সোমবার, ২১ জানুয়ারি, ২০১৩

সাঁঝের আগে - -

এখানে রোদের অপেক্ষায় দিন যায় গড়িয়ে,
সকাল ও সন্ধ্যার সামঞ্জস্যে চিরকাল 
প্রতিজ্ঞাবদ্ধ এই জীবন, তবু 
ও আশার নদী, নিরন্তর 
উজানমুখী, 
তোমার প্রতিশ্রুতি সত্যি কি মিথ্যে, সেটা 
তুমিই নির্ভুল যান, এখানে সাঁঝের 
আবছা আলোয়, মন চায় 
তোমার জ্ঞাতসারে,
ভুলে কাছে 
আসা, এই ঘিঞ্জি স্বপ্নের নিজস্ব আছে, এক 
অদ্ভুত মোহিনী মায়া, লেবু গন্ধে 
মাখা পুকুর পারের ছায়া,
দেখি তুমি আসছো 
ভিড়ের মাঝে 
একাকী
ক্লান্ত, ব্যথিত কিন্তু অপরাজিতা, সেই - - 
আগমনের খবর, দিয়ে যায় 
অপ্রত্যাশিত ভাবে,
পাশের বাড়ির 
হাসিমুখ 
শিশু, হৃদয় জানে তুমি ভুলবে না কোনোই
ভাবে, চির পরিচিত আমার ওই 
উপান্তের ভাঙা জীর্ণ শীর্ণ
একমাত্র ঠিকানা -
* * 
- শান্তনু সান্যাল  
Amy Hautman Paintings
http://sanyalsplanet.blogspot.com/

রবিবার, ২০ জানুয়ারি, ২০১৩

প্রণয় গন্ধ - -

জানি মম প্রহত দেহে আছে, কত গভীর কাটা চিহ্ন, 
বহু রক্তের ডেলা, অনেক কাঁটা বিদ্ধ আহত 
কোষ, তবুও জীবন আগুয়ান, যে 
বিন্দুতে এসে হারিয়েছি 
অস্তিত্বের মূল্য,
ওই উত্স 
হতে পুনরায় নব ভ্রমণের সূত্রপাত, শেষ বিচার - 
থাক ভবিষ্যতের বুকে, এখনো সুদুর প্রান্তরে 
থেমে আছে চঞ্চল গন্তব্যের অপেক্ষা,
এখনো জীবন চায় দিগন্তের 
অদৃশ্য ভালবাসা, 
এখনো 
তোমার চোখে আমার কদর যাই নি হারায়ে, -
আজ ও তুমি সেই মধুময় সন্ধ্যা !
আজ ও আমি ওই তৃষিত 
আঁধার, বুকে 
জড়িয়ে 
রাখতে চাই নিশিপুষ্পের প্রগাঢ় প্রণয় গন্ধ - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Derek McCrea 

শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৩


সরাসরি ভাবে - -

কোনো জরুরি নয়, তোমার বুকের বেদনার -
কারণ শুধুই আমি, একাকী কাচের 
ফুলদানির ব্যথা  ফুল গন্ধ 
রূপ রং কিছুই হতে 
পারে, এই 
সুন্দর 
অভিযোগের আড়ালে দাঁড়িয়ে আছে শঙ্কিত 
প্রেম অথবা অলিক প্রতিশোধ, সেটা 
তোমার হৃদয় একমাত্র জানে, 
আমি কিন্তু ভাসা -
ভাসা নদীর 
তীর !
আকাশের রঙ্গে যাই সহজে মিলে, তোমার 
মেজাজের খবর রাখি কেমন করে 
আমি নিজেই নই নিজের 
ভিতরে, চলকে 
যাই প্রতি 
মুহুর্তে, 
বাউণ্ডুলে কি পলাতক আমার অস্তিত্ব চির 
অবর্ণিত ! আমাকে নিয়ে তোমার 
অভিমত কিছুই হতে পারে,
আমি কিন্তু পুনরায় 
শুধাই ওই 
বুকের 
যন্ত্রণার দায়ী, কোনভাবে ও আমি নই - - 
* * 
- শান্তনু সান্যাল
http://sanyalsduniya2.blogspot.com/

