বুধবার, ৬ মার্চ, ২০১৩

মনের সাঁকো - -

নির্বাক চেয়ে আছি পদ্মার তীরে, ঝরে 
যায় ব্যথিত সুরে কোন পরিচিত 
মাঝির কন্ঠে অতীতের 
ভালবাসার গান, 
নিঃশব্দ 
দাঁড়িয়ে আছি রক্তিম পুকুর ধারে, এ -
কেমন সন্ধ্যার ধোঁয়া উঠে 
চলেছে ধ্বস্ত দেউল 
পারে, সে এক 
প্রতিশ্রুতি 
শঙ্খ বেলার ক্ষণে আজানের মাঝে ছিল 
সমাহিত, কোথায় গেছে সে 
হারিয়ে সেই মায়ের 
ভাষায় ডাক -
নাম নিয়ে 
সুদুর হতে হৃদয়ে ডাক দেওয়া, কে - - 
ভেঙ্গে দিতে চায় মনের সাঁকো 
যে জড়ানো আছে যুগে
যুগের মিতালীর 
দ্বারে - - 
* * 
- শান্তনু সান্যাল 
beautiful bangladesh 
http://sanyalsplanet.blogspot.com/

মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৩

অন্তরতম - - ছোঁয়া - -

খাম দেখে সে না কি অন্তর্বস্তু বুঝতে পারে,
ওই কথনে কত ছিল মনোবিজ্ঞান 
কিংবা অগভীর জলের -
সাঁতার, বলা 
মুশকিল, 
কিন্তু তার কথার গহিনে ছিল অদৃশ্য - - -
অনুপ্রেরণা ! তাই সে দিন থেকে 
আমি নিজে কে গোছাতে 
শুরু করলাম, কিছু 
বহিরাগত 
দামী 
আতর, কিছু ছদ্ম আবরণ, আর সুবাসিত -
সংলাপ, যাকে বলে মিথ্যে সোহাগ !
ক্রমশঃ দেখি সে অনেকই 
কাছে চলে এসেছে,
ঠিক অজানা 
প্রেরকের 
বিনা ঠিকানা চিঠি, খুলে দেখার আগের - -
কৌতুহল, অথবা অপ্রত্যাশিত ভয়ের
কম্পন, সব মিলিয়ে সংবেশিত 
অবস্থা, যেখানে মানুষ 
এক মধুর স্বপ্নে 
সংজ্ঞাহীন 
হয়ে উঠে, অতীত, বর্তমান, ভবিষ্যত সেই 
মুহুর্তে নগণ্য মনে হয়, তখন শুধুই 
চোখের সামনে আকর্ষক 
রঙ্গীন খামের 
রহস্য 
ভেসে রয়, কিন্তু খুলতেই জানা যায় - - - - 
বাস্তবিকতা ও কৃত্রিমের পার্থক্য, 
আমার চেহারা ও ভিন্ন 
কোথায়, আমি ও 
ত এই গ্রহের 
বাসিন্দা,
রূপ রঙ্গ দেখে সহজ কোথায় অন্তরতম - -
ছোঁয়া - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
reflection 3

রবিবার, ৩ মার্চ, ২০১৩

পরশ পাথরের সত্যতা - -

পরশ পাথরের সত্যতা কত খানি ছিল -
ভাবতে ভাবতে জীবনের সন্ধ্যা 
নেমে এলো, বহু বার সে 
ছুঁয়েছে বাহ্য পরিধি,
অগণিত বার 
পরিক্রমা,
তবুও কেন্দ্রক অবধি পৌঁছতে পারি নি 
সে, আসলে দূর থেকে পাহাড়ের 
সৌন্দর্য্য দ্বিগুণ বেড়ে 
যায়, সব কিছু 
ইন্দ্রনীল 
যেন ! ধুসর রঙের বাস্তবিকতা সেখানে 
চোখ করে অগ্রাহ্য, যখন দূরত্ব 
ক্রমশঃ হ্রাসের দিকে, 
হৃদয়ে বিরক্তির 
কুয়াশা -
ঘনিয়ে উঠে ধীরে ধীরে, স্বপ্নীল কিনারা
যায় দুরে সরে, নিঃশব্দ ভাঙনের 
সূত্রপাত সেই ক্ষণে, প্রেমের 
ঢেউ মন্থর ভাবে ছুঁয়ে 
রয় দেহের -
তীর !
জীবন তখন লৌহ নির্মিত উপেক্ষিত জং 
ধরা, এক প্রাচীন সেতু, বহু স্পর্শেও 
সুবর্ণ হয় ওঠে না - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
japanese art 2

অবাঞ্ছিত ভীতি - -

তোমার মনের অনুযায়ী নিজেকে ঢালতে 
গিয়ে দেখি, জীবন কাঠামোর বাইরে,
যেন এক পূর্ণায়ত ছবি হাত 
পা গুটিয়ে ছাঁচের 
মাঝে হাঁপিয়ে 
চলেছে !
তোমার চাহিদার অফুরন্ত ফর্দে প্রায়ই - -
খুঁজি, দেহ ও প্রাণের মিলন বিন্দু,
বিবর্ধক ভাবনার লেন্স 
এখানে ব্যর্থ, সব 
কিছু যেন 
গল্পে বাঁধা, আলতো স্পর্শ থেকে নিয়ে - -
তথাকথিত নিবিড় আলিঙ্গন পর্যন্ত,
নিঃশ্বাসের চির পরিচিত এক 
ত্রিকোণমিতি, হৃদপিণ্ড 
হাড় মাংশ, রক্ত 
শিরা, এমন 
কি অতি সুক্ষ্ম কোষ অবধি, ক্ষণিক - -
আবেশিত ভালবাসা, শেষ প্রহর 
ফুরাতে না ফুরাতে, এক 
মৌন অভিমানের 
সৃষ্টি ! তখন 
তুমি এক অপর্ণ শাখা, আর আমি শেষ -
প্রান্তে জমানো এক ফোঁটা শিশির 
কণা, চেয়ে আছি ভীরু 
চোখে দিগন্তের 
রক্তিম 
রেখা, নিয়ে বুকে যথারীতি, গলনের - -
অবাঞ্ছিত ভীতি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



by Artist Irina Sztukowski

শনিবার, ২ মার্চ, ২০১৩

অস্তিত্বের যুদ্ধ - -

অট্টহাসের শেষে ছিল কিছু ক্ষণের নীরবতা,
সেই নিঃশব্দ মুহূর্তে ছিল পরাজয়ের 
দংশ, অচিহ্নিত জখমের 
উপরে লবনাক্ত 
জলের 
সিঁচন, ব্যথা বেদনা পেরিয়ে বিষ মুক্ত হয়ে 
ওঠা, তার ঠিক পরের ঘটনা ছিল 
কিন্তু কালজয়ী, বোধ হয় 
সময় নিজেই বুঝতে 
পারি নি যে 
এমন 
ও ঘটতে পারে, এখন জীবান্তক ক্ষমা যাচক,
বিশাল বন্য মোষের পাল এক প্রান্তে, 
অন্য দিকে আশঙ্কিত সিংহ -
রাজপরিবার, যখন 
শোষণ যায় 
ছাড়িয়ে 
সহ্যসীমা, তখন সভ্যতা সংস্কৃতির দোহাই
অর্থহীন, নির্লজ্জতার পরিভাষা যায় 
ক্ষণিকে বদলিয়ে, জীবন ও 
মরণের পার্থক্য 
লেশ মাত্র,
নগ্ন কি পূর্ণাঙ্গ ঢাকা, দেহের বাহিরে তখন 
মানবশাস্ত্র, ধর্ম দর্শনের ছেঁড়া 
পৃষ্ঠাগুলি উড়ে চলেছে
সুদূরে, অস্তিত্ব 
রক্ষার 
মহাভারত থামানো সহজ কোথায়, ছদ্ম 
দেবব্রতের মুখোশ তখন নিজে 
নিজেই খসে পড়ে - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

Painting by Krishna Mitra 

বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৩

পুনরায় তটের ভাঙন - -

কোন এক সোদক সন্ধ্যার স্মৃতি নিয়ে 
বুকে, আজ ও জীবন ছুঁতে চায় 
ধূমায়িত রাত্রির দহন, 
তার মোহাবিষ্ট 
দৃষ্টির 
মাঝে আছে লুক্কায়িত আর্দ্রকারী এক -
বিশিষ্ট গুণমান, মিটিয়ে দিতে 
চায় অতীতের লেখা 
মর্মস্পর্শী সব 
কবিতা,
সে যেন পুনর্লিখনের দক্ষ শিল্পী, লিখে 
যেতে চায় নিজের শর্তে, মনের 
বিধানে, বিস্মৃত সন্ধ্যার 
গায়ে দেখি এখন 
ভেসে উঠছে 
বিন্দু -
বিন্দু আবেশের কণিকা, কিছু ক্ষণে -
পরে হয় ত রাতের আকাশে
জমাট বেঁধে উঠবে 
অসময়ের 
মেঘ !
নদীর অভ্যন্তরীণ জগতে বিচিত্র এক 
সংবেদনের সূচনা, টের পাচ্ছে 
জীবন কিনারা, পুনরায় 
তটের ভাঙন, 
আবার 
অস্তিত্বে ভরে যেতে চায় আরণ্যক - - 
ফুলের গন্ধ - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by Joel R. Johnson 

বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৩

গুপ্ত স্থান - -

না চেয়ে ও অনেক কিছু নিয়ে গেলে,
জীবন পিঞ্জর রইলো শুন্যে 
দোলায়মান, উন্মুক্ত 
ভাবনার দ্বারে 
কিছু 
অন্তরঙ্গের গন্ধ, কিছু চির দহনের -
আলেয়া শুধুই ভাসমান, 
ডানা বিহীন সে 
অভিলাষ,
রক্ত 
চন্দনে ভেজা উত্স বিন্দু, গহিন - - 
হৃদয় তলে বিম্বিত সে এক 
অনন্ত আশমান !
যদি পারো 
খুঁজে 
নিও কোনো এক দিন প্রণয়ের সে 
এক বিরল গুপ্ত স্থান !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Painting by Laurie Justus