
যে ঊষর
জমির বুকে ফণীমনসা ছাড়া কিছুই ফলে
না, জোছনা ছোঁয়ার সাধে পুড়িয়ে
এলাম অন্তর্তমের নিরীহ স্বপ্ন,
সে বলে ছিল এক দিন
এখানেই ঝরে
তারক
শেষ রাতে, ভরে যায় শুন্য বুকে অনন্য -
প্রতিভাস, সুতরাং সারা রাত বসে
রইলাম সেই বন্য নদীর কুলে
চোখে নিয়ে এক অন্তহীন
প্রতীক্ষা ! খুঁজে পাই
নি কিন্তু একটা
ও কণা,
কখন যে ভিজিয়ে গেল যাযাবর মেঘদল
জানি না, হৃদয়ের আঁধারে ফিরে
আসার পথ গেছে হারায়ে,
সুদুর সকাল যেন
দিগন্ত সীমার
প্রহরী !
বারে বারে চায় হারানো পরিচয় পত্র - - -
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/বুধবার, ৩১ অক্টোবর, ২০১২
অপরিচিত নিজস্ব প্রতিচ্ছায়া - -
একান্ত ভাবে তার প্রণয়ী নয়ন চেয়ে ছিল
অনেকটা কল্পনার বাহিরে, দিতে
গিয়ে দেখি অস্তিত্ব বলতে
শুধুই বাকি রইলো
অস্থিপঁজর,
তবুও কৃপণ হতে পারি নি জীবন, প্রথমে
হৃদয়ে আধিপত্য, কালান্তরে দেহের
সমর্পণ,পরিশেষে প্রাণের
পুতুল খেলা, তার
হাতের সেই
অদৃশ্য
রেশমী যোগসূত্র যেমন ইচ্ছে তেমন করে
গেছে নিঃশ্বাসের সাথে আবেগের
অবিরাম ক্রীড়া, উপাসনা
কি বুনো বাসনা, বলা
মুশকিল, শোনিত
শিরা হতে
সে গেছে মিশে ভাবনার রহস্যময়ী কণার
সাথে, বেদখল করে আছে আমার
ভিতরে আমার পরিচয়,
ভাবশুন্য চোখে
দেখে যাই
কেবল আমি, তার প্রেমের অপরূপ মায়া - -
নির্বাক, নীরব নিশীথ রাতে - -
সোমবার, ২৯ অক্টোবর, ২০১২
সুক্ষ্ম আবর্ত - -
নীরন্ধ অন্ধকারে চোখের আলো অফলপ্রসূ,
স্পর্শের ভাষা হয় উঠে মুখরিত, হঠাৎ
যেন যষ্ঠেন্দ্রিয় সজাগ, ধরে
রাখতে চায় সব কিছু
লিপ্সা ও স্পৃহার
অন্তর তখন
গৌণ !
প্রবুদ্ধ আবরণ তখন সাংঘাতিক পারদর্শী -
উগ্র আবেগে দেহের আকাশ উদ্ভাসিত,
সঠিক বা ভুলের দ্বন্দ্ব উপান্তে
যায় সরে স্বয়ং, বন্য
অনুভূতির
মাঝে
জীবন খুঁজে বেড়ায় প্রকৃত আনন্দের পথ !
সাধু অসাধুর পরিভাষা এখানে
করে অট্টহাস, স্তর প্রতি
স্তর খসে পড়ে
ভণ্ডামি,
হিংস ক্ষুধা করে যায় সব কিছু ভক্ষণ, ওই
বাস্তবিকতার মুখোমুখি নিখুঁত
আরশি পর্যন্ত নগ্ন, এক
নিরুপায় ভঙ্গুর
বস্তু মাত্র !
মানুষ অমানুষ, কীট পতঙ্গ, জলচর স্থলচর,
জীবনের উত্পত্তি অন্তর্নিহিত এই
সুক্ষ্ম আবর্তে - -
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)