http://sanyalsplanet.blogspot.com/
Cécile Leroy
hope - zen painting 

অস্থায়ী চুক্তি - -

তোমার অদৃশ্য শর্ত যা কিছুই হতে পারে, 
আমি বন্ধনমুক্ত মনোবৃত্তি, আজন্ম 
বেদে, ঘুরে বেড়াই দেশ 
দেশান্তরে, 
তোমার অভিলাষে, দেহের গন্ধ কি বুনো 
ফুলের কাঁচা মৃন্ময়ী সুবাস, ধরা 
মুশকিল, আমি এক চির 
পরিযায়ী আবেগ,
অধরা ! 
কখনো চোখের আগে কখনো নেপথ্যের 
আঁধারে, খুঁজি তোমায় তোমারই 
মাঝারে, এই চৌম্বকীয 
ক্ষেত্রের মধ্যস্থলে 
সব কিছুই 
অফলপ্রসূ, ক্রমশঃ হারায় গুরুত্বের - 
সীমানা, তাই বলি - না তুমি 
পূর্ণ অনুরত, না 
আমার 
পক্ষে সুবর্ণ টেকসইতাই সম্ভব, কেবল 
অস্থায়ী চুক্তি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Emerging Moon Painting by John Williams.jpg

শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৩

ঝুলন্ত সিঁড়ির ধাপ - -

আরশির আগে হেরে যাই বারে বারে, কি ভাবে 
বোঝাই আমি সে নই, যার সন্ধানে দিবা 
নিশি সে খুলে রাখে প্রতিফলনের 
দ্বার, খুঁজে ছারখার 
চেহারায় 
কিছু পুরাতন উবর ভূমি, আকুঞ্চিত মুখে -
নোনা, ধুসর, মরুভূমির ছাড়া কি 
বা আছে, সে অবশ্যই 
জানে সব কিছু,
তবু ও 
জানি না কেন, সে জেনেশুনে ও ভালবাসে - - 
আমায়, তার এই প্রেম কি আত্মঘাত !
ফিরিয়ে আনে ডুবন্ত অস্তিত্ব 
আমার, তার চোখের 
আলোয় হয় ত 
আছে এক 
অদ্ভুত প্রতিবিধান, রক্ত ঝরিত দেহে উঠতে 
চায় জীবন, জানি না কোথায়, সেই 
ঝুলন্ত সিঁড়ির ধাপ মোহে 
বারে বারে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

stairs 2 no idea about painter 

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৩

অর্ধ সুপ্ত নদী - -

কোনো দিন যদি, নির্লিপ্ত সাঁঝে একাকী,
উদাসীন কোনো এক মুহুর্তে, যদি 
কুড়িয়ে পাও হঠাৎ আমার
কবিতার ছিন্ন পাতা, 
পড়তে ভুলো 
না  যেন, 
উঠিয়ে রাখবে কি না রাখবে সেটা - - 
তোমার নিজস্ব ব্যাপার, কত 
রঙীন পালক, কত শুষ্ক 
ফুল, বুকে জড়িয়ে 
রাখে জীর্ণ 
সময়ের বই, হয়ত মনের কোণে আজ 
ও বহে, সংকীর্ণ, গ্রীষ্মকালীন -
জলধারা, ওই বিবর্ণ 
জোছনার স্পর্শে 
হয়ত আজ 
ও আছে,অর্ধ আলোকিত বিছিন্ন নদীর  
বালুকা বেলা - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

 Painting by Johann Georg Haeselich 

বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩

ভগ্ন কাচের জানালা !

আত্ম বঞ্চনা কি অসময়ের প্রস্ফুটন কিছুই বলা 
ছিল মুশকিল, পেয়ালা ও অধরের মাঝের 
অনুবন্ধ, নিয়ে গেছে অনন্য জগতে, 
জাগ্রত বা ঘুমন্ত সেই মুহুর্তের 
বিশ্লেষণ, রইলো চির 
অপ্রকাশিত !
ওই দ্রবের তরলতা ভিজিয়ে গেছে অন্তরতম !
এখন জীবন নশ্বর কি অবিনশ্বর, বোঝা 
খুবই জটিল, মধ্যম পথের বেদনা 
লয়ে বুকে, অপরিচিত ছায়া 
হেঁটে চলেছে বহুদূর,
না সকাল নাহি 
সন্ধ্যাকাল,
রহস্যময়, এক উদ্ভাসিত সেতু ঝুলে আছে যেন
পৃথিবী ও অন্তরিক্ষের মাঝে, নির্জন দেহের 
পান্থশালা, খোলা ভাবনার সদর 
দরজা, ভগ্ন কাচের 
জানালা !
এখন শহর ছাড়িয়ে ভ্রমণকারী মরুযাত্রী দল,
বিলীনতার পথে প্রণয়ের প্রতিধ্বনি !
* * 
- শান্তনু সান্যাল  
http://sanyalsplanet.blogspot.com/
En Paradis commissioned wall panel